Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সাশ্রয়ী মূল্যের ৮ গিগাবাইট র‌্যামের অপো এ৯ ২০২০

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 15 December 2019
সাশ্রয়ী মূল্যের ৮ গিগাবাইট র‌্যামের অপো এ৯ ২০২০
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের বাজারে আসছে ভ্যানিলা মিন্ট কালারের অপো এ৯ ২০২০। অপো এ৯ ২০২০ সিরিজের নতুন এই সংযোজনে থাকছে ৮ গিগাবাইট র‌্যাম, ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ৪৮ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। আকর্ষণীয় রঙ আর দুর্দান্ত স্পেসিফিকেশন সমৃদ্ধ এই ফোনটি পাওয়া যাবে ২৪,৯৯০ টাকায়।

স্মার্টফোন জগতে নতুন প্রযুক্তি উদ্ভাবনে খ্যাতনামা প্রতিষ্ঠান বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড অপো। চলতি বছরের সেপ্টেম্বরে প্রতিষ্ঠানটি বাংলাদেশের বাজারে নিয়ে আসে অপো এ৯ ২০২০। আকর্ষণীয় দামে দারুণ সব স্পেসিফিকেশনের মিশেলে স্মার্টফোন ব্যবহারকারীদের মাঝে চমক সৃষ্টি করতে সমর্থ স্মার্টফোনটি। বিশেষ করে সাশ্রয়ী মূল্যের এই স্মার্টফোনটিতে ৮ গিগাবাইট র‌্যাম থাকায় দারুণ গ্রহণযোগ্যতা পায় এই স্মার্টফোনটি। গ্রাহকপ্রিয়তার এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে ও নিজেদের শীর্ষস্থান ধরে রাখার প্রয়াসে বছরের শেষে তাই নতুনরূপে ভ্যানিলা মিন্ট কালারের অপো এ৯ ২০২০ আনতে চলেছে অপো বাংলাদেশ।

অপো এ৯ ২০২০ ভ্যানিলা মিন্ট সংস্করণের এই ফোনটিতে থাকছে মাল্টিটাস্কিং আর হেভি ডিউটি গেমিং সহায়ক স্ন্যাপড্রাগন ৬৬৫ মোবাইল প্ল্যাটফর্ম আর মোবাইল প্ল্যাটফর্মের কার্যক্ষমতা বাড়াতে ফোনটিতে থাকছে ৮ গিগাবাইট র‌্যাম এবং ১২৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ।

স্মার্টফোনটিকে বিদ্যুৎ সাশ্রয়ী করতে এতে ব্যবহার করা হয়েছে ১১ ন্যানোমিটার প্রসেসর। মোবাইলে ছবি তুলতে পছন্দ করেন এমন ব্যবহারকারীদের জন্যে ফোনটিতে থাকছে এফ/১.৮ অ্যাপারচার সমৃদ্ধ ৪৮ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটআপ। থাকছে ১১৯ ডিগ্রী ফিল্ড-অব-ভিউ সমৃদ্ধ আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স।

সামাজিক মাধ্যমে কন্টেন্ট নির্মাতাদের জন্যেও থাকছে ৪কে ভিডিও ধারণক্ষমতা। এতো দারুণ সব ফিচারসমৃদ্ধ স্মার্টফোনটিকে দীর্ঘসময় ব্যবহার নিশ্চিত করতে এতে স্থাপন করা হয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। ফলে সাধারণ ব্যবহারের ক্ষেত্রে পুরো একদিন ব্যবহার করা যাবে স্মার্টফোনটি। ভারী ব্যবহারের ক্ষেত্রে একটানা ১১ ঘণ্টা এইচডি ভিডিও দেখা যাবে স্মার্টফোনটিতে।

অপো এ৯ ২০২০ এর নতুন কালার সংস্করণ অপো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর মি. ডেমন ইয়াং বলেন, “দারুণ সব ফিচার আর আকর্ষণীয় দামের কারণে বাংলাদেশে দারুণ জনপ্রিয়তা পায় অপো এ৯ ২০২০। বছর শেষে শীতের আগমনে চারিদিকে বেশ উৎসবের আমেজ। এই উৎসবের এই আমেজে উষ্ণতা ছড়াতে জনপ্রিয়তম স্মার্টফোনটির ভ্যানিলা মিন্ট সংস্করণ বাজারে আনতে চলেছে অপো বাংলাদেশ।”

অপো এ৯ ২০২০ ভ্যানিলা মিন্ট সংস্করণটি পাওয়া যাবে ২৪,৯৯০ টাকায়। নতুন সংস্করণটি ছাড়াও বাজারে পাওয়া যাচ্ছে মেরিন গ্রিন আর স্পেস পার্পল কালারের অপো এ৯ ২০২০।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অপো

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশ্বব্যাপী অনলাইনে কেনাকাটা করেছে ২৭১ কোটি মানুষ
ই-কমার্স

বিশ্বব্যাপী অনলাইনে কেনাকাটা করেছে ২৭১ কোটি মানুষ

লো বাজেটের দুর্দান্ত ফোন আসছে মটোরোলা মোটো ই ৭ পাওয়ার
নির্বাচিত

বিদেশ থেকে আনা কিংবা উপহারের মোবাইল ফোন নিবন্ধন করবেন যেভাবে

হুয়াওয়ের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র
নির্বাচিত

হুয়াওয়ে, জেডটিইসহ চীনের বেশকিছু পণ্য নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

পুরানো ফোন বিক্রির আগে এই চারটি কাজ অবশ্যই করুন, নইলে বিপদে পড়ে যাবেন
কিভাবে করবেন

পুরানো ফোন বিক্রির আগে এই চারটি কাজ অবশ্যই করুন, নইলে বিপদে পড়ে যাবেন

চীনে স্মার্টফোনের সেলস কমলেও বেড়েছে হুয়াওয়ের
নির্বাচিত

স্মার্টফোন বিক্রিতে শীর্ষে হুয়াওয়ে

বাজারে আসছে বাজেট কিলার স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি এম০২ এস
নির্বাচিত

বাজারে আসছে বাজেট কিলার স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি এম০২ এস

Load More

ট্রেন্ডিং টপিক

দুর্বল নেটওয়ার্ক ও ভয়েস ও ডেটার মূল্যবৃদ্ধির খেসারত: গ্রাহক হারিয়ে আয় কমছে জিপির
অর্থ ও বাণিজ্য

নেতিবাচক ধারা কাটিয়ে ঘুরে দাঁড়াল গ্রামীণফোন: ৩য় প্রান্তিকে রাজস্ব ৪,০১৭ কোটি টাকা, নিট মুনাফা ৭৫১ কোটি

এআইয়ের সহায়তায় মদ তৈরি, প্রাণ গেল ১৩ জনের
বিবিধ

এআইয়ের সহায়তায় মদ তৈরি, প্রাণ গেল ১৩ জনের

বাক্কোর ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ
প্রযুক্তি সংবাদ

বাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন

টেলিটকের ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ফোরজি সম্প্রসারণ, জেডটিইকে নোয়া প্রদান
টেলিকম

টেলিটকের ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ফোরজি সম্প্রসারণ, জেডটিইকে নোয়া প্রদান

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

গ্রাহক অভিজ্ঞতাকে আরো সহজ, দ্রুত ও ঝঞ্ঝাটহীন করতে...

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

15 December 2019

সাশ্রয়ী মূল্যের ৮ গিগাবাইট র‌্যামের অপো এ৯ ২০২০

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix