Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফ্যান ফেস্টে ১.৬ মিলিয়ন ইউনিট স্মার্টফোন বিক্রি করল রিয়েলমি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 9 September 2021
রিয়েলমি ৭ রিভিউ : একটি দুর্দান্ত মিড-রেঞ্জ স্মার্টফোন
Share on FacebookShare on Twitter

বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি মাত্র তিন বছরের মধ্যে বিশ্বব্যাপী ৩ মিলিয়ন হ্যান্ডসেট বিক্রির মাইলফলকে পৌঁছেছে। এই উপলক্ষে তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি সম্প্রতি বিশ্বব্যাপী ব্র্যান্ডটির লক্ষ লক্ষ ব্যবহারকারীদের জন্য ‘ফ্যান ফেস্টিভাল ২০২১’ আয়োজন করে। উৎসব চলাকালীন সময়ে বিশ্বব্যাপী রিয়েলমি ৩৩০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি বিক্রি করেছে এবং ইয়ার-ওভার-ইয়ার প্রবৃদ্ধি হয়েছে ৩৮ শতাংশ। উৎসবে রিয়েলমি ১৬ লাখ ইউনিট স্মার্টফোন ও ২২৫ হাজার ইউনিট এআইওটি ডিভাইস বিক্রি করেছে।

এর পাশাপাশি স্মার্টফোন প্রেমীদের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিতে বিভিন্ন রিয়েলমি স্মার্টফোনের ওপর অবিশ্বাস্য অফার নিয়ে এসেছে ক্যানালিসের প্রতিবেদন অনুসারে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে দেশের শীর্ষ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি।

দেশের অন্যতম বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ তাদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করেছে। দারাজের এ ক্যাম্পেইনে ক্রেতারা আকর্ষণীয় অফারে রিয়েলমি’র নির্বাচিত স্মার্টফোনগুলো কিনতে পারবেন।

রিয়েলমি’র ৮ প্রো, নারজো ৩০, সি২৫এস (৪/৬