Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফেসবুক ডিজিটাল কয়েনে কেনাবেচার সুবিধা আনছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 13 April 2019
ফেসবুক ডিজিটাল কয়েনে কেনাবেচার সুবিধা আনছে
Share on FacebookShare on Twitter

গোটা বিশ্বে অর্থ বিচরণ করে রেমিট্যান্স আকারে। প্রবাসীরা নিজ দেশে স্বজনের কাছে অর্থ প্রেরণ করেন। গত দুই বছরে রেমিট্যান্স আসলে অদৃশ্য অর্থ হয়ে গেছে। এটা বিশ্ব ব্যাংকের আলোচনার গুরুত্বপূর্ণ ইস্যু। এখন ফেসবুক এ পথে আসতে চায়।

এ বছরের প্রথমেই বিশ্বের সর্ববৃহৎ সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ক্রিপ্টোকারেন্সি আকারে রেমিট্যান্স সার্ভিস চালুর ইঙ্গিত দিয়েছে। এর পেছনে তাদের প্রচেষ্টা ক্রমশ তীব্রতর হচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এ কাজে নতুন কর্মী নিয়োগ দিয়েছে তারা। কলেবরে বাড়ছে তাদের ক্রিপ্টোকারেন্সি দল। ফেসবুক লন্ডন-ভিত্তিক নতুন প্রতিষ্ঠান চেইনস্পেস-কে নিজের করে নেয়ার ঘোষণা দিয়েছে।

ডিসেম্বরে এ খবরটি ছড়ায়। বিশ্বের সর্ববৃহৎ রেমিট্যান্স বাজারটি হলো ভারত। আর ভারতের হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের টার্গেট করেই তারা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে নতুন রেমিট্যান্স সার্ভিস চালু করতে যাচ্ছে।

ফেসবুকের এমন আয়োজনে রীতিমতো উত্তেজিত বিনিয়োগকারীরা। ক্রিপ্টোকারেন্সির দুনিয়াটা উদীয়মান। এই ব্যবসার গুরুত্ব অনেকটা ফেসবুকের আগমনের ওপর নির্ভর করে। তবে আন্তর্জাতিক বাজারে উন্নয়নের জন্যে এখন পর্যন্ত ‘ফেসবুক কয়েন’ তেমন নজর কাড়েনি। মূলত ফেসবুকের ক্রিপ্টোকারেন্সি এজেন্ডা উদারপন্থী অর্থব্যবস্থাকে বাস্তবায়ন করবে। আর এর উত্থান বুঝতে রেমিট্যান্সব্যবস্থাকে জানতে হবে।

‘ইকোনমিক মাইগ্রেসন’ থেকে রেমিট্যান্সের ধারণা আসে। কারো কাছে অপ্রাতিষ্ঠানিক কমিউনিটি কিংবা ওয়েস্টর্ন ইউনিয়ন বা মানিগ্রামের মতো প্রাতিষ্ঠানিক ব্যবস্থার মাধ্যমে অর্থ প্রেরণ করা হয়। অতি সাম্প্রতিক ব্যবস্থা হিসেবে মোবাইল পেমেন্ট সার্ভিসের কথা বলা যায়। আসলে অর্থ মজুরি হিসেবে এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করে।

তবে বিশ্ব ব্যাংকের জন্যে রেমিট্যান্স এজেন্ডায় একটি বিষয় উঠে আসছে। তারা অর্থ পাঠানোর কাজটিকে আরো কম খরচে আনতে চায়। এ কাজে প্রতিযোগিতাও আছে। তাই কাজটাকে আরো সহজ করতে হবে।

২০১৪ সালেও ফেসবুক কার্যকর রেমিট্যান্স ব্যবস্থার দিকে সামান্য ইঙ্গিত দিয়েছিল। এ কাজে বিভিন্ন প্রতিষ্ঠানের এগিয়ে আসার কাজে উৎসাহ দেয় বিশ্ব ব্যাংক। তাছাড়া রেমিট্যান্স পাঠানোর বাজারটি সম্প্রসারণশীল। এ ব্যবসা থেকে লাভা আসে।

ইকোনমিক মাইগ্রেশনের মাধ্যমে লভ্যাংশ বের করে আনবে ফেসবুক। সেইসঙ্গে এ বাণিজ্য দুনিয়ায় কলোনিয়াল শক্তি হিসেবেও আবির্ভূত হবে তারা। অর্থব্যবস্থায় বড় ধরনের উন্নয়নের প্রচেষ্টা থাকা দরকার। রেমিট্যান্স লেন-দেনে প্রাইভেট খাতের আগমনে নির্ভরশীলতাও বৃদ্ধি পাবে। ফেসবুকে এ খাতে এসে প্রাইভেটাইজেশন ঘটাবে। অর্থব্যবস্থায় নিজেদের অপরিহার্য প্লাটফর্ম হিসেবে দাঁড় করাবে।

গবেষণার মাধ্যমে ‘ব্যাংকিং দ্য আনব্যাংকেবল’ ধারণা সমৃদ্ধ হচ্ছে। যা ব্যাংকের মাধ্যমে করা দুষ্কর, তার সুব্যবস্থাই এই কর্মযজ্ঞের লক্ষ্য। এটা দারুণ জনপ্রিয়ও হচ্ছে। ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো এ কাজে নিজেদের আধিপত্য বজায় রেখেছে। এখানে নানা শর্ত জুড়ে দিয়েছে। কিন্তু ফেসবুক তাদের কেন্দ্রিয় ব্যবস্থায় অনেক সমস্যার সমাধান দেবে অতি সহজে।

কৌশলগত দিক থেকে ফেসবুকের ক্রিপ্টোকারেন্সি স্ট্যাবলকয়েন হিসেবে গড়ে তোলা হয়েছে। যার অর্থ এর একটা নির্দিষ্ট দাম থাকবে। আন্তর্জাতিকভাবে অর্থ লেন-দেনেই ব্যবহৃত হবে এই কয়েন। এমনিতেই ফেসবুকের হাতে কোটি কোটি মানুষের তথ্য রয়েছে। কাজেই এ পথে তাদের এগোতে উল্লেখযোগ্য অগ্রগতি হবে। আর এ কাজে ভারতের বাজার তাদের পরীক্ষামূলক গবেষণাগার হতে পারে।
সূত্র: রেড পিপার

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

টুইটারের ডিরেক্ট মেসেজে ইমোজি ফিচার চালু
নির্বাচিত

টুইটারের ডিরেক্ট মেসেজে ইমোজি ফিচার চালু

ফিচারস বহুল শাওমির নতুন সিকিউরিটি ক্যামেরা
নির্বাচিত

ফিচারস বহুল শাওমির নতুন সিকিউরিটি ক্যামেরা

ইভ্যালিতে পাওয়া যাবে পারটেক্স ফার্নিচারের পণ্য
ই-কমার্স

ইভ্যালিতে পাওয়া যাবে পারটেক্স ফার্নিচারের পণ্য

ওয়ালটন এসি কিনে লাখ টাকা ক্যাশ ভাউচার পেলেন ডা. ইয়াসীন আলী
নির্বাচিত

ওয়ালটন এসি কিনে লাখ টাকা ক্যাশ ভাউচার পেলেন ডা. ইয়াসীন আলী

বইপড়ার প্রবণতা কমাচ্ছে স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

বইপড়ার প্রবণতা কমাচ্ছে স্মার্টফোন

এশিয়া প্যাসিফিক অঞ্চলে ৫জি ফোনের বাজারে শীর্ষে ভিভো
নির্বাচিত

এশিয়া প্যাসিফিক অঞ্চলে ৫জি ফোনের বাজারে শীর্ষে ভিভো

Load More

ট্রেন্ডিং টপিক

নতুন স্মার্ট ব্যান্ড আনলো শাওমি
নির্বাচিত

নতুন স্মার্ট ব্যান্ড আনলো শাওমি, থাকছে ১৫০টির বেশি স্পোর্টস মোড

মোবাইল ফোনের সিমে সুনির্দিষ্ট কর প্রত্যাহার
টেলিকম

এক এনআইডিতে সর্বোচ্চ ৫ সিম

নতুন আইফোন কিনে ক্যামেরায় ধুলা পেলেন গ্রাহক, দায় নিচ্ছে না ড্যাজল
নির্বাচিত

নতুন আইফোন কিনে ক্যামেরায় ধুলা পেলেন গ্রাহক, দায় নিচ্ছে না ড্যাজল

পাঠাওভার্স এক্সপ্লোর করুন পাঠাও ফেস্ট-এ!
প্রযুক্তি সংবাদ

পাঠাওভার্স এক্সপ্লোর করুন পাঠাও ফেস্ট-এ!

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

13 April 2019

ফেসবুক ডিজিটাল কয়েনে কেনাবেচার সুবিধা আনছে

Techzoom.TV |
TechzoomTV