Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রিয়েলমি সি২ রিভিউ: শক্তিশালী ব্যাটারি ও নজরকাড়া ডিজাইনের এন্ট্রি লেভেল স্মার্টফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 28 March 2020
রিয়েলমি সি২ রিভিউ: শক্তিশালী ব্যাটারি ও নজরকাড়া ডিজাইনের এন্ট্রি লেভেল স্মার্টফোন
Share on FacebookShare on Twitter

দ্রুত বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি সম্প্রতি দেশের বাজারে এনেছে এন্ট্রি লেভেলের স্মার্টফোন সি২। স্মার্টফোনটির বিশেষত্ব হলো এর নজরকাড়া ডিজাইন, শক্তিশালী প্রসেসর এবং সেইসাথে আছে অসাধারণ ব্যাটারি ব্যাকআপ যার ফলে হেভি ইউজের ক্ষেত্রেও একদিন পার করে দেওয়া যাবে। দেশের বাজারে স্মার্টফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ৮,৯৯০ টাকা।

ইংরেজি শব্দ কালারের আদ্যক্ষর ‘সি’। রিয়েলমি ওএস চালুর আগে রিয়েলমি স্মার্টফোনে ব্যবহার করা হতো কালার ওএস। তবে এর বাইরেও কালার বা রঙ আরও অনেক কিছুকেই নির্দেশ করে যার মধ্যে আছে মনের অবস্থা ও অনুভূতি, ব্যক্তিত্ব, সংস্কৃতি, আগ্রহ কিংবা পছন্দ। ডিজাইনের দিকেই আসা যাক। স্মার্টফোনের ডিজাইনের ক্ষেত্রে রিয়েলমি চোখ ধাঁধানো প্যাটার্নের অবতারণা করেছে যার নাম দেওয়া হয়েছে ‘ডায়মন্ড কাট ডিজাইন’।

মূলত ফোনের পেছনে বিভিন্ন জ্যামিতিক আকৃতির প্যাটার্ন ব্যবহার করা হয় ডায়মন্ড কাট ডিজাইনে যা বিভিন্ন কৌণিক অবস্থানের ভিত্তিতে কখনও জ্বলজ্বল করে, আবার কখনও একেবারে নিস্প্রভ আঁধারের অবতারণা করে। এছাড়া ফোনটিতে রাউন্ডেড এজ ব্যবহার করা হয়েছে এবং এর ডিসপ্লে ও পেছনের অংশ যেখানে মিলেছে, সেখানকার কার্ভড শেপের কারণে ফোনটি ভালো গ্রিপ দেবে। ফোনটি খুব একটা ভারী নয়, সহজেই পকেটে এঁটে যাবে। আর ফোনটির আকার একহাতে ব্যবহারের ক্ষেত্রে দারুণ উপযোগী। সনব মিলিয়ে এন্ট্রি লেভেলে ফোনটি বেশ দারুণ।

অসাধারণ ডিসপ্লে
রিয়েলমি সি২ স্মার্টফোনে থাকছে ৬.১ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে যার রেজ্যুলেশন ৭২০ পিক্সেল বাই ১৫৬০ পিক্সেল। এর আসপেক্ট রেশিও ১৯.৫:৯ ।

ফলে পছন্দের টিভি সিরিজ দেখা কিংবা গেম খেলার ক্ষেত্রে মিলবে চমৎকার অভিজ্ঞতা। এন্ট্রি লেভেলের হওয়া সত্তেও ফোনটির ডিসপ্লের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৩।

দীর্ঘ ব্যাটারি লাইফ
রিয়েলমি সি২ স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি যা একবার চার্জ দিলে একদিন নিশ্চিন্তে পার করে দেওয়া যাবে। নিয়মিতভাবে ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রাম এবং দুটি ইমেইল অ্যাকাউন্ট ব্যবহার করার পরেও দিনশেষে ব্যাটারি চার্জ থাকবে। দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপ দিতে ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোরপাইলট প্রযুক্তি।

সুপার পারফরমেন্স
১২ ন্যানোমিটার আর্কিটেকচারের মিডিয়াটেক এমটি৬৭৬২ হেলিও পি২২ চিপসেট করা হয়েছে এই ফোনে যার সাথে থাকছে ২ গিগাবাইট র‍্যাম এবং ৩২ গিগাবাইট স্টোরেজ স্পেস।

স্মুথ পারফরমেন্সের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে অক্টাকোর প্রসেসর। একসাথে একাধিক অ্যাপ চালানো যাবে কোনো সমস্যা ছাড়াই। প্রত্যাশার চেয়েও ভালো গেমিং পারফরমেন্স মিলবে রিয়েলমি সি২ স্মার্টফোনে।

