Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কেউ কোনোদিন দেখেনি এমন রং আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 19 April 2025
কেউ কোনোদিন দেখেনি এমন রং আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের

3d render, abstract background with red blue laser rays. Bright projector shining on the dark empty stage, neon light

Share on FacebookShare on Twitter

প্রযুক্তিটি ব্যবহার করে গবেষকরা চোখের দেখার সীমার বাইরে এক রঙের অভিজ্ঞতা পান, যেটিকে তারা বলছেন ‘অত্যন্ত স্যাচুরেটেড ব্লু-গ্রিন’ বা তীব্র নীলাভ সবুজ। কিন্তু সেই বর্ণনাও নাকি যথেষ্ট নয়!

হাজার হাজার বছর ধরে পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে মানুষ। তাদের দেখার বাইরে কিছুই নেই— এমনটাও ভাবনায় আসতে পারে। তবে বিজ্ঞানীরা এখন বলছেন, আমাদের চেনা সব রঙের বাইরেও এমন একটি রং আছে, যা কেউ কখনো চোখে দেখেনি।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলির একদল গবেষক এমনই এক রঙের অভিজ্ঞতা পেয়েছেন, যার নাম দিয়েছেন ‘ওলো’, এবং এটি শুধু বিশেষ লেজার প্রযুক্তির মাধ্যমে চোখের রেটিনায় সরাসরি রং-সংবেদনশীল কোষে আলো ফেলে দেখানো সম্ভব।

গবেষক দলটির এক পরীক্ষায় অত্যন্ত নিখুঁত লেজার পালস ব্যবহার করে সরাসরি রেটিনার নির্দিষ্ট কোষ, বিশেষ করে ‘এম কন’কে উদ্দীপ্ত করা হয়। আমাদের চোখে সাধারণত তিন ধরনের কন কোষ থাকে—এস, এম ও এল, যারা আলোর বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যে প্রতিক্রিয়া দেখায়। কিন্তু প্রকৃতিতে এমন কোনো আলো নেই, যা শুধু এম কনকেই উদ্দীপ্ত করে। আর এই সীমাবদ্ধতাই দূর করেছে এই লেজার পদ্ধতি।

প্রযুক্তিটি ব্যবহার করে গবেষকরা চোখের দেখার সীমার বাইরে এক রঙের অভিজ্ঞতা পান, যেটিকে তারা বলছেন ‘অত্যন্ত স্যাচুরেটেড ব্লু-গ্রিন’ বা তীব্র নীলাভ সবুজ। কিন্তু সেই বর্ণনাও নাকি যথেষ্ট নয়! গবেষক অস্টিন রুরডা বলেন, ‘এই রংটা কোনো স্ক্রিন বা প্রিন্টে দেখা সম্ভব না। আমরা যা দেখছি, সেটা তার ছায়া মাত্র। আসল অভিজ্ঞতা অনেক বেশি তীব্র।‘

গবেষক রেন এনজি বলেন, ‘আমরা জানতাম এটি অভূতপূর্ব কিছু হবে, কিন্তু মস্তিষ্ক সেটা কীভাবে ব্যাখ্যা করবে তা সম্পূর্ণ অজানা ছিল। যখন দেখলাম, চমকে উঠেছিলাম। এটা সত্যিই চোখধাঁধানো।‘

‘ওলো’ শব্দটি এসেছে বাইনারি কোড ০১০ থেকে, অর্থাৎ তিন ধরনের কনের মধ্যে শুধু এম কন সক্রিয় ছিল।

তবে এই দাবির পেছনে সংশয়ও আছে। যুক্তরাজ্যের দৃষ্টিবিজ্ঞানী জন বারবার বলছেন, এটা আসলে নতুন কোনো রং নয়, বরং এমন একটি ঘন সবুজ, যা স্বাভাবিকভাবে তৈরি করা যায় না। এর গুরুত্ব সীমিত।

তবুও বার্কলির গবেষকরা এই ‘ওজ ভিশন’ প্রযুক্তিকে শুধু রং-দেখা নিয়ে গবেষণার উপকরণ হিসেবেই দেখছেন না, বরং ভবিষ্যতে এটি চোখের রোগ যেমন রেটিনাইটিস পিগমেনটোসা কিংবা বর্ণান্ধতা নিয়ে গবেষণাতেও কাজে লাগতে পারে বলে আশা করছেন।

তাহলে কি আমরা সবাই একদিন ‘ওলো’ দেখতে পারব? রেন এনজি সরাসরি বলেন, ‘এটা মূলত মৌলিক গবেষণা। খুব শিগগিরই আপনি কোনো স্মার্টফোনের ডিসপ্লে বা টিভিতে ওলো দেখবেন না। এমনকি ভার্চুয়াল রিয়েলিটিও এর ধারেকাছেও নেই।‘

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: UC Berkeley গবেষণাওলো রঙওলো রঙ লেজারচোখের বাইরে রঙনতুন রঙ আবিষ্কারমানুষের অদেখা রঙ

এই বিভাগ থেকে আরও পড়ুন

কাউকে আনফলো করতে ফেসবুকের নতুন অপশন
পাঁচমিশালি

ফেসবুকে নতুন ফিচার চালু, ডিলিট হবে সবকিছু

ইন্টেলের স্মার্টফোন মডেম চিপ ব্যবসা কিনতে পারে অ্যাপল
পাঁচমিশালি

ইন্টেলের স্মার্টফোন মডেম চিপ ব্যবসা কিনতে পারে অ্যাপল

স্মার্টফোনে অ্যান্ড্রয়েড আপডেটে শীর্ষে নকিয়া
পাঁচমিশালি

স্মার্টফোনে অ্যান্ড্রয়েড আপডেটে শীর্ষে নকিয়া

মহাকাশে ফাটল ধরবে না রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ক
পাঁচমিশালি

মহাকাশে ফাটল ধরবে না রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ক

তদন্তের মুখে ইলোন মাস্কের নিউরোলিংক
পাঁচমিশালি

তদন্তের মুখে ইলোন মাস্কের নিউরোলিংক

শুরু হলো ‘স্যামসাং এজ’ ক্যাম্পাস প্রোগ্রাম
পাঁচমিশালি

শুরু হলো ‘স্যামসাং এজ’ ক্যাম্পাস প্রোগ্রাম

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি
প্রযুক্তি সংবাদ

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়
ই-কমার্স

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়
নির্বাচিত

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড
নির্বাচিত

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

আজকের প্রযুক্তিনির্ভর পৃথিবীতে শুধু প্রযুক্তি ব্যবহার করাই যথেষ্ট...

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

19 April 2025

কেউ কোনোদিন দেখেনি এমন রং আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের

Techzoom.TV |
TechzoomTV