Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাজারে এসেছে ‘হলোলেন্স ২’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 11 November 2019
বাজারে এসেছে ‘হলোলেন্স ২’
Share on FacebookShare on Twitter

বাজারে এসেছে মাইক্রোসফটের হলোলেন্স ২ হেডসেট। হেডসেটটির দাম ধরা হয়েছে সাড়ে তিন হাজার মার্কিন ডলার। বিশ্বের অন্তত হাফ ডজন দেশ থেকে আগ্রহী ক্রেতারা প্রি-অর্ডার করেছিলেন হেডসেটটি পেতে। শুরুতে সে সব ক্রেতার হাতেই হেডসেটটি পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে মাইক্রোসফট।

নতুন হলোলেন্স ২ হেডসেটটিতে আরও বড় ফিল্ড অফ ভিউ এবং উন্নত জেশ্চার নিয়ন্ত্রণ দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। যোগ করা হয়েছে আই ট্র্যাকিং ও হ্যান্ড ট্র্যাকিংয়ের মতো সুবিধা। আপাতত যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, নিউ জিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্যের বাজারের জন্য ছাড়া হয়েছে হেডসেটটি।

প্রশ্ন হলো, হলোলেন্স হেডসেট আদতে কী? এটি আসলে মাইক্রোসফটের অগমেন্টেড রিয়ালিটি হেডসেট। এর প্রথম মডেল ‘হলোলেন্স ১’ বাজারে এসেছিল ২০১৬ সালে। ওই মডেলটি মাইক্রোসফট তৈরি করেছিল প্রযুক্তি উৎসাহীদের কথা চিন্তা করে। প্রথম হলোলেন্স হেডসেটে দেওয়া হয়েছিল গেইমস এবং আর্ট বিষয়ক বেশ কিছু অ্যাপ। কিন্তু নতুন হলোলেন্স ২ হেডসেটের বেলায় সে চিন্তা থেকে অনেকটাই সরে এসেছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্যবসায়িক কাজে ব্যবহার হবে হলোলেন্স ২।

মূলত উৎপাদন এবং সারাইয়ের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে হেডসেটটি বাজারে এনেছে মাইক্রোসফট। এ ধরনের প্রতিষ্ঠানের কর্মীদের জন্য ‘হ্যান্ডস-ফ্রি-হেডস-আপ ডিসপ্লে’ হিসেবে কাজ করবে হেডসেটটি। সাধারণ ক্রেতাদের হাতে পণ্যটি না আসার সম্ভাবনাই বেশি বলেই উল্লেখ করেছে ভার্জ।

হলোলেন্স ২ হেডসেটের ব্যবহার অনেকটাই সহজ করে দিয়েছে মাইক্রোসফট। এতে করে সাধারণ প্রযুক্তি জ্ঞান নিয়েও সহজেই চালানো যাবে হেডসেটটি। প্রথম হলোলেন্স হেডসেটের ‘ফিল্ড অফ ভিউ’ ছিলো ৩৪ ডিগ্রি, সেখানে নতুন মডেলটির ‘ফিল্ড অফ ভিউ’ রাখা হয়েছে ৫২ ডিগ্রি।

উল্লেখ্য, মার্কিন সামরিক বাহিনীর জন্যও ‘বিশেষ সংস্কণের’ হলোলেন্স তৈরি করে দিয়েছিল মাইক্রোসফট। মার্কিন সেনাবাহিনী নিজেদের বিতর্কিত ‘ইন্টেগ্রেটেড ভিজুয়াল অগমেন্টেশন সিস্টেম’ প্রকল্পে হেডসেটটি ব্যবহার করছে। হলোলেন্স প্রসঙ্গে মাইক্রোসফটের জনসংযোগ পরিচালক গ্রেগ সালিভান বলেছেন, ‘প্রথম যখন হলোলেন্স বাজারে আসে, তখন অনেকেই প্রশ্ন করেছিল, এটা আবার কী? এবারে কিন্তু তা করছে না। ছোটখাট হলেও একটি ভোক্তা বাজার পেয়েছে পণ্যটি।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভিভো এক্স৮০ প্রো প্লাস ৫জি: হাই বাজেটে যা যা থাকছে ফোনটিতে
নির্বাচিত

ভিভো এক্স৮০ প্রো প্লাস ৫জি: হাই বাজেটে যা যা থাকছে ফোনটিতে

পাসওয়ার্ড ভুলে গেলে স্মার্টফোন আনলক করবেন যেভাবে
কিভাবে করবেন

পাসওয়ার্ড ভুলে গেলে স্মার্টফোন আনলক করবেন যেভাবে

বছরজুড়ে সর্বাধিক বিক্রি হওয়া ১০ স্মার্টফোন
নির্বাচিত

বছরজুড়ে সর্বাধিক বিক্রি হওয়া ১০ স্মার্টফোন

ফেসবুকের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করলো ভাইবার
নির্বাচিত

ফেসবুকের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করলো ভাইবার

যেভাবে ব্যবহারকারীর তথ্য সংগ্রহ ও ব্যবহার করে গুগল ম্যাপস
নির্বাচিত

যেভাবে ব্যবহারকারীর তথ্য সংগ্রহ ও ব্যবহার করে গুগল ম্যাপস

নতুন ফোন কিনে যে ৬ সেটিংস পরিবর্তন করা জরুরি
নির্বাচিত

নতুন ফোন কিনে যে ৬ সেটিংস পরিবর্তন করা জরুরি

Load More

ট্রেন্ডিং টপিক

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান
বিবিধ

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান

ভিভো ভি৮০ আসছে রাইজ অরেঞ্জের নতুন আকর্ষণে!
নির্বাচিত

ভিভো ভি৮০ আসছে রাইজ অরেঞ্জের নতুন আকর্ষণে!

১৭ ইঞ্চির ফোল্ডেবল ট্যাবলেট আনছে স্যামসাং, ভাঁজ করলে হবে ৮ ইঞ্চি
প্রযুক্তি সংবাদ

১৭ ইঞ্চির ফোল্ডেবল ট্যাবলেট আনছে স্যামসাং, ভাঁজ করলে হবে ৮ ইঞ্চি

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধার জন্য অতিরিক্ত ৩০০ টাকা...

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 November 2019

বাজারে এসেছে ‘হলোলেন্স ২’

Techzoom.TV |
TechzoomTV