Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অনলাইনে শিশুর নিরাপত্তায়…

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
শনিবার, ১১ জানুয়ারি ২০২০
অনলাইনে শিশুর নিরাপত্তায়…
Share on FacebookShare on Twitter

নির্দিষ্ট বয়সের আগে শিশুর হাতে স্মার্টফোন, ইন্টারনেট কিংবা তথ্যপ্রযুক্তি পণ্য নয়। বাস্তবে আদৌ কী তা হয়? কাজ শেষে বাসায় ফেরার পর আপনার স্মার্টফোন ডিভাইসটি হয়ে ওঠে সন্তানের খেলার সঙ্গী। ইন্টারনেট ও স্মার্টফোনের মতো তথ্যপ্রযুক্তি পণ্য সবার জন্য অসীম তথ্যভাণ্ডার এবং বিনোদনের সীমাহীন দ্বার উন্মুক্ত করেছে।

শিশুরাও এর বাইরে নেই। শিশুর মানসিক বিকাশে ইন্টারনেটের যেমন গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, একইভাবে কিছু নেতিবাচক দিকও আছে। তবে একটু সচেতন হলেই ইন্টারনেট কিংবা যেকোনো তথ্যপ্রযুক্তি পণ্য ব্যবহারের ক্ষতিকর দিকগুলো থেকে শিশুদের সুরক্ষা দেয়া যায়। ইন্টারনেটে শিশু নিরাপত্তায় করণীয় নিয়ে আজকের আয়োজন—

নিরাপত্তাসংশ্লিষ্ট অতিরিক্ত সফটওয়্যারের মাধ্যমে বাসায় ব্যবহূত ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাব ও স্মার্টফোনের মতো ইন্টারনেটসংশ্লিষ্ট ডিভাইসের নিরাপত্তা নিশ্চিত করুন। শিশুরা যাতে ইন্টারনেটে গেম বা পছন্দের কোনো কনটেন্ট দেখার সময় অনাকাঙ্ক্ষিত কোনো সাইটে প্রবেশ করতে না পারে, যা শিশুদের মানসিকভাবে হেয় প্রতিপন্ন করতে পারে।

প্রত্যেক শিশুর জন্য আলাদা লগইন আইডি এবং পাসওয়ার্ডের ব্যবস্থা করে ইন্টারনেট ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করুন। একই সঙ্গে শিশুরা যাতে অ্যাডমিন পাসওয়ার্ড জানতে না পারে, সে ব্যবস্থাও করতে হবে। এতে ইন্টারনেটে প্রত্যেক শিশুর কার্যকলাপ পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

গেম কিংবা প্রজেক্টের জন্য শিশুকে কিডস ফ্রেন্ডলি ব্রাউজার ব্যবহারে উৎসাহিত করুন। সোস্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে ব্যক্তিগত তথ্যের সর্বাধিক নিরাপত্তা জোরদারে শিশুকে সহায়তা করুন। এছাড়া সোস্যাল মিডিয়ায় শুধু পরিচিতদের সঙ্গে কথা বলার সুযোগ দিন। ব্রাউজার থেকে পপ-আপ ব্লক করুন এবং ওয়েবক্যাম ও জিপিএস সিস্টেম ডিজঅ্যাবল রাখুন।

বেশির ভাগ শিশু কম্পিউটার ব্যবহার করে সাধারণত গেম খেলা এবং ভিডিও দেখার জন্য। এক্ষেত্রে ইন্টারনেট বন্ধ রাখুন। অভিভাবকের নিয়ন্ত্রণ ব্যবস্থার মধ্যে রেখে নির্দিষ্ট কিছু ওয়েবসাইট ব্যবহারের সুযোগ দিন এবং প্রতিদিন কম্পিউটার ব্যবহারের সময়সীমা নির্ধারণ করে দিন।

ঘুমানোর সময় স্মার্টফোনসহ যেকোনো ধরনের ডিভাইস ব্যবহারের ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করুন। এছাড়া ঘুমানোর সময় যাতে প্রযুক্তির অনুষঙ্গ বিছানায় নিতে না পারে, সে বিষয়টিও নিশ্চিত করুন। রাতের খাওয়ার পর চ্যাটিং, টেক্সটিং ও মেইল চেক করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা এবং প্রতিনিয়ত একই নিয়ম অনুসরণ করুন।

শিশুর নৈতিক অনুশীলনে গুরুত্ব দিন এবং সার্চ বারে আগের সার্চসংশ্লিষ্ট কোনো লিস্ট বা তালিকা রাখবেন না। অনলাইনে শিশুর নিরাপত্তায় যৌথ চ্যাটরুম ব্যবহার করা এবং অবৈধভাবে গান ও মুভি ডাউনলোডে বিরত থাকার পরামর্শ দিন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক দিক সম্পর্কে সতর্ক করুন।

প্রযুক্তি মানুষের জীবনকে অনেকটাই সহজ করে দিয়েছে। শিক্ষা, বিনোদন ও যোগাযোগের মাধ্যম হিসেবে ইন্টারনেটের তুলনা হয় না। তবে অবশ্যই এর ইতিবাচক দিকগুলোর বিষয়ে উৎসাহিত করতে হবে শিশুদের। ইন্টারনেট দুনিয়ার কোনো কনটেন্টে প্রবেশের আগে ভাবতে শেখান। যাতে সে নিজে থেকেই সিদ্ধান্ত নিতে পারে কোনটা ইতিবাচক আর কোনটা নয়।

শিশুর অনলাইন কার্যক্রম নিয়ে নিয়মিত আলোচনা করুন। এতে নেতিবাচক কোনো কনটেন্ট প্রদর্শিত হলে তা অনায়াসে প্রকাশ করবে শিশু। ফলে এ ধরনের কনটেন্টে প্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন অভিভাবকরা। এছাড়া সার্বিক নিরাপত্তার জন্য অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করুন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

কল অব ডিউটিতে নতুন ফ্রি ব্যাটল রয়্যাল মোড
নির্বাচিত

কল অব ডিউটিতে নতুন ফ্রি ব্যাটল রয়্যাল মোড

দেশের বাজারে হুয়াওয়ের ‘ভিশনারি ফটোগ্রাফি’ ফ্লাগশিপ স্মার্টফোন পি৪০ প্রো
প্রযুক্তি সংবাদ

৪৮ মেগাপিক্সেলের বেশি ক্যামেরার চাহিদা বাড়ছে

লুকানো ক্যামেরা শনাক্ত করবেন যেভাবে
কিভাবে করবেন

লুকানো ক্যামেরা খুঁজে দেবে স্মার্টফোনের ৫ অ্যাপ

ওয়ালটনের নতুন ৪ অ্যান্টেনার ডুয়াল ব্যান্ড রাউটার বাজারে
নির্বাচিত

ওয়ালটনের নতুন ৪ অ্যান্টেনার ডুয়াল ব্যান্ড রাউটার বাজারে

মেসেঞ্জার গ্রুপের বার্তা ও কলের তথ্য জানবে না কেউ
নির্বাচিত

মেসেঞ্জার গ্রুপের বার্তা ও কলের তথ্য জানবে না কেউ

গুণগতমানের দোয়েল ল্যাপটপ সহজলভ্য করতে উদ্যোগ গ্রহণ
প্রযুক্তি সংবাদ

গুণগতমানের দোয়েল ল্যাপটপ সহজলভ্য করতে উদ্যোগ গ্রহণ

Load More

ট্রেন্ডিং টপিক

র‍্যাম সংকটের সমাধান আনলো গুগল, কমতে পারে ফোনের দাম
নির্বাচিত

র‍্যাম সংকটের সমাধান আনলো গুগল, কমতে পারে ফোনের দাম

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?
প্রযুক্তি পরামর্শ

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চিপ নিষেধাজ্ঞায় লাভবান চীন, যুক্তরাষ্ট্রকে ‘ধন্যবাদ’ হুয়াওয়ে চেয়ারম্যানের
প্রযুক্তি সংবাদ

চিপ নিষেধাজ্ঞায় লাভবান চীন, যুক্তরাষ্ট্রকে ‘ধন্যবাদ’ হুয়াওয়ে চেয়ারম্যানের

কম্পিউটেক্সের আগেই এনভিডিয়া-মাইক্রোসফটের রহস্যময় ‘N1X’ চমক!
প্রযুক্তি সংবাদ

কম্পিউটেক্সের আগেই এনভিডিয়া-মাইক্রোসফটের রহস্যময় ‘N1X’ চমক!

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বারবার ইন্টারনেটে ঝামেলা করছে? রাউটারের ১টা সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

বারবার ইন্টারনেটে ঝামেলা করছে? রাউটারের ১টা সেটিংস বদলান

বর্তমানে বাড়িতে অনেকেই স্মার্ট টিভি ব্যবহার করেন। এছাড়া...

নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায়

নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায়

ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেক একীভূতকরণে শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন

ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেক একীভূতকরণে শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন

অপতথ্য মোকাবিলায় অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইল বাংলাদেশ

অপতথ্য মোকাবিলায় অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইল বাংলাদেশ

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১১ জানুয়ারি ২০২০

অনলাইনে শিশুর নিরাপত্তায়...

Techzoom.TV |
TechzoomTV