Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভারতীয় পণ্য বর্জনের ডাক উঠেছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 7 June 2022
সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভারতীয় পণ্য বর্জনের ডাক উঠেছে
Share on FacebookShare on Twitter

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মার ধর্ম অবমাননার মন্তব্যে ভারতীয় কূটনীতিকদের তলব করেছে সৌদি আরব, কাতার, কুয়েত, ইরান। নিন্দা জানিয়েছেন সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খান। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভারতীয় পণ্য বর্জনের ডাক উঠেছে।

মহানবী হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)’র মুখপাত্রের আপত্তিকর মন্তব্যে বিশ্বব্যাপী মুসলমানদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ভারতীয় পণ্য বর্জনের ডাক দেওয়া হয়েছে দেশে দেশে। মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে ভারতীয় পণ্য বর্জনের পাশাপাশি ভারতের রাষ্ট্রদূতদের তলব করে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। মধ্যপ্রাচ্যের অনেক দেশের সুপার মার্কেট গুলো থেকে ভারতীয় পণ্য সরিয়ে ফেলা হয়েছে বলেও খবর পাওয়া যাচ্ছে।

বিজেপির জাতীয় মুখপাত্র নূপুর শর্মা গত সপ্তাহে এক টেলিভিশন বিতর্কে হজরত মুহাম্মদ (সা.) ও তাঁর (সা.) স্ত্রী হজরত আয়েশাকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। নূপুর শর্মার সহকর্মী জিন্দাল মহানবী (সা.) কে নিয়ে আপত্তিকর একটি টুইট করেন। এরপরই ক্ষোভ ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী মুসলমানদের মাঝে।

কট্টরপন্থী হিন্দুত্ববাদী বিজেপি নেতাদের হিংসাত্মক বক্তব্যের প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমেও সাধারণ মানুষ ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে ঘটনা তীব্র ক্ষোভের সঞ্চার করে আরব বিশ্বে। ভারতীয় পণ্য বর্জনের ডাক মুহূর্তে ভাইরাল হয়ে যায়। বিভিন্ন দেশে নাগরিক সমাজের পক্ষ থেকে দাবি তোলা হয় ভারতীয় দূতকে প্রত্যাহার এবং ইন্ডিয়ান পণ্য বয়কটের।

ভারতের ভেতরেও মুসলমানদের মধ্যে ক্ষোভের বিস্ফোরণ ঘটছে। ভারতের কানপুরের মুসলিম সমাজ শুক্রবার ধর্মঘটের ডাক দেন। জুমার পর বিক্ষোভে পুলিশের উপস্থিতিতেই হামলা চালায় হিন্দুত্ববাদী জঙ্গিরা। এসময় মুসলিম বিক্ষোভকারীদের বেদম প্রহার ও লাঠিচার্জ করে পুলিশ। গ্রেফতার করা হয় ২০ জনকে। হিন্দুত্ববাদী পুলিশের পক্ষ থেকে হাজার হাজার অজ্ঞাত বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা করা হয়।

সৌদি আরব বলেছে, বিজেপি মুখপাত্র নূপুর শর্মার বক্তব্য ‘অবমাননাকর’।

ইসলামবিদ্বেষী মোদী ও তার দলের নেতাদের প্রতি “বিশ্বাস ও ধর্মের প্রতি সম্মান” জানানোরও আহ্বান জানিয়েছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে, ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে কাতার, কুয়েত ও ইরান। পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানও তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন।

মহানবী (সা.) কে নিয়ে অবমাননাকর মন্তব্যের নিন্দা জানিয়েছে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়ে প্রতিবাদলিপি হস্তান্তর করেছে।

মহানবীকে (সা) নিয়ে অবমাননাকর মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা ও সরকারিভাবে এর নিন্দা জানানোর আহ্বান জানিয়েছে কাতার।

কাতার সহ অন্যান্য মুসলিম দেশের ধমকের পরই ইসলামবিদ্বেষী দুই মূর্তিপূজারীকে দল থেকে বহিষ্কার করলো মোদীর বিজেপি।

এদিকে, প্রিয়নবীর (সা.) অবমাননার বিরুদ্ধে বিশ্বের সব বড় বড় স্কলার তীব্র প্রতিবাদ জানিয়ে নিজ নিজ দেশ থেকে ভারতীয় রাষ্ট্রদূত প্রত্যাহার এবং ইন্ডিয়ান পণ্য বয়কটের ডাক দিচ্ছেন।

এ সময়ের অন্যতম শ্রেষ্ঠ আলেম শায়খ মুহাম্মদ হাসান আদ-দাদো, জনপ্রিয় দাঈ ও বক্তা শায়খ মাহমুদ হাসানাতসহ অনেক আলেম অনবরত লিখে যাচ্ছেন: “প্রিয়নবীর মর্যাদা রক্ষার চেয়ে আমাদের জীবনে বড় কোনো ইস্যু নেই”।

ওমানের গ্র্যান্ড মুফতি, মিসর এবং লিবিয়ার রাষ্ট্রীয় ফতোয়া বোর্ড অফিসিয়ালি ফতোয়া জারি করেছেন পণ্য বর্জনের মাধ্যমে নবীজি (সা.) এর পাশে দাঁড়ানো এসময় পুরো উম্মাহর ওপর ফরজ। হারামাইন শরীফাইনের প্রধান শায়খ ড. আব্দুর রহমান সুদাইস কঠোর ভাষায় এর নিন্দা জানিয়েছেন।

পণ্য বর্জন ও মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশের ধমকের পর দলের হিন্দুত্ববাদী দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মাকে সাময়িক বরখাস্ত এবং দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দালকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

কাতার এমন সময় মহানবী (সা.) কে নিয়ে অবমাননাকর বক্তব্যের এই নিন্দা জানিয়েছে, যখন বাণিজ্য বাড়াতে ব্যবসায়ী নেতাদের নিয়ে সম্পদশালী আরব উপসাগরীয় দেশটিতে সফরে রয়েছেন ভারতের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু।

ভারত বলেছে, ভিন্নমত পোষণকারী কম গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এমন মন্তব্য করেছে। তাদের মন্তব্য সরকারের অবস্থানকে প্রতিফলিত করে না। ক্ষমতাসীন বিজেপি এই দুই নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে বলেও সরকার জানিয়েছে।

এদিকে গতকাল রোববার এক বিবৃতিতে বিজেপি বলেছে, কোনো সম্প্রদায় বা ধর্মের মর্যাদাহানি করেন এমন যেকোনো মতাদর্শের বিরুদ্ধে বিজেপির শক্ত অবস্থান। বিজেপি এ ধরনের ব্যক্তি ও দর্শনকে উৎসাহিত করে না।

তবে বিজেপির বিবৃতি নাকচ করে দিয়ে ভারতীয় কংগ্রেস বলেছে, এটি ধোঁকাবাজি ছাড়া কিছুই নয়। এটি সুস্পষ্টভাবে প্রহসন এবং পরিস্থিতি সামলানোর আরেকটি নির্লজ্জ প্রচেষ্টা।

টুইটারে একটি পোস্ট ট্যাগ করে কংগ্রেস নেতা শশী থারুর লেখেন, ক্ষমতাসীন বিজেপি নেতাদের অবমাননাকর বক্তব্যের পরে সৌদি আরব, বাহরাইনসহ উপসাগরীয় দেশগুলোর সুপারমার্কেট থেকে ভারতীয় পণ্য সরিয়ে ফেলা হচ্ছে।

এদিকে দল থেকে বহিষ্কারের পর নূপুর শর্মা তাঁর বক্তব্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। টুইটটি মুছে দিয়েছেন তাঁর সহযোগী জিন্দাল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

তিতাসের নতুন পরিচালক সাইফুদ্দিন নাসির, বাদ পড়লেন খান মইনুল মোস্তাক
পাঁচমিশালি

তিতাসের নতুন পরিচালক সাইফুদ্দিন নাসির, বাদ পড়লেন খান মইনুল মোস্তাক

কোভিড-১৯ রোগের সম্ভাবনাময় যত চিকিৎসা
পাঁচমিশালি

কোভিড-১৯ রোগের সম্ভাবনাময় যত চিকিৎসা

শিগগিরই দেশের বাজারে ৬ জিবি র‌্যামের গ্যালাক্সি এম৪০
পাঁচমিশালি

শিগগিরই দেশের বাজারে ৬ জিবি র‌্যামের গ্যালাক্সি এম৪০

ডুয়েল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও ৮৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে শাওমি ১৮ প্রো ম্যাক্স
পাঁচমিশালি

ডুয়েল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও ৮৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে শাওমি ১৮ প্রো ম্যাক্স

হুয়াওয়ে পি৪০ স্মার্টফোনে আসতে পারে হারমোনিওএস
পাঁচমিশালি

হুয়াওয়ে পি৪০ স্মার্টফোনে আসতে পারে হারমোনিওএস

পরমাণু অস্ত্রবাহী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ল রাশিয়া
পাঁচমিশালি

পরমাণু অস্ত্রবাহী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ল রাশিয়া

Load More

ট্রেন্ডিং টপিক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?
নির্বাচিত

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও কারা কিনবে ২ হাজার ডলারের ফোল্ডেবল আইফোন?
নির্বাচিত

উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও কারা কিনবে ২ হাজার ডলারের ফোল্ডেবল আইফোন?

২০৩০ সালের মধ্যে ২৭৮ বিলিয়ন ডলার খরচের পূর্বাভাস ওপেনএআইয়ের
প্রযুক্তি সংবাদ

২০৩০ সালের মধ্যে ২৭৮ বিলিয়ন ডলার খরচের পূর্বাভাস ওপেনএআইয়ের

১৫ শতাংশ কর্মী ছাঁটাই করবে টেলিনর
টেলিকম

মানবতাবিরোধী অপরাধে সহায়তার অভিযোগে টেলিনরের বিরুদ্ধে তদন্ত

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের
অর্থ ও বাণিজ্য

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের

অনলাইন শপ কোরিয়ান মার্ট বাংলাদেশ ৩ কোটি টাকার...

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি

এআইয়ের জোয়ারে প্রথমবার ট্রিলিয়ন ডলারের ঘরে এএমডি

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

07 June 2022

সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভারতীয় পণ্য বর্জনের ডাক উঠেছে

Techzoom.TV |
TechzoomTV