Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আসল শাওমি ফোন চেনার ৭টি উপায়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 9 March 2021
সবচেয়ে দ্রুততম সময়ে চার্জিং ফোন আনছে শাওমি!
Share on FacebookShare on Twitter

স্মার্টফোন কোম্পানি গুলোর মধ্যে শাওমি বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। একের পর এক কম দামে ভালো স্মার্টফোন বাজারে এনে রীতিমত স্মার্টফোন মার্কেটকে নতুন করে সাজাতে বাধ্য করেছে শাওমি। জনপ্রিয়তার সাথে সাথে এই স্মার্টফোন কোম্পানিটির ফোনগুলোরও প্রচুর ক্লোন বা নকল স্মার্টফোন বাজারে রয়েছে। তাই নতুন কিংবা সেকেন্ড হ্যান্ড শাওমি ফোন কেনার সময় অবশ্যই দেখেশুনে নেয়া উচিত। তাহলে চলুন জেনে নিই, আসল ও নকল শাওমি ফোন চেনার ৭টি উপায় সম্পর্কে:-

১) মি ভেরিফিকেশন অ্যাপ:

নকল শাওমি ফোনগুলো নিয়ে যথেষ্ট সচেতন শাওমি। মি ভেরিফিকেশন অ্যাপ (MI Verification App) নামে একটি অ্যাপ আছে শাওমির পক্ষ থেকে, যেটি কিছু অটোমেটেড পরীক্ষার মাধ্যমে আসল ও নকল শাওমি ফোন ডিটেক্ট করতে পারে।

মি ভেরিফিকেশন অ্যাপ এর মাধ্যমে আসল ও নকল শাওমি ফোন যাচাই করতে:

* প্রথমে অ্যাপটি ডাউনলোড করুন

* অ্যাপটি চালু করে “Turn On Performance Mode” অপশনটি চালু করে দিন

* Scan & Verify অপশন নির্বাচন করুন

* অন্য একটি ফোন বা কম্পিউটার ব্যবহার করে এই লিংকে প্রবেশ করুন এবং প্রদত্ত QR কোড স্ক্যান করুন

* এরপর অ্যাপটি আপনার ফোন আসল না নকল তা জানার জন্য কিছু টেস্ট করবে।

উল্লেখ্য, অনেক শাওমি ব্যবহারকারী রিপোর্ট করেছেন যে তাদের স্মার্টফোনে অ্যাপটি ঠিকমত কাজ করছেনা। আপনার ফোনে যদি পদ্ধতিটি কাজ না করে, তবে নিন্মোক্ত অন্য উপায়গুলো অনুসরণ করতে পারেন।

২) সিরিয়াল নাম্বার দিয়ে শাওমি ফোন ভেরিফাই:

ফোনের বক্সের পেছনে একটি প্রোডাক্ট লেবেল থাকে। তবে আপনি যদি থার্ড পার্টি স্টোর বা রিসেলার এর কাছ থেকে ফোন ক্রয় করেন থাকেন, তবে এই লেবেলটি না থাকতেও পারে। যদি আপনার ফোনের বক্সের পেছনে অথেনটিকেশন লেবেল থাকে, তবে সেখানে একটি কোড থাকবে। কোডটি নিয়ে http://www.mi.com/verify/ লিংকে গিয়ে প্রবেশ করালেই জেনে যাবেন আপনার ফোনটি আসল না নকল।

৩) মিইউআই রম ভার্সন:

অধিকাংশ নকল শাওমি ফোনে কাস্টম এন্ড্রয়েড স্কিন ইন্সটল করা থাকে। ফোনের Settings অ্যাপ এর About Phone সেকশনে প্রবেশ করুন। উল্লেখিত সেকশনে আপনার ফোনের মিইউআই ভার্সন দেওয়া থাকবে। গুগল করে জেনে নিন আপনার ফোন কোন মিইউআই ভার্সনে থাকা উচিত এবং মিলিয়ে নিয়ে এটি নিশ্চিত করুন যে আপনার ফোনটি আসল না নকল।

৪) বেঞ্চমার্ক টেস্ট:

AnTuTu benchmarking অ্যাপটি ইন্সটল করুন। আপনার ফোনের বেঞ্চমার্ক টেস্ট করুন। প্রাপ্ত স্কোর নোট করুন এবং গুগল করে আপনার ফোনের জন্য অন্যদের প্রাপ্ত বেঞ্চমার্ক স্কোরের সাথে আপনার করা বেঞ্চমার্ক টেস্টের স্কোরের সাথে মিলিয়ে দেখুন। যদি স্কোরে বেশি বড় ধরনের পার্থক্য থাকে, তবে বুঝে নিতে হবে আপনার ফোনটি আসল নয়।

৫) দাম এর তুলনা:

ফোন কেনার সময় যেসব বিষয়ে সন্দেহ করা বাঞ্চণীয়, তার মধ্যে প্রধান হল ফোনের দাম। নতুন হোক বা সেকেন্ড হ্যান্ড, ফোন কেনার সময় অবশ্যই এটি নিশ্চিত করুন যে আপনি ন্যায্য দামেই ফোনটি ক্রয় করছেন কিনা। কিছু সেলার ক্যাম্পেইন এর কারণে হয় তো অল্পকিছু টাকা ছাড় দিয়ে ফোন বিক্রি করতে পারে। তবে অতিরিক্ত মূল্যছাড়ও সন্দেহের একটি কারণ হতে পারে। তাই ফোন কেনার সময় অবশ্যই ফোনের দাম বিবেচনা করুন।

৬) ইন-বক্স এসেসরিজ:

নতুন শাওমি ফোন কেনার সময় বক্সের সাথে যেসব এসেসরিজ দেয়া উচিত, সেগুলো পাচ্ছেন কিনা সেটা অবশ্যই চেক করুন। এছাড়াও এটি নিশ্চিত করুন যে ক্রয়কৃত ফোনের বক্সও শাওমির অথেনটিক বক্স কিনা।

৭) অন্তুতু অফিসার অ্যাপ:

AnTuTu Officer অ্যাপ ডাউনলোড করুন। এটা মি অথেনটিকেশন অ্যাপ এর মতই কাজ করে। অ্যাপটি স্ক্যানিং এর মাধ্যমে ফোনের মডেলের সাথে মিলিয়ে আপনার ফোনে যে অরিজিনাল হার্ডওয়্যার থাকার কথা, তা নিশ্চিতকরণের মাধ্যমে ফোনটি আসল না নকল তা যাচাই করে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: শাওমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়ালটন টিভিতে ৫০ শতাংশ পর্যন্ত নিশ্চিত ছাড়
নির্বাচিত

ওয়ালটন টিভিতে ৫০ শতাংশ পর্যন্ত নিশ্চিত ছাড়

সুরক্ষিত ও নিরাপদ ডেলিভারি সার্ভিস মানেই  ‘জয় এক্সপ্রেস লিমিটেড ’
ই-কমার্স

রাজধানীতে ২৪ ঘণ্টায় ই-কমার্স ডেলিভারি

ফ্যাশনে ফিটনেস ব্যান্ড
নির্বাচিত

ফ্যাশনে ফিটনেস ব্যান্ড

আজ থেকে বিপিএল ম্যাচ বিনামূল্যে দেখুন সরাসরি দারাজ অ্যাপে
নির্বাচিত

আজ থেকে বিপিএল ম্যাচ বিনামূল্যে দেখুন সরাসরি দারাজ অ্যাপে

মাস্ক পরা অবস্থায় আইফোন আনলক করতে দেবে অ্যাপল
নির্বাচিত

মাস্ক পরা অবস্থায় আইফোন আনলক করতে দেবে অ্যাপল

রিমোটের মতো স্মার্টফোন
নির্বাচিত

রিমোটের মতো স্মার্টফোন

Load More

ট্রেন্ডিং টপিক

দুবাইয়ে দ্বিতীয় ডেটা সেন্টার চালু করেছে আলিবাবা ক্লাউড
অর্থ ও বাণিজ্য

আলিবাবার শেয়ারদর বেড়েছে ৩%

১৫ শতাংশ কর্মী ছাঁটাই করবে টেলিনর
টেলিকম

মানবতাবিরোধী অপরাধে সহায়তার অভিযোগে টেলিনরের বিরুদ্ধে তদন্ত

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি
প্রযুক্তি সংবাদ

এআইয়ের জোয়ারে প্রথমবার ট্রিলিয়ন ডলারের ঘরে এএমডি

মটোরোলা সিগনেচার ২৭ দিয়ে বাজারে আসছে কোয়ালকমের নতুন দুই প্রসেসর
প্রযুক্তি সংবাদ

মটোরোলা সিগনেচার ২৭ দিয়ে বাজারে আসছে কোয়ালকমের নতুন দুই প্রসেসর

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’
নির্বাচিত

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’

আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ড রিভারসং (Riversong) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে...

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

09 March 2021

আসল শাওমি ফোন চেনার ৭টি উপায়

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix