Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি: মিডরেঞ্জের প্রথম সনি আইএমএক্স ৭৬৬ ওআইএস সেন্সরের শক্তিশালী স্মার্টফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২
রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি: মিডরেঞ্জের প্রথম সনি আইএমএক্স ৭৬৬ ওআইএস সেন্সরের শক্তিশালী স্মার্টফোন
Share on FacebookShare on Twitter

নিত্য নতুন প্রযুক্তির স্মার্টফোন বাজারে নিয়ে এসে প্রযুক্তিপ্রেমীদের চমকে দিচ্ছে বিশ্বের দ্রুত বর্ধনশীল স্মার্ট ডিভাইস ব্র্যান্ড রিয়েলমি। লো-লাইটে ব্যবহারকারীদের ছবি তোলার অনন্য অভিজ্ঞতা দিতে রিয়েলমি দেশের বাজারে উন্মোচন করেছে রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি ডিভাইসটি। এতে রয়েছে মিডরেঞ্জে দেশের ১ম সনি আইএমএক্স ৭৬৬ ওআইএস সেন্সরের ক্যামেরা। এর পাশাপাশি, ডিভাইসটিতে রয়েছে চমৎকার লাইট শিফট ডিজাইন, ৯০ হার্টজ সুপার অ্যামোলেড ডিসপ্লে, ৬০ ওয়াট সুপার ডার্ট চার্জ, ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম ও ডুয়াল স্টেরিও স্পিকার। এ ডিভাইসটির ডিজাইন এবং ক্যামেরা এ সেগমেন্টের ফোনগুলোর মধ্যে সেরা। বিস্তারিত জানতে ভিজিটঃ  https://cutt.ly/zLZSuTs

চমৎকার ছবি তোলার জন্য সনি আইএমএক্স ৭৬৬ ফ্ল্যাগশিপ সেন্সর 

ছবি তোলার ক্ষেত্রে সবসময় কিন্তু সুন্দর আলো পাওয়া যায় না। তবে, এ বিষয়টিকে মাথায় রেখে তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি এর ৯ প্রো প্লাস ৫জি ডিভাইসে ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরা সেট-আপ যুক্ত করেছে। ডিভাইসটির মেইন ক্যামেরায় নিউ ইমেজিং প্রো লাইট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। লো-লাইটে চমৎকার ছবি তোলার সক্ষমতা এ সেগমেন্টের অন্যান্য ফোন থেকে রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি ডিভাইসটিকে আলাদা করেছে। বড় আকারের ইমেজিং সেন্সর, অত্যাধুনিক ডিজিটাল নয়েজ রিডাকশন অ্যালগরিদম ও ডুয়াল স্ট্যাবিলাইজেশন সিস্টেম ব্যবহার করে প্রোলাইট ইমেজিং প্রযুক্তি দিয়ে ব্যবহারকারীরা অনায়েসেই দুর্দান্ত সব ছবি তুলতে পারবেন। এ ডিভাইসটিতে সনি আইএমএক্স ৭৬৬ ফ্ল্যাগশিপ সেন্সর ব্যবহার করা হয়েছে। জনপ্রিয় এ ক্যামেরা সেন্সরটি অনেক ফ্ল্যাগশিপ ডিভাইসেও ব্যবহার করা হয়েছে, যা ব্যয়বহুল। বড় আকারের ১/১.৫৬ ইঞ্চি সেন্সর এ ডিভাইসটিকে এর সেগমেন্টের সবচেয়ে বড় সেন্সরে পরিণত করেছে, যা এর আগের প্রজন্মের তুলনায় ৬৩.৮ শতাংশ বেশি আলো ক্যাপচার করে। আইফোন ১৩ এর সাথে তুলনা করলে এটি ৪৫ শতাংশ বেশি আলো ক্যাপচার করে। 

প্রোলাইট ইমেজিং প্রযুক্তির অংশ হিসেবে ছবি তোলার জন্য ডিভাইসটির মেইন ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) ও ভিডিও করার জন্য ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন (ইআইএস) ব্যবহার করা হয়েছে। ডিভাইসটিতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন থাকায় যে কোন ধরনের ঝাঁকুনিতেও পরিষ্কার ও ঝকঝকে ছবি তোলা সম্ভব। প্রোলাইট ইমেজিং প্রযুক্তিতে এআই নয়েজ রিডাকশন ইঞ্জিন ৩.০ কে সমন্বয় করা হয়েছে, যা আরো সূক্ষ ও নিখুঁতভাবে নয়েজ দূর করতে পারবে। ডিজিটাল নয়েজ বিভিন্ন শেপ এবং সাইজের হয়, তাই নয়েজ রিডাকশন ইঞ্জিন এই নয়েজের শেপগুলো শনাক্ত এবং দূর করতে ডিপ লার্নিং ব্যবহার করে, যা কম ডিজিটাল নয়েজের মাধ্যমে লো লাইটে পরিষ্কার ও চমৎকার ছবি তুলতে সাহায্য করে। নিঃসন্দেহে এ ডিভাইসটির ক্যামেরা এই প্রাইস সেগমেন্টে সেরা।

ডাইমেনসিটি ৯২০ ফাইভজি প্রসেসর সহ সবচেয়ে শক্তিশালী ৫জি পারফরম্যান্সের ফোন 

রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি ডিভাইটি এ সেগমেন্টের ফোনগুলোর মধ্যে সেরা পারফরমেন্স নিশ্চিত করবে। এ ডিভাইসটিতে প্রথমবারের মতো মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ ফাইভজি প্রসেসর ব্যবহার করা হয়েছে; এর শক্তিশালী প্রসেসর ৫,০০,০০০ এরও বেশি আনটুটু স্কোর অর্জন করে রেকর্ড তৈরি করেছে। এতে অত্যাধুনিক ৬ ন্যানোমিটার চিপসেট রয়েছে, ফলে এ ডিভাইসটি দিয়ে ব্যবহারকারীরা ফোন ব্যবহারের উন্নত অভিজ্ঞতা পাবেন। ডিভাইসটির সিপিউ’র কোর পারফরমেন্স ২.৪ গিগাহার্টজ থেকে ২.৫ গিগাহার্টজ এ উন্নীত করা হয়েছে। এছাড়াও, গেমারদের জন্য ডিভাইসটিতে ব্যবহার করা শক্তিশালী এ প্রসেসরটি গেমিং পারফরমেন্স ৯ শতাংশ পর্যন্ত বাড়াতে সাহায্য করবে। ব্যবহারকারীরা আগের প্রজন্মের ডাইমেনসিটি চিপের চেয়ে এ ডিভাইসটির ডাইমেনসিটি চিপের মাধ্যমে ৩৫ শতাংশেরও বেশি ডিটেইল সহকারে ছবি তুলতে পারবেন। ফোনটিতে ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম রয়েছে, যা দীর্ঘক্ষণ ফোন ব্যবহারের সময় তাপমাত্রা উল্লেযোগ্যভাবে হ্রাস করে এবং হাই-পারফরমেন্সের বিষয়টিকে নিশ্চিত করে।    

সূর্যোদয় থেকে অনুপ্রাণিত হয়ে লাইট শিফট ডিজাইন 

সূর্যোদয় থেকে অনুপ্রাণিত হয়ে রিয়েলমি তাদের রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি ডিভাইসে ব্র্যান্ডটির স্বতন্ত্র‌্য ডিজাইন ‘লাইট শিফট ডিজাইন’ ব্যবহার করেছে। ডিভাইসটির গ্রেস কালার সানরাইজ ব্লু’র সাথে লাইট শিফট ডিজাইন সুন্দর এক আবহ তৈরি করে, যা সূর্যের চমৎকার ইফেক্ট দ্বারা অনুপ্রাণিত। সাধারণত, স্বাভাবিক সূর্যের আলো কিংবা অতিবেগুনি রশ্মিতে ফোনটির পেছনের দিক প্রায় ৩ সেকেন্ডের জন্য নীল থেকে লাল রঙ ধারণ করবে। তবে সূর্যের আলো না থাকলে এটি ২ থেকে ৫ মিনিটের মধ্যে আগের রঙে ফিরে আসে। এ ডিভাইসটিতেই প্রথমবারের মতো ফটোক্রোমিজম ডুয়াল লেয়ার ক্রমিক বন্ডিং প্রসেস ব্যবহার করা হয়েছে। এটি শুধুমাত্র যে কোন ধরনের তরল পদার্থ থেকে ফোনের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করবে না; একইসঙ্গে এটি রঙের রেন্ডারিং হার ৪০ শতাংশ বৃদ্ধি করবে। ফলে ফোনের ড্যাজলিং ইফেক্ট ডিভাইসটিকে অন্যান্য ডিভাইস থেকে আলাদা করেছে। এ ডিভাইসটি রিয়েলমি নাম্বার প্রো সিরিজের ডিভাইসগুলোর মধ্যে সবচেয়ে পাতলা। ডিভাইসটি ৭.৯৯ মিমি পাতলা এবং এর ওজন মাত্র ১৮২ গ্রাম। অ্যাডভান্সড স্ট্র্যাকচারাল স্ট্যাকিং প্রযুক্তি ও রিফাইন্ড কম্পোনেন্টগুলো রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি ডিভাইসটিকে স্লিম ও হালকা করেছে, যা অনায়াসেই হাতের তালুতে রাখা যাবে। 

ফোনটির ডিসপ্লে কোয়ালিটি দুর্দান্ত। এতে ৯০ হার্টজ হাই-রিফ্রেশ রেট সহ সুপার অ্যামোলেড স্ক্রিন ব্যবহার করা হয়েছে; ফলে ব্যবহারকারীরা খুব আরামদায়কভাবে এই ফোনের ডিসপ্লে ব্যবহার করতে পারবেন এবং এক ধরণের স্মুথ অনুভূতি পাবেন। এ ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও ব্যবহার করা হয়েছে, যা হৃৎস্পন্দন পরিমাপ করতেও সক্ষম। স্মার্টডিভাইস দিয়ে যারা কনটেন্ট উপভোগ করতে ভালোবাসেন তাদের জন্য এ ফোনটি বেশ সহায়ক হবে। এছাড়াও, এ ডিভাইসটিতে আছে ৮জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সুবিধা। ডিভাইসটির ডলবি ডুয়াল স্টেরিও স্পিকার এবং ৬০ ওয়াট সুপার ডার্ট চার্জিং প্রযুক্তি ব্যবহারকারীদের ফোন ব্যবহারের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে। ফলে ফোনটি ০-৫০% চার্জ করা যাবে মাত্র ১৫ মিনিটে। এ ডিভাইসটির গুণগতমান সত্যিই চমৎকার। 

আজকের তরুণদের মাঝে স্টাইলিশ ও নিত্য নতুন ডিজাইনের স্মার্টফোন কেনার প্রতি প্রবল আগ্রহ দেখা যায়। তারা মনে করেন ক্যামেরা, ডিজাইন ও অসাধারণ ডিসপ্লে সামগ্রিকভাবে স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা বদলে দিতে পারে। তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি সবসময়ই সুন্দর ডিজাইনের এবং দারুণ স্পেসিফিকেশনের ফোন নিয়ে আসতে সচেষ্ট। এরই ধারাবাহিকতায়, তরুণদের ফোন ব্যবহারের দুর্দান্ত অভিজ্ঞতা দিতে রিয়েলমি সানরাইজ ব্লু এবং অরোরা গ্রিন এই দু’টি দুর্দান্ত রঙে মাত্র ৩৯,৯৯০ টাকায় (ভ্যাট প্রযোজ্য)  দেশের বাজারে নিয়ে এসেছে রিয়েলমি ৯ প্রো প্লাস।      

Tags: রিয়েলমিরিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়েব ট্রাফিকে চ্যাটজিপিটির হিস্যা কমছে, বাড়ছে জেমিনির
নির্বাচিত

ওয়েব ট্রাফিকে চ্যাটজিপিটির হিস্যা কমছে, বাড়ছে জেমিনির

হুয়াওয়ের পরবর্তী স্মার্টফোনে থাকবে ফুলডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট
নির্বাচিত

হুয়াওয়ের পরবর্তী স্মার্টফোনে থাকবে ফুলডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট

জেনেনিন আগাম পিক্সেল ফোনের তথ্য প্রকাশের কারণ
নির্বাচিত

জেনেনিন আগাম পিক্সেল ফোনের তথ্য প্রকাশের কারণ

জেডটিই নিয়ে এলো ৫জি স্মার্টফোন
নির্বাচিত

জেডটিই নিয়ে এলো ৫জি স্মার্টফোন

বিশ্বের দ্রুততম চার্জিং স্মার্টফোন
নির্বাচিত

কষ্টার্জিত টাকার সঠিক ব্যবহার করতে কিনতে পারেন যেসব অ্যান্ড্রয়েড ফোন

হুয়াওয়ের কাছে প্রসেসর বিক্রি করতে চায় কোয়ালকম
নির্বাচিত

হুয়াওয়ের কাছে প্রসেসর বিক্রি করতে চায় কোয়ালকম

Load More

ট্রেন্ডিং টপিক

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ১২ জিবি র‍্যাম: অনারের নতুন চমক Honor 600e
প্রযুক্তি বাজার

অ্যান্ড্রয়েড ১৬ ও বড় ব্যাটারির চমক: গিগবেঞ্চে দেখা মিলল Honor 600e-এর

আসুস বাংলাদেশে নিয়ে এসেছে নতুন চারটি ল্যাপটপ
নির্বাচিত

আসুস বাংলাদেশে নিয়ে এসেছে নতুন চারটি ল্যাপটপ

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন
নির্বাচিত

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

কোয়ালকম চিপে নিরাপত্তা ত্রুটি শনাক্ত করল ক্যাসপারস্কি
নির্বাচিত

কোয়ালকম চিপে নিরাপত্তা ত্রুটি শনাক্ত করল ক্যাসপারস্কি

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’
প্রযুক্তি সংবাদ

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’

রাশিয়ার পরমাণু শক্তি করপোরেশনের (রোসাটম) মহাপরিচালক আলেক্সি লিখাচেভ...

ইনফিনিক্স  GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

ইনফিনিক্স GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix