Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফোল্ডেবল ফোনে বাজিমাতের চেষ্টা স্যামসাংয়ের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১৩ আগস্ট ২০২১
ফোল্ডেবল ফোনে বাজিমাতের চেষ্টা স্যামসাংয়ের
Share on FacebookShare on Twitter

গত প্রান্তিকে স্মার্টফোন বিক্রিতে শীর্ষস্থান ধরে রাখলেও ৩ শতাংশ বাজার শেয়ার হারিয়েছে স্যামসাং। ফোল্ডেবল ফোনের মাধ্যমে শীর্ষস্থান ধরে রাখা এবং বাজার সম্প্রসারণের লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি। এমনকি বিক্রি বাড়াতে ফোল্ডেবল ফোনের দাম কমানোর মতো আগ্রাসী সিদ্ধান্তও নিতে যাচ্ছে তারা। এরই মধ্যে নতুন ডিজাইনের এ স্মার্টফোনে ব্যবহারকারীদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। প্রতিষ্ঠানটির আশা কম দামে টেকসই এ ফোন গ্রাহকদের আকর্ষণের কেন্দ্রে থাকবে। খবর এপি।

সম্প্রতি বাজারে দুটি নতুন ফোল্ডেবল স্মার্টফোন উন্মুক্ত করেছে স্যামসাং। ফোল্ডেবল অবস্থায় এটিকে ফোন হিসেবে এবং আনফোল্ডেড অবস্থায় স্ট্যান্ডের ওপর রেখে ট্যাবলেট হিসেবে ব্যবহার করা যাবে।

সবচেয়ে বড় ডিভাইস গ্যালাক্সি ফোল্ড থ্রি-তে ৭ দশমিক ৬ ইঞ্চির ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর মূল্য ১ হাজার ৮০০ ডলার, যা গত বছরের মডেলের তুলনায় ১০ শতাংশ কম। অপর ডিভাইস গ্যালাক্সি ফ্লিপ থ্রি দেখতে ফ্লিপ ফোনের মতো হলেও এটিকে ক্ল্যামশেল অবস্থা থেকে খুললে ৬ দশমিক ৭ ইঞ্চি ডিসপ্লের ফোনে পরিণত হবে। এর বাজারমূল্য ১ হাজার ডলার, যা গত বছরের অরিজিনাল মডেলের তুলনায় ২৫ শতাংশ কম।

নতুন ফোনের পাশাপাশি গুগলের সঙ্গে যৌথভাবে নির্মিত সফটওয়্যার টান্ডেম ব্যবহার করে প্রথম স্মার্টওয়াচও উন্মুক্ত করেছে স্যামসাং। ওয়্যারেবলের বাজারে অ্যাপলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকার উদ্দেশ্যেই একত্রে কাজ করছে এ দুই প্রযুক্তি জায়ান্ট।

২০১৯ সালে বাজারে প্রথম ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে আসে স্যামসাং। এরপর থেকেই এ ক্যাটাগরির স্মার্টফোনগুলোর প্রযুক্তি পরিবর্তনে কাজ শুরু করে। মূলত গ্রাহকরা যাতে পুরনো ফোন আঁকড়ে রাখার পরিবর্তে নতুন ফোন কিনতে বাধ্য হয়, সেজন্যই এ উদ্যোগ নেয় প্রতিষ্ঠানটি। তবে স্মার্টফোনের বাজারে ফোল্ডেবল ফোন তেমন প্রভাব ফেলতে পারেনি। ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) তথ্যানুযায়ী, গত বছর মাত্র ২০ লাখ ইউনিট ফোল্ডেবল স্মার্টফোন সরবরাহ করা হয়েছে। গত বছর বিশ্বে মোট ১৩০ কোটি ইউনিট স্মার্টফোন বিক্রি হয়েছে। সে হিসেবে ফোল্ডেবল স্মার্টফোনের এ হার খুবই নগণ্য বলে জানায় আইডিসি। আইডিসির বিশ্লেষক নাবিলা পোপাল বলেন, অধিক মূল্যের কারণেই ফোল্ডেবল ফোনের বিক্রি কমে গেছে। অধিকাংশ মানুষ এটি ব্যবহারের খুব একটা প্রয়োজন দেখেন না। অন্তত শুধু ফোল্ডিংয়ের জন্য কেউ অতিরিক্ত ১ হাজার ডলার খরচ করবেন না।

পোপাল মনে করেন, ফোল্ডেবল ফোনের বিক্রি বাড়াতে স্যামসাং দাম কমানোর যে উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে, সেটা এখনো অধিকাংশ ভোক্তাকে ফোনের জন্য অর্থ খরচ সীমার থেকেও বেশি। এ কারণে চলতি বছর ফোল্ডেবল স্মার্টফোনের বাজারজাত ৬০ থেকে ৭০ লাখের বেশি হবে না বলে ধারণা করছে ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশন (আইডিসি)।

উচ্চমূল্যের পাশাপাশি ফোল্ডেবল ফোন কতটা টেকসই সে বিষয়েও গ্রাহকদের মধ্যে সংশয়ের সৃষ্টি হয়েছে। এ সমস্যার কারণে ২০১৯ সালে প্রথম ফোল্ডেবল স্মার্টফোন বাজারে আনলেও ডিসপ্লে ফুলে যাওয়া ও ফ্লিকারিং সমস্যার কারণে অনেকটাই পিছিয়ে যায় প্রতিষ্ঠানটি। নতুন যে দুটি স্মার্টফোন বাজারে আনা হয়েছে, সেগুলো নির্মাণে স্যামসাং অধিক শক্তিশালী গ্লাস ব্যবহারের পাশাপাশি এতে ওয়াটার রেজিস্ট্যান্ট কোটিং ব্যবহার করেছে বলে জানা গেছে। এর ফলে ফোন দীর্ঘদিন পর্যন্ত সুরক্ষিত থাকবে বলে আসা সংশ্লিষ্টদের।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

কাল থেকে সংসদ টিভিতে মাধ্যমিক শিক্ষার্থীদের ক্লাস শুরু
নির্বাচিত

কাল থেকে সংসদ টিভিতে মাধ্যমিক শিক্ষার্থীদের ক্লাস শুরু

১৬ মে আসছে হুয়াওয়ের প্রথম ৫জি ফোন
নির্বাচিত

১৬ মে আসছে হুয়াওয়ের প্রথম ৫জি ফোন

সি-স্যুট অ্যাওয়ার্ড পেলেন “আই স্মার্ট ইউ” বাংলাদেশ লিমিটেড-এর সিইও রেজওয়ানুল হক
নির্বাচিত

সি-স্যুট অ্যাওয়ার্ড পেলেন “আই স্মার্ট ইউ” বাংলাদেশ লিমিটেড-এর সিইও রেজওয়ানুল হক

ব্যবসায়ীর সাড়ে ১৪ লাখ টাকা নিয়ে উধাও নগদের ডিএসও
নির্বাচিত

ব্যবসায়ীর সাড়ে ১৪ লাখ টাকা নিয়ে উধাও নগদের ডিএসও

কম দামের স্মার্টওয়াচে অ্যামোলিড ডিসপ্লে
নির্বাচিত

কম দামের স্মার্টওয়াচে অ্যামোলিড ডিসপ্লে

১৮০ ডিগ্রি বাঁকানো দশম প্রজন্মের ল্যাপটপ আনল ওয়ালটন
নির্বাচিত

১৮০ ডিগ্রি বাঁকানো দশম প্রজন্মের ল্যাপটপ আনল ওয়ালটন

Load More

ট্রেন্ডিং টপিক

নাথিং আনছে নতুন ইয়ারবাড
নির্বাচিত

নাথিং আনছে নতুন ইয়ারবাড

সাইবার সুরক্ষায় শুরু হচ্ছে ‘ফিনিক্স সামিট ২০২৬’
প্রযুক্তি সংবাদ

সাইবার সুরক্ষায় শুরু হচ্ছে ‘ফিনিক্স সামিট ২০২৬’

রোবোফেস্ট ২০২৬ বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের তরুণদের সাফল্য
প্রযুক্তি সংবাদ

রোবোফেস্ট ২০২৬ বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের তরুণদের সাফল্য

১ টাকার কয়েনেই বাঁচবে ফ্রিজের খাবার, জেনে নিন কৌশল
নির্বাচিত

১ টাকার কয়েনেই বাঁচবে ফ্রিজের খাবার, জেনে নিন কৌশল

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

HUAWEI nova Y74 বাংলাদেশে: ৬,৬২০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা ও ২৫৬GB স্টোরেজ

HUAWEI nova Y74 বাংলাদেশে: ৬,৬২০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা ও ২৫৬GB স্টোরেজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

শাওমি নিয়ে এলো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২
নির্বাচিত

শাওমি নিয়ে এলো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২

বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে তাদের...

দুর্বল নেটওয়ার্ক ও ভয়েস ও ডেটার মূল্যবৃদ্ধির খেসারত: গ্রাহক হারিয়ে আয় কমছে জিপির

দুর্বল নেটওয়ার্ক ও ভয়েস ও ডেটার মূল্যবৃদ্ধির খেসারত: গ্রাহক হারিয়ে আয় কমছে জিপির

বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী করে স্মার্টফোন–ট্যাবলেটসহ আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ দিচ্ছে অনার

বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী করে স্মার্টফোন–ট্যাবলেটসহ আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ দিচ্ছে অনার

টেকনো ও গুগলের নতুন উদ্যোগে এআই সুবিধা আরও সহজলভ্য

টেকনো ও গুগলের নতুন উদ্যোগে এআই সুবিধা আরও সহজলভ্য

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৩ আগস্ট ২০২১

ফোল্ডেবল ফোনে বাজিমাতের চেষ্টা স্যামসাংয়ের

Techzoom.TV |
TechzoomTV