Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্টফোন বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে শাওমি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 28 July 2019
ইন্টারনেট সার্ভিসেস ও রিটেইলিং ক্যাটাগরিতে শাওমি ৭ম
Share on FacebookShare on Twitter

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ক্রমবর্ধমান স্মার্টফোন বাজারে শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে শাওমি। এপ্রিল-জুন প্রান্তিকে ভারতের বাজারের ২৮ শতাংশ দখল নিয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়া সামগ্রিকভাবে স্মার্টফোন সরবরাহ বেড়ে রেকর্ড ৩ কোটি ৭০ লাখ ইউনিটে পৌঁছেছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চ প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে।

কাউন্টারপয়েন্ট রিসার্চের ‘মার্কেট মনিটর সার্ভিস’ শীর্ষকে প্রতিবেদন অনুযায়ী, চীনের বিবিকে গ্রুপের চার স্মার্টফোন ব্র্যান্ড অপো, ভিভো, রিয়েলমি ও ওয়ানপ্লাস ভারতে ভালো ব্যবসা করছে। এ চার ব্র্যান্ড যৌথভাবে ভারতের স্মার্টফোন বাজারের ৩০ শতাংশ দখলে নিয়ে প্রথমবার স্থানীয়ভাবে সেরা ডিভাইস নির্মাতার স্থান দখলে নিয়েছে।

এপ্রিল-জুন প্রান্তিকে ভারতে দক্ষিণ কোরিয়াভিত্তিক স্যামসাংয়ের স্মার্টফোন সরবরাহ এক বছর আগের একই প্রান্তিকের চেয়ে ৭ শতাংশ কমেছে। তবে ‘এ’ ও ‘এম’ সিরিজের বদৌলতে দেশটিতে চলতি বছরের প্রথম প্রান্তিকের চেয়ে দ্বিতীয় প্রান্তিকে স্যামসাংয়ের স্মার্টফোন সরবরাহ ৩০ শতাংশ বেড়েছে।

এ বিষয়ে কাউন্টারপয়েন্ট রিসার্চের সহযোগী পরিচালক তরুণ পাঠক বলেন, একটা সময় ভারতে যেসব ব্র্যান্ড অফলাইন চ্যানেলে বেশি লক্ষ্য রেখেছিল, তারাও এখন অনলাইন চ্যানেলের মাধ্যমে ডিভাইস বিক্রির কার্যক্রম প্রসারিত করেছে। শুধু অনলাইনে বিক্রির জন্য ডিভাইসের এক্সক্লুসিভ সিরিজ উন্মোচন করা হয়েছে। অন্যদিকে যেসব ব্র্যান্ড অনলাইন এক্সক্লুসিভ সিরিজের মাধ্যমে দেশটির বাজারে প্রবেশ করেছিল, তারা খুচরা বিক্রেতাদের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে অফলাইন চ্যানেলে কার্যক্রম জোরদার করেছে। যে কারণে গত প্রান্তিকে ভারতের স্মার্টফোন বাজারে রেকর্ড সংখ্যক ডিভাইস সরবরাহ হয়েছে।

তিনি বলেন, ডিভাইস ব্র্যান্ডগুলো একাধিক সিরিজ এনে নতুন ফোনের বাজারকে সম্প্রসারিত করছে। এতে ডিভাইস বাজারে বৈচিত্র্য বাড়ছে। একই সঙ্গে বাজারটিতে ব্র্যান্ডগুলোর পণ্যের গ্রহণযোগ্যতাও বাড়ছে।

এপ্রিল-জুন প্রান্তিকে ভারতের স্মার্টফোন বাজারে স্যামসাংকে পেছনে ফেলেছে ওয়ানপ্লাস। ওয়ানপ্লাস ৭ সিরিজের ব্যাপক চাহিদার বদৌলতে এটা সম্ভব হয়েছে। দেশটিতে ক্রমবর্ধমান ব্র্যান্ড হয়ে উঠেছে রিয়েলমি, আসুস, ওয়ানপ্লাস ও নকিয়া।

কাউন্টারপয়েন্ট রিসার্চের প্রতিবেদন অনুযায়ী, শীর্ষে থাকা পাঁচ ব্র্যান্ডের বদৌলতে সামগ্রিক সরবরাহের পরিমাণ এ-যাবত্কালের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। এর পেছনে রয়েছে নিয়মিত নতুন ডিভাইস উন্মোচন ও মিশ্র চ্যানেলের কৌশল। এছাড়া স্থানীয়করণ, ব্র্যান্ডিং এবং ডিভাইসের নতুনত্ব ব্র্যান্ডগুলো উপস্থিতি বাড়াতে সহায়তা করছে। ডিভাইস ব্র্যান্ডগুলোর আগ্রাসী ব্যবসানীতির কারণে ভারতের স্মার্টফোন বাজার তীব্র প্রতিযোগিতাপূর্ণ হয়ে উঠেছে।

টানা তিন প্রান্তিকে ভারতের স্মার্টফোন বাজারের সেরা পাঁচ ব্র্যান্ডের তালিকায় রয়েছে রিয়েলমি। এ সাফল্যের পেছনে অবদান রেখেছে রিয়েলমি সি২ ও রিয়েলমি ৩ প্রো স্মার্টফোন। এছাড়া অনলাইন চ্যানেলে রিয়েলমির ডিভাইস ব্যাপক ছাড়ে বিক্রির বিষয়টিও রয়েছে। রিয়েলমি সি২ স্মার্টফোন ভারতে উন্মোচনের দুই মাসের মধ্যে বিক্রি ১০ লাখ ইউনিট ছাড়িয়েছে। এছাড়া অভিষেকের এক বছরের মধ্যে দেশটিতে রিয়েলমির স্মার্টফোন সরবরাহ ৮০ লাখ ইউনিট ছাড়িয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: শাওমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

নতুন তিন ফোন নিয়ে এলো নকিয়ার
নির্বাচিত

নতুন তিন ফোন নিয়ে এলো নকিয়ার

অ্যাপলের ‘ছোট’ ফোন
নির্বাচিত

অ্যাপলের ‘ছোট’ ফোন

স্যামসাং আনছে কম দামের সেরা দুটি ৫জি স্মার্টফোন
নির্বাচিত

স্যামসাং আনছে কম দামের সেরা দুটি ৫জি স্মার্টফোন

নুভিয়া এর সাথে আরও পাওয়ারফুল চিপসেট বাজারে আনবে কোয়ালকম
নির্বাচিত

নুভিয়া এর সাথে আরও পাওয়ারফুল চিপসেট বাজারে আনবে কোয়ালকম

লো বাজেটের উন্নত ফিচার দিচ্ছে স্যামসাং গ্যালাক্সি এফ ১২
নির্বাচিত

লো বাজেটের উন্নত ফিচার দিচ্ছে স্যামসাং গ্যালাক্সি এফ ১২

সবচেয়ে সুরক্ষিত স্মার্টফোন কোনটি?
নির্বাচিত

সবচেয়ে সুরক্ষিত স্মার্টফোন কোনটি?

Load More

ট্রেন্ডিং টপিক

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা
অর্থ ও বাণিজ্য

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

Oppo Find X10-এর দাম বাড়ছে ৬০ শতাংশ, ফাঁস হলো ইউরোপীয় মূল্য
নির্বাচিত

Oppo Find X10-এর দাম বাড়ছে ৬০ শতাংশ, ফাঁস হলো ইউরোপীয় মূল্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 July 2019

স্মার্টফোন বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে শাওমি

Techzoom.TV |
TechzoomTV