Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাজারে আসছে বাজেট কিলার স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি এম০২ এস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 10 January 2021
বাজারে আসছে বাজেট কিলার স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি এম০২ এস
Share on FacebookShare on Twitter

২০২১ সালের শুরুতে স্যামসাং ইন্ডিয়াতে লঞ্চ করেছে কম বাজেটের দুর্দান্ত এবং স্টাইলিস্ট স্মার্ট ফোন স্যামসাং গ্যালাক্সি এম০২ এস। মূলত যাদের বাজেট ১২ থেকে ১৩ হাজার টাকার মধ্যে তাদের জন্য আজকের এই আর্টিকেলটি। আর এই ফোনের সবচেয়ে হাইলাইট ফিচার হচ্ছে এর ট্রিপল রিয়ার ক্যামেরা, বেশি RAM-ROM এর অপশন ও বিগ ব্যাটারি। চলুন জেনে নেয়া যাক গ্যালাক্সি এম০২ এস এর মধ্যে কি কি থাকছে, বাংলাদেশ এই ফোনটি কবে আসতে পারে এবং ভালো-মন্দ সকল দিক।

শুরু করব এই ফোনের বিল্ড কোয়ালিটি ও ডিজাইন দিয়ে। তো প্রিমিয়াম দেখতে এই ফোনটির পেছনে থাকছে পলিকার্বনেট প্লাস্টিক বডি। যার থিকনেস ৯.১ মিলিমিটার এবং ১৯৬ গ্রাম। আর ফোনটি কালো, নীল এবং লাল এই তিনটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। তো ফোনটির ডানদিকে থাকছে ভলিউম আপ-ডাউন ও পাওয়ার বাটন। বামদিকে থাকছে ট্রিপল কার্ড স্লট। যেখানে দুটি সিম কার্ড ও একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে। উপরের দিকে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সলেশন এবং নিচে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট ও স্পিকার গ্রিল। সর্বোপরি বাজেট বিবেচনায় এই ফোনটির ডিজাইন অনেক ভালো হয়েছে।

এবার কথা বলা যাক এই ফোনের ডিসপ্লে নিয়ে। গ্যালাক্সি এম০২ এস এই ফোনটিতে ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস টিএনটি ইনফিনিটি-ভি ডিসপ্লে দেওয়া হয়েছে। এর স্ক্রীন টু বডি রেশিও ৮১.৮% এবং ২০:৯ এসপেক্ট রেশিও। আর পিক্সেল ডেনসিটি প্রায় ৪৭০। বিশেষ করে এই ডিসপ্লেতে কালার প্রোটেকশন, ব্রাইটনেস পাবেন অসাধারণ। তবে এই ডিসপ্লেতে কি প্রোটেকশন ব্যবহার করা হয়েছে তা এখনো জানা যায়নি।

ডিজাইন ও ডিসপ্লের পরে এবারে কথা বলা যাক পারফরম্যান্স নিয়ে। এই ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৫০। যা ১৪ ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা কোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে অ্যাড্রিনো ৫০৬। এছাড়া এই ফোনটিতে থাকছে দুটি RAM ভেরিয়েন্ট। ৩জিবি ও ৪জিবি এলপিডিডিআর ৩ RAM এবং ৩২জিবি ও ৬৪জিবি ইএমসি ৫.১ স্টোরেজ। এখন কথা বলা যাক সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম নিয়ে। এই ফোনটিতে out-of-the-box অ্যান্ড্রয়েড ১০ থাকছে। যা রান করবে ওয়ান ইউ আই এর সাথে। আর এই ফোনটিতে সবথেকে বেশি যে জিনিসটি খারাপ লেগেছে তা হলো এই ফোনটির সিকিউরিটি ডিপার্টমেন্ট। ফোনটিতে দেয়া হয়নি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তাই শুধুমাত্র ফেস আনলক এর উপর নির্ভর করতে হবে।

এখন ফোনটির ক্যামেরা ডিপার্টমেন্ট নিয়ে কথা বলা যাক। এই ফোনটির পেছনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি ক্যামেরা ১৩ মেগাপিক্সেল,২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং থাকছে ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর এই ক্যামেরা দিয়ে ৩০ ফ্রেম পার সেকেন্ডে ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়া সামনের দিকে থাকছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

এবার কথা বলা যাক এই ফোনটির ব্যাটারির ব্যাপারে। গ্যালাক্সি এম০২ এস ফোনটিতে থাকছে ৫০০০ মিলি এম্পিয়ার এর ব্যাটারি। যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। তবে বক্সটির সাথে থাকছে ৭.৫ ওয়াট এর নরমাল চার্জার। সবশেষে বলব এর দামের ব্যাপারে। তো ইন্ডিয়াতে এই ফোনটির বেজ ভেরিয়েন্ট ৩জিবি+৩২জিবি এর দাম রাখা হয়েছে ৮৯৯৯ রুপি। যা বাংলাদেশি টাকায় প্রায় ১২ থেকে ১৩ হাজার টাকা। আর টপ ভেরিয়েন্ট ৪জিবি+৬৪জিবি এর দাম রাখা হয়েছে ৯৯৯৯ রূপি। যা বাংলাদেশে প্রায় ১৪ হাজার টাকার মতো। বাংলাদেশে এই ফোনটি আনঅফিশিয়ালী জানুয়ারি মাসেই পাওয়া যাবে। তবে অফিশিয়ালি ফোনটি বাংলাদেশে কবে লঞ্চ হবে তা বিস্তারিত এখনো জানা যায়নি। তো এই ছিল স্যামসাং গ্যালাক্সি এম০২ এস এর ব্যাপারে সর্বশেষ আপডেট।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্যামসাংস্যামসাং গ্যালাক্সি এম০২ এস

এই বিভাগ থেকে আরও পড়ুন

পৃথিবীর সবচেয়ে ছোট কম্পিউটার
নির্বাচিত

পৃথিবীর সবচেয়ে ছোট কম্পিউটার

টিএসএমসি
নির্বাচিত

টিএসএমসির মুনাফা বেড়েছে রেকর্ড ৬১ শতাংশ

টেলিটক বাঁচাতে বিশেষজ্ঞ পরামর্শ আহ্বান
টেলিকম

টেলিটক বাঁচাতে বিশেষজ্ঞ পরামর্শ আহ্বান

আইফোনের চাহিদা ক্রমেই কমছে
নির্বাচিত

আইফোন, আইপ্যাডে নিরাপত্তা ত্রুটি; ঝুঁকিতে কোটি ডিভাইস

গেমিং স্মার্টফোন আনবে অপো
নির্বাচিত

গেমিং স্মার্টফোন আনবে অপো

ল্যাপটপ থেকে ফ্রিজ- সব চলবে এই এক ডিভাইসে!
নির্বাচিত

ল্যাপটপ থেকে ফ্রিজ- সব চলবে এই এক ডিভাইসে!

Load More

ট্রেন্ডিং টপিক

প্রিয়শপে এআই-চালিত বাংলা ভয়েস অর্ডারিং প্রযুক্তি চালু
ই-কমার্স

প্রিয়শপে এআই-চালিত বাংলা ভয়েস অর্ডারিং প্রযুক্তি চালু

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

Samsung Galaxy F70 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার
প্রযুক্তি সংবাদ

Galaxy A17-এর রিব্র্যান্ডেড সংস্করণ আসছে Galaxy F70 নামে

সারাদিন এসি চালিয়েও বিদ্যুৎ বিল কম আসবে যেভাবে
প্রযুক্তি পরামর্শ

হালকা ঠান্ডায় এসি কত ডিগ্রিতে চালানো উচিত?

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 January 2021

বাজারে আসছে বাজেট কিলার স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি এম০২ এস

Techzoom.TV |
TechzoomTV