Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শাওমি-ভিভোর কাছে ধরাশায়ী স্যামসাং

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
রবিবার, ২৬ জানুয়ারি ২০২০
শাওমি-ভিভোর কাছে ধরাশায়ী স্যামসাং
Share on FacebookShare on Twitter

২০১৯ সালে সরবরাহ বিবেচনায় যুক্তরাষ্ট্রকে হটিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহৎ স্মার্টফোন বাজারের তকমা দখলে নিয়েছে ভারত। গত বছর দেশটিতে স্মার্টফোন সরবরাহ ১৫ কোটি ৮০ লাখ ইউনিটে পৌঁছেছে, যা এর আগের বছরের চেয়ে ৭ শতাংশ বেশি। গত বছর ভারত স্মার্টফোন সরবরাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধির মুখ দেখলেও শাওমি ও ভিভোর মতো ব্র্যান্ডগুলোর কাছে বাজারটিতে ধরাশায়ী হয়ে পড়েছে স্যামসাং। খবর হিন্দুস্তান টাইমস।

বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের প্রতিবেদন অনুযায়ী, গত বছরের শুরুতে চীনভিত্তিক শাওমির কাছে ভারতের স্মার্টফোন বাজারে শীর্ষস্থান হারায় স্যামসাং। ক্রমবর্ধমান বাজারটিতে কিছুদিন দ্বিতীয় শীর্ষ অবস্থানে থাকলেও গত বছর শেষে আরেক চীনা ব্র্যান্ড ভিভোর কাছে দ্বিতীয় অবস্থানও হারিয়েছে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রতিষ্ঠানটি। বৈশ্বিক স্মার্টফোন বাজারে শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হলেও বিশ্বের দ্বিতীয় বৃহৎ স্মার্টফোন বাজারে এখন তৃতীয় অবস্থানে রয়েছে স্যামসাং।

ভারত এখন শাওমির বৃহৎ বাজার হয়ে উঠেছে। চীনের বাজারে হুয়াওয়ের কারণে খুব একটা সুবিধা করতে পারছে না প্রতিষ্ঠানটি। যে কারণে তুলনামূলক সাশ্রয়ী ফোরজি স্মার্টফোন দিয়ে ভারতের বাজারে আধিপত্য বিস্তার করে চলেছে শাওমি ও ভিভোর মতো চীনা ডিভাইস ব্র্যান্ডগুলো।

ভারতে গত বছরের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ৭ শতাংশ প্রবৃদ্ধি দেখেছে শাওমি। এছাড়া বছরজুড়ে এর ডিভাইস সরবরাহে প্রবৃদ্ধি ছিল ৫ শতাংশ। রেডমি নোট সিরিজের ডিভাইসের ব্যাপক চাহিদা এবং অনলাইনের পাশাপাশি অফলাইন চ্যানেলের মাধ্যমে বিক্রি জোরদার ব্র্যান্ডটির প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।

ভারতের স্মার্টফোন বাজারে গত বছর ইতিবাচক প্রবৃদ্ধি পেয়েছে ভিভো। বছরজুড়ে ব্র্যান্ডটির প্রবৃদ্ধি হয়েছে ১৩৪ শতাংশ। এছাড়া শুধু অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ৭৬ শতাংশ প্রবৃদ্ধির মুখ দেখেছে প্রতিষ্ঠানটি। তুলনামূলক সাশ্রয়ী ডিভাইসে উন্নত ফিচার দিয়ে গ্রাহক টানায় জোর দিচ্ছে ভিভো। ব্র্যান্ডটির এ কৌশল ভারতে ব্যবসা জোরদারে অনেকটা কাজে দিয়েছে। এর সুবাদে বিশ্বের দ্বিতীয় বৃহৎ স্মার্টফোন বাজারে প্রথমবারের মতো স্যামসাংকে হটিয়ে দ্বিতীয় অবস্থানে উঠে আসতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি।

অন্যদিকে গত বছরজুড়ে ভারতে স্যামসাংয়ের স্মার্টফোন সরবরাহ ৫ শতাংশ কমেছে। তবে অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে প্রতিষ্ঠানটির স্মার্টফোন সরবরাহ স্থিতিশীল ছিল। এ প্রান্তিকে নিজেদের হালনাগাদ ‘এ’ ও ‘এম’ সিরিজের একাধিক ডিভাইস বাজারে ছাড়ে প্রতিষ্ঠানটি। যে কারণে প্রান্তিকটিতে ভারতে স্যামসাং ডিভাইস সরবরাহ স্থিতিশীল ছিল।

গত প্রান্তিকে ভারতে অপোর স্মার্টফোন সরবরাহ প্রায় দ্বিগুণ বেড়েছে। ব্র্যান্ডটির সাশ্রয়ী ডিভাইস এ৫এস এবং সম্প্রতি উন্মোচিত এ৯ ২০২০ এবং এ৫ ২০২০ অফলাইন চ্যানেলের মাধ্যমে বিক্রি বাড়ানোর উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি, যা অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে এর ডিভাইস সরবরাহ প্রবৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রেখেছে।

কাউন্টারপয়েন্টের প্রতিবেদন অনুযায়ী, গত বছর ভারতে সবচেয়ে বেশি প্রবৃদ্ধির মুখ দেখেছে অপোর সাব-ব্র্যান্ড রিয়েলমি। বছরজুড়ে এ ব্র্যান্ডের প্রবৃদ্ধি হয়েছে ২৫৫ শতাংশ। আগ্রাসী বিপণন কৌশল এবং সাশ্রয়ী দামে তুলনামূলক হাই-এন্ড ফিচার সংবলিত ডিভাইস সরবরাহ বিশ্বের দ্বিতীয় বৃহৎ স্মার্টফোন বাজারে ব্র্যান্ডটির প্রবৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রেখেছে।

ভারতে নিজেদের অবস্থান দৃঢ় করতে সক্ষম হয়েছে রিয়েলমি। আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরুর প্রথম বছরেই ভারতে দেড় কোটি ইউনিট স্মার্টফোন বিক্রি দাবি করেছে প্রতিষ্ঠানটি।

প্রতিবেদন অনুযায়ী, ভারতে কার্যক্রম শুরুর প্রথম বছরে বাজারটিতে যতসংখ্যক ইউনিট স্মার্টফোন বিক্রি হয়েছে, তা দ্বিতীয় বছর দ্বিগুণে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করেছে রিয়েলমি। অর্থাৎ চলতি বছর শুধু ভারতে তিন কোটি স্মার্টফোন বিক্রি করতে চায় প্রতিষ্ঠানটি। রিয়েলমি শুরু থেকে চীনা ব্র্যান্ড ভিভো ও অপোর সঙ্গে প্রতিযোগিতা করছে। ভিভো ও অপোর মতোই এটি অনলাইন চ্যানেলের মাধ্যমে বিপণন ও অফলাইন ডিস্ট্রিবিউশনে বিনিয়োগে গুরুত্ব দিচ্ছে। ভারতে ব্যবসা বাড়াতে বাজার দখলে শীর্ষে থাকা শাওমিকে অনুসরণ করছে রিয়েলমি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

উইন্ডোজ পিসি ও ম্যাকে আসছে অফিস ২০২১
নির্বাচিত

উইন্ডোজ পিসি ও ম্যাকে আসছে অফিস ২০২১

চ্যাটজিপিটিকে ‘ফ্রেনেমি’ বললেন কিম কার্দাশিয়ান
প্রযুক্তি সংবাদ

চ্যাটজিপিটিকে ‘ফ্রেনেমি’ বললেন কিম কার্দাশিয়ান

সাত বছরে পা রাখলো দেশের প্রথম সার্চ ইঞ্জিন পিপীলিকা
নির্বাচিত

সাত বছরে পা রাখলো দেশের প্রথম সার্চ ইঞ্জিন পিপীলিকা

আইফোন ১২ কি খুব আহামরি কিছু?
নির্বাচিত

ট্র্যাকিং বন্ধ করার অপশন আইফোনের নতুন আপডেটে

১২০ কোটি ডলারে জুক্স কিনছে অ্যামাজন
ই-কমার্স

১২০ কোটি ডলারে জুক্স কিনছে অ্যামাজন

নির্বাচিত

স্যামসাং গ্যালাক্সি বুক ফ্লেক্স ২ আলফাঃ দেখে নিন কেমন হচ্ছে ল্যাপটপটি

Load More

ট্রেন্ডিং টপিক

বিশ্ববাজারে শীর্ষস্থানে আইফোন ১৭ অ্যান্ড্রয়েডে সেরা স্যামসাংয়ের ‘এ’ সিরিজ
প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্রে জন্মহার কমে যাওয়ার নেপথ্যে কি আইফোন?

জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এসটিআই ফোরাম ২০২৬-এ প্রিয়শপ
ই-কমার্স

জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এসটিআই ফোরাম ২০২৬-এ প্রিয়শপ

ইরানের ২০০০ লক্ষ্যবস্তুতে হামলায় মাস্কের ‘গ্রক এআই’ ব্যবহার করে পেন্টাগন
প্রযুক্তি সংবাদ

ইরানের ২০০০ লক্ষ্যবস্তুতে হামলায় মাস্কের ‘গ্রক এআই’ ব্যবহার করে পেন্টাগন

দেশে সক্রিয় ২৬৮ অনলাইন জুয়ার সাইট, বন্ধে বিটিআরসিকে সিআইডির চিঠি
প্রযুক্তি সংবাদ

দেশে সক্রিয় ২৬৮ অনলাইন জুয়ার সাইট, বন্ধে বিটিআরসিকে সিআইডির চিঠি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

২০ হাজারের মধ্যে এই ৫জি ফোনগুলো কিনতে পারবেন

দেশের তৈরি ফোনের দাম কমছে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স
প্রযুক্তি সংবাদ

অ্যামাজনকে টপকে বাজারমূল্যে বিশ্বের পঞ্চম শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স

বিশ্বখ্যাত ইকমার্স জায়ান্ট অ্যামাজনকে পেছনে ফেলে বাজারমূল্যে বিশ্বের...

শাওমির ১৫টি সিরিজে সাত বছরের আপডেট সাপোর্ট ঘোষণা

শত কোটি ব্যবহারকারীর মাইলফলকে চ্যাটজিপিটি

আইফোন, ম্যাকের জন্য ২৬.৩ আপডেট আনল অ্যাপল

অ্যাপলের প্রযুক্তি দর্শন কেন সবার চেয়ে ভিন্ন?

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৬ জানুয়ারি ২০২০

শাওমি-ভিভোর কাছে ধরাশায়ী স্যামসাং

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix