Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটন ফ্রিজ কিনে ২০০% ক্যাশভাউচার পেলেন ফেনীর গৃহিণী ইসমত আরা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 26 November 2023
ওয়ালটন ফ্রিজ কিনে ২০০% ক্যাশভাউচার পেলেন ফেনীর গৃহিণী ইসমত আরা
Share on FacebookShare on Twitter

ব্যাপক উৎসবের আমেজে দেশব্যাপী চলছে ওয়ালটনের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৯’। এর আওতায় এবার ওয়ালটন ব্র্যান্ডের রেফ্রিজারেটর কিনে ২০০ শতাংশ ক্যাশভাউচার পেয়েছেন ফেনীর ছাগলনাইয়ার গৃহিণী ইসমত আরা ইয়াসমিন। এর আগে ওয়ালটনের ফ্রিজ কিনে ক্যাশভাউচার পেয়েছিলেন আরো দুই ক্রেতা। তারা হলেন রাজধানীর ফার্মগেটের বাসিন্দা নববধূ বিথী সাহা এবং ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আহসানুল্লাহ আব্দুল হাই।

শনিবার (২৫ নভেম্বর, ২০২৩) ছাগলনাইয়া কলেজ রোডে ওয়ালটন প্লাজায় আনুষ্ঠানিকভাবে ইসমত আরার হাতে ২০০ শতাংশ ক্যাশ ভাউচার তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। এসময় উপস্থিত ছিলেন ফেনী চেম্বার অব কমার্সের পরিচালক মুশফিকুর রহমান পিপুল, ওয়ালটনের চিফ ডিভিশনাল অফিসার শফিকুল আজাদ, ফ্রিজের প্রোডাক্ট ম্যানেজার শহিদুল ইসলাম রেজা এবং ওয়ালটন প্লাজার ব্র্যান্ড ম্যানেজার ওয়াহিদুজ্জামান প্রমূখ।

উল্লেখ্য, অনলাইনে গ্রাহকদের দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে ডিজিটাল পদ্ধতিতে কাস্টমার ডাটাবেজ তৈরি করছে ওয়ালটন। সেজন্য সারা দেশে ওয়ালটন চালাচ্ছে ডিজিটাল ক্যাম্পেইন। সিজন-১৯ এর আওতায় দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম বা অনলাইন সেলস প্ল্যাটফর্ম ই-প্লাজা থেকে ওয়ালটন ফ্রিজ কিনে ২০০ শতাংশ পর্যন্ত ক্যাশ ভাউচারসহ কোটি কোটি টাকার ক্যাশ ভাউচার পাওয়ার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। এই সুবিধা পাওয়া যাবে ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত।

জানা গেছে, উপজেলার পাঠানগড় এলাকার বাসিন্দা ইসমত আরা ইয়াসমিন। প্রবাসী স্বামীর পাঠানো টাকায় বাসায় ব্যবহারের জন্য চলতি মাসের ২১ তারিখে ওয়ালটন প্লাজা থেকে একটি ফ্রিজ কেনেন তিনি। ফ্রিজ কেনার পর তার নাম, মোবাইল নাম্বার ও ক্রয়কৃত ফ্রিজের মডেল নাম্বার ডিজিটাল পদ্ধতিতে রেজিস্ট্রেশন করা হয়। এর কিছুক্ষণ পরেই ওয়ালটন থেকে তার মোবাইলে ২০০ শতাংশ ক্যাশ ভাউচার পাওয়ার একটি এসএমএস আসে। ওই ক্যাশ ভাউচার দিয়ে তিনি ওয়ালটন ব্র্যান্ডের টিভি, ওয়াশিং মেশিন, ফ্যান, রাইস কুকার, ব্লেন্ডারসহ ঘরভর্তি ইলেকট্রনিক্স পণ্য কেনেন।

ক্যাশ ভাউচার হস্তান্তর অনুষ্ঠানে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উচ্ছ্বসিত ইসমত আরা বলেন, এরকম একটি ক্যাশ ভাউচার সুবিধা পাওয়া ভাগ্যের ও আনন্দের বিষয়। জনপ্রিয় চিত্রনায়ক আমিন খানের হাত থেকে সরাসরি পুরস্কার গ্রহণ করতে পেরে আমি দারুণ খুশি। ওয়ালটন আমাদের দেশীয় পণ্য। দামে সাশ্রীয়; মানেও অনন্য। ওয়ালটনের টিভি ও মোবাইলসহ বিভিন্ন পণ্য ব্যবহার করছি। এবার কিনেছি ওয়ালটনের ফ্রিজ। সেই সুবাদে ক্যাশভাউচার পেয়ে আরো অনেক দরকারি ইলেকট্রনিক্স পণ্য নিতে পেরেছি। ওয়ালটন পরিবারের সবাইকে ধন্যবাদ।

চিত্রনায়ক আমিন খান বলেন, কিছুদিন আগেও ফেনীতে ওয়ালটনের এক ফ্রিজ ক্রেতাকে ১০ লাখ টাকা হস্তান্তর করেছি। ইতোমধ্যে ওয়ালটনের পণ্যসমূহ সারাদেশের মানুষের কাছে আলাদা গ্রহণ যোগ্যতা পেয়েছে। ওয়ালটন গ্রাহকদের শুধু আন্তর্জাতিকমানের সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারের পণ্যই তুলে দিচ্ছে না; সর্বোচ্চ বিক্রয়োত্তর সুবিধা প্রদানেও বদ্ধপরিকর। এসময় দেশে উৎপাদিত পণ্য কিনে দেশের অর্থনীতিকে সচল রাখতে অনুরোধ জানান আমিন খান।
তিনি জানান দেশে তৈরি পণ্য কিনলে দেশের টাকা দেশেই থাকে। পাশপাশি ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হয়।

জানা গেছে, ওয়ালটন ফ্রিজে গ্রাহকরা পাচ্ছেন ১ বছরের রিপ্লেসমেন্টসহ কম্প্রেসরে ১২ বছর পর্যন্ত গ্যারান্টি ও ৫ বছরের ফ্রি বিক্রয়োত্তর সুবিধা। এছাড়া, আইএসও সনদপ্রাপ্ত ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় দেশব্যাপী বিস্তৃত ৮২টি সার্ভিস সেন্টার থেকে দ্রুত সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা পাচ্ছেন গ্রাহকরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটনওয়ালটন প্লাজাওয়ালটন ফ্রিজডিজিটাল ক্যাম্পেইন সিজন ৯ মার্সেল

এই বিভাগ থেকে আরও পড়ুন

৫০ হাজার বছর পর ঘুম ভাঙছে জম্বি ভাইরাসের, মহামারির আশঙ্কা
পাঁচমিশালি

৫০ হাজার বছর পর ঘুম ভাঙছে জম্বি ভাইরাসের, মহামারির আশঙ্কা

গুগল পিক্সেল ৫ এ: মিড বাজেট এর ভালো ফোন
পাঁচমিশালি

গুগল পিক্সেল ৫ এ: মিড বাজেট এর ভালো ফোন

শুরু হলো ‘স্যামসাং এজ’ ক্যাম্পাস প্রোগ্রাম
পাঁচমিশালি

শুরু হলো ‘স্যামসাং এজ’ ক্যাম্পাস প্রোগ্রাম

বাংলাদেশের পরিবেশ রক্ষায় ফেসবুকের নয়া পদক্ষেপ
পাঁচমিশালি

বাংলাদেশের পরিবেশ রক্ষায় ফেসবুকের নয়া পদক্ষেপ

সেপ্টেম্বরে বাজারে আসছে আইফোন-১৩ সিরিজ
পাঁচমিশালি

কত দামে পেতে পারেন নতুন আইফোন ১৩!

‘এক্সট্রিম’ চিপের পরিকল্পনা বাতিল, বন্ধের পথে ম্যাক প্রো
পাঁচমিশালি

‘এক্সট্রিম’ চিপের পরিকল্পনা বাতিল, বন্ধের পথে ম্যাক প্রো

Load More

ট্রেন্ডিং টপিক

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স
প্রযুক্তি সংবাদ

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

বরিশালে নতুন গ্রামীণফোন সেন্টার চালু
টেলিকম

বরিশালে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

কীভাবে কাজ করে হুয়াওয়ের ‘লজিকফোল্ডিং’ চিপ প্রযুক্তি?
প্রযুক্তি সংবাদ

কীভাবে কাজ করে হুয়াওয়ের ‘লজিকফোল্ডিং’ চিপ প্রযুক্তি?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?
নির্বাচিত

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের
অর্থ ও বাণিজ্য

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের

অনলাইন শপ কোরিয়ান মার্ট বাংলাদেশ ৩ কোটি টাকার...

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি

এআইয়ের জোয়ারে প্রথমবার ট্রিলিয়ন ডলারের ঘরে এএমডি

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 November 2023

ওয়ালটন ফ্রিজ কিনে ২০০% ক্যাশভাউচার পেলেন ফেনীর গৃহিণী ইসমত আরা

Techzoom.TV |
TechzoomTV