Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান স্মার্টফোন আনছে স্যামসাং

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 2 November 2023
বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান স্মার্টফোন আনছে স্যামসাং
Share on FacebookShare on Twitter

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান স্মার্টফোন আনছে। এই ফোনের মডেল গ্যালাক্সি এস২৪। এটি একটি ৫জি ফোন। তবে এটি যেকোনো সাধারণ ফোন নয়, এতে থাকবে চ্যাট জিপিটি এবং গুগল বার্ডের মধ্যে এআই টুলস। এজন্য এই ফোনটিকে দুনিয়ার সবচেয়ে বুদ্ধিমান ফোনের আখ্যা দেওয়া হয়েছে।

স্যামসাং নতুন এই ফোনে অত্যাধুনিক প্রযুক্তির কৃত্রিম ‍বুদ্ধিমত্তা থাকছে। ফলে ব্যবহারকারী নানা ধরনের কাজ এই ফোন দিয়ে করতে পারবেন। এই স্মার্টফোনেই মিলবে টেক্সট টু ইমেজের সুবিধা।

কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় সাড়া ফেলেছে বিভিন্ন এআই টুল। যার মধ্যে দুইটি নাম হল- চ্যাটজিপিটি এবং গুগল বার্ড। ইন্টারনেটে উপলব্ধ তথ্য থেকে ট্রেনিং পেয়ে মানুষের কাজ সহজ করে তুলেছে এই দুই এআই টুল। এমনকি টেক্সট থেকে ছবি বানানোর ক্ষেত্রে দক্ষ চ্যাট জিপিটি, গুগল বার্ড দুই প্রযুক্তিই। এমন দুই জনপ্রিয় এআই টুল ফোনের মধ্যে রাখতে চলেছে স্যামসাং।

২০২৪ সালে বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৪ মডেলের স্মার্টফোন। এই ফোনেই থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তা।

শুধু তাই নয়, স্যামসাং দাবি করছে, এটি দুনিয়ায় সবথেকে স্মার্ট এআই ফোন হতে চলেছে। যদিও পিক্সেল এইট সিরিজে এআই ফিচার দেওয়া শুরু করেছে গুগল। কিন্তু স্যামসাংয়ের এই স্মার্টফোনটি প্রথম কোনো মোবাইল ডিভাইস হবে যেখানে চ্যাট জিপিটি ও গুগল বার্ড দুই সুবিধাই পাওয়া যাবে।

দুইটি জনপ্রিয় এআই টুল ফোনে কীভাবে ব্যবহার করে স্যামসাং তা দেখার বিষয় হবে। কারণ দুই টুলেরই কাজ করার ধরণ আলাদা। তবে মনে করা হচ্ছে, বর্তমান মানুষ যে ভাবে চ্যাট জিপিটি ও গুগল বার্ড ব্যবহার করে, স্যামসাংয়ের ফোনেও ঠিক তেমনই কিছুটা সিস্টেম থাকবে।

স্যামসাং নিজেই ব্যান করেছিল চ্যাট জিপিটি? মজার বিষয় হল, কিছুদিন আগে কর্মচারীদের চ্যাট জিপিটি ব্যবহার করতে বারণ করে স্যামসাং। ব্যক্তিগত তথ্য ফাঁস হতে পারে সেই সন্দেহে চ্যাট জিপিটি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে তারা। এবার সেই কোম্পানিই ফোনে চ্যাট জিপিটি ও গুগল বার্ডের এআই ক্ষমতা যোগ করতে চলেছে।

ফোনে কীভাবে কাজ করবে এআই?

ইন্টারনেটে গিয়ে বা ওয়েব থেকে লগ ইন করে যে ভাবে চ্যাট জিপিটি ও গুগল বার্ড করেন তা তো থাকবেই, পাশাপাশি দুই টুলের যে এআই ক্ষমতা বা সুবিধা রয়েছে তা ফোনের বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে। যেমন ক্যামেরা, মেসেজ, কলিং, ব্রাউজিং ইত্যাদি।

চ্যাট জিপিটি এবং গুগল বার্ড দুটোই দারুণ জনপ্রিয় এআই টুল। বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ ব্যবহার করেন। তাই স্যামসাংয়ের এই ফোনকে অনেকে এআই পাওয়ার-হাউস বলেও ডাকছেন। আসলে এর আগে কোনও স্মার্টফোনে এমন সুবিধা পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: কলিংক্যামেরাগ্যালাক্সি এস২৪ব্রাউজিংমেসেজ

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভারত থেকে যুক্তরাষ্ট্রে স্মার্টফোন রফতানি বেড়েছে ১৯৩ শতাংশ
নির্বাচিত

ভারত থেকে যুক্তরাষ্ট্রে স্মার্টফোন রফতানি বেড়েছে ১৯৩ শতাংশ

হুয়াওয়ে ফোনে কাস্টমড অ্যানড্রয়েড আপডেট শুরু
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ে ফোনে কাস্টমড অ্যানড্রয়েড আপডেট শুরু

যেভাবে অ্যানড্রয়েডে হিডেন ফোল্ডার তৈরি করবেন
টিপস

যেভাবে অ্যানড্রয়েডে হিডেন ফোল্ডার তৈরি করবেন

অফলাইনেও অটো রিপ্লাই দেবে হোয়াটসঅ্যাপ
নির্বাচিত

অফলাইনেও অটো রিপ্লাই দেবে হোয়াটসঅ্যাপ

বিশ্বের প্রতিটি মানুষকে নিয়ে তৈরি হবে ‘বৈশ্বিক মহামস্তিষ্ক!’
প্রযুক্তি সংবাদ

বিশ্বের প্রতিটি মানুষকে নিয়ে তৈরি হবে ‘বৈশ্বিক মহামস্তিষ্ক!’

গিগাবাইট বি৩৬৫এম মডেলের গেমিং মাদারবোর্ড বাজারে
প্রযুক্তি সংবাদ

গিগাবাইট বি৩৬৫এম মডেলের গেমিং মাদারবোর্ড বাজারে

Load More

ট্রেন্ডিং টপিক

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ
অর্থ ও বাণিজ্য

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

ড্যাজল
প্রযুক্তি বাজার

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের মুনাফা ছাড়াতে পারে ১০০ ট্রিলিয়ন ওন
নির্বাচিত

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের রেকর্ড মুনাফা, এক প্রান্তিকে আয় ১০৭ ট্রিলিয়ন

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লেনদেনে লিমিট বাড়ালো বিকাশ-রকেট
প্রযুক্তি সংবাদ

জালিয়াতের হাতে অর্থ খুইয়ে বিকাশের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে মোবাইল ফোন হারানোর পর যথাযথ যাচাই-বাছাই ছাড়াই...

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 November 2023

বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান স্মার্টফোন আনছে স্যামসাং

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix