Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রতি সেকেন্ডে পাঁচ শতাধিক ফোল্ডেবল ফোন বিক্রি করছে শাওমি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১৭ এপ্রিল ২০২১
বাজারে এল শাওমির প্রথম ফোল্ড স্মার্টফোন
Share on FacebookShare on Twitter

শাওমি তাদের এমআই মিক্স ফোল্ডের প্রথম ফ্ল্যাশ সেল শুরু করে শুক্রবার। আর প্রত্যাশানুযায়ী কয়েক সেকেন্ডেই স্টকে থাকা সকল ডিভাইস বিক্রি হয়ে যায়। এক মিনিটে কোম্পানিটি ডিভাইসটির পুরো ব্যাচ বিক্রি করে, যার মূ্ল্য ৬১ দশমিক ৩ মিলিয়ন ডলার।

সাধারণ হিসাবে এক মিনিটে ৩০ থেকে ৪০ হাজার বা প্রতি সেকেন্ডে পাঁচ শতাধিক ফোল্ডেবল ফোন বিক্রি হয়েছে।

শাওমি এমআই মিক্স ফোল্ডের তিনটি মেমরি সংস্করণ রয়েছে। প্রায় ১৫৩০ ডলারে ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি ইন্টারন্যাল মেমরি, ১৬৮০ ডলারে ১২ জিবি র‍্যাম ও ৫১২ জিবি ইন্টারন্যাল মেমরি এবং ২০০০ ডলারে ১৬ জিবি র‍্যাম ও ৫১২ জিবি ইন্টারন্যাল মেমরি সংস্করণের ফোন বিক্রি হচ্ছে।

সকল সংস্করণের দুইটি এইচডিআর১০ অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। সাথে রয়েছে স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেট, ১০৮ মেগাপিক্সেল মেইল ক্যামেরা, ১৩ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াই, ৮ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা সেটআপ, যার শেষেরটি স্মাটফোন বিশ্বে প্রথম কোনো বিশেষ তরল লেন্স। এছাড়া সামনে রয়েছে ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

চলুন দেখে নেন শাওমি এমআই মিক্স ফোল্ডের সকল ফিচার সমূহ

প্রসেসর
সকল ফিচারের সুন্দরভাবে চালাতে একটি শক্তিশালী প্রসেসর অপরিহার্য। দারুণ পারফরম্যান্স নিশ্চিত করতে স্মার্টফোনটিতে চিপসেট হিসাবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম এসএম ৮৩৫০ ® স্ন্যাপড্রাগন ৮৮৮ জি™ অক্টাকোর প্রসেসর, যা ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কর্মক্ষমতা প্রদান করবে।

অপারেটিং সিস্টেম
শাওমি এমআই মিক্স ফোল্ড স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ১০, এমআইইউআই ১২।

ডিসপ্লে
শাওমি এমআই মিক্স ফোল্ড ফোনে আছে ৮.০১ ইঞ্চির ফোল্ডেবল অ্যামোলেড ও ৬.৫২ ইঞ্চির অ্যামোলেড কভার ডিসপ্লে। যার স্ক্রীন বডি রেশিও ৮৫.৯ শতাংশ ও ৩৮৭ পি পি আই ডেনসিটি এবং ডিসপ্লে রেজুলেশন ১৮৬০X২৪৮০ পিক্সেলস।

ক্যামেরা
ফোনটিতে ট্রিপল ক্যামেরা রয়েছে। এতে একটি ১০৮ মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা ও একটি ১৩ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে। এতে এলইডি ফ্ল্যাশ, এইচডিআর, প্যানোরামাসহ বিভিন্ন ফিচার রয়েছে।

ফোনে ২০ মেগাপিক্সেলের একটি ওয়াইড সেলফি ক্যামেরা রয়েছে। সেলফি ক্যামেরাটিতে এইচডিআর, প্যানোরামাসহ বেশ কিছু ফিচার রয়েছে। এছাড়া স্মার্টফোনে সর্বোচ্চ এইটকে রেজুলেশনের ভিডিও ধারণ ক্ষমতা রয়েছে।

স্টোরেজ
ফোনটিতে ১২/১৬ গিগাবাইট র‍্যাম অপ্টিমাইজেশন দিবে চমৎকার স্মুথ ও দীর্ঘ বিনোদন বা গেমিং সেশন এবং ২৫৬/৫১২ গিগাবাইটের স্টোরেজে জায়গা ফুরিয়ে যাওয়া নিয়েও ভাবতে হবে না।

ব্যাটারি
‘শাওমি এমআই মিক্স ফোল্ড’ তে লি-পো ৫০২০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে, যাতে ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং, পাওয়ার ডেলিভারি ৩.০, কুইক চার্জ ৪+ এর সুবিধা রয়েছে।

অন্যান্য
স্মার্টফোনটি সিরামিক, ব্ল্যাক এই দুই রঙে পাওয়া যাচ্ছে। এছাড়া ফিঙ্গারপ্রিন্ট (সাইড-মাউন্ট), অ্যাকসিলোমিটার, গাইরো, প্রক্সিমিটি, কম্পাস, কালার স্পেকট্রাম, ব্যারোমিটার সুবিধা রয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: শাওমিশাওমি এমআই মিক্স ফোল্ড

এই বিভাগ থেকে আরও পড়ুন

মটোরোলা এজ ২০ প্রোঃ হাই কনফিগারের সেরা মোবাইল
নির্বাচিত

মটোরোলা এজ ২০ প্রোঃ হাই কনফিগারের সেরা মোবাইল

গুগল থেকে আয়ের ৪ উপায়
কিভাবে করবেন

গুগল থেকে আয়ের ৪ উপায়

হঠাৎ ফোন বন্ধ হয়ে যাচ্ছে পিক্সেল ৩এ
নির্বাচিত

হঠাৎ ফোন বন্ধ হয়ে যাচ্ছে পিক্সেল ৩এ

এক ত্রুটিতে গচ্ছা একশ কোটি!
নির্বাচিত

এক ত্রুটিতে গচ্ছা একশ কোটি!

দারাজে বিশাল গরুর হাট
ই-কমার্স

দারাজে বিশাল গরুর হাট

স্যামসাং আনছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোন
নির্বাচিত

স্যামসাং আনছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

১৫০ সিসির ঊর্ধ্বে মোটরসাইকেল নিবন্ধনে লাগবে টিআইএন
অটোমোবাইল

১৫০ সিসির ঊর্ধ্বে মোটরসাইকেল নিবন্ধনে লাগবে টিআইএন

টেকনো ও গুগলের নতুন উদ্যোগে এআই সুবিধা আরও সহজলভ্য
নির্বাচিত

টেকনো ও গুগলের নতুন উদ্যোগে এআই সুবিধা আরও সহজলভ্য

বিজ্ঞান ও প্রযুক্তি খাতে ১৮ হাজার ১১৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
প্রযুক্তি সংবাদ

বিজ্ঞান ও প্রযুক্তি খাতে ১৮ হাজার ১১৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

নতুন হেডফোন আনতে চলেছে অ্যাপলের বিটস
প্রযুক্তি সংবাদ

নতুন হেডফোন আনতে চলেছে অ্যাপলের বিটস

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ, আবেদনের সুযোগ পাবেন যারা
প্রযুক্তি সংবাদ

আগস্টেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে যোগ হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী

চলতি বছরের আগস্টের শেষদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে...

দরপতনের শীর্ষে বেক্সিমকো

দরপতনের শীর্ষে বেক্সিমকো

বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ২.৫ শতাংশ করল বিশ্বব্যাংক

বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ২.৫ শতাংশ করল বিশ্বব্যাংক

ইলন মাস্ক কোথায় অর্থ ব্যয় করেন?

কীভাবে বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হচ্ছেন ইলন মাস্ক?

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৭ এপ্রিল ২০২১

প্রতি সেকেন্ডে পাঁচ শতাধিক ফোল্ডেবল ফোন বিক্রি করছে শাওমি

Techzoom.TV |
TechzoomTV