Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কোয়ালকমকে হারিয়ে বিশ্বের সর্ববৃহৎ মোবাইল চিপসেট ব্র্যান্ড এখন মিডিয়াটেক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 30 December 2020
কোয়ালকমকে হারিয়ে বিশ্বের সর্ববৃহৎ মোবাইল চিপসেট ব্র্যান্ড এখন মিডিয়াটেক
Share on FacebookShare on Twitter

স্মার্টফোন বাজারে ফোন মেনুফেকচারারদের প্রতিযোগিতার আড়ালে আরও একটি নিবিড় প্রতিযোগিতা সমানতালে এগিয়ে চলেছে। আর সেটি হলো চিপসেট নির্মাতাদের মধ্যে প্রতিদ্দ্বন্ধিতা। আর এখানে অনেকটাই মার্কিন টেক জায়ান্ট কোয়ালকমের একচেটিয়া রাজত্ব চলে আসছিলো। তবে কোয়ালকমের এই সুখের সময় হয়তো আর বেশিদিন নেই। কারণ সাম্প্রতিক সময়ে পারফর্মেন্স ও খরচ বিবেচনায় স্মার্টফোন ব্র্যান্ডগুলো কোয়ালকমের তুলনায় মিডিয়াটেক চিপসেটের উপর বেশি আস্থা রাখছেন।

সম্প্রতি বাজার বিশ্লেষক সংস্থা কাউন্টারপয়েন্ট রিসার্চ সম্প্রতি ২০২০ সালের তৃতীয় প্রান্তিকের চিপসেট মার্কেটের শেয়ার প্রকাশ করেছে। আর এখানে প্রথমবারের মতো কোয়ালকমকে টপকে সবথেকে বড় চিপসেট সাপ্লাইয়ার এর খেতাব অর্জন করে তাইওয়ান ভিত্তিক মোবাইল চিপসেট নির্মাতা প্রতিষ্ঠান মিডিয়াটেক। রিপোর্ট অনুসারে, ২০২০ সালের তৃতীয় প্রান্তিকে গ্লোবাল মোবাইল চিপসেট বাজারে মিডিয়াটেকের মার্কেট শেয়ার প্রায় ৩১%। অন্যদিকে দ্বিতীয় স্থানে পিছিয়ে পড়া কোয়ালকমের মার্কেট শেয়ার এখন ২৯ শতাংশ।

যেখানে এই বছরের ২য় প্রান্তিকে মিডিয়াটেকের মার্কেট শেয়ার ছিলো ২৬ শতাংশ এবং কোয়ালকমের দখলে ছিল ৩১ শতাংশ। উল্লেখ্য, শুধুমাত্র ফাইভজি সাপোর্টেড চিপসেট ক্যাটাগরিতে এখনো কোয়ালকমকে টপকে যেতে পারেনি মিডিয়াটেক। কাউন্টারপয়েন্টের রিসার্চ ডিরেক্টর ডেল গাই এর মতে ভারত, মধ্যপ্রাচ্য, লাতিন আমেরিকা এবং চীনের বাজারে মিডিয়াটেকের চিপসেট অনেকটাই জনপ্রিয় হয়ে উঠেছে সাম্প্রতিক সময়ে। এমনকি দিনকে দিনে পিছিয়ে পড়ছে কোয়ালকম, অপরদিকে এগিয়ে যাচ্ছে মিডিয়াটেক।

তালিকার বাকী অংশে রয়েছে স্যামসাংয়ের এক্সিনোস, অ্যাপলের বায়োনিক, হুয়াওয়ের কিরিন এবং ইউনিসক। এদের মধ্যে বায়োনিক, কিরিন এবং এক্সিনোস এর দখলে রয়েছে সমান ১২ শতাংশ মার্কেট শেয়ার। বাকী ৪ শতাংশ রয়েছে ইউনিসক এর দখলে। এন্ট্রি লেভেল সেগমেন্টে স্নাপড্রাগনের তুলনায় মিডিয়াটেক ভালো পারফরম্যান্স দেয় বলে স্মার্টফোন নির্মাতারা মিডিয়াটেক কেই অগ্রাধিকার দিয়ে থাকেন। এদের মধ্যে রয়েছে শাওমি এবং রিয়ালমি এর মত ব্র‍্যান্ড। শুধুমাত্র শাওমি তাদের স্মার্টফোনে মিডিয়াটেক চিপসেটের ব্যবহার ৩ গুন বাড়িয়ে দিয়েছে ২০১৯ সালের তুলনায়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: চীনা জায়ান্ট হুয়াওয়েশাওমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশে মটোরোলার নতুন সাত মডেলের তারবিহীন পোর্টেবল স্পিকার
নির্বাচিত

বাংলাদেশে মটোরোলার নতুন সাত মডেলের তারবিহীন পোর্টেবল স্পিকার

ফ্রিল্যান্সারদের স্বীকৃতি দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা
ই-কমার্স

গ্রাহকদের টাকা হাতে পৌছে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী

৬৪ মেগাপিক্সেল ক্যামেরা ফোন আনলো স্যামসাং
নির্বাচিত

৬৪ মেগাপিক্সেল ক্যামেরা ফোন আনলো স্যামসাং

রোবট ডি চ্যালেঞ্জে ৬ পুরস্কার জিতলো বাংলাদেশ
নির্বাচিত

রোবট ডি চ্যালেঞ্জে ৬ পুরস্কার জিতলো বাংলাদেশ

ডিএসএলআর হবে ওয়েবক্যাম!
নির্বাচিত

বছরের সেরা ১০ ডিএসএলআর ক্যামেরা

টু ন্যানোমিটার চিপ তৈরির ক্রয়াদেশ পেল স্যামসাং
নির্বাচিত

টু ন্যানোমিটার চিপ তৈরির ক্রয়াদেশ পেল স্যামসাং

Load More

ট্রেন্ডিং টপিক

মটোরোলার নতুন ফোল্ডেবল ফোনে ব্যাটারি চমক, ল্যাব টেস্টে পেছনে স্যামসাং
প্রযুক্তি বাজার

কম দামে স্মার্টফোন, পাঁচ মডেলে কোনটিতে কী সুবিধা?

সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন সেই শরীফ
অর্থ ও বাণিজ্য

সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন সেই শরীফ

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব
অর্থ ও বাণিজ্য

কর ফাঁকির ব্যবসা রক্ষার সুযোগ নেই

নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে টেকসই অর্থনীতি রূপান্তরের ডাক
বিবিধ

নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে টেকসই অর্থনীতি রূপান্তরের ডাক

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি
অটোমোবাইল

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি

ধারাবাহিক লোকসান, ক্যাশ ফ্লো সংকট ও ঋণের ভারে...

মটোরোলার নতুন ফোল্ডেবল ফোনে ব্যাটারি চমক, ল্যাব টেস্টে পেছনে স্যামসাং

কম দামে স্মার্টফোন, পাঁচ মডেলে কোনটিতে কী সুবিধা?

বাক্কোর ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ

বাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 December 2020

কোয়ালকমকে হারিয়ে বিশ্বের সর্ববৃহৎ মোবাইল চিপসেট ব্র্যান্ড এখন মিডিয়াটেক

Techzoom.TV |
TechzoomTV