Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পুরনোটার বদলে ওয়ালটনের নতুন ল্যাপটপ-ডেস্কটপে ২২% ছাড়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৮ অক্টোবর ২০২০
পুরনোটার বদলে ওয়ালটনের নতুন ল্যাপটপ-ডেস্কটপে ২২% ছাড়
Share on FacebookShare on Twitter

সারা দেশে জমে উঠেছে ওয়ালটনের ল্যাপটপ এক্সচেঞ্জ কার্যক্রম। এর আওতায় যে কোনো ব্র্যান্ডের সচল বা অচল ল্যাপটপ-ডেস্কটপ জমা দিয়ে সর্বোচ্চ ২২ শতাংশ ডিসকাউন্টে ওয়ালটনের নতুন ল্যাপটপ-ডেস্কটপ কেনা যাচ্ছে। এমনকি এ সুবিধায় কেনা ওয়ালটনের নতুন ল্যাপটপ-ডেস্কটপের মূল্য ৩ মাসের কিস্তি সুবিধায় পরিশোধ করা যাচ্ছে। ফলে সারা দেশের প্রযুক্তিপ্রেমিদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে ওয়ালটনের এই ক্যাম্পেইন। ইতোমধ্যেই বিপুল সংখ্যক ক্রেতা তাদের পুরনো ডিভাইস বদলে ওয়ালটনের নতুন ডিভাইস নিয়েছেন।

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে অনুষ্ঠিত এক লঞ্চিং প্রোগ্রামে এ ঘোষণা দেয়া হয়। অনলাইনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ওয়ালটন ল্যাপটপ এক্সচেঞ্জ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
ওয়ালটন কম্পিউটার বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী লিয়াকত আলী বলেন, প্রধানত দুটি উদ্দেশ্যে আমরা ক্রেতাদের এক্সচেঞ্জ সুবিধা দিচ্ছি। সাশ্রয়ী মূল্যে শিক্ষার্থীদের হাতে বাংলাদেশে তৈরি বিশ্বমানের ডিজিটাল ডিভাইস তুলে দেয়া এবং ই-বর্জ্য’র ক্ষতি থেকে পরিবেশ রক্ষা করার মাধ্যমে কিভাবে বাংলাদেশকে সবুজে সুশোভিত রাখা যায় তার জন্য সচেতনতা সৃষ্টি করা। এজন্য এই ক্যাম্পেইনের প্রতিপাদ্য রাখা হয়েছে ‘নতুন সময়ের নয়া প্রযুক্তি, নবপ্রজন্মের সবুজ পৃথিবী’।
তিনি জানান, একচেঞ্জ সুবিধায় দেশের যে কোনো ওয়ালটন প্লাজা, ডিস্ট্রিবিউটর শোরুম, আইটি ডিলার এবং মোবাইল ডিলার শোরুমে যে কোনো পুরনো সচল ল্যাপটপ বা ডেস্কটপ জমা দিয়ে নতুন ল্যাপটপ বা ডেস্কটপ কেনায় ২২ শতাংশ ডিসকাউন্ট পাচ্ছেন ক্রেতারা। আর পুরনো অচল ল্যাপটপ বা ডেস্কটপ জমা দিলে মিলছে ১৫ শতাংশ ডিসকাউন্ট। ডিসকাউন্টের পর পরিশোধযোগ্য মূল্যের মাত্র ৩০ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে নতুন পণ্যটি নেয়া যাচ্ছে। বাকি মূল্য কোনো ইন্টারেস্ট ছাড়াই তিন মাসের সহজ কিস্তিতে পরিশোধ করার সুযোগ থাকছে।

পুরনো ডিভাইস বদলে ডিসকাউন্টসহ বিশেষ সুবিধায় ল্যাপটপ-ডেস্কটপ কেনার এই সুযোগ দেয়ায় দারুণ খুশি শিক্ষার্থী, ফ্রিল্যান্সারসহ প্রযুক্তিপ্রেমীরা। সম্প্রতি আইডিবির ওয়ালটন প্লাজা থেকে অচল ডেস্কটপ দিয়ে নতুন ল্যাপটপ কিনেছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. সামিউল হাসান। তিনি জানান, করোনার কারণে ক্লাস বন্ধ থাকায় অনেকটা ঘরবন্দি অবস্থায় দিন কাটছিল। এদিকে বেশ কয়েকমাস ধরে তার পুরনো ডেস্কটপটি নষ্ট হয়ে পড়েছিল। এবার আর ডেস্কটপ নয় বরং নতুন একটি ল্যাপটপ কিনবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু পছন্দের কনফিগারেশনের ল্যাপটপের দামের সঙ্গে তার বাজেট মিলছিল না। এমন অবস্থায় ওয়ালটনের এক্সচেঞ্জ সুবিধার কথা জানতে পারেন। দেরি না করে নষ্ট ডেস্কপটি নিয়ে ছুটে যান আইডিবির ওয়ালটন প্লাজায়।

তিনি বলেন, যে কনফিগারেশনের ল্যাপটপ আমি চাচ্ছিলাম, সেই কনফিগারেশনের ওয়ালটন ল্যাপটপ অন্যান্য ব্র্যান্ডের চেয়ে দামে সাশ্রয়ী। আবার নষ্ট ডেস্কটপ দিয়ে ১৫ শতাংশ ডিসকাউন্ট পেলাম। সব মিলিয়ে আমার বাজেটের মধ্যে হাই-কনফিগারেশনের একটি ল্যাপটপ পেয়েছি। আমাদের জন্য এমন সুযোগ দেয়ায় দেশীয় ব্র্যান্ড ওয়ালটনকে ধন্যবাদ।

এক্সচেঞ্জ সুবিধায় ওয়ালটনের অল-ইন-ওয়ান পিসি কিনেছেন রংপুরের মো. আরমান হোসেন। পেশায় ফ্রিলান্সার আরমান বলেন, ওয়ালটন কম্পিউটারের মান অন্যান্য গ্লোবাল ব্র্যান্ডের চেয়ে কোনো অংশে কম নয়, বরং বেশি। আমার আগের পিসিটা অনেক পুরনো ছিলো (২য় প্রজন্মের প্রসেসর)। সেটি বদলে ওয়ালটনের যে অল-ইন-ওয়ান পিসি নিয়েছি, এটিতে ৯ম প্রজন্মের প্রসেসর, ৮জিবি র‌্যাম, ১ টেরাবাইট হার্ডড্রাইভের সঙ্গে ১২৮ জিবি এসএসডি ড্রাইভ দেয়া আছে। ফলে ওয়ালটনের এই অল-ইন-ওয়ান অত্যন্ত ফাস্ট। এতে আমার কাজের বেশ সুবিধা হচ্ছে। দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের প্রযুক্তিপণ্যগুলো খুবই ভালো সার্ভিস দিচ্ছে।

ওয়ালটন সূত্রে জানা গেছে, বর্তমানে তারা বিভিন্ন কনফিগারেশনের ৭ সিরিজের মোট ১৬ মডেলের ডেস্কটপ উৎপাদন ও বাজারজাত করছে। যার মূল্য ২৬,৯৯০ টাকা থেকে ১০৫,০৫০ টাকার মধ্যে। আছে ৩ মডেলের অল-ইন-ওয়ান ওয়ালটন কম্পিউটার। যার মূল্য ৪৬,৯৫০ থেকে ৫৫,৫০০ টাকার মধ্যে। এছাড়া ওয়ালটনের রয়েছে প্রিলুড, প্যাশন, ট্যামারিন্ড, কেরোন্ডা এবং ওয়াক্সজ্যাম্বু সিরিজের ২১ মডেলের ল্যাপটপ। যেগুলো পাওয়া যাচ্ছে মাত্র ২৮,৭৫০ টাকা থেকে ১৬৮,৫০০ টাকায়।

এছাড়া বিভিন্ন মডেলের মনিটর, মেমোরি কার্ড, র‌্যাম, এসএসডি ড্রাইভ, মাউস, কিবোর্ড, পেন ড্রাইভ, ইয়ারফোন, ওয়াই-ফাই রাউটার, ইউএসবি ক্যাবল, স্পিকার, পাওয়ার সাপ্লাই ইউনিট, ইউপিএস ইত্যাদি উৎপাদন ও বাজারজাত করছে ওয়ালটন।

মডেলভেদে ল্যাপটপের সর্বোচ্চ ২ বছর এবং ডেস্কটপে ৩ বছরের বিক্রয়োত্তর সেবা দিচ্ছে ওয়ালটন। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য রয়েছে জিরো ইন্টারেস্টে ১২ মাসের কিস্তি সুবিধা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটনল্যাপটপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

খেলে ক্যাসিনো, পরিচয় দেয় ফ্রিল্যান্সার: ছদ্মবেশী অনলাইন জুয়ার সিন্ডিকেট!
নির্বাচিত

খেলে ক্যাসিনো, পরিচয় দেয় ফ্রিল্যান্সার: ছদ্মবেশী অনলাইন জুয়ার সিন্ডিকেট!

তথ্যনিরাপত্তা ঝুঁকিতে ফেলছে ১০ অ্যাপ
কিভাবে করবেন

তথ্যনিরাপত্তা ঝুঁকিতে ফেলছে ১০ অ্যাপ

অপো ফোনে অ্যানড্রয়েডের নতুন ইউজার ইন্টারফেস
কিভাবে করবেন

অপো ফোনে অ্যানড্রয়েডের নতুন ইউজার ইন্টারফেস

আপনার ডিভাইসের ব্যাটারির যত্ন নেওয়ার সঠিক পদ্ধতি!
কিভাবে করবেন

আপনার ডিভাইসের ব্যাটারির যত্ন নেওয়ার সঠিক পদ্ধতি!

বাণিজ্য মেলায় সেরা ইলেকট্রনিক্স স্টলের পুরস্কার পেল ওয়ালটন
নির্বাচিত

বাণিজ্য মেলায় সেরা ইলেকট্রনিক্স স্টলের পুরস্কার পেল ওয়ালটন

উত্তরায় অনুমোদনবিহীন মোবাইল-সরঞ্জাম উদ্ধার
নির্বাচিত

উত্তরায় অনুমোদনবিহীন মোবাইল-সরঞ্জাম উদ্ধার

Load More

ট্রেন্ডিং টপিক

হুয়াওয়ে মেটপ্যাড এয়ার ২০২৬: OLED ডিসপ্লে ও PaperMatte-তে বড় আপগ্রেড
রিভিউ

হুয়াওয়ে মেটপ্যাড এয়ার ২০২৬: OLED ডিসপ্লে ও PaperMatte-তে বড় আপগ্রেড

এআইয়ের দ্রুত অগ্রগতিতে চাকরি কমার শঙ্কা বিল গেটসের
প্রযুক্তি সংবাদ

এআইয়ের দ্রুত অগ্রগতিতে চাকরি কমার শঙ্কা বিল গেটসের

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা
অর্থ ও বাণিজ্য

‘অস্বাভাবিক লেনদেন’ দেখিয়ে বিকাশের NPSB ও ব্যাংক ট্রান্সফার বন্ধ, গ্রাহকদের ক্ষোভ

পায়রা বন্দরের ১৭৫ কোটি টাকার আইসিটি প্রকল্পে আপত্তি
প্রযুক্তি সংবাদ

পায়রা বন্দরের ১৭৫ কোটি টাকার আইসিটি প্রকল্পে আপত্তি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যাপল ছাড়ছেন টিম কুক, কী বলছেন প্রযুক্তি প্রধানরা?
প্রযুক্তি সংবাদ

টিম কুকের বিদায়, অ্যাপলের নতুন সিইও জন টার্নাস

দীর্ঘ ১৫ বছর অ্যাপলের প্রধান নির্বাহী (সিইও) হিসেবে...

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৮ অক্টোবর ২০২০

পুরনোটার বদলে ওয়ালটনের নতুন ল্যাপটপ-ডেস্কটপে ২২% ছাড়

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix