Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘মিনি আইফোন’ আনছে অ্যাপল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০
‘মিনি আইফোন’ আনছে অ্যাপল
Share on FacebookShare on Twitter

১৩ অক্টোবর টেক জায়ান্ট অ্যাপল তাদের নতুন আইফোন ১২ সিরিজ অবমুক্ত করবে। এ সময় আইফোন ১২ এর রেগুলার ভার্সনের পাশাপাশি ‘আইফোন১২ মিনি’ নামে আরেকটি ভার্সন উন্মোচন করবে। অ্যাপলের গ্যাজেট সংক্রান্ত খবরের অন্যতম সূত্র প্রযুক্তি সাংবাদিক জন প্রসার বুধবার তার ভেরিফায়েড টুইটারে এই তথ্য নিশ্চিত করেছে।

টুইটে জন জানিয়েছেন, ১৩ অক্টোবর অফিসিয়াল ঘোষণা হবে। তবে তার আগে অক্টোবরের ৫ তারিখ থেকেই ডিস্ট্রিবিউটরদের কাছে আইফোন ১২ পাঠানো শুরু হয়ে যাবে। আইফোন ১২-র মোট চারটি মডেলের কথা জানিয়েছেন জন।

জনের দেওয়া ‘ব্রেকিং নিউজ’ থেকে জানা যাচ্ছে, আইফোন ১২ এর সব থেকে ছোট স্ক্রিনের মডেলটির নাম রাখা হয়েছে ‘আইফোন ১২ মিনি’। এবং তিনি পরিষ্কার জানিয়েছেন, এটাই এই মডেলের অফিসিয়াল নাম। যাতে থাকছে ৫.৪ ইঞ্চির স্ক্রিন। ৬৪ জিবি, ১২৮ জিবি এবং ২৫৬ জিবির ভার্সনে পাওয়া যাবে এই মডেলটি।

পরের ভার্সন ‘আইফোন ১২’ যেটি ৬.১ ইঞ্চি স্ক্রিন সাইজে বাজারে আসছে। এটিও ৬৪ জিবি, ১২৮ জিবি এবং ২৫৬ জিবির ভার্সনে পাওয়া যাবে।

এছাড়াও ‘আইফোন ১২ প্রো’ এবং ‘আইফোন ১২ প্রো ম্যাক্স’ ভার্সনও আসছে। যাদের স্টোরেজ ক্যাপাসিটি ১২৮ জিবি থেকে শুরু।

জন জানিয়েছেন, আইফোন ১২ মিনি-তে ব্যবহার হয়েছে, ‘(বিওইওএলইডি) সুপার রেটিনা ডিসপ্লে’, ৪ জিবি র‍্যাম। ১২৮ জিবি স্টোরেজ ভার্সনের দাম রাখা হয়েছে ৬৪৯ মার্কিন ডলার, ২৫৮ জিবি ভার্সনের দাম ৭৪৯ মার্কিন ডলার। এতে ব্যবহার হয়েছে ‘এ ১৪ বায়োনিক চিপ’, রয়েছে ডুয়াল ক্যামেরা। ৫ জি নেটওয়ার্ক সাপোর্ট করবে আইফোন ১২। হালকা এবং অ্যালুমিনিয়াম বডি।

আইফোন ১২ মিনি ছাড়াও বাকি ভার্সনগুলিতেও ‘(বিওইওএলইডি) সুপার রেটিনা ডিসপ্লে’, ‘এ ১৪ বায়োনিক চিপ’, ৫ জি নেটওয়ার্ক, অ্যালুমিনিয়াম বডি ব্যবহার হয়েছে বলেই মনে করা হচ্ছে। সেই সঙ্গে থাকবে উন্নত ক্যামেরা।

এর আগে অ্যাপলের সেপ্টেম্বরের ‘টাইম ফ্লাইজ’ অনুষ্ঠানে আইফোন নিয়ে কোনও ঘোষণা হয়নি। সেই অনুষ্ঠানে অ্যাপলের সিইও টিম কুক জানান, ১৫ সেপ্টেম্বরের অনুষ্ঠানে তাদের ‘ফোকাস’ মূলত আইপ্যাড ও অ্যাপল ওয়াচের উপর। আইফোন-১২ এর কথা অনুষ্ঠানে না এলেও, অ্যাপল ওয়াচ সিরিজ ৬, আইপ্যাড এয়ার, জেনারেশন-৮ আইপ্যাড, বেশ কিছু পরিষেবা ভবিষ্যতে আসবে বলে জানানো হয় ‘টাইম ফ্লাইজে’। তার পরেও আইফোন ১২ নিয়ে এখনও পর্যন্ত কোনও ঘোষণা না হলেও জনের টুইট সাড়া ফেলে দিয়েছে অ্যাপল গ্যাজেট-প্রেমীদের মধ্যে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

নতুন নামে আসবে আইফোন ১৫!
নির্বাচিত

আইফোনে সনির ক্যামেরা

ওয়ালটন মোবাইলের এসডিজি ফটোগ্রাফি প্রতিযোগিতায় বিজয়ীরা পেলেন ১.৭৫ লাখ টাকা
নির্বাচিত

ওয়ালটন মোবাইলের এসডিজি ফটোগ্রাফি প্রতিযোগিতায় বিজয়ীরা পেলেন ১.৭৫ লাখ টাকা

ঈদের বাজারে স্বাভাবিক রয়েছে হুয়াওয়ে ফোন বিক্রি
নির্বাচিত

ঈদের বাজারে স্বাভাবিক রয়েছে হুয়াওয়ে ফোন বিক্রি

দুই বছর পেরিয়ে হালট্রিপ
ই-কমার্স

দুই বছর পেরিয়ে হালট্রিপ

আসছে স্যামসাংয়ের গ্যালাক্সি ট্যাব এস৮
নির্বাচিত

আসছে স্যামসাংয়ের গ্যালাক্সি ট্যাব এস৮

নির্বাচিত

ক্রোম ব্রাউজার আপডেটের পরামর্শ গুগলের

Load More

ট্রেন্ডিং টপিক

পিক্সেল ফোনে অবশেষে আসছে নেটিভ ‘অ্যাপ লক’, থাকছে নতুন প্রাইভেসি সুবিধা
প্রযুক্তি সংবাদ

পিক্সেল ফোনে অবশেষে আসছে নেটিভ ‘অ্যাপ লক’, থাকছে নতুন প্রাইভেসি সুবিধা

সান ফ্রান্সিসকোর বৈশ্বিক মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্বের সুযোগ, নিবন্ধন ২০ আগস্ট পর্যন্ত
প্রযুক্তি সংবাদ

সান ফ্রান্সিসকোর বৈশ্বিক মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্বের সুযোগ, নিবন্ধন ২০ আগস্ট পর্যন্ত

অবশেষে ঢাকার সড়ক থেকে সরতে যাচ্ছে অটোরিকশা
প্রযুক্তি সংবাদ

অটোরিকশায় বছরে ৩ লাখ মেগাওয়াট বিদ্যুৎ খরচ

দারাজে মাদক সেবনের সরঞ্জাম ও অননুমোদিত যৌন উত্তেজক পণ্য বিক্রির অভিযোগ
ই-কমার্স

দারাজে মাদক সেবনের সরঞ্জাম ও অননুমোদিত যৌন উত্তেজক পণ্য বিক্রির অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা এমডি পলাতক
ই-কমার্স

মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা এমডি পলাতক

বহুল প্রচলিত ই-কমার্স প্লাটফর্ম দারাজে তেলের মোড়কে বিক্রি...

আইফোনের যে সুবিধা পাবেন অ্যান্ড্রয়েডে

আইফোনের যে সুবিধা পাবেন অ্যান্ড্রয়েডে

এআই বিপ্লবের ধাক্কায় লণ্ডভণ্ড দেশের আইটি বাজার: ৪০০% বেড়েছে স্টোরেজের দাম

বিশ্বজুড়ে র‍্যামের দাম অস্বাভাবিক হারে বাড়ছে, কিন্তু কেন?

পুরনো মোবাইল ফোনে কি আসলেই সোনা থাকে?

পুরনো মোবাইল ফোনে কি আসলেই সোনা থাকে?

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০১ অক্টোবর ২০২০

‘মিনি আইফোন’ আনছে অ্যাপল

Techzoom.TV |
TechzoomTV