Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশের ব্যবসাগুলোকে আন্তর্জাতিক বাজারে নিতে আলিবাবার নতুন উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৭ আগস্ট ২০২০
দেশের ব্যবসাগুলোকে আন্তর্জাতিক বাজারে নিতে আলিবাবার নতুন উদ্যোগ
Share on FacebookShare on Twitter

গ্লোবাল বিজনেস-টু-বিজনেস (বি টু বি) বাণিজ্যের শীর্ষস্থানীয় প্ল্যাটফর্ম- আলিবাবা ডট কম, বাংলাদেশের ব্যবসায়িদের পণ্য অনলাইনের মাধ্যমে বিশ্ববাজারে পৌছে দিতে শুরু করল একটি যুগান্তকারী উদ্যোগ। এই উদ্যোগটি করোনাকালীন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ি এবং এসএমইগুলিকে ডিজিটালাইজেশনের মাধ্যমে টিকে থাকতে এবং নিজের পায়ে ঘুরে দাঁড়াতে সহায়তা করতে আলিবাবা গ্রুপের ২০২০ সালের স্প্রিং থান্ডার উদ্যোগের একটি বর্ধিত অংশ।

‘প্রজেক্ট স্প্রাউট আপ’ মূলত বাংলাদেশে বিদ্যমান আলিবাবা ডট কম ব্যবহারকারীদের বৈশ্বিক বাজারে বি টু বি বাণিজ্যের সুযোগগুলোকে আরও সহজভাবে অ্যাক্সেস করতে সহায়তা করবে। উল্লেখ্য, আলিবাবা ডট কমের অধীনে রয়েছে ১৯০টি দেশ ও ২কোটিরও বেশি সক্রিয় ক্রেতা, এবং দৈনিক গড়ে প্রায় ৩ লক্ষ্যের অধিক পণ্য এই ওয়েবসাইটে অনুসন্ধান করা হয়, যেখানে রয়েছে কাঁচামাল থেকে শুরু করে ৩০টি ভিন্ন ক্যাটাগোরির পণ্য। বর্তমানে আলিবাবা ডট কমের প্ল্যাটফর্মে বাংলাদেশ ভিত্তিক ব্যবসায থেকে প্রায় ৪০,০০০ এরও বেশি পণ্য তালিকাভুক্ত রয়েছে যার মধ্যে রয়েছে পোশাক, টেক্সটাইল, লাগেজ, ব্যাগ এবং চামড়ার মতো স্থানীয় শিল্প পণ্য।

প্রকল্পটি দেশের তিনটি প্রধান ক্ষেত্র জুড়ে এসএমইগুলিকে সহায়তা করবে- আলিবাবা ডট কমের প্ল্যাটফর্মের মাধ্যমে দ্রুত বিশ্বব্যাপী পৌঁছাতে, ব্যবসায়ের বিকাশে যেকোনো সমস্যার সহজ সমাধান অ্যাক্সেস করতে এবং বিভিন্ন রকমের ট্রেইনিং দেওয়ার মাধ্যমে এসএমইদের অনলাইন সক্ষমতা আরও দৃঢ় করতে সহায়তা করবে।

এই উপলক্ষ্যে আলিবাবা ডট কমের ম্যানেজিং ডিরেক্টর ঝাং কুও বলেছেন- “খুচরা বিক্রেতাদের বিপরীতে যারা বিগত কয়েক বছরে আরও স্বতঃস্ফূর্তভাবে ই-বাণিজ্য গ্রহণ করেছেন তারা এই ক্ষেত্রের সম্ভাবনা আরো ভালো করে বুঝতে পারেন। বাংলাদেশ পোশাক রফতানির ক্ষেত্রে ইতিমধ্যেই স্বীকৃত এবং গ্লোবাল বি টু বি বাণিজ্যের মাধ্যমে তাদের ব্যবসাকে আরও ত্বরাণ্বিত করতে পারে। ই-কমার্স ভিত্তিক একটি টেকসই ব্যবসায়িক মডেল প্রদান করতে আমরা সক্ষম এবং একই সাথে এসএমইগুলিকে পুনরুজ্জিবিত করতেও দক্ষ”।

অনলাইন ব্যবসায়ে সহায়তা
আলিবাবা ডট কম তাদের এসএমইদের অনলাইন বি টু বি বাণিজ্য কার্যক্রম ত্বরান্বিত করতে ও প্রবেশকালীন প্রতিবন্ধকতা হ্রাস করতে সহায়তা করবে। এবং প্রথম থেকেই নতুন সাপ্লায়ারদের আলিবাবা ডট কমের মাধ্যমে তাদের ই-কমার্স ক্ষেত্রে উপস্থিতি স্থাপনে সহায়তা করবে। এছাড়াও আলিবাবা ডট কম প্ল্যাটফর্মটি স্থানীয় এসএমইদের জন্য ৩০শে সেপ্টেম্বর, ২০২০ এর আগে সাপ্লায়ার সদস্য হিসাবে যোগদানের জন্য বিশেষ ছাড় প্রদান করবে। বাংলাদেশ ভিত্তিক ব্যবসাগুলিও আলিবাবা ডট কম-এ নতুন ৯০ দিনের অন-বোর্ডিং প্রক্রিয়া থেকে উপকৃত হবে, যার লক্ষ্য ক্রেতা বৃদ্ধি করা এবং এই সময়ের মধ্যে নতুন সাপ্লায়ারদের জন্য অতিরিক্ত ব্যবসায়িক আয়ের সুযোগ তৈরি করা।

অনলাইনে ব্যবসার এই পদক্ষেপকে আরও সমর্থন করতে আলিবাবা ডট কম, পেশাদার তৃতীয় পক্ষের অংশীদারদের তালিকাভুক্ত করবে এবং নতুন যোগদানকারী সরবরাহকারীদের গ্রাউন্ড আপ থেকে একটি অনলাইন স্টোর তৈরি করতে, পণ্যের তালিকা তৈরি করতে এবং কীওয়ার্ড অ্যাডভারটাইজিং পরিচালনা করতে সহায়তা করবে। এই প্যাকেজগুলো অংশগ্রহণকারী এসএমইদের জন্য সৌজন্যমূলক হিসেবে থাকবে যার ব্যয়ভার বহন করবে আলিবাবা ডট কম।

বিশ্ববাজারে ব্যবসা পৌঁছাতে সহায়তা
বিশ্বব্যাপী আলিবাবা ডট কম তার সাপ্লায়ার বা সরবরাহকারী সদস্যদের জন্য একটি স্মার্ট কীওয়ার্ড অ্যাডভারটাইজিং টুল এবং স্মার্ট মার্কেটিং সলিউশন সরবরাহ করবে। এই নির্দিষ্ট টুলটি সাপ্লায়ারদের অতিরিক্ত শ্রম ও বিনিয়োগ ছাড়াই, আলিবাবা ডট কম প্ল্যাটফর্মের এআই অ্যালগরিদমের সাহায্যে সরবরাহকারীদের কমান্ড-এর মাধ্যমে তাদের পণ্যগুলি বাজারজাত করতে সহায়তা করবে। বাজারে পণ্যের চাহিদা বোঝা ছাড়াও এই স্মার্ট মার্কেটিং সলিউশন টুলটি নতুন গ্রাহকদের ট্র্যাফিক অর্জনের জন্য কি-ওয়ার্ডের মাধ্যেম স্বয়ংক্রিয়ভাবে আইন অনুযায়ী পণ্যের দাম নির্ণয় করবে এবং আলিবাবা ডট কম প্ল্যাটফর্মে নতুন ব্যবসায়ের জন্য একটি বেসিক ইন্টারফেসের মাধ্যমে তাদের ব্যবসায়ের কৌশলগুলি নিখুঁত করে তুলবে।

এছাড়াও, বাংলাদেশের সরবরাহকারী সদস্যদের কর্মক্ষমতা জোরদার করার জন্য নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচি এবং কর্মশালার ব্যবস্থা করবে আলিবাবা ডট কম। যার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে অনলাইন ব্যবসায়ের মূল বিষয়গুলি, অনলাইন ক্রেতার আচরণ, ব্যবসায়ের আলোচনা, গ্রাহক সমর্থন, এবং আনুষঙ্গিক আরও অনেক বিষয়।

স্প্রিং থান্ডার উদ্যোগটি আলিবাবা গ্রুপের চেয়ারম্যান এবং চিফ এক্সিকিউটিভ অফিসার ড্যানিয়েল জাং ২০২০ সালের এপ্রিলে শুরু করেছেন। আলিবাবা গ্রুপ বাণিজ্য ও প্রযুক্তির বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে নতুন সাপ্লাই চেইন তৈরি করতে, নতুন চাহিদা যোগাতে এবং নতুন ব্যবসা প্রসার করতে গত দুই দশক ধরে কাজ করছে। আলিবাবা ডট কম ১৯৯৯ সাল থেকে বি টু বি বাণিজ্যের বিশেষ টুলস এর মাধ্যমে এসএমই নিয়ে কাজ করছে। আলিবাবা ডট কমের প্ল্যাটফর্মের সরবরাহকারী সদস্যরা একটি স্যুট অফ টুলস অ্যান্ড সার্ভিসেস-এর আওতাধীন যার মধ্যে রয়েছে একটি কাস্টম ডিজিটাল স্টোরফ্রন্ট, বায়ার অ্যানালিটিক্স, টার্গেটেড অ্যাডভারটাইজিং এবং সহায়তা স্বরূপ আরও রয়েছে বিভিন্ন রকমের অনলাইন কোর্স এবং লাইভ সাপোর্ট।

প্রজেক্ট স্প্রাউট আপ সম্পর্কে আরও শিখতে আগ্রহী এসএমইরা সার্ভে ফর্ম পূরণের জন্য এখানে ক্লিক করতে পারেন। এর পর আলিবাবা ডট কমের একজন প্রতিনিধি তাদের সাথে যোগাযোগ করবেন। আগ্রহী বাংলাদেশী এসএমইরা আলিবাবা ডট কমের স্থানীয় চ্যানেল পার্টনার দারাজ বাংলাদেশ লিমিটেড বা ট্রাদেশি লিমিটেডের সাথে যোগাযোগ করতে পারেন।

Tags: দারাজ

এই বিভাগ থেকে আরও পড়ুন

TECNO launches MEGABOOK K15S laptop in Bangladesh
নির্বাচিত

বাংলাদেশে মেগাবুক কে১৫এস ল্যাপটপ নিয়ে এলো টেকনো

গ্রাহক আস্থায় অ্যাপলের চেয়ে এগিয়ে স্যামসাং
নির্বাচিত

গ্রাহক আস্থায় অ্যাপলের চেয়ে এগিয়ে স্যামসাং

গ্রামীণফোনের মামলা
টেলিকম

ফেসবুকে পোস্ট করায় সাবেক কর্মীদের বিরুদ্ধে গ্রামীণফোনের মামলা

কথা বললেই বদলে যাবে চ্যানেল!
নির্বাচিত

কথা বললেই বদলে যাবে চ্যানেল!

মেডিকার্ট রোবট, জীবাণুনাশক রিমোর্ট কন্ট্রোল ইউভি-সি সিস্টেম তৈরি করলো ওয়ালটন
নির্বাচিত

মেডিকার্ট রোবট, জীবাণুনাশক রিমোর্ট কন্ট্রোল ইউভি-সি সিস্টেম তৈরি করলো ওয়ালটন

স্যামসাংকে পেছনে ফেলে সেরা শাওমি!
নির্বাচিত

স্যামসাংকে পেছনে ফেলে সেরা শাওমি!

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানকে কি চীন উদ্ধার করতে আসবে?
বিবিধ

ইরানকে কি চীন উদ্ধার করতে আসবে?

ইরানের সেনারা শত্রুদের ঘাঁটি গুঁড়িয়ে দিচ্ছে: প্রেসিডেন্ট পেজেশকিয়ান
বিবিধ

ইরানের সেনারা শত্রুদের ঘাঁটি গুঁড়িয়ে দিচ্ছে: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

এবার ইউরোপের এক দেশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা!
বিবিধ

এবার ইউরোপের এক দেশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা!

ইরানে আকাশ ও সমুদ্রপথে মার্কিন হামলা
বিবিধ

ইরানে আকাশ ও সমুদ্রপথে মার্কিন হামলা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix