Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চিপ সঙ্কটের বছর রেকর্ড গড়েছে ইনটেল, ৭ হাজার ৪৭০ কোটি ডলার আয়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 28 January 2022
চিপ সঙ্কটের বছর রেকর্ড গড়েছে ইনটেল, ৭ হাজার ৪৭০ কোটি ডলার আয়
Share on FacebookShare on Twitter

প্রযুক্তি শিল্পের ইতিহাসে গেল বছর ছিল চিপ সঙ্কটের বছর। এই খাতের সিংহভাগ প্রতিষ্ঠান চিপ সঙ্কটের ভুক্তভোগী হলেও, এক প্রান্তিক ও এক আর্থিক বছরে সবচেয়ে বেশি কামাইয়ে রেকর্ড গড়েছে ইনটেল। অবশ্য, রেকর্ড কামাইয়েও যেন শেষ রক্ষা হয়নি ইনটেলের, কমেছে নেট আয়।

সম্প্রতি ২০২১ সালের শেষ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে অন্যতম শীর্ষ চিপ নির্মাতা ইনটেল। বছরের শেষ প্রান্তিকে প্রতিষ্ঠানটির আয় ছিল এক হাজার ৯৫০ কোটি ডলার। আর সারা বছরে প্রতিষ্ঠানটির আয় ছিল সাত হাজার ৪৭০ কোটি ডলার। প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ বলছে, ইনটেলের ইতিহাসে এক প্রান্তিক ও এক আর্থিক বছরে সবচেয়ে বেশি আয়ের রেকর্ড এটি।

কিন্তু এই রেকর্ড আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়েনি প্রতিষ্ঠানটির মুনাফা। আগের বছরগুলোর নেট আয় বৃদ্ধির ধারাবাহিক হারকে বিবেচনায় নিলে ২০২১ সালে ইনটেলের নেট আয় বৃদ্ধির হার কমেছে পাঁচ শতাংশ।

সরবরাহ ব্যবস্থার অস্থিতিশীলতা প্রতিষ্ঠানের আয় ও মুনাফার উপর বিরূপ প্রভাব ফেলতে পারে– ইনটেল সিইও প্যাট গেলসিঙ্গার এই আশঙ্কার কথা বলেছিলেন ২০২১ সালের অক্টোবর মাসেই। প্রতিষ্ঠানটির সর্বশেষ আর্থিক প্রতিবেদন বলছে আগের বছরের তুলনায় প্রতিষ্ঠানটির ‘ক্লায়েন্ট কম্পিউটার গ্রুপ (সিসিজি)’র আয় কমেছে সাত শতাংশ।

তবে, বেড়েছে ডেস্কটপ কেন্দ্রিক ব্যবসা; সাফল্য এসেছে ডেটা সেন্টার থেকেও, এই খাতে আয় বেড়েছে ২০ শতাংশ। গেল বছরের অক্টোবর মাসেই ২০২৩ সালের আগে চিপ সঙ্কট নিরসনের সম্ভাবনা কম বলে মন্তব্য করেছিলেন ইনটেল প্রধান।

মহামারীর চলাকালীন লকডাউনের কারণে একদিকে ভেঙে পড়েছিল পণ্য ও কাঁচামাল সরবরাহ ব্যবস্থা, অন্যদিকে বেড়েছে ‘পার্সোনাল কম্পিউটার’ বা ডেস্কটপ পিসি’র চাহিদা। সব মিলিয়ে এক দশকের মধ্যে প্রথমবারের ঊর্ধ্বমুখী হয়েছে পিসি’র বাজার। বাজার পর্যবেক্ষক গার্টনার ও আইডিসি বলছে ২০২১ সালে পিসি’র বিক্রি বেড়েছে ১০ থেকে ১৫ শতাংশ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইনটেল

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশ থেকে ১ কোটি ৬২ লাখ ৪৫ হাজার ৫৯৩টি ভিডিও সরিয়েছে টিকটক
পাঁচমিশালি

আসক্তিকর নকশা বদলাতে টিকটককে নির্দেশ ইউরোপীয় ইউনিয়নের

পাঁচমিশালি

৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে সফটওয়্যার মেলা

বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
পাঁচমিশালি

বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

বাংলাদেশে প্রথমবারের মতো দাঁত প্রতিস্থাপন বিষয়ে আলোচনাসভা করতে যাচ্ছে অস্টেম ইমপ্লান্ট
পাঁচমিশালি

বাংলাদেশে প্রথমবারের মতো দাঁত প্রতিস্থাপন বিষয়ে আলোচনাসভা করতে যাচ্ছে অস্টেম ইমপ্লান্ট

৩ মাসের মধ্যে ৩ স্যাটেলাইট নির্মাণ করবে ইরান
পাঁচমিশালি

৩ মাসের মধ্যে ৩ স্যাটেলাইট নির্মাণ করবে ইরান

এটিএম বুথ ও টিভি চ্যানেল যুক্ত হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইটে
পাঁচমিশালি

এটিএম বুথ ও টিভি চ্যানেল যুক্ত হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইটে

Load More

ট্রেন্ডিং টপিক

ম্যাকবুক প্রোতে টাচস্ক্রিন: সুবিধা নাকি ভোগান্তি?
প্রযুক্তি সংবাদ

ম্যাকবুক প্রোতে টাচস্ক্রিন: সুবিধা নাকি ভোগান্তি?

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি
অটোমোবাইল

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি

বুস্ট মোবাইল কেনার দৌড়ে ইলন মাস্কের স্পেসএক্স
প্রযুক্তি সংবাদ

বুস্ট মোবাইল কেনার দৌড়ে ইলন মাস্কের স্পেসএক্স

মটোরোলা রেজোর ফ্লেক্স ২৭ ফোল্ডেবল ফোনের তথ্য ফাঁস
নির্বাচিত

মটোরোলা রেজোর ফ্লেক্স ২৭ ফোল্ডেবল ফোনের তথ্য ফাঁস

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধার জন্য অতিরিক্ত ৩০০ টাকা...

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 January 2022

চিপ সঙ্কটের বছর রেকর্ড গড়েছে ইনটেল, ৭ হাজার ৪৭০ কোটি ডলার আয়

Techzoom.TV |
TechzoomTV