Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার ওয়ালটন ফোন বাজারে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 22 March 2021
বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার ওয়ালটন ফোন বাজারে
Share on FacebookShare on Twitter

বড় ডিসপ্লের নতুন আরেকটি ফোরজি স্মার্টফোন বাজারে ছেড়েছে প্রযুক্তিপণ্যের দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন। যার মডেল ‘প্রিমো এনএফফাইভ’। আকর্ষণীয় ডিজাইনের ট্রিপল ক্যামেরার ফোনটিতে রয়েছে শক্তিশালী র্যা ম-রম ও ব্যাটারি। এর ব্যাক কভারে ব্যবহৃত হয়েছে মোল্ডেড টেক্সচার। যা হ্যান্ডসেটিকে করেছে আরো অভিজাত ও অনন্য।

দেশের সব ওয়ালটন প্লাজা, মোবাইলের ব্র্যান্ড ও রিটেইল আউটলেটের পাশাপাশি ঘরে বসেই ফোনটি অনলাইনের ই-প্লাজা (https://eplaza.waltonbd.com) থেকে কেনার সুযোগ রয়েছে। কার্বন ব্ল্যাক, আর্থ ব্লু, এমারেল্ড গ্রিন এবং প্যাস্টেল পার্পেল এই চারটি ভিন্ন রঙে ফোনটি বাজারে এসেছে। দাম মাত্র ৯,৬৯৯ টাকা।

ওয়ালটন সেল্যুলার ফোন বিক্রয় বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, ‘প্রিমো এনএফফাইভ’ মডেলের স্মার্টফোনে ব্যবহৃত হয়েছে ৬.৮২ ইঞ্চির বিশাল পর্দা। ২০:৯ রেশিওর এইচডি প্লাস ইনসেল আইপিএস ওয়াটারড্রপ নচ ডিসপ্লের রেজুলেশন ১৬৪০ বাই ৭২০ পিক্সেল। ফলে ছবি বা ভিডিও দেখা, গেম খেলা কিংবা ইন্টারনেট ব্রাউজিংয়ে মিলবে আনন্দময় অভিজ্ঞতা। গ্রাহক হাতের মুঠোয় মুভি থিয়েটারের স্বাদ পাবেন।

নতুন এই ফোনের প্রয়োজনীয় গতি নিশ্চিতে আছে ১.৮ গিগাহার্টজের ১২ ন্যামোমিটার হেলিও এ২০ কোয়াডকোর প্রসেসর। প্রাণবন্ত ভিডিও ও গেমিং অভিজ্ঞতা দিতে গ্রাফিক্স হিসেবে ব্যবহৃত হয়েছে পাওয়ার ভিআর জিই৮৩০০। ৩ গিগাবাইট র‌্যামের সঙ্গে প্রয়োজনীয় ফাইল এতে সংরক্ষণে রয়েছে ৩২ গিগাবাইট স্টোরেজ। যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফোনটির পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত এফ/২.০ অ্যাপারচার সমৃদ্ধ পিডিএএফ প্রযুক্তির অটোফোকাস এইচডি ট্রিপল ক্যামেরা। ৫পি লেন্স সমৃদ্ধ এর ১৩ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরায় রয়েছে ১/৩.০৬ ইঞ্চির সেন্সর। ফলে উজ্জ্বল, ঝকঝকে রঙিন ছবি পাবেন গ্রাহক। আকর্ষণীয় সেলফির জন্য সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। যা অল্প আলোতেও দেবে নিখুঁত সেলফি। উভয় ক্যামেরায় ফুল এইচডি ভিডিও ধারণ করা যাবে। এতে রয়েছে বিএসআই সেন্সর, বোকেহ, বিউটি, ফেস কিউট, টাচ ফোকাস, টাচ শট, ফিঙ্গার ক্যাপচার, সেলফ টাইমার, টাইম মার্ক, হোয়াইট ব্যালান্স, ফেস ডিটেকশন, ডিজিটাল জুম, প্যানোরমা, নরমাল মোড, প্রোফেশনাল মোড, ওয়াটারমার্ক, জিফসহ অসংখ্য আকর্ষণীয় ফিচার।

অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে পরিচালিত স্মার্টফোনটির প্রয়োজনীয় পাওয়ার ব্যাক-আপের জন্য রয়েছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার লি-পলিমার ব্যাটারি। ডুয়াল ফোরজি সিম সাপোর্টেড ফোনটির মেমোরি কার্ডের জন্য রয়েছে আলাদা স্লট। কানেক্টিভিটির জন্য আছে ওয়াই-ফাই, ব্লুটুথ ভার্সন ৫.০, ওটিএ, ওয়্যারলেস ডিসপ্লে, ল্যান হটস্পট এবং ওটিজি সুবিধা। সেন্সর হিসেবে আছে জিপিএস, এ-জিপিএস নেভিগেশন, এক্সিলারোমিটার (থ্রিডি), ওরিয়েন্টশন, লাইট (ব্রাইটনেস), প্রোক্সিমিটি ইত্যাদি। মাল্টিমিডিয়া ফিচার হিসেবে আছে ফুল এইচডি ভিডিও প্লে-ব্যাক ও রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও। ফোনের সুরক্ষায় রয়েছে ফিংগারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক এবং এন্টি-থেফট প্রযুক্তি।

বাংলাদেশে তৈরি এই স্মার্টফোনে ক্রেতারা পাচ্ছেন বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধা। স্মার্টফোন ক্রয়ের ৩০ দিনের মধ্যে যেকোনো ধরনের ত্রুটিতে ফোনটি পাল্টে ক্রেতাকে নতুন আরেকটি ফোন দেয়া হচ্ছে। এছাড়াও, ১০১ দিনের মধ্যে প্রায়োরিটি বেসিসে ৪৮ ঘন্টার মধ্যে ক্রেতা বিক্রয়োত্তর সেবা পাচ্ছেন। তাছাড়া, এক বছরের এবং ব্যাটারিতে ছয় মাসের বিক্রয়োত্তর সেবা তো থাকছেই।

উল্লেখ্য, দেশের সব ওয়ালটন প্লাজা ও ব্র্যান্ড আউটলেটে ০% ইন্টারেস্টে ৬ মাসের ইএমআই সুবিধায় কেনা যায় যেকোনো মডেলের ওয়ালটন স্মার্টফোন। রয়েছে ১২ মাসের কিস্তি সুবিধাও।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটনস্মার্টফোনস্মার্টফোনের ব্যাটারি

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্লে স্টোর থেকে কল রেকর্ডিং অ্যাপ ডিলিট করছে গুগল
নির্বাচিত

প্লে স্টোর থেকে কল রেকর্ডিং অ্যাপ ডিলিট করছে গুগল

বাজারে এসেছে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ফোর ও জেড ফ্লিপ ফোর
নির্বাচিত

বাজারে এসেছে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ফোর ও জেড ফ্লিপ ফোর

মোবাইলে পর্নো সাইট ব্লক করার উদ্যোগ নিয়েছে সরকার
নির্বাচিত

মোবাইলে পর্নো সাইট ব্লক করার উদ্যোগ নিয়েছে সরকার

মটোরোলা ওয়ান অ্যাকশানে আল্ট্রা ওয়াইড ক্যামেরা
নির্বাচিত

মটোরোলা ওয়ান অ্যাকশানে আল্ট্রা ওয়াইড ক্যামেরা

সবচেয়ে হালকা ল্যাপটপ এখন এলজির
নির্বাচিত

সবচেয়ে হালকা ল্যাপটপ এখন এলজির

ইন্টেল ও এরিকসনের প্যাটেন্ট ব্যবহার করবে অপো
নির্বাচিত

ইন্টেল ও এরিকসনের প্যাটেন্ট ব্যবহার করবে অপো

Load More

ট্রেন্ডিং টপিক

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা
অর্থ ও বাণিজ্য

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ
প্রযুক্তি সংবাদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

ডিসেম্বর থেকে যেসব ডিভাইসে নেটফ্লিক্স দেখা যাবে না
প্রযুক্তি সংবাদ

কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নেটফ্লিক্সের

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

গ্যাজেট অ্যান্ড গিয়ারের ইএমআই অফারে আইফোন কেনার প্রচারণামূলক ছবি
ছাড় ও অফার

আইফোন ১৮ প্রো ম্যাক্স কিনুন মাত্র ১১ হাজারে!

প্রিমিয়াম অ্যাপল ডিভাইস সহজ কিস্তিতে কেনার সুযোগ দিতে...

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 March 2021

বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার ওয়ালটন ফোন বাজারে

Techzoom.TV |
TechzoomTV