Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এশিয়া প্যাসিফিকে ফাইভ-জি নির্ভর ওয়াই-ফাই ৬ এনেছে হুয়াওয়ে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 5 May 2020
এশিয়া প্যাসিফিকে ফাইভ-জি নির্ভর ওয়াই-ফাই ৬ এনেছে হুয়াওয়ে
Share on FacebookShare on Twitter

এশিয়া প্যাসিফিক অঞ্চলে দশটি সম্পূর্ণ নতুন এয়ারইঞ্জিন ওয়াই-ফাই ৬ সিরিজ মডেল উন্মোচন করেছে হুয়াওয়ে। নতুন চালু হওয়া এই পণ্য বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে উন্নতমানের সেবা দিবে এবং এসব প্রতিষ্ঠানগুলোর ডিজিটাল রূপান্তরের নতুন ভিত্তি হিসেবে উচ্চ মানসম্পন্ন পুরোপুরি ওয়্যারলেস ক্যাম্পাস (এলাকা) স্থাপনের ক্ষেত্রে সাহায্য করবে।

হুয়াওয়ের এয়ারইঞ্জিন ওয়াই-ফাই ৬ সিরিজের পণ্যগুলোতে রয়েছে ডুয়াল ব্যান্ড স্মার্ট অ্যান্টেনা, লসলেস রোমিং এবং ডাইনামিক টার্বোর (এক ধরনের বুদ্ধিমত্তাসম্পন্ন অ্যাপ্লিকেশন অ্যাকসেলারেশন প্রযুক্তি) মতো প্রযুক্তিগত উদ্ভাবন। নতুন মডেলগুলোর মধ্যে ফ্ল্যাগশিপ এয়ারইঞ্জিন ওয়াই-ফাই ৬ ৮৭৬০ সিরিজের ১৬ স্পেশিয়াল স্ট্রিম দিবে প্রতি সেকেন্ডে ১০ গিগাবাইট ও তার চেয়ে বেশি স্পীড।

হুয়াওয়ের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ২০২৩ সালের মধ্যে ৯০ শতাংশ ব্যবসায়িক প্রতিষ্ঠান ওয়াই-ফাই ৬ ব্যবহার করবে, যার মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর উৎপাদন দক্ষতা ও সেবার ডিজিটালকরণে নেটওয়ার্ক প্রযুক্তির অন্যতম ভিত্তি হবে ওয়াই-ফাই।

এ নিয়ে হুয়াওয়ের ডাটা কমিউনিকেশন প্রোডাক্ট লাইনের ক্যাম্পাস নেটওয়ার্ক ডোমেইনের প্রেসিডেন্ট লি শিং বলেন, ‘ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে প্রতিনিয়ত নতুন ডিজিটাল সেবার আবির্ভাব ঘটছে। এ সময় বিদ্যমান ওয়াই-ফাই ৫ নেটওয়ার্কের সক্ষমতায় কার্যকরী হচ্ছে না যা নতুন সেবার ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোকে সীমাবদ্ধ করে রাখছে।’

তিনি আরও বলেন, ‘উদাহরণস্বরূপ, পুরোপুরি ওয়্যারলেস অফিস পরিসীমায় এআর, ভিআর ও ফোরকের প্রতিনিধিত্ব করা নতুন অ্যাপ্লিকেশনগুলোর ক্ষেত্রে বিদ্যমান নেটওয়ার্কের সক্ষমতা ও গতি একটি বাঁধাস্বরূপ। প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষেত্রে ওয়াই-ফাই নেটওয়ার্ক প্রয়োজনীয় সংযোগ ও ট্রান্সমিশন সুবিধা দিতে পারছে না। অন্যদিকে, পুরোপুরি ওয়্যারলেস পাবলিক ক্যাম্পাসে (পরিসীমা বা আওতায়) অনেক বেশি উন্মুক্ত জায়গা ও মোবাইল গ্রাহকের সংখ্যাও বেশি থাকে। এর ফলে, বিদ্যমান ওয়্যারলেস নেটওয়ার্ক ক্রমাগত সিগন্যাল কাভারেজ ও ব্যান্ডউইথ স্থায়িত্ব নিশ্চিত করতে পারে না; অথচ যা ধারাবাহিকভাবে সন্তোষজনক ইন্টারনেট ব্যবহার অভিজ্ঞতার জন্য জরুরি।’

‘এসব দিক বিবেচনা করেই, ওয়াই-ফাই ৬ যুগে একটি সম্পূর্ণ নতুন ওয়্যারলেস নেটওয়ার্ক কনস্ট্রাকশন স্ট্যান্ডার্ডের প্রস্তাবনা দিয়েছে হুয়াওয়ে। আমরা পুরোপুরি ওয়্যারলেস জিবিপিএস নেটওয়ার্ক তৈরি করবো, যা সবসময় দ্রুতগতির ইন্টারনেট সেবা প্রদানের পাশাপাশি বাধাহীন ইন্টারনেট সেবা নিশ্চিত করবে এবং সবজায়গায় প্রতি সেকেন্ডে যার গতি হবে হবে ১০০এমবি,’ বলেন শিং।

নতুন অবকাঠামো নির্মাণকে ত্বরাণ্বিত করছে ফাইভ-জি, আইওটি এবং এআই- এর মতো নতুন ও উদ্ভাবনী প্রযুক্তি এবং এ নতুন অবকাঠামোর গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ডাটা সেন্টার ভার্চুয়ালাইজেশনের যুগ থেকে ইন্টেলিজেন্স যুগে যাচ্ছে। এ যাত্রাকে ত্বরাণ্বিত করতে ইন্টেলিজেন্স যুগের জন্য সর্বাধুনিক ক্লাউডফেব্রিক সল্যুশন নিয়ে আসার কথাও জানিয়েছে হুয়াওয়ে।

ফ্ল্যাগশিপ ক্লাউডইঞ্জিন সুইচ (এআই চিপ সংযুক্ত এবং ৪০০জিই পোর্ট ডেনসিটির সর্বোচ্চ সক্ষমতা বিশিষ্ট) রয়েছে), উদ্ভাবনী আইলসলেস অ্যালগরিদম এবং আইমাস্টার এনসিই-ভিত্তিক স্বয়ংক্রিয় ড্রাইভিং নেটওয়ার্ক ম্যানেজমেন্ট ও কন্ট্রোল সিস্টেমের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এ ক্লাউডফেব্রিক সল্যুশন। হুয়াওয়ের ক্লাউডফেব্রিকের মাধ্যমে গ্রাহকরা সহজেই ইন্টেলিজেন্স যুগের শীর্ষস্থানীয় মানের ডাটা সেন্টার তৈরি করতে পারবে, যা হবে পরবর্তী প্রজন্মের আল্ট্রা-ব্রডব্যান্ড, লসলেস এবং বুদ্ধিমত্তাসম্পন্ন ডাটা সেন্টার নেটওয়ার্ক।

এ নিয়ে হুয়াওয়ে এন্টারপ্রাইজ বিজনেস গ্রুপের সিটিও অফিসের সিনিয়র সল্যুশন ডিরেক্টর উ ইশেং বলেন, ‘এন্টারপ্রাইজ ডিজিটাল রূপান্তর বুদ্ধিমত্তার নতুন পর্যায়ে প্রবেশ করছে, যেখানে বিস্তৃত পরিসরে এআই প্রয়োগ করা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘সম্পূর্ণ ডাটা সেন্টার নেটওয়ার্কে পুরোপুরিভাবে বুদ্ধিমত্তা সংযুক্তি অর্জনের মাধ্যমে হুয়াওয়ে ক্লাউডফেব্রিক এ শিল্পখাতে প্রথমবারের মতো লেভেল ৩ স্বয়ংক্রিয় ড্রাইভিং নেটওয়ার্কের সূচনা করেছে। নেটওয়ার্কের সাথে বুদ্ধিমত্তার সংযুক্তি এআই সেবাকে আরও কার্যকরী উপায়ে পরিচালিত করবে যা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য ব্যবসায়িক সফলতাকে ত্বরাণ্বিত করবে।’

গত ৩০ এপ্রিল ‘রিথিঙ্ক আইপি, বিল্ডিং দ্য ইঞ্জিন ফর ডিজিটাল ট্রান্সফরমেশন’ প্রতিপাদ্যে হুয়াওয়ে এর অনলাইন আইপি ক্লাব কার্নিভাল আয়োজন করে। এশিয়া প্যাসিফিক অঞ্চলকে বিবেচনা করে অনুষ্ঠিত এ আয়োজনের লক্ষ্য ছিলো মহামারির এ সময়ে এন্টারপ্রাইজ গ্রাহকদের আরও কার্যকরী ডিজিটাল রূপান্তর ইঞ্জিন তৈরিতে সহায়তা করা। এ কার্নিভালে সরকার, আর্থিক খাত, জ্বালানি খাত, পরিবহন খাত, স্বাস্থ্যসেবা খাত এবং শিক্ষাখাতের এন্টারপ্রাইজ ক্রেতা ও অংশীদারদের মধ্যে ২৫ হাজারের বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়ানপ্লাস বড় ডিসপ্লের ট্যাব আনল, জানুন দাম
নির্বাচিত

ওয়ানপ্লাস বড় ডিসপ্লের ট্যাব আনল, জানুন দাম

এআই বিপ্লবের ধাক্কায় লণ্ডভণ্ড দেশের আইটি বাজার: ৪০০% বেড়েছে স্টোরেজের দাম
নির্বাচিত

বিশ্বজুড়ে র‍্যামের দাম অস্বাভাবিক হারে বাড়ছে, কিন্তু কেন?

৯০ হার্জ রিফ্রেশ রেটে আসছে রেডমি নোট১১ ৫জি
নির্বাচিত

৯০ হার্জ রিফ্রেশ রেটে আসছে রেডমি নোট১১ ৫জি

হুয়াওয়েকে চিপ সরবরাহ শুরু করেছে মাইক্রোন
নির্বাচিত

হুয়াওয়েকে চিপ সরবরাহ শুরু করেছে মাইক্রোন

ক্যাম্পেইনের বাইরেও সাশ্রয়: কেনাকাটার অভ্যাসে পরিবর্তন আনছে ‘এভরিডে লো প্রাইস’
অর্থ ও বাণিজ্য

ক্যাম্পেইনের বাইরেও সাশ্রয়: কেনাকাটার অভ্যাসে পরিবর্তন আনছে ‘এভরিডে লো প্রাইস’

১২ জিবি র‌্যামের ফোন আনছে অপো
নির্বাচিত

১২ জিবি র‌্যামের ফোন আনছে অপো

Load More

ট্রেন্ডিং টপিক

চার শতাধিক সরকারি সেবার ওয়েবসাইট মাইগভ ডট বিডি বন্ধ
নির্বাচিত

চার শতাধিক সরকারি সেবার ওয়েবসাইট মাইগভ ডট বিডি বন্ধ

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
নির্বাচিত

তৃতীয় প্রান্তিকে বিশ্বে স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং

Oppo Find X10 Ultra-এর সম্ভাব্য ক্যামেরা কনফিগারেশন ও পেরিস্কোপ জুম প্রযুক্তি
মোবাইল এরিনা

২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ও ১০ গুণ জুম, অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা নিয়ে গুঞ্জন

ক্লোন আইএমইআইযুক্ত মোবাইল ফোন ও এনইআইআর বাস্তবায়ন নিয়ে বিটিআরসির উদ্যোগ
প্রযুক্তি সংবাদ

একটি আইএমইআই নম্বরে ৩ কোটি ৯১ লাখ ফোন, ১০ মাসেও চালু হয়নি এনইআইআর

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়নের প্রস্তাব ও গ্রাহকসেবার মান নিয়ে প্রশ্ন
টেলিকম

নিম্নমানের নেটওয়ার্ক, দুর্বল কলসেবা ও চড়া ইন্টারনেট দামের বোঝা বইছে মানুষ

মোবাইল ফোনের তরঙ্গ নবায়নে বেসরকারি অপারেটরদের জন্য একের...

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ

ক্লোন আইএমইআইযুক্ত মোবাইল ফোন ও এনইআইআর বাস্তবায়ন নিয়ে বিটিআরসির উদ্যোগ

একটি আইএমইআই নম্বরে ৩ কোটি ৯১ লাখ ফোন, ১০ মাসেও চালু হয়নি এনইআইআর

মার্সেল পণ্য কিনে ঘরভর্তি উপহার, বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ

মার্সেল পণ্য কিনে ঘরভর্তি উপহার, বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

05 May 2020

এশিয়া প্যাসিফিকে ফাইভ-জি নির্ভর ওয়াই-ফাই ৬ এনেছে হুয়াওয়ে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix