Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশি উদ্যোক্তাদের আমিরাতের বাজারে প্রবেশ সহজ করতে চায় স্টার্টএক্সপ্রেস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৯ আগস্ট ২০২৬
বাংলাদেশি উদ্যোক্তাদের আমিরাতের বাজারে প্রবেশ সহজ করতে চায় স্টার্টএক্সপ্রেস
Share on FacebookShare on Twitter

বাংলাদেশি উদ্যোক্তা ও স্টার্টআপগুলোর সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ব্যবসা প্রতিষ্ঠা এবং মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক বাজারে কার্যক্রম সম্প্রসারণের প্রক্রিয়া সহজ করতে কাজ করছে দুবাইভিত্তিক ব্যবসা–সহায়তা প্ল্যাটফর্ম স্টার্টএক্সপ্রেস (StartXpress)।

প্রযুক্তি, সফটওয়্যার, ই-কমার্স, ডিজিটাল সেবা, কনসালটেন্সি ও ট্রেডিং খাতে কাজ করা বাংলাদেশি উদ্যোক্তাদের ইউএইতে কোম্পানি প্রতিষ্ঠার বিভিন্ন ধাপে সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

স্টার্টএক্সপ্রেসের মাধ্যমে উদ্যোক্তারা তাঁদের ব্যবসার ধরন ও প্রয়োজন অনুযায়ী ইউএইর ফ্রি জোন অথবা মেইনল্যান্ডে কোম্পানি প্রতিষ্ঠার বিষয়ে সহায়তা নিতে পারবেন। এর পাশাপাশি ট্রেড লাইসেন্স, আবাসিক ভিসা, করপোরেট ব্যাংক হিসাব খোলার প্রক্রিয়া এবং বিভিন্ন সরকারি ও প্রো সেবায় সহায়তা দেয় প্রতিষ্ঠানটি।

স্টার্টএক্সপ্রেসের প্রতিষ্ঠাতা মো. হাফিজুর রহমান বলেন, ‘বাংলাদেশে প্রযুক্তি ও ডিজিটাল সেবাভিত্তিক নতুন প্রজন্মের অনেক উদ্যোক্তা তৈরি হচ্ছেন। তাঁদের অনেকেই আন্তর্জাতিক বাজারে ব্যবসা করতে চান। কিন্তু বিদেশে একটি কোম্পানি প্রতিষ্ঠার প্রক্রিয়া, খরচ ও প্রয়োজনীয় নিয়মকানুন সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকায় অনেকেই শুরু করতে পারেন না।’

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য ইউএইর ব্যবসায়িক ইকোসিস্টেমে প্রবেশের পথটি সহজ করতে চাই। আমাদের লক্ষ্য শুধু একটি ট্রেড লাইসেন্স করে দেওয়া নয়; বরং একজন উদ্যোক্তা যেন ইউএইকে ভিত্তি হিসেবে ব্যবহার করে মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক বাজারে নিজের ব্যবসা সম্প্রসারণ করতে পারেন।’

বর্তমানে স্টার্টএক্সপ্রেস দুবাই, আবুধাবি, শারজাহ ও আজমানসহ ইউএইর বিভিন্ন অঞ্চলে কোম্পানি প্রতিষ্ঠায় সহায়তা করছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে নতুন উদ্যোক্তাদের জন্য ফ্রি জোন ব্যবসার প্রাথমিক প্যাকেজ ৫,৫০০ দিরহাম থেকে দেখানো হয়েছে।

প্রতিষ্ঠানটি পুরো কোম্পানি গঠন প্রক্রিয়াকে আরও প্রযুক্তিনির্ভর করার পরিকল্পনাও করছে। এর মাধ্যমে বাংলাদেশে অবস্থানরত একজন উদ্যোক্তা ব্যবসার ধরন নির্বাচন থেকে শুরু করে ইউএইতে কোম্পানি প্রতিষ্ঠার বিভিন্ন ধাপ আরও সহজভাবে সম্পন্ন করতে পারবেন।

হাফিজুর রহমান বলেন, ‘বাংলাদেশি উদ্যোক্তাদের শুধু বাংলাদেশের বাজার নিয়ে চিন্তা করলে হবে না। আমাদের এমন ব্যবসা তৈরি করতে হবে, যেগুলো শুরু থেকেই আন্তর্জাতিক বাজারকে লক্ষ্য করবে। ইউএই সেই আন্তর্জাতিক যাত্রার একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হতে পারে।’

স্টার্টএক্সপ্রেসের লক্ষ্য, বাংলাদেশ ও ইউএইর উদ্যোক্তা ইকোসিস্টেমের মধ্যে একটি কার্যকর সংযোগ তৈরি করা এবং আরও বেশি বাংলাদেশি উদ্যোক্তাকে আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারণে সহায়তা করা।

স্টার্টএক্সপ্রেস সম্পর্কে

স্টার্টএক্সপ্রেস ইউএইতে ব্যবসা প্রতিষ্ঠায় সহায়তাকারী একটি প্ল্যাটফর্ম। প্রতিষ্ঠানটি ফ্রি জোন ও মেইনল্যান্ড কোম্পানি গঠন, ট্রেড লাইসেন্স, ভিসা, করপোরেট ব্যাংক হিসাব এবং সংশ্লিষ্ট ব্যবসায়িক সেবায় সহায়তা দিয়ে থাকে।

ওয়েবসাইট: https://startxpress.ae/uae

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

হোন্ডা বাজারে আনলো ৩৫০ সিসির ফরজা ৩০০ স্কুটার
পাঁচমিশালি

হোন্ডা বাজারে আনলো ৩৫০ সিসির ফরজা ৩০০ স্কুটার

ব্যাংকিং খাত আরো স্মার্ট করতে প্রযুক্তিগত পরিবর্তন আনতে হবে
পাঁচমিশালি

ব্যাংকিং খাত আরো স্মার্ট করতে প্রযুক্তিগত পরিবর্তন আনতে হবে

অনলাইন ক্লাসের ক্যামেরা চালু করে প্রেমিকার সঙ্গে শারীরিক সম্পর্ক!
পাঁচমিশালি

অনলাইন ক্লাসের ক্যামেরা চালু করে প্রেমিকার সঙ্গে শারীরিক সম্পর্ক!

গুগল পিক্সেল ৫ এ: মিড বাজেট এর ভালো ফোন
পাঁচমিশালি

গুগল পিক্সেল ৫ এ: মিড বাজেট এর ভালো ফোন

বাজারে ওয়ালটনের বড় ডিসপ্লের ফোরজি ফোন।
পাঁচমিশালি

বাজারে ওয়ালটনের বড় ডিসপ্লের ফোরজি ফোন।

পাঁচমিশালি

বাঁশখালী বেলগাঁও চা বাগান

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন
নির্বাচিত

২০২৬-২৭ সালের সেরা স্মার্টফোন ও গ্যাজেটের তালিকা প্রকাশ EISA-এর

‘পুষ্প টেলিকম’ থেকে ৫৯ চোরাই মোবাইল উদ্ধার, আটক ৪
প্রযুক্তি সংবাদ

‘পুষ্প টেলিকম’ থেকে ৫৯ চোরাই মোবাইল উদ্ধার, আটক ৪

৫ গিগাহার্টজ ছুঁতে যাচ্ছে স্মার্টফোন চিপ, লিক হলো স্ন্যাপড্রাগন ও ডাইমেনসিটির তথ্য
প্রযুক্তি সংবাদ

৫ গিগাহার্টজ ছুঁতে যাচ্ছে স্মার্টফোন চিপ, লিক হলো স্ন্যাপড্রাগন ও ডাইমেনসিটির তথ্য

বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন
বিবিধ

বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন

সপ্তাহের সবচেয়ে পঠিত

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা

বিকাশের নীতিমালা ও চার্জ নিয়ে গ্রাহক-এজেন্টদের ক্ষোভ, উঠছে নানা অভিযোগ

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্টার টেকের বিরুদ্ধে গ্রাহক হয়রানির পাহাড়: রিফান্ড জালিয়াতি ও ব্যবহৃত পণ্য বিক্রির অভিযোগ
নির্বাচিত

নতুন পিসি কিনেই ভোগান্তি, স্টার টেকের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

দেশের প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান স্টার টেক থেকে নতুন...

SYLVOX ১৯ ইঞ্চি স্মার্ট আরভি টিভি: অফ-গ্রিড ভ্রমণে বিনোদনের সঙ্গী

SYLVOX ১৯ ইঞ্চি স্মার্ট আরভি টিভি: অফ-গ্রিড ভ্রমণে বিনোদনের সঙ্গী

ফাঁস হলো শাওমি স্মার্ট ব্যান্ড ১১ সিরিজের রেন্ডার, আসছে ৪ ভ্যারিয়েন্ট

ফাঁস হলো শাওমি স্মার্ট ব্যান্ড ১১ সিরিজের রেন্ডার, আসছে ৪ ভ্যারিয়েন্ট

ওশান প্যারাডাইসে লুকানো শুল্কফাঁকির তিন গাড়ি জব্দ

ওশান প্যারাডাইসে লুকানো শুল্কফাঁকির তিন গাড়ি জব্দ

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৯ আগস্ট ২০২৬

বাংলাদেশি উদ্যোক্তাদের আমিরাতের বাজারে প্রবেশ সহজ করতে চায় স্টার্টএক্সপ্রেস

Techzoom.TV |
TechzoomTV