Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যালফাবেট সম্পর্কে ৯ তথ্য…

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
বুধবার, ২২ জানুয়ারি ২০২০
অ্যালফাবেট সম্পর্কে ৯ তথ্য…
Share on FacebookShare on Twitter

বৈশ্বিক সার্চ জায়ান্ট গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট ইনকরপোরেশন ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের ক্লাবে নাম লেখাতে সক্ষম হয়েছে। গত বৃহস্পতিবার প্রথমবারের মতো প্রতিষ্ঠানটির শেয়ারদর ১ ট্রিলিয়ন ডলারের (১ লাখ কোটি ডলার) মাইলফলক অতিক্রম করেছে।

এদিন অ্যালফাবেটের প্রতিটি শেয়ারের মূল্য দশমিক ৮৭ শতাংশ বেড়ে ১ হাজার ৪৫১ ডলারে পৌঁছায়। সম্প্রতি অ্যালফাবেটের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্ব সুন্দর পিচাইয়ের হাতে দিয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা থেকে সরে দাঁড়িয়েছেন দুই সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সের্গেই ব্রিন। ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের প্রতিষ্ঠান ক্লাবের নতুন সদস্য অ্যালফাবেট সম্পর্কে অজানা কয়েকটি তথ্য নিয়ে আয়োজনের আজ প্রথম পর্ব—

চতুর্থ ট্রিলিয়ন ডলার মূল্যের কোম্পানি

ট্রিলিয়ন ডলার ক্লাবে চতুর্থ মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে নাম উঠেছে গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট ইনকরপোরেশনের। ২০১৫ সালে গুগলের কার্যক্রম আরো স্বচ্ছ করতে অ্যালফাবেট ইনকরপোরেশন নামে প্যারেন্ট কোম্পানি গঠন করেন ল্যারি পেজ ও সের্গেই ব্রিন। গুগলের সব কার্যক্রম এখন অ্যালফাবেটের অধীনে পরিচালিত হয়। অ্যালফাবেট গঠনের পর সিইওর দায়িত্ব নেন ল্যারি পেজ এবং প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছিলেন সের্গেই ব্রিন। অ্যালফাবেটের নিয়ন্ত্রণে থাকে অ্যান্ড্রয়েড, সার্চ, ডিজিটাল বিজ্ঞাপন বিভাগ, ইউটিউব, ম্যাপ সেবার মতো ব্যবসা বিভাগ। একই সময় গুগলের সিইওর দায়িত্ব পান সুন্দর পিচাই। তবে এখন গুগল ও অ্যালফাবেট উভয় প্রতিষ্ঠানেরই সিইওর দায়িত্ব পালন করছেন ভারতীয় বংশোদ্ভূত সুন্দর পিচাই।

সুন্দর পিচাইয়ের নেতৃত্বে গুগলের রাজস্বে উল্লম্ফন

বিশ্লেষকদের ভাষ্যে, ২০১৫ সালে অ্যালফাবেট গঠনের পর প্রতিষ্ঠানটির সিইও এবং প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন যথাক্রমে ল্যারি পেজ ও সের্গেই ব্রিন। একই সময় গুগলের সিইওর দায়িত্ব দেয়া হয় সুন্দর পিচাইকে। এর পর থেকে গুগলের প্রধান কয়েকটি ব্যবসা বিভাগ যেমন অনুসন্ধান, বিজ্ঞাপন, ইউটিউব ও অ্যান্ড্রয়েডের রাজস্ব এবং মুনাফায় উল্লম্ফন দেখা যায়, যা প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেটের বাজারমূল্য বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

বিশ্বের প্রথম ট্রিলিয়ন ডলার মূল্যের কোম্পানি অ্যাপল

২০১৮ সালে প্রথম ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের মাইলফলক স্পর্শ করে মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপল। একই বছর দ্বিতীয় মার্কিন প্রতিষ্ঠান হিসেবে টিলিয়ন ডলার ক্লাবে নাম লেখাতে সক্ষম হয় ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। সর্বশেষ গত বছর ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের কোম্পানি তালিকায় তৃতীয় মার্কিন প্রতিষ্ঠান হিসেবে নাম লেখাতে সক্ষম হয় বৈশ্বিক সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট।

অ্যালফাবেটের বাজারমূল্য প্রবৃদ্ধির অন্যতম কারণ সুন্দর পিচাই

টানা কয়েক বছর ধরে খারাপ সময় পার করছে গুগল। শীর্ষ নির্বাহীদের বিরুদ্ধে নারী কর্মীদের প্রতি অসদাচরণের অভিযোগ, বিতর্কিত প্রকল্পে যুক্ত হওয়া ও বিশ্বব্যাপী কর্মী বিক্ষোভসহ নানা পরিস্থিতির মুখে পড়েছে প্রতিষ্ঠানটি। ডিজিটাল বিজ্ঞাপন প্লাটফর্ম নিয়ে বিতর্কিত হয়েছে গুগল। ফলে গত বছর প্রতিদ্বন্দ্বী প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর চেয়ে শেয়ারবাজারে প্রতিযোগিতায় অনেকটাই পিছিয়ে পড়ে অ্যালফাবেট। তবে অনেক বিনিয়োগকারীর বিশ্বাস ছিল, বিশ্বের সবচেয়ে বৃহৎ সার্চ সেবাদাতা গুগল যেকোনো পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে সক্ষম হবে। গুগল বিনিয়োগকারীদের হতাশ করেনি। গত বছর শেষ হওয়ার আগে গুগলের পাশাপাশি সুন্দর পিচাইয়ের হাতে অ্যালফাবেটের সিইওর দায়িত্ব প্রদান প্রতিষ্ঠানটির বাজারমূল্য প্রবৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রেখেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

এটিএম বুথের টাকা তোলা নিয়ন্ত্রিত হতো ইউক্রেন থেকে
প্রযুক্তি সংবাদ

এটিএম বুথের টাকা তোলা নিয়ন্ত্রিত হতো ইউক্রেন থেকে

রবির সুপার রবিবারে আবারো জিতে নিন আইফোন ১৭
ই-কমার্স

রবির সুপার রবিবারে আবারো জিতে নিন আইফোন ১৭

বিটিআরসিকে আরও ১৪ কোটি টাকা দিলো বাংলালিংক, বকেয়া ৭৩৩ কোটি
টেলিকম

বিটিআরসিকে আরও ১৪ কোটি টাকা দিলো বাংলালিংক, বকেয়া ৭৩৩ কোটি

ই-স্পোর্টসকে ক্রীড়া হিসেবে ঘোষণা, উচ্ছ্বাস ক্রীড়াপ্রেমীদের মাঝে
প্রযুক্তি সংবাদ

ই-স্পোর্টসকে ক্রীড়া হিসেবে ঘোষণা, উচ্ছ্বাস ক্রীড়াপ্রেমীদের মাঝে

নির্বাচিত

প্রথম ফাইভজি চালুর কৃতিত্ব হাতছাড়া হচ্ছে দক্ষিণ কোরিয়ার!

ক্রোম ব্রাউজারেই গেম!
নির্বাচিত

ক্রোম ব্রাউজারেই গেম!

Load More

ট্রেন্ডিং টপিক

যেভাবে আমাদের মোবাইল ফোনের লোকেশন ডেটা বিক্রি হয় কোটি ডলারে
প্রযুক্তি সংবাদ

যেভাবে আমাদের মোবাইল ফোনের লোকেশন ডেটা বিক্রি হয় কোটি ডলারে

ভ্রমণের আনন্দ ও নিরাপত্তা বাড়াতে সঙ্গে রাখুন এই ৭টি স্মার্ট গ্যাজেট
কিভাবে করবেন

ভ্রমণের আনন্দ ও নিরাপত্তা বাড়াতে সঙ্গে রাখুন এই ৭টি স্মার্ট গ্যাজেট

ঈদের বিরতি শেষে জমজমাট ওয়ালটন স্মার্ট ফ্রিজ ঢাকা প্রিমিয়ার লিগ
প্রযুক্তি সংবাদ

ঈদের বিরতি শেষে জমজমাট ওয়ালটন স্মার্ট ফ্রিজ ঢাকা প্রিমিয়ার লিগ

ফোনের চার্জার দিয়েই চার্জ করা যাবে এই স্মার্টওয়াচ
নির্বাচিত

ফোনের চার্জার দিয়েই চার্জ করা যাবে এই স্মার্টওয়াচ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এআই গ্রহণে শীর্ষে এনভিডিয়া, পরে অ্যামাজন, মেটা: গবেষণা
নির্বাচিত

এআই গ্রহণে শীর্ষে এনভিডিয়া, পরে অ্যামাজন, মেটা: গবেষণা

আধুনিক বিশ্বে প্রতিটি প্রযুক্তি কোম্পানিই কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

সেই সাদা মহিষ এবার কাঁপাল ক্রিপ্টো মার্কেট

সেই সাদা মহিষ এবার কাঁপাল ক্রিপ্টো মার্কেট

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

৬৫০০এমএএইচ ব্যাটারিসহ আরও যা যা থাকছে মটোরোলার নতুন ফোনে

৬৫০০এমএএইচ ব্যাটারিসহ আরও যা যা থাকছে মটোরোলার নতুন ফোনে

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২২ জানুয়ারি ২০২০

অ্যালফাবেট সম্পর্কে ৯ তথ্য...

Techzoom.TV |
TechzoomTV