Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এইচপি অধিগ্রহণ থেকে সরে এল জেরক্স

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 2 April 2020
এইচপি অধিগ্রহণ থেকে সরে এল জেরক্স
Share on FacebookShare on Twitter

বৈশ্বিক সংকট হিসেবে দেখা দিয়েছে নভেল করোনাভাইরাস সংক্রমিত হয়ে সৃষ্ট রোগ কভিড-১৯। প্রতিনিয়ত আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। বৈশ্বিক এ অনিশ্চয়তার মধ্যে বহুজাতিক পার্সোনাল কম্পিউটার (পিসি) নির্মাতা হিউলেট প্যাকার্ড (এইচপি) অধিগ্রহণ থেকে নিজেকে সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে জেরক্স হোল্ডিংস করপোরেশন। খবর এএফপি।

বিবৃতিতে জেরক্স জানায়, বিশ্বজুড়ে করোনাভাইরাসের ভয়াবহতা বাড়ছে। এর ফলে বৈশ্বিক অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। এর নেতিবাচক প্রভাব সব খাতের প্রতিষ্ঠানের ওপর পড়ছে। অনিশ্চিত এ পরিস্থিতিতে বড় কোনো অধিগ্রহণ চৌকস সিদ্ধান্ত হবে না। কৌশলগত কারণে আমরা এইচপি অধিগ্রহণ থেকে সরে দাঁড়াচ্ছি।

গত বছর নভেম্বরে প্রথম এইচপি অধিগ্রহণে ২ হাজার ৭০০ কোটি ডলার মূল্য পরিশোধের প্রস্তাব দেয় জেরক্স, যা বর্তমান বাজারমূল্যের চেয়ে অনেক কম হওয়ায় প্রত্যাখ্যান করে এইচপি। এরপর গত ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে আগের প্রস্তাবিত মূল্য আরো এক ধাপ বাড়িয়ে ৩ হাজার ৫০০ কোটি ডলার পরিশোধের প্রস্তাব দেয় প্রতিষ্ঠানটি। তবে সে প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে এইচপি।

গত মার্চে সর্বশেষ অধিগ্রহণ প্রস্তাব প্রত্যাখ্যান করে এইচপি জানায়, জেরক্স এইচপি অধিগ্রহণে আগের প্রস্তাবিত মূল্য বাড়িয়েছে। এইচপি অধিগ্রহণে প্রতি শেয়ারের দাম ২ ডলার থেকে বাড়িয়ে ২৪ ডলার নির্ধারণ করা হয়েছে। প্রতি শেয়ারের দাম ২৪ ডলার হিসেবে এইচপির মূল্য দাঁড়ায় ৩ হাজার ৫০০ কোটি ডলার, যা এখনো প্রতিষ্ঠানটির বর্তমান বাজারমূল্যের চেয়ে অনেক কম। অধিগ্রহণের জন্য জেরক্সের প্রস্তাবিত মূল্য বাস্তবসম্মত নয়। যে কারণে প্রস্তাব ফিরিয়ে দেয়া হয়েছে।

এইচপি বাজারমূল্য ও প্রভাব বিবেচনায় জেরক্সের তুলনায় তিন গুণ বড় প্রতিষ্ঠান। যে কারণে জেরক্সের এইচপি অধিগ্রহণের স্বপ্নকে উচ্চাভিলাষী বিবেচনা করা হচ্ছিল। এইচপি অধিগ্রহণে বড় কোনো বহুজাতিক ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠান জেরক্সের পেছনে রয়েছে বলে মনে করা হচ্ছিল। তবে জেরক্সের দাবি, তারা পূর্বতন ব্যবসার সম্পদ বিক্রি করে এইচপি অধিগ্রহণ করতে চায়।

২০১৫ সালে দুই ভাগে বিভক্ত হয়ে কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেয় হিউলেট প্যাকার্ড করপোরেশন। পিসি ও সার্ভার, ডাটা স্টোরেজ গিয়ার ও সংশ্লিষ্ট সেবা খাতে ব্যবসা জোরদারের লক্ষ্যে বিভক্ত হয় প্রতিষ্ঠানটি। ওই সময় থেকে পুনর্গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

গত বছরের অক্টোবরের শুরুর দিকে পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে নতুন করে নয় হাজার বা কর্মী বাহিনীর ১৬ শতাংশ ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছিলেন এইচপির নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এনরিক লরেস। আগামী তিন বছরে এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়।

ওই সময় বিবৃতিতে এনরিক লরেস বলেন, আগামী তিন বছরে সাত থেকে নয় হাজার কর্মী ছাঁটাইয়ের মাধ্যমে মোট কর্মী বাহিনীর সদস্য সংখ্যা কমিয়ে ৫৫ হাজারে নামিয়ে আনা হবে। একযোগে বিপুলসংখ্যক কর্মী ছাঁটাইয়ের মাধ্যমে ২০২২ অর্থবছরের শেষ থেকে বার্ষিক ১০০ কোটি ডলার পরিচালন ব্যয় কমানো সম্ভব হবে।

২০১৬ সালের অক্টোবরে এইচপির পরিচালনা পর্ষদ পুনর্গঠন প্রক্রিয়ায় অনুমোদন দিয়েছিল, যা ২০১৯ সালের মধ্যে বাস্তবায়নের তথ্য জানানো হয়। পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে সে সময় চার হাজার কর্মী ছাঁটাই করা হবে বলে জানিয়েছিল প্রতিষ্ঠানটি। তবে একই বছরের মে মাসে এইচপি জানায়, কর্মী ছাঁটাই ১-২ শতাংশ বাড়তে পারে।

বৈশ্বিক পিসি বাজার খারাপ সময় পার করছে। বাজারটিতে খুব একটা ভালো পরিস্থিতিতে নেই এইচপি। বৈশ্বিক পিসি বাজারে ক্রমেই বিক্রি কমছে। কম্পিউটিংয়ের জন্য ব্যবহারকারীরা এখন সহজে বহনযোগ্য মোবাইল ডিভাইসে ঝুঁকছেন।

এইচপির দাবি, বৈশ্বিক গুরুত্বপূর্ণ বাজারগুলোয় দিন দিন পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। ক্রমবর্ধমান প্রতিযোগিতায় টিকে থাকা ও ব্যয়সংকোচনের লক্ষ্যে কর্মী ছাঁটাইয়ের পূর্বনির্ধারিত সংখ্যা বাড়ানো হয়েছে। তবে জেরক্সের এইচপি অধিগ্রহণে ধাপে ধাপে মূল্য বাড়ানোর পরিকল্পনা নিয়ে মন্তব্য করেনি এইচপি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: এইচপি

এই বিভাগ থেকে আরও পড়ুন

অর্থের বিনিময়ে এবার ফেসবুক-ইনস্টাগ্রামের ব্লু ব্যাজ
নির্বাচিত

অর্থের বিনিময়ে এবার ফেসবুক-ইনস্টাগ্রামের ব্লু ব্যাজ

হুয়াওয়ের কাছে প্রসেসর বিক্রি করতে চায় কোয়ালকম
নির্বাচিত

হুয়াওয়ের কাছে প্রসেসর বিক্রি করতে চায় কোয়ালকম

ব্যাটারি পরিবর্তনের সুবিধায় ‘ফিরছে’ স্মার্টফোন
নির্বাচিত

ব্যাটারি পরিবর্তনের সুবিধায় ‘ফিরছে’ স্মার্টফোন

অপো এ৫৩ এস ৫জি: বড় ডিসপ্লের পারফেক্ট ফোন
নির্বাচিত

অপো এ৫৩ এস ৫জি: বড় ডিসপ্লের পারফেক্ট ফোন

স্টারটেক সাভার শাখার আফটার সেলস সার্ভিস নিয়ে গ্রাহকের তীব্র ক্ষোভ ও অসন্তোষ
প্রযুক্তি সংবাদ

স্টারটেক সাভার শাখার আফটার সেলস সার্ভিস নিয়ে গ্রাহকের তীব্র ক্ষোভ ও অসন্তোষ

২১ অক্টোবর পর্যন্ত চলবে ডিজিটাল ট্রেড উইক
প্রযুক্তি সংবাদ

২১ অক্টোবর পর্যন্ত চলবে ডিজিটাল ট্রেড উইক

Load More

ট্রেন্ডিং টপিক

নকিয়ার মূল প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল নতুন স্মার্টফোন আনছে
প্রযুক্তি সংবাদ

নকিয়ার মূল প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল নতুন স্মার্টফোন আনছে

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি
প্রযুক্তি সংবাদ

এআইয়ের জোয়ারে প্রথমবার ট্রিলিয়ন ডলারের ঘরে এএমডি

গীকবেঞ্চে অপো ফাইন্ড এক্স১০-এর গ্লোবাল ভার্সন, থাকছে ডাইমেনসিটি ৯৬০০এম চিপ
প্রযুক্তি সংবাদ

গীকবেঞ্চে অপো ফাইন্ড এক্স১০-এর গ্লোবাল ভার্সন, থাকছে ডাইমেনসিটি ৯৬০০এম চিপ

বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ার হেডফোন
নির্বাচিত

বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ার হেডফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নকশার স্কেচ ফাঁসের কয়েক সপ্তাহ পর এবার মোটোরোলার...

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম

দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ আকর্ষণে জোর দিলেন ফকির মাহবুব আনাম

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 April 2020

এইচপি অধিগ্রহণ থেকে সরে এল জেরক্স

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix