Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ঝুঁকিতে আইফোন ৫ ব্যবহারকারীরা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 30 October 2019
ঝুঁকিতে আইফোন ৫ ব্যবহারকারীরা
Share on FacebookShare on Twitter

বড় ধরনের ঝুঁকির মুখে রয়েছেন আইফোন ৫ ব্যবহারকারীরা। ৩ নভেম্বরের মধ্যে অপারেটিং সিস্টেম আপডেট না করলে এ মডেলের আইফোনের কার্যক্রম অচল হয়ে যেতে পারে। বন্ধ হয়ে যেতে পারে ইন্টারনেট সংযোগও। তাই স্বাভাবিক কার্যক্রম চালিয়ে নিতে আইফোন ৫ ব্যবহারকারীদের নির্ধারিত সময়ের মধ্যে অপারেটিং সিস্টেম আপডেট করে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। অ্যাপলের পক্ষ থেকে এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। খবর বিবিসি ও ইন্ডিয়া টুডে।

অ্যাপলের বিবৃতিতে বলা হয়েছে, আইফোন ৫ ব্যবহারকারীদের মধ্যে যারা এখন পর্যন্ত আইওএস ১০.৩.৪ ভার্সন ডাউনলোড করেনি, তাদের শেষবারের মতো সতর্ক করা হচ্ছে। ৩ নভেম্বরের মধ্যরাতের মধ্যে তাদের আইওএস ১০.৩.৪ ভার্সন ডাউনলোড করতে হবে। এর মধ্য দিয়ে অ্যাপ স্টোর, ই-মেইল, ওয়েব ব্রাউজিং এবং স্টোরেজ সার্ভিস আই ক্লাউড স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়ে যাবে।

আইফোন ৫-এর মতো পুরনো মডেলের ব্যবহারকারীদের তাদের ফোন হালনাগাদ সফটওয়্যার এবং নির্ভুল জিপিএস লোকেশন দিয়ে আপডেট করতে অ্যাপলের পক্ষ থেকে পরামর্শ দেয়া হয়েছে। বলা হয়েছে, আইফোন ৫ মডেলের হ্যান্ডসেট আপডেটের জন্য আইওএস ১০.৩.৪ ভার্সন সর্বাধুনিক অপারেটিং সিস্টেমই নয়, বরং এটা এ মডেলের জন্য সবচেয়ে হালনাগাদ সেবা এবং আইওএস আপডেট অবশ্যই ৩ নভেম্বরের মধ্যরাতের মধ্যেই করতে হবে।

বেশ কিছুদিন ধরে আইফোন ৫সহ পুরনো মডেলের ব্যবহারকারীদের হালনাগাদ অপারেটিং সিস্টেম ব্যবহারের জন্য বার্তা পাঠিয়ে সতর্ক করে আসছিল অ্যাপল। বার্তায় বলা হয়েছে, ওয়্যারলেস নেটওয়ার্ক কিংবা কম্পিউটার ব্যবহার করে নির্ধারিত সময়ের মধ্যেই আইওএস হালনাগাদ করে নেয়া সম্ভব হবে। এজন্য ব্যবহারকারীদের আইফোনের সেটিং অপশনে গিয়ে জেনারেল অপশনে ক্লিক করতে হবে। এর পর অ্যাবাউট অপশনে ঢুকে আইওএস ভার্সন লেখা পপআপে ক্লিক করতে হবে। এর ফলে স্বয়ংক্রিয়ভাবে আইওএস ১০.৩.৪ ভার্সন হালনাগাদ হয়ে যাবে। তবে হালনাগাদ হয়েছে কিনা, ব্যবহারকারীদের ফিরতি বার্তা যাচাই করতে পরামর্শ দিয়েছে অ্যাপল।

আইফোন ৫ ব্যবহারকারীদের মধ্যে যারা নির্ধারিত সময়ে আইওএস হালনাগাদ করবে না, তাদের হ্যান্ডসেটে অ্যাপ স্টোর, ই-মেইল, ওয়েব ব্রাউজিং এবং স্টোরেজ সার্ভিস আই ক্লাউড সেবা বন্ধ হয়ে যেতে পারে। তারা জিপিএস সুবিধা ব্যবহারের ক্ষেত্রেও সমস্যায় পড়বে। এমনকি হালনাগাদ না হওয়া এসব হ্যান্ডসেটে ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

তবে শুধু আইফোন ৫ ব্যবহারকারীরাই নয়, বরং আইফোন ৪এস ছাড়াও কয়েকটি পুরনো মডেলের আইপ্যাডেও হালনাগাদ আইওএস ১০.৩.৪ ভার্সন ডাউনলোড করার পরামর্শ দিয়েছে অ্যাপল। তা না হলে এসব মডেলে কার্যকর জিপিএস সেবা পাওয়া যাবে না বলেও সতর্ক করেছে প্রতিষ্ঠানটি। ইন্টারনেট ব্রাউজিংয়েও সমস্যায় পড়বে তারা। তবে নতুন মডেলের আইফোন ব্যবহারকারীরা কোনো ধরনের সমস্যায় পড়বে না।

উল্লেখ্য, ২০১২ সালে আইফোন ৫ বাজারে আনে অ্যাপল। ওই বছরের ১২ সেপ্টেম্বর থেকে ষষ্ঠ প্রজন্মের এ মডেলের আইফোনের প্রি-বুকিং নেয়া শুরু করে প্রতিষ্ঠানটি। ২৪ ঘণ্টার মধ্যেই বিশ্বজুড়ে ২০ লাখ ইউনিট প্রি-বুকিং আসে। ২১ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে বাজারে ছাড়া হয় আইফোন ৫। পরবর্তীতে এ সিরিজের আইফোন ৫এস, আইফোন ৫সি বাজারে আনে অ্যাপল। অ্যাপলের প্রয়াত সিইও স্টিভ জবসের হাত ধরে উন্নয়ন হওয়া আইফোনের এটাই সর্বশেষ মডেল। তবে সাত বছরের ব্যবধানে আইফোন ৫ সিরিজের হ্যান্ডসেটগুলো অনেকটাই পুরনো হয়ে গেছে। চলতি বছরের সেপ্টেম্বরে হালনাগাদ সংস্করণ আইফোন ১১ বাজারে এনেছে অ্যাপল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

আকর্ষণীয় অফারে দারাজে পাওয়া যাচ্ছে টেকনো স্পার্ক গো ২০২৪- এর নতুন ভ্যারিয়েন্ট
নির্বাচিত

আকর্ষণীয় অফারে দারাজে পাওয়া যাচ্ছে টেকনো স্পার্ক গো ২০২৪- এর নতুন ভ্যারিয়েন্ট

মুনাফায় ফিরছে রানার অটোমোবাইলস
অটোমোবাইল

মুনাফায় ফিরছে রানার অটোমোবাইলস

হনর ম্যাজিক৩ ৫জি: হাই বাজেটে যা যা থাকছে ফোনটিতে
প্রযুক্তি সংবাদ

হনর ম্যাজিক৩ ৫জি: হাই বাজেটে যা যা থাকছে ফোনটিতে

এক মিনিটেই যেভাবে স্মার্টফোনের হ্যাকিংয়ের ঝুঁকি কমাবেন
কিভাবে করবেন

হ্যাক হয়ে যাওয়া ফেসবুক আইডি ফিরে পাবেন যেভাবে

৩৬০ কোটি ডলারে বাঞ্জি কিনছে সনি
নির্বাচিত

৩৬০ কোটি ডলারে বাঞ্জি কিনছে সনি

প্রথম দুই সপ্তাহেই রেডমি কে৭০ সিরিজের ১০ লাখ ইউনিট বিক্রি
নির্বাচিত

প্রথম দুই সপ্তাহেই রেডমি কে৭০ সিরিজের ১০ লাখ ইউনিট বিক্রি

Load More

ট্রেন্ডিং টপিক

অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর
অর্থ ও বাণিজ্য

মাসভিত্তিক ভ্যাট পরিশোধে ফেরার চিন্তা!

‘ব্যাটারি বদলের’ প্রতিশ্রুতি দিয়ে উল্টো হয়রানি, iFixFast-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ
প্রযুক্তি সংবাদ

‘ব্যাটারি বদলের’ প্রতিশ্রুতি দিয়ে উল্টো হয়রানি, iFixFast-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

পর্দা নামল উল্কাসেমি আয়োজিত ভিএলএসআইথন ৩.০
প্রযুক্তি সংবাদ

পর্দা নামল উল্কাসেমি আয়োজিত ভিএলএসআইথন ৩.০

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি
টেলিকম

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

সপ্তাহের সবচেয়ে পঠিত

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব
মতামত ও বিশ্লেষণ

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব

আমরা এমন এক সময়ে বাস করছি, যখন প্রযুক্তি...

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 October 2019

ঝুঁকিতে আইফোন ৫ ব্যবহারকারীরা

Techzoom.TV |
TechzoomTV