Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রথমবারের মতো সফল ফ্লাইট সম্পন্ন করল নাসার এই সুপারসনিক জেট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২ নভেম্বর ২০২৫
প্রথমবারের মতো সফল ফ্লাইট সম্পন্ন করল নাসার এই সুপারসনিক জেট
Share on FacebookShare on Twitter

প্রায় এক দশক আগে লকহিড মার্টিনের সঙ্গে মিলে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা যে বিশেষ সুপারসনিক জেট তৈরির কাজ শুরু করেছিল, তা প্রথমবারের মতো ক্যালিফোর্নিয়ার আকাশে সফলভাবে উড়ান সম্পন্ন করেছে।

‘এক্স-৫৯’ (X-59) নামের এই প্লেনটি ‘কোয়ায়েট সুপারসনিক টেকনোলজি’ (Quiet SuperSonic Technology) বা ‘নীরব সুপারসনিক প্রযুক্তি’-তে চলে। এটি এমনভাবে তৈরি করা হয়েছে, যা সুপারসনিক গতিতে উড়লেও অতীতের প্লেনগুলোর মতো জোরালো ‘সনিক বুম’ বা তীব্র বিস্ফোরণধ্বনি তৈরি করে না।

পরীক্ষামূলক এই উড়ান সফল হওয়ার পর নাসা এবং মার্কিন অ্যারোস্পেস ও প্রতিরক্ষা কোম্পানি লকহিড মার্টিন এখন এই প্লেনটি নিয়ে আরও কিছু পরীক্ষা চালানোর পরিকল্পনা করছে। এসব পরীক্ষায় ‘এক্স-৫৯’ প্লেনের শব্দের ধরন পরিমাপ করা হবে এবং বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের প্রতিক্রিয়া যাচাই করা হবে, যাতে ভবিষ্যতে এই প্রযুক্তি ব্যবহার করে কম শব্দে দ্রুতগামী আকাশযাত্রার পথ তৈরি করা যায়।

মঙ্গলবার (২৮ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পামডেলে অবস্থিত ‘ইউএস এয়ার ফোর্স প্ল্যান্ট ৪২’ থেকে উড়ান শুরু করে প্লেনটি ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডসে নাসার ‘আর্মস্ট্রং ফ্লাইট রিসার্চ সেন্টার’-এ নিরাপদে অবতরণ করে।

এই প্রথম উড়ান (মেইডেন ফ্লাইট) নিয়ে লকহিড মার্টিন বলেছে, “এক্স-৫৯ পরিকল্পনা অনুসারে নিখুঁতভাবে কাজ করেছে। উড়ানের সময় আমরা প্লেনের প্রাথমিক উড়ান বৈশিষ্ট্য ও বায়ুর তথ্য যাচাই করেছি এবং নিরাপদে এটিকে তার নতুন ঘাঁটিতে পৌঁছাতে পেরেছি।”

‘এক্স-৫৯’ প্রকল্পের মূল লক্ষ্য হলো ভবিষ্যতে বাণিজ্যিক সুপারসনিক ফ্লাইট বা অতিদ্রুত যাত্রী ও পণ্য পরিবহনের পথ তৈরি করা। সুপারসনিক গতি বলতে বোঝায় ম্যাক ১-এর চেয়েও দ্রুত গতিতে, অর্থাৎ ঘণ্টায় প্রায় ৭৬৮ মাইল (প্রায় ১২৩৫ কি.মি.) বেগে চলা। এই গতিতে ভ্রমণ সম্ভব হলে দূরপাল্লার যাত্রা ও মালামাল পরিবহনের সময় নাটকীয়ভাবে কমে যাবে।

নাসা ও লকহিড মার্টিনের তৈরি ‘কোয়েস্ট’ (Quesst) নকশা অনুসারে, ইঞ্জিনটি প্লেনের ওপরের দিকে বসানো হয়েছে এবং এর নাকটি (Nose) অতিমাত্রায় সূচালো। এই বিশেষ নকশার ফলেই প্লেনটি কেবল দ্রুতই নয়, বরং অনেক কম শব্দ করেও চলতে পারে। ২০২৩ সালের এক ব্লগ পোস্টে নাসা জানিয়েছিল, “প্লেনের নিচে থাকা মানুষরা যদি কিছু শুনতে পান, তবে তা জোরালো শব্দ নয়, বরং হালকা মৃদু শব্দ শুনতে পাবেন।”

উল্লেখ্য, ১৯৭৩ সালের ২৭ এপ্রিল যুক্তরাষ্ট্রে সুপারসনিক উড়ান নিষিদ্ধ করা হয়েছিল। এর পেছনে মূল কারণ ছিল এ ধরনের প্লেনের তৈরি তীব্র শব্দদূষণ এবং নাগরিকদের সম্পত্তির ক্ষতির আশঙ্কা। এই নিষেধাজ্ঞা কয়েক দশক ধরে বহাল ছিল। পরে, ২০২৫ সালের জুনে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশের মাধ্যমে ‘ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন’ (FAA)-কে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে কাজ করার নির্দেশ দেন।

এখন এক্স-৫৯-এর গবেষণা ও পরীক্ষার ফলাফল ভবিষ্যতে এমন একটি মানদণ্ড তৈরিতে সাহায্য করবে, যা ‘স্থলভাগের ওপর দিয়ে বাণিজ্যিক সুপারসনিক প্লেন চালানোর সময় গ্রহণযোগ্য শব্দমাত্রা নির্ধারণে বিজ্ঞানভিত্তিক দিকনির্দেশনা দেবে’।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

রোবটের কাছে সাড়ে আট কোটি চাকরি হারাবে মানুষ
প্রযুক্তি সংবাদ

রোবটের কাছে সাড়ে আট কোটি চাকরি হারাবে মানুষ

বিশ্বের প্রথম এআই হাসপাতাল চালু করে সাড়া ফেলল চীন
প্রযুক্তি সংবাদ

বিশ্বের প্রথম এআই হাসপাতাল চালু করে সাড়া ফেলল চীন

ইরানি সেনাবাহিনীতে যুক্ত হলো কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত অস্ত্র
রোবটিক্স

ইরানি সেনাবাহিনীতে যুক্ত হলো কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত অস্ত্র

মানুষের সঙ্গে সমান তালে লড়ছে গুগলের এআই
প্রযুক্তি সংবাদ

মানুষের সঙ্গে সমান তালে লড়ছে গুগলের এআই

বিপদে প্রাণঘাতী রোবট ব্যবহার করতে পারবে পুলিশ
নির্বাচিত

বিপদে প্রাণঘাতী রোবট ব্যবহার করতে পারবে পুলিশ

দেশে নির্মিত লাইট এট্যাক ড্রোন KX-2
রোবটিক্স

দেশে নির্মিত লাইট এট্যাক ড্রোন KX-2

Load More

ট্রেন্ডিং টপিক

স্যামসাংয়ের নতুন ফোল্ডএবল স্ক্রিন ভাঁজহীন, দ্বিগুণ স্থায়িত্ব
নির্বাচিত

স্যামসাংয়ের নতুন ফোল্ডএবল স্ক্রিন ভাঁজহীন, দ্বিগুণ স্থায়িত্ব

৮০০০ এমএএইচ ব্যাটারি ও ১৪৪ হার্জ স্ক্রিন নিয়ে এলো রিয়েলমি নারজো ১০০এক্স
নির্বাচিত

৮০০০ এমএএইচ ব্যাটারি ও ১৪৪ হার্জ স্ক্রিন নিয়ে এলো রিয়েলমি নারজো ১০০এক্স

দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয়
নির্বাচিত

দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয়

গ্রাহক সুরক্ষায় ব্যর্থ হলে টেক জায়ান্টকে জরিমানা করবে ইইউ
প্রযুক্তি সংবাদ

গ্রাহক সুরক্ষায় ব্যর্থ হলে টেক জায়ান্টকে জরিমানা করবে ইইউ

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?
প্রযুক্তি সংবাদ

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

দীর্ঘস্থায়িত্ব, শক্তিশালী হার্ডওয়্যার কিংবা অত্যাধুনিক ক্যামেরা—কোনোদিক থেকেই অ্যাপলের...

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০২ নভেম্বর ২০২৫

প্রথমবারের মতো সফল ফ্লাইট সম্পন্ন করল নাসার এই সুপারসনিক জেট

Techzoom.TV |
TechzoomTV