Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

করোনাভাইরাসের ভয়ে ফেসবুকের মার্কেটিং সম্মেলন বন্ধ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২০
করোনাভাইরাসের ভয়ে ফেসবুকের মার্কেটিং সম্মেলন বন্ধ
Share on FacebookShare on Twitter

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আতঙ্কে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে আগামী মার্চ মাসে অনুষ্ঠেয় মার্কেটিং সম্মেলন বাতিল করেছে ফেসবুক কর্তৃপক্ষ। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সান ফ্রান্সিসকোর মসকোন সেন্টারে মার্চ মাসে চার হাজার মানুষকে নিয়ে বিপণন সম্মেলনের আয়োজন করার পরিকল্পনা করেছিল ফেসবুক। তবে করোনার ভয়ে তা বাতিল করা হয়েছে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জকে ফেসবুকের একজন মুখপাত্র বলেছেন, ‘আমাদের দলের সদস্যদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি সবার আগে অগ্রাধিকার দেওয়া হয়। তাই করোনাভাইরাস–সংক্রান্ত ঝুঁকি বিবেচনায় জনস্বাস্থ্যের বাড়তি সতর্কতা হিসেবে বৈশ্বিক মার্কেটিং সম্মেলন বাতিল করা হয়েছে।’

ফেসবুকের এই বড় সম্মেলন বাতিলের আগে করোনাভাইরাসের ভয়ে বার্সেলোনায় অনুষ্ঠেয় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের মতো আয়োজনও বাতিল করেছে কর্তৃপক্ষ। দ্য জিএসএম অ্যাসোসিয়েশন বলেছে, চলতি বছর পরিকল্পনামাফিক এ প্রদর্শনী আয়োজন করা ‘অসম্ভব’ হয়ে উঠেছে। ব্যাপারটা হলো, করোনাভাইরাসের ভয়ে বিটি, ফেসবুক, এলজি, নকিয়া, সনি ও ভোডাফোনের মতো বড় কোম্পানিগুলো প্রদর্শনী থেকে নিজেদের সরিয়ে নিয়েছে।

স্পেনে এ রোগ নিয়ে ভীত হওয়ার কারণ নেই বলে আশ্বস্ত করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী সালভাদর ইলা। গত বুধবার তিনি বলেন, স্পেনের স্বাস্থ্যব্যবস্থায় মানুষের আস্থা থাকা উচিত। তাঁর মতে, বৈজ্ঞানিক তথ্য-প্রমাণের ভিত্তিতে মানুষের সিদ্ধান্ত নেওয়া উচিত।

বার্সেলোনায় এ বছরের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২৪ থেকে ২৭ ফেব্রুয়ারি। লক্ষাধিক মানুষ সাধারণত এ অনুষ্ঠানে যোগ দেন। এর মধ্যে ছয় হাজার মানুষ চীন থেকে আসেন। কারণটা খুবই অনুমেয়, মোবাইল ফোন ও অবকাঠামো নির্মাতাদের বেশির ভাগের কারখানা যে চীনে অবস্থিত।

প্রদর্শনীতে হাজার হাজার কোম্পানি তাদের নিত্যনতুন উদ্ভাবন প্রদর্শন করে থাকে। এ প্রদর্শনীর বদৌলতে স্থানীয় অর্থনীতির পালে হাওয়া লাগে।

গত সপ্তাহের শুরুতেই আমাজন, সনি, এলজি ইলেকট্রনিকস, এরিকসন, ফেসবুক ও চিপনির্মাতা কোম্পানি ইনটেল ও নিভিদিয়া জানায়, তারা এ বছরের প্রদর্শনীতে অংশ নিচ্ছে না। সঙ্গে যোগ দেয় ফরাসি টেলিকম গ্রুপ অরেঞ্জ; যদিও অরেঞ্জের প্রধান নির্বাহী স্টিফেন রিচার্ড এ প্রদর্শনীর সভাপতিত্ব করে থাকেন।

ডয়চে টেলিকম বলেছে, বিদ্যমান পরিস্থিতিতে এ রকম বড় একটি আন্তর্জাতিক প্রদর্শনীতে কর্মীদের পাঠানো ‘দায়িত্বজ্ঞানহীন’ কাজ হবে।

প্রদর্শনীর প্রধান নির্বাহী জন হফম্যান এক বিবৃতিতে বলেন, ‘বার্সেলোনা ও স্পেনের নিরাপদ স্বাস্থ্য পরিস্থিতির কথা মাথায় রেখেই বলছি, দ্য জিএসএম অ্যাসোসিয়েশন চলতি বছরের আসর বাতিল ঘোষণা করছে।’ জন হফম্যান জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে বৈশ্বিক উদ্বেগ, ভ্রমণজনিত উদ্বেগ ও অন্যান্য পরিস্থিতির কারণে এ বছর প্রদর্শনী করা সম্ভব হচ্ছে না।

মোবাইল ফোন শিল্পের বিশ্লেষক বেন উড বিবিসিকে বলেছেন, এবারের প্রদর্শনী এমন এক পরিস্থিতির বলি হয়েছে, যা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বেন উড বলেন, ‘এবার প্রদর্শনী না হওয়া আমাদের সবার জন্য বড় হতাশার কারণ।’

দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত ৪৯ হাজার জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং ১ হাজার ৩৮৩ জন এতে আক্রান্ত হয়ে মারা গেছেন। করোনাভাইরাসের ব্যাপক প্রভাব পড়েছে প্রযুক্তি খাতে। এতে পণ্য সংরক্ষণ, উৎপাদনের মতো নানা ক্ষেত্রে সমস্যা হচ্ছে। চীনের বাইরে এখন পর্যন্ত অন্য কোনো দেশে ব্যাপক আকারে এ রোগ ছড়ায়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকেও চীনের বাইরে কোনো আয়োজনকে বাতিল করার পরামর্শ দেওয়া হয়নি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ফেসবুক

এই বিভাগ থেকে আরও পড়ুন

পহেলা বৈশাখ উদযাপনে ‘স্মুথনেস উইদাউট লিমিট’ প্রতিশ্রুতি নিয়ে উন্মোচিত হলো অপো এ৬কে
প্রযুক্তি সংবাদ

পহেলা বৈশাখ উদযাপনে ‘স্মুথনেস উইদাউট লিমিট’ প্রতিশ্রুতি নিয়ে উন্মোচিত হলো অপো এ৬কে

জ্বালানি সংকটের ধাক্কা দেশের মোটরসাইকেলের বাজারে
অটোমোবাইল

জ্বালানি সংকটের ধাক্কা দেশের মোটরসাইকেলের বাজারে

ওয়ানপ্লাস বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন আনছে
প্রযুক্তি সংবাদ

ওয়ানপ্লাস বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন আনছে

আপনার যেসব ভুলে স্মার্টফোনের ক্যামেরা দ্রুত নষ্ট হয়
নির্বাচিত

আপনার যেসব ভুলে স্মার্টফোনের ক্যামেরা দ্রুত নষ্ট হয়

বাংলাদেশে শুরু হচ্ছে ‘শার্ক ট্যাংক’
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে শুরু হচ্ছে ‘শার্ক ট্যাংক’

নকিয়া হাইব্রিড ফোন আনল, ৩০ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ এই ফিচার ফোন
প্রযুক্তি সংবাদ

নকিয়া হাইব্রিড ফোন আনল, ৩০ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ এই ফিচার ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর
শিক্ষা ও ক্যাম্পাস

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট
বিবিধ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন
টেলিকম

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি
টেলিকম

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট
বিবিধ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

কক্সবাজারের রামুতে বিপুলসংখ্যক আইফোন, ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক...

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৫ ফেব্রুয়ারি ২০২০

করোনাভাইরাসের ভয়ে ফেসবুকের মার্কেটিং সম্মেলন বন্ধ

Techzoom.TV |
TechzoomTV