স্মার্টফোনটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড পাই যার উপর ব্যবহার করা হয়েছে নিজস্ব কালার ওএস ৬ লাইট। ফোনটির অডিও এবং ভয়েস কোয়ালিটিও বেশ ভালো। ফোনটিতে কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর না থাকলে আছে ফেস রিকগনিশন সিস্টেম যা বেশ দ্রুত সময়ের মধ্যে ফোন আনলক করতে সক্ষম।

টেকট্রেন্ডি ক্যামেরা
ফোনটির পেছনে থাকছে দুটি ক্যামেরা এবং সামনে একটি ক্যামেরা। প্রাইমারি রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেল সেন্সর যার অ্যাপার্চার এফ/২.২। এর সাথে থাকছে ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ফিচারের কারণে রিয়ার ক্যামেরায় বেশ ভালো ছবি তোলা সম্ভব।

ছবির ডিটেইল বাড়াতে ব্যবহার করা হয়েছে ‘ক্রোম বুস্ট’ নামক অ্যাডভান্সড এইচডিআর ফিচার। সামনে থাকা ৫ মেগাপিক্সেল ক্যামেরায় দারুণ সেলফি তুলতে পারবেন ব্যবহারকারীরা। দারুণ পোর্টেট তোলার জন্য রিয়েলমি সি২ স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে বোকেহ ইফেক্ট।

স্লো মোশন এবং ১০৮০ পিক্সেল রেজ্যুলেশনে ভিডিও ধারণ করা যাবে এই ফোনে। এছাড়া ঝাঁকুনি প্রতিরোধে এতে ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

এশিয়ার অন্যান্য অঞ্চলের মতো বাংলাদেশের বাজারেও প্লাস্টিক বডির দারুণ ডিজাইনের এই স্মার্টফোনটি ব্যাটারি, ক্যামেরা এবং অন্যান্য পারফরমেন্সের মাধ্যমে গ্রাহকদের মাঝে সাড়া ফেলতে সক্ষম হবে। প্রয়োজনীয় সব কাজ করা যাবে এমন একটি এন্ট্রি লেভেল স্মার্টফোন যারা কেনার কথা ভাবছেন, ৮৯৯০ টাকায় রিয়েলমি সি২ হতে পারে তাদের জন্য একটি আদর্শ ডিভাইস।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: রিয়েলমিস্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

শিশুদের জন্য ‘কোডিং ফর কিডস’ চালু করলো ক্রিয়েটিভ আইটি
নির্বাচিত

শিশুদের জন্য ‘কোডিং ফর কিডস’ চালু করলো ক্রিয়েটিভ আইটি

ম্যাক ও উইন্ডোজে অ্যাপ হিসেবে এল মেসেঞ্জার
নির্বাচিত

ম্যাক ও উইন্ডোজে অ্যাপ হিসেবে এল মেসেঞ্জার

বেসিস নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২৭ জুন
নির্বাচিত

বেসিস নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২৭ জুন

দেশের ই-কমার্স প্ল্যাটফর্মে মিলবে নিভিয়ার পণ্য
নির্বাচিত

দেশের ই-কমার্স প্ল্যাটফর্মে মিলবে নিভিয়ার পণ্য

বাংলাদেশে এখন ৫জি সেট উৎপাদন হচ্ছে: মোস্তাফা জব্বার
নির্বাচিত

বাংলাদেশে এখন ৫জি সেট উৎপাদন হচ্ছে: মোস্তাফা জব্বার

উন্নত গেমিং অভিজ্ঞতা দিতে বাজারে আসছে ওয়ানপ্লাস নর্ড ৫ সিরিজ
নির্বাচিত

উন্নত গেমিং অভিজ্ঞতা দিতে বাজারে আসছে ওয়ানপ্লাস নর্ড ৫ সিরিজ

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

সাইবার হুমকির শীর্ষে র‍্যানসমওয়্যার: সফোস
প্রযুক্তি সংবাদ

অনুমোদনহীন এআই টুলের ঝুঁকি ঠেকাতে সফোসের নতুন সেবা

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা
ছাড় ও অফার

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’
প্রযুক্তি বাজার

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 March 2020

রিয়েলমি সি২ রিভিউ: শক্তিশালী ব্যাটারি ও নজরকাড়া ডিজাইনের এন্ট্রি লেভেল স্মার্টফোন

Techzoom.TV |
TechzoomTV