Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ঢাকায় ৫জি প্রদর্শন করবে জেডটিই

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
Thursday, 16 January 2020
ঢাকায় ৫জি প্রদর্শন করবে জেডটিই
Share on FacebookShare on Twitter

দেশে প্রথমবারের মতো পঞ্চম প্রজন্মের মোবাইল সেবার প্রদর্শনী করবে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান জেডটিই কর্পোরেশন।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হতে যাওয়া ডিজিটাল বাংলাদেশ মেলায় ‘৫জি’ নামে পরিচিত পঞ্চম প্রজন্মের প্রযুক্তির উদ্ভাবন, ব্যবহারিকসহ পণ্য এবং সেবার দেখা মিলবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে জেডটিই বাংলাদেশ।

ডাক, টেলিযোগাযোগ বিভাগের আয়োজনে তিন দিনব্যাপী মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ। উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করবেন টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

দেশের মানুষের কাছে ‘৫জি’ প্রযুক্তি তুলে ধরার পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ কার্যক্রমের আওতায় গত এক দশকে সরকারের সাফল্যের চিত্র তুলে ধরা হবে এই মেলায়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর বছরে আয়োজিত প্রদর্শনীর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘প্রযুক্তির বঙ্গবন্ধুর সোনার বাংলায় প্রযুক্তির মহাসড়ক’।

মেলায় জেডটিইর বুথে ৫জি প্রদর্শনীর পাশাপাশি দর্শনার্থীদের কাছে নেটওয়ার্ক অ্যাকসিলারেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক নেটওয়ার্ক সম্প্রসারণ, চাহিদা ভিত্তিক পরিবহন নেটওয়ার্ক, স্বয়ংক্রিয় চিপসেটের পাশাপাশি ‘কমন কোর’ নামের সেবা তুলে ধরা হবে ভবিষ্যৎ প্রযুক্তি সম্পর্কে ধারণা দিতে।

জেডটিই বাংলাদেশের প্রধান নির্বাহী ভিনসেন্ট লিউ বলেন, প্রযুক্তি ভিত্তিক সেবা গ্রহণের মাধ্যমে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অর্থনীতি, সামাজিক এবং সংস্কৃতি মূল্যবোধের ‘ইতিবাচক পরিবর্তন’ এসেছে। ডিজিটাল বাংলাদেশ মেলায় প্রযুক্তি খাতে জেডটিইর বৈশ্বিক অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি ৫জি এবং সংশ্লিষ্ট প্রযুক্তি সমূহের প্রয়োগ এবং সম্ভাবনা তুলে ধরা হবে বলে জানান ভিনসেন্ট।

বাংলাদেশে শতাশিক অংশীদার প্রতিষ্ঠানের সাথে পরিবহন, স্বাস্থ্য সেবা এবং আবাসন খাতে ‘আধুনিক এবং জ্বালানী সাশ্রয়ী’ উদ্ভাবনী প্রযুক্তির বাস্তবায়ন নিয়ে কাজ করছে জেডটিই। পাশাপাশি গণমাধ্যম এবং গেমিং সেক্টরে ‘কন্টেন্ট বিনিময়’ নিয়েও কাজ করছে প্রতিষ্ঠানটি।

জেডটিই বাংলাদেশের প্রধান বিপণন কর্মকর্তা প্যাং ওয়েই জানান, কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে, ১৯৯৮ সাল থেকে উদ্ভাবনী সেবা সমাধান নিয়ে বাংলাদেশের প্রযুক্তিগত পরিবর্তনে অবদান রাখছে চীনা প্রতিষ্ঠান জেডটিই। এখন পর্যন্ত বিশ্বব্যাপী কার্যক্রমের আওতায়, ৩৫টি বাণিজ্যিক প্রতিষ্ঠানের সাথে ৫জি নিয়ে কাজ করছে। আন্তর্জাতিক বাজারে আধিপত্য বজায় রাখতে বার্ষিক মুনাফার ১০ শতাংশ গবেষণা এবং উন্নয়নে বরাদ্দ রাখছে প্রতিষ্ঠানটি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

এআই দিয়ে লেখা প্রথম বই
নির্বাচিত

এআই দিয়ে লেখা প্রথম বই

ডিএসএলআর ক্যামেরাকেও হার মানাবে অপোর নতুন এই স্মার্টফোন
নির্বাচিত

স্মার্টফোনের ব্যাক ক্যামেরা বেশিরভাগ সময় বাঁ-দিকে কেন থাকে?

কবে চাঁদে পৌঁছাবে আর্তেমিস ২, নভোচারীরা ১০ দিনে কী করবেন
প্রযুক্তি সংবাদ

কবে চাঁদে পৌঁছাবে আর্তেমিস ২, নভোচারীরা ১০ দিনে কী করবেন

বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান স্মার্টফোন আনছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান স্মার্টফোন আনছে স্যামসাং

ভিডিও-ভিত্তিক ডেটিং অ্যাপ আনছে ফেসবুক
প্রযুক্তি সংবাদ

ভিডিও-ভিত্তিক ডেটিং অ্যাপ আনছে ফেসবুক

২০২১ সালে ৬৫ লাখ ই-কার বিক্রির রেকর্ড
অটোমোবাইল

২০২১ সালে ৬৫ লাখ ই-কার বিক্রির রেকর্ড

Load More

ট্রেন্ডিং টপিক

মোবাইল ফোনের সিমে সুনির্দিষ্ট কর প্রত্যাহার
টেলিকম

এক এনআইডিতে সর্বোচ্চ ৫ সিম

বিশ্বজুড়ে স্মার্টফোন উৎপাদন: চীন-ভারতের দাপটের সঙ্গে তালিকায় উঠে আসছে বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

দেশের কারখানায় বাড়ছে স্মার্টফোন উৎপাদন

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি
প্রযুক্তি সংবাদ

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন
প্রযুক্তি সংবাদ

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 January 2020

ঢাকায় ৫জি প্রদর্শন করবে জেডটিই

Techzoom.TV |
TechzoomTV