Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটনের এজিএম অনু‌ষ্ঠিত, ২০০% নগদ লভ্যাংশ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 23 December 2020
ওয়ালটনের এজিএম অনু‌ষ্ঠিত, ২০০% নগদ লভ্যাংশ অনুমোদন
Share on FacebookShare on Twitter

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ ডিসেম্বর, ২০২০) সকাল সাড়ে ১১টায় ভার্চুয়াল প্লাটফর্মে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের সম্মতিতে কোম্পানি ঘোষিত সাধারণ বিনিয়োগকারীদের জন্য ২০০ শতাংশ নগদ লভ্যাংশ এবং উদ্যোক্তা ও পরিচালকদের জন্য ৭৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়।

এছাড়া সভায় কোম্পানির ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত অর্থ বছরে উল্লেখযোগ্য সকল কার্যক্রম, পরিচালনা পর্ষদের প্রতিবেদন, নিরীক্ষা প্রতিবেদন, আর্থিক প্রতিবেদন, পরিচালকদের অবসর ও পুনঃনিয়োগ, ব্যবস্থাপনা পরিচালকের নিয়োগ, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর নিয়োগ, নীরিক্ষক নিয়োগ ও সম্মানী নির্ধারণ এবং কমপ্লায়েন্স নীরিক্ষকের নিয়োগ অনুমোদন পায়।

সভায় শেয়ারহোল্ডারগণ ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পারফরমেন্সে সন্তুষ্টি প্রকাশ করে মন্তব্য করেন এবং এ ধারা ভবিষ্যতে অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

এজিএমে সভাপতিত্ব করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভাইস চেয়ারম্যান এস এম শামছুল আলম। এতে উপস্থিত ছিলেন পরিচালক এস এম আশরাফুল আলম, এস এম মাহবুবুল আলম, এস এম রেজাউল আলম, এস এম মঞ্জুরুল আলম অভি, তাহমিনা আফরোজ তান্না, রাইসা সিগমা হিমা, স্বতন্ত্র পরিচালক ড. আহসান এইচ মনসুর, সামসুল আলম মল্লিক এফসিএ, অধ্যাপক এম সাদিকুল ইসলাম পিএইচডি, এফসিএস, অধ্যাপক মো. জাকির হোসেন ভুঁইয়া পিএইচডি, ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী গোলাম মুর্শেদ, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর আবুল বাশার হাওলাদার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা নিলু, এমদাদুল হক সরকার ও আলমগীর আলম সরকার, চিফ ফিনান্সিয়াল অফিসার মোহাম্মদ ওমর ফারুক রিপন এফসিএ, কোম্পানি সচিব পার্থ প্রতিম দাশ এফসিএসসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্রসঙ্গত, ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে ওয়ালটনের শেয়ারপ্রতি মুনাফা (বেসিক ইপিএস) হয়েছে ২৪ দশমিক ২১ টাকা। আর ডিলুটেড ইপিএস হয়েছে ২৪ দশমিক ১০ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির পুনর্মূল্যায়ন ছাড়া শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫৯ দশমিক ৯৪ টাকা। আর পুনর্মূল্যায়নসহ এনএভিপিএস দাঁড়িয়েছে ২৬৪ দশমিক ৪৮ টাকা।

উল্লেখ্য, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রথম বাংলাদেশি ইলেকট্রনিক্স কোম্পানি। চলতি বছরের ২৩ সেপ্টেম্বর দেশের দুই পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ওয়ালটনের শেয়ার লেনদেন শুরু হয়।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

ট্রিপল রিয়ার ক্যামেরায় ভিভোর নতুন ফোন
নির্বাচিত

ট্রিপল রিয়ার ক্যামেরায় ভিভোর নতুন ফোন

নতুন অ্যাপ চালু করেছে ফেসবুক
নির্বাচিত

নতুন অ্যাপ চালু করেছে ফেসবুক

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে টেকস্প্রেকট্রা ২.০ আয়োজন করলো ইনফিনিক্স
নির্বাচিত

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে টেকস্প্রেকট্রা ২.০ আয়োজন করলো ইনফিনিক্স

একনজরে দেখেনিন কি আছে হুয়াওয়ের নতুন পপ আপ ফোনে
নির্বাচিত

একনজরে দেখেনিন কি আছে হুয়াওয়ের নতুন পপ আপ ফোনে

পি সিরিজে নতুন স্মার্টফোন আনছে হুয়াওয়ে
নির্বাচিত

পি সিরিজে নতুন স্মার্টফোন আনছে হুয়াওয়ে

হারমনি ওএস ৩০ কোটি ডিভাইসে পৌঁছবে
নির্বাচিত

হারমনি ওএস ৩০ কোটি ডিভাইসে পৌঁছবে

Load More

ট্রেন্ডিং টপিক

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব
প্রযুক্তি সংবাদ

জানুয়ারিতে ফের এনইআইআর, বন্ধ হবে অবৈধ মোবাইল

ফোনে আসা ভুয়া-স্ক্যাম লিঙ্ক শনাক্ত করবে চ্যাটজিপিটি
নির্বাচিত

এআই লেখা শনাক্তে চ্যাটজিপিটিতে আসছে ওয়াটারমার্ক

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ
প্রযুক্তি সংবাদ

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার
অটোমোবাইল

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

শীঘ্রই ডট বিডি ডোমেইন চালুর ব্যবস্থা নেয়া হচ্ছে: বিটিসিএল
প্রযুক্তি সংবাদ

বিটিসিএল সার্ভারে ত্রুটি, সরকারি-বেসরকারি বহু সাইট খুলছে না

বিটিসিএলের ডট বিডি ডোমেইনে নিবন্ধিত হাজারো ওয়েবসাইটে প্রবেশ...

গ্যাজেট অ্যান্ড গিয়ারের ইএমআই অফারে আইফোন কেনার প্রচারণামূলক ছবি

আইফোন ১৮ প্রো ম্যাক্স কিনুন মাত্র ১১ হাজারে!

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 December 2020

ওয়ালটনের এজিএম অনু‌ষ্ঠিত, ২০০% নগদ লভ্যাংশ অনুমোদন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix