Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভারতে এক দশকের মধ্যে সর্বোচ্চ প্রবৃদ্ধিতে অ্যাপল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১২ মে ২০২০
এ সপ্তাহেই নতুন আইফোন আনতে পারে অ্যাপল
Share on FacebookShare on Twitter

বিশ্বের দ্বিতীয় বৃহৎ স্মার্টফোন বাজার ভারত। দেশটিতে সাশ্রয়ী আইফোন দিয়ে বাজিমাত করছে অ্যাপল। চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ভারতে আইফোন সরবরাহে ৭১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে মার্কিন এ প্রযুক্তি জায়ান্ট, যা ২০১০ সালের প্রথম প্রান্তিকের পর সর্বোচ্চ। গত এক দশকে ভারতের বাজারে এমন প্রবৃদ্ধির মুখ দেখেনি আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। খবর ইটি টেলিকম।

প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-মার্চ প্রান্তিকজুড়ে ক্রমবর্ধমান ভারতের স্মার্টফোন বাজারে দখল বাড়াতে সক্ষম হয়েছে অ্যাপল। শুধু জানুয়ারি থেকে ফেব্রুয়ারি দুই মাসেই আইফোন সরবরাহে ভারতে এক বছর আগের একই সময়ের চেয়ে ৫৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছিল প্রতিষ্ঠানটি, যা নভেল করোনাভাইরাস সংক্রমিত হয়ে সৃষ্ট মহামারীর মধ্যেও জানুয়ারি-মার্চ প্রান্তিক উল্লেখযোগ্য সরবরাহ প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

ভারতের স্মার্টফোন বাজারের সম্ভাবনার কথা বিবেচনায় নিয়ে দেশটিতে স্থানীয়ভাবে আইফোন উৎপাদনের কার্যক্রম শুরু করেছিল অ্যাপল। শুরুতে দেশটিতে ফক্সকনসহ তৃতীয় পক্ষের চুক্তিভিত্তিক অন্তত তিনটি প্রতিষ্ঠানের মাধ্যমে সাশ্রয়ী আইফোন এসই উৎপাদন করা হয়। এরপর ক্রমান্বয়ে হাই-এন্ড আইফোনও উৎপাদন শুরু করে প্রতিষ্ঠানটি। ভারতে উৎপাদিত আইফোন দিয়ে স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি দক্ষিণ এশিয়ার অনেক বাজারে সরবরাহ করছে অ্যাপল। যে কারণে আগের চেয়ে তুলনামূলক সাশ্রয়ী মূল্যে আইফোন সরবরাহ করতে সক্ষম হচ্ছে প্র িতষ্ঠানটি, যা সরবরাহ প্রবৃদ্ধি অর্জনের প্রধান কারণ বলে মনে করা হচ্ছে।

ইন্ডাস্ট্রি ইন্টেলিজেন্স গ্রুপ সিএমআরের প্রধান প্রভু রাম বলেন, অ্যাপল ভারতে যতসংখ্যক ইউনিট আইফোন বিক্রি করছে, তার ৭০ শতাংশই সাশ্রয়ী আইফোন এক্সআর ও আইফোন ১১ সিরিজের ডিভাইস। সাশ্রয়ী মূল্যের পাশাপাশি আকর্ষণীয় ছাড় অফার এবং পর্যাপ্ত সরবরাহের বিষয়টি ভারতীয় স্মার্টফোন ব্যবহারকারীরা ইতিবাচক হিসেবে গ্রহণ করেছে।

তিনি বলেন, জানুয়ারি-মার্চ প্রান্তিকে ভারতে আইফোন সরবরাহে অ্যাপলের প্রবৃদ্ধি সত্যিই নজরকাড়ার মতো। কারণ গত বছরজুড়ে বাজারটিতে আইফোন সরবরাহে প্রবৃদ্ধি ছিল ১৭ শতাংশ, যা চলতি বছরের প্রথম তিন মাসেই প্রায় চার গুণ বেড়েছে।

গত ডিসেম্বরে চীনের উহানে প্রথম নভেল করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত করা হয়। এরপর ভাইরাসটির সংক্রমণ দ্রুত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) নভেল করোনাভাইরাসকে মহামারী ঘোষণা দিয়ে সতর্কতা জারি করে। ভাইরাসটি এমন সময় ছড়ায়, যখন চীনে নববর্ষ পালিত হচ্ছিল। সংক্রমণ এড়াতে চাইনিজ নববর্ষ পালনের জন্য তাইওয়ানে থাকা কর্মচারীদের চীনের উহান প্লান্টে ফিরে না আসতে সতর্ক করেছিল অ্যাপলের প্রধান চুক্তিভিত্তিক পণ্য সরবরাহকারী ফক্সকন। যে কারণে অ্যাপলের ডিভাইস ব্যবসায় দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছিল। চীন এখন অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে। ডিভাইস উৎপাদন কার্যক্রমও স্বাভাবিক পর্যায়ে ফিরেছে। যে কারণে সম্ভাব্য ক্ষতি কাটিয়ে ওঠার আশাবাদ ব্যক্ত করেছে অ্যাপল।

তাইওয়ানভিত্তিক ফক্সকন অ্যাপলের প্রধান চুক্তিভিত্তিক পণ্য সরবরাহকারী। প্রতিষ্ঠানটি চীনের উহান কারখানায় আইফোনসহ অ্যাপলের আরো কিছু ডিভাইস সংযোজনের কাজ করে আসছে। তবে নভেল করোনাভাইরাস সংক্রমিত হয়ে সৃষ্ট কভিড-১৯ মহামারীর কারণে আইফোনসহ অ্যাপলের অন্যান্য ডিভাইস উৎপাদন কয়েক সপ্তাহের জন্য স্থবির হয়ে পড়েছিল। ফলে চলতি বছরের প্রথমার্ধে আইফোন উৎপাদন ১০ শতাংশ বাড়ানোর যে পরিকল্পনা করা হয়েছিল, তা বাধার মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত জানুয়ারিতে অ্যাপল ইনসাইডারের এক প্রতিবেদনে বলা হয়, উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া ভাইরাসটির কারণে কারখানা কর্মচারীদের অহেতুক ঝুঁকির মধ্যে ফেলতে চায়নি ফক্সকন। এটা প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ কার্যক্রমের জন্য খুব একটা সুবিধার হবে না। নভেল করোনাভাইরাস আতঙ্কে ফক্সকন যে সিদ্ধান্ত নিয়েছিল, তা ইতিবাচক ছিল। তবে ওই সিদ্ধান্তে অ্যাপল ডিভাইস উৎপাদনে দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে, যা অ্যাপলের ডিভাইস ব্যবসা বিভাগের জন্য খুব একটা সুখকর হবে না। তবে ভারতের বাজারে আইফোন সরবরাহে দৃঢ় প্রবৃদ্ধি প্রতিষ্ঠানটির সে ক্ষতি কাটিয়ে উঠতে সহায়ক হবে।

প্রতিবেদন অনুযায়ী, ফক্সকনকে চলতি বছরের প্রথমার্ধে আট কোটি আইফোন উৎপাদনের নির্দেশ দিয়েছিল অ্যাপল। গত ফেব্রুয়ারিতে বড় পরিসরে এ উৎপাদন শুরুর পরিকল্পনাও হাতে নিয়েছিল ফক্সকন। কিন্তু তা আর বাস্তবায়ন সম্ভব হয়নি। অ্যাপলের ৯০ শতাংশ পণ্যই এখনো চীনে সংযোজন করা হয়। যে কারণে ভারতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধির মধ্যেও প্রতিষ্ঠানটির ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে, যা দ্বিতীয় (এপ্রিল-জুন) প্রান্তিকের আর্থিক খতিয়ানে স্পষ্ট হতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যাপল

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়াই-ফাই নেটওয়ার্ক উন্নত করতে কিছু টিপস
কিভাবে করবেন

ওয়াই-ফাই নেটওয়ার্ক উন্নত করতে কিছু টিপস

টানা ২য় বেসিস জাতীয় পদক পেলো বন্ডস্টাইন
নির্বাচিত

টানা ২য় বেসিস জাতীয় পদক পেলো বন্ডস্টাইন

ফোনের স্টোরেজ বাড়াবেন যেভাবে
কিভাবে করবেন

ফোনের স্টোরেজ বাড়াবেন যেভাবে

চীনের ৫০০ মেগাপিক্সেলে নতুন ‘সুপার ক্যামেরা’
নির্বাচিত

চীনের ৫০০ মেগাপিক্সেলে নতুন ‘সুপার ক্যামেরা’

২০২০ সালে সবচেয়ে জনপ্রিয় ফ্ল্যাগশিপ স্মার্টফোন
নির্বাচিত

২০২১ সালে ১৩৮ কোটি ছাড়াবে স্মার্টফোনের উৎপাদন

‘কর্পোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলো গ্রামীণফোন
টেলিকম

সিম বিক্রির অনুমতি চায় গ্রামীণফোন

Load More

ট্রেন্ডিং টপিক

যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা
প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা

ইন্টারনেট ছাড়াই চলবে গুগলের নতুন এআই অ্যাপ
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেট ছাড়াই চলবে গুগলের নতুন এআই অ্যাপ

লেনোভো এলওকিউ ১৫এএইচপি৯ গেমিং ল্যাপটপ বাজারে
নির্বাচিত

লেনোভো এলওকিউ ১৫এএইচপি৯ গেমিং ল্যাপটপ বাজারে

যেসব আধুনিক গ্যাজেট ঘরের কাজ সহজ করবে
কিভাবে করবেন

যেসব আধুনিক গ্যাজেট ঘরের কাজ সহজ করবে

সপ্তাহের সবচেয়ে পঠিত

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মেমরি সংকটের মধ্যেও শীর্ষে আইফোন, স্মার্টফোন বাজারে রেকর্ড পতন
প্রযুক্তি বাজার

আইফোনের সাতটি মডেলে গুরুতর নিরাপত্তার ত্রুটি, ঝুঁকিতে ব্যবহারকারীরা

অ্যাপলের কয়েকটি জনপ্রিয় পুরোনো আইফোন মডেলে গুরুতর নিরাপত্তা...

প্রতিটি ফোন কল, অ্যাপ ও ঘরে এআই চান ধনকুবের আম্বানি

প্রতিটি ফোন কল, অ্যাপ ও ঘরে এআই চান ধনকুবের আম্বানি

হেলিও স্মার্টফোনের নতুন সেনসেশন, হেলিও ৪৬

হেলিও স্মার্টফোনের নতুন সেনসেশন, হেলিও ৪৬

বিশ্বকাপের প্রতি গোলে ১ জিবি বোনাস ডেটা দেবে বাংলালিংক

বিশ্বকাপের প্রতি গোলে ১ জিবি বোনাস ডেটা দেবে বাংলালিংক

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১২ মে ২০২০

ভারতে এক দশকের মধ্যে সর্বোচ্চ প্রবৃদ্ধিতে অ্যাপল

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix