Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বের সবচেয়ে বড় মানববন্ধন হবে পাবনায়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 11 January 2020
বিশ্বের সবচেয়ে বড় মানববন্ধন হবে পাবনায়
Share on FacebookShare on Twitter

পাবনাবাসীর প্রাণের দাবি আরিচা কাজিরহাটকে সংযুক্ত করে দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নের দাবিতে পাবনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে মানববন্ধন। পাবনা জেলা উন্নয়ন ফোরামের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে। ২৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য এ মানববন্ধন দেশের সবচেয়ে বড় মানববন্ধন হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

রোববার পাবনা জেলা উন্নয়ন ফোরাম পাবনা সার্কিট হাউজে এ বৃহৎ মানববন্ধন বিষয়ে এক আলোচনা সভার আয়োজন করে। সভায় পাবনার উন্নয়নের পক্ষে জেলার সর্বস্তরের মানুষকে অংশগ্রহণ করতে আহ্বান জানানো হয়।

পাবনা উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক এ্যাডঃ মোঃ জাহাঙ্গীর হোসেন মিয়া জানান, ২৫ জানুয়ারি সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হবে। কাজীরহাট, বাঁধেরহাট, আমিনপুর, কাশীনাথপুর, বিরামপুর, দুলাই, চিনাখড়া, বনগ্রাম, মাধপুর, আতাইকুলা, গংগারামপুর, পুষ্পপাড়া, ক্যাডেট কলেজ, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাস টার্মিনাল, মুজাহিদ ক্লাব, ডিসি অফিস, প্রেসক্লাব, এডওয়ার্ড কলেজ, মালিগাছা, টেবুনিয়া, দাশুরিয়া, ঈশ্বরদী রেলস্টেশন পর্যন্ত ৮১ কিলোমিটার এলাকাজুড়ে হাতে হাত রেখে এ মানববন্ধন পালন করা হবে।

পাবনা জেলা উন্নয়ন ফোরাম নেতৃবৃন্দরা জানান, ১৯৬৪ সালে নগরবাড়ী আরিচারুটে ফেরি চলাচল শুরু হওয়ার পর থেকেই বাণিজ্যিকভাবে এ অঞ্চল গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। দেশের উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হয়ে ওঠে পাবনা। পরবর্তীতে ১৯৯৭ সালে বঙ্গবন্ধু সেতু হওয়ার পর নগরবাড়ি টু পাটুয়িরা ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এরপর অর্থনৈতিকভাবে ঐতিহ্য হারিয়ে ভেঙে পড়ে এ জেলা। পাবনাবাসীর দীর্ঘদিনের এ দাবি বাস্তবায়ন হলে রাজধানীর সাথে যাতায়াতে ১০০ কিলোমিটার দূরত্ব কমে যাবে। পাবনায় নতুন নতুন শিল্প কলকারখানা গড়ে উঠবে। উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের যোগাযোগের নতুন দিগন্তের সূচনা হবে।

সভায় পাবনা উন্নয়ন ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস.কে হাবিবুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাডঃ মোঃ জাহাঙ্গীর হোসেন মিয়ার পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ কামিল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা, জেলা যুবলীগের সাবেক সভাপতি শরীফ উদ্দিন প্রধান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাজাহান মামুন, কৃষক লীগের সাধারণ সম্পাদক তৌফিক হাবিব, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্পাদক ফারুক হোসেনসহ জেলার সুশীল সমাজ ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতাকর্মী।

তারা জানান, যমুনা সেতুর ওপরে ক্রমাগত চাপ কমাতে এবং উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সাথে রাজধানীর স্বল্প সময়ে যাতায়াত নিশ্চিত করতে ও সড়ক দুর্ঘটনা রোধে পাবনাকে সংযুক্ত করে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফোল্ডেবল হয়ে আসছে মটোরোলার রেজর!
পাঁচমিশালি

ফোল্ডেবল হয়ে আসছে মটোরোলার রেজর!

ইনটেলের স্মার্টফোন মোডেম ব্যবসায় আগ্রহী অ্যাপল
পাঁচমিশালি

ইনটেলের স্মার্টফোন মোডেম ব্যবসায় আগ্রহী অ্যাপল

স্বল্প দামে এল অপো এ৭২ ৫জি, রয়েছে শক্তিশালী ব্যাটারি
পাঁচমিশালি

স্বল্প দামে এল অপো এ৭২ ৫জি, রয়েছে শক্তিশালী ব্যাটারি

স্ক্যাম কল থেকে মুক্তির উপায়
পাঁচমিশালি

স্ক্যাম কল থেকে মুক্তির উপায়

দেশের বাজারে এক্স৬ডি ফাইভ-জি স্মার্টফোন উন্মোচন করেছে অনার
পাঁচমিশালি

দেশের বাজারে এক্স৬ডি ফাইভ-জি স্মার্টফোন উন্মোচন করেছে অনার

জার্সি উন্মোচন করল মিনিস্টার ঢাকা
পাঁচমিশালি

জার্সি উন্মোচন করল মিনিস্টার ঢাকা

Load More

ট্রেন্ডিং টপিক

যমুনা ফিউচার পার্ক
প্রযুক্তি সংবাদ

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার
অটোমোবাইল

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

বিটিআরসি সেবা সারা দেশে বিস্তৃত করার উদ্যোগ

সারা দেশে সেবা বিস্তৃত করার লক্ষ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ...

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 January 2020

বিশ্বের সবচেয়ে বড় মানববন্ধন হবে পাবনায়

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix