Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এমন ডিএনএ পৃথিবীতে নেই, মেক্সিকোর কঙ্কাল কি তাহলে এলিয়েন!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
এমন ডিএনএ পৃথিবীতে নেই, মেক্সিকোর কঙ্কাল কি তাহলে এলিয়েন!
Share on FacebookShare on Twitter

মেক্সিকোর কংগ্রেসে প্রদর্শন করা আলোড়ন সৃষ্টিকারী ‘এলিয়েনের দুটো মমি’ ঘিরে নতুন করে আবারও রহস্য দেখা দিয়েছে। এবার রহস্য শুরু হয়েছে এর ডিএনএ নিয়ে। ল্যাবে গবেষণার পর বিশেষজ্ঞরা বলছেন, এসব কঙ্কালের ৩০ শতাংশ ডিএনও কোনো প্রাণীর সঙ্গে মিলছে না। এগুলো একদম স্বতন্ত্র।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট বলছে, সম্প্রতি ওই কঙ্কালের ডিএনএ বিশ্লেষণ করে দেখা হয়েছে। তাতে পাওয়া গিয়েছে ৩০ শতাংশ অজানা জিনের হদিস। এই অজানা অংশটির সঙ্গে আদতে কোনো জীবেরই মিল নেই বলে জানান গবেষকেরা।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, পৃথিবীতে যত রকমের প্রজাতি রয়েছে, তাদের সকলের জিনের একটি ডেটাবেস রয়েছে বিজ্ঞানীদের কাছে। কিন্তু কারোর ডিএনএর সঙ্গে মিল পাওয়া যায়নি এই অংশটুকুর। এবার তাই নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এই কঙ্কাল।

আবার প্রশ্ন এসেছে, এসব কঙ্কাল কি পৃথিবীর বাইরের কোনো প্রাণীর? এখানে আরেকটি মজার বিষয় রয়েছে, বাকি ৭০ শতাংশ ডিএনএর সঙ্গে যেসব প্রজাতির মিল রয়েছে, তা এখনো জানাননি বিজ্ঞানীরা। কোনো এক বিশেষ কারণে এই তথ্য গোপন রেখেছেন।

এ ব্যাপারে এবার সাংবাদিক জেমি মসান বলেন, ‘ভিনগ্রহের প্রাণী নিয়ে এর আগে এত স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। ডিএনএ টেস্টও কিন্তু সে কথাই বলছে। এই সত্যটা আমাদের মেনে নিতেই হবে।’

পেরু থেকে পাওয়া এই মমি নিয়ে শুনানি করতে কয়েকদিন আগেই আবারও গবেষকেরা হাজির হন মেক্সিকো কংগ্রেসে। গবেষকেরা জানান, তিন আঙুলের মমি দুটোতে কোনো ‘ভেজাল’ নেই, এগুলো ‘প্রমাণিত’। তবে এরা এলিয়েন কি না—তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এর আগে গত সেপ্টেম্বরে অদ্ভুত দুটো মমি পাওয়ার দাবি করা হয় মেক্সিকোর কংগ্রেসে। তাতে বলা হয়, মমি দুটো এক হাজার বছর আগেকার। এগুলো মানুষের নয় বলে দাবি করেন গবেষকেরা। এলিয়েন নিয়ে গবেষণা চালানো মেক্সিকোর প্রখ্যাত সাংবাদিক জেমি মসান ওই অদ্ভূতাকার দুটো মমি সকলের সামনে এনেছেন।

সাংবাদিক জেমি মসান জানান, এগুলো এক সময় জীবিত ছিল। কেউ এদের বানিয়ে যায়নি। মমি করা হয়েছিল। বেশ কয়েকটি এক্স–রে প্রতিবেদন দেখান তিনি। এরা মানুষ ছিল না বলেও দাবি করেন। এ সময় তাঁর সঙ্গে ছিল একটি মেডিকেল টিম।

এলিয়েন নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। তাদের অস্তিত্ব থাকা না থাকার পক্ষে-বিপক্ষে মতামত বেশ জোরালো। এর মধ্যে এলিয়েনের মমি প্রদর্শন করে মেক্সিকো। যারা বিশ্বাস করেন, পৃথিবীতে এলিয়েনরা এসেছিল, তাদের জন্য বিষয়টি বেশ মজার ও স্বস্তির। মানুষের মতো কিন্তু ভিন্ন অবয়বের দুইটি মমি সবার সামনে উন্মোচন করেছে মেক্সিকো।

মেক্সিকো কংগ্রেসের একটি পাবলিক শুনানির সময় ওই মমি দুইটিকে সবার সামনে উন্মোচন করা হয়। ওই দৃশ্যটি অনলাইনে সরাসরি দেখানোও হয়। ‘ইউএফও (আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্টস) ও অজানা অস্বাভাবিক ঘটনা’ দেখানোর পর দুটি ‘এলিয়েনের মমি’ উন্মোচন করা হয়। দুইটি বক্সের মধ্যে রেখে সবার জন্য উন্মোচন করা হয়।

সেখানে সবার সামনে যে দুটো মমি তুলে ধরা হয়েছিল, তা অনেকটা আমাদের মনে এলিয়েনের যে কাল্পনিক চেহারার রয়েছে তার সঙ্গে মিলে যাচ্ছে হুবহু। তবে আকারে মাত্র কয়েক সেন্টিমিটার। বিষয়টি সামনে আসতেই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে।

পেরু থেকে উদ্ধার করে আনা হয় মমি দুটি। ওই প্রদর্শনীর সময় উপস্থিত ছিলেন দেশটির বিজ্ঞানী, আমেরিকান্স ফর সেফ এয়ারস্পেসের এক্সিকিউটিভ ডিরেক্টর রায়ান গ্রেভস, আমেরিকার নৌবাহিনীর প্রাক্তন এক পাইলটও।

বক্স খোলার সময় উপস্থিত ও মেক্সিকানরা হতবাক হয়ে তাকিয়েছিল। উপস্থিত বিশেষজ্ঞরা একমত যে মমি দুইটি আমাদের বিবর্তনের অংশ নয়। এগুলো এমন প্রাণী নয় যেগুলি ইউএফও ধ্বংসাবশেষের পরে পাওয়া গিয়েছিল। এগুলো একটি খনিতে পাওয়া গিয়েছিল এবং পরে জীবাশ্মে পরিণত হয়।

ওই এলিয়েন দুইটির দেহে তিনটি করে আঙ্গুল এবং হাত ও পা রয়েছে বলে জানায় ইউএফও বিশেষজ্ঞরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

পাঁচমিশালি

চার্জ থাকে না অ্যাপলের ১৪, ১৪ প্রো ফোনে, অভিযোগে গ্রাহক

টেলিটকের এই সিমে সবচেয়ে কম কলরেট ও আনলিমিটেড ইন্টারনেট
পাঁচমিশালি

টেলিটকের এই সিমে সবচেয়ে কম কলরেট ও আনলিমিটেড ইন্টারনেট

বিক্রি বন্ধ হল রেডমি নোট ৯ প্রো ম্যাক্স এর
পাঁচমিশালি

বিক্রি বন্ধ হল রেডমি নোট ৯ প্রো ম্যাক্স এর

তিন দিনের বিনামূল্যে এমডব্লিউসি বার্সেলোনা সফরের সুযোগ দিচ্ছে হুয়াওয়ে
পাঁচমিশালি

তিন দিনের বিনামূল্যে এমডব্লিউসি বার্সেলোনা সফরের সুযোগ দিচ্ছে হুয়াওয়ে

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের
পাঁচমিশালি

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

তিন লাখ ঘণ্টা উড়ে রেকর্ড গড়ল তুর্কি ড্রোন
পাঁচমিশালি

তিন লাখ ঘণ্টা উড়ে রেকর্ড গড়ল তুর্কি ড্রোন

Load More

ট্রেন্ডিং টপিক

স্মার্টফোনে অশ্লীল কনটেন্ট নিয়ন্ত্রণে নতুন আইন আনছে যুক্তরাজ্য
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনে অশ্লীল কনটেন্ট নিয়ন্ত্রণে নতুন আইন আনছে যুক্তরাজ্য

নড়াইলে ‘টিকটকে আসক্ত’ স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী আটক
বিবিধ

নড়াইলে ‘টিকটকে আসক্ত’ স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী আটক

বাজেট ফ্রেন্ডলি প্রাইসে ৬০০০mAh ব্যাটারি নিয়ে এলো ‘HMD Vibe 2 5G’
প্রযুক্তি সংবাদ

বাজেট ফ্রেন্ডলি প্রাইসে ৬০০০mAh ব্যাটারি নিয়ে এলো ‘HMD Vibe 2 5G’

স্যামসাং ফোনে ইসরাইলি স্পাইওয়্যার ‘অ্যাপক্লাউড’: বিশ্বজুড়ে তীব্র উদ্বেগ ও নিরাপত্তাঝুঁকি
প্রযুক্তি সংবাদ

স্যামসাং ফোনে ইসরাইলি স্পাইওয়্যার ‘অ্যাপক্লাউড’: বিশ্বজুড়ে তীব্র উদ্বেগ ও নিরাপত্তাঝুঁকি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স
প্রযুক্তি সংবাদ

অ্যামাজনকে টপকে বাজারমূল্যে বিশ্বের পঞ্চম শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স

বিশ্বখ্যাত ইকমার্স জায়ান্ট অ্যামাজনকে পেছনে ফেলে বাজারমূল্যে বিশ্বের...

শাওমির ১৫টি সিরিজে সাত বছরের আপডেট সাপোর্ট ঘোষণা

শত কোটি ব্যবহারকারীর মাইলফলকে চ্যাটজিপিটি

আইফোন, ম্যাকের জন্য ২৬.৩ আপডেট আনল অ্যাপল

অ্যাপলের প্রযুক্তি দর্শন কেন সবার চেয়ে ভিন্ন?

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০২ ডিসেম্বর ২০২৩

এমন ডিএনএ পৃথিবীতে নেই, মেক্সিকোর কঙ্কাল কি তাহলে এলিয়েন!

Techzoom.TV |
TechzoomTV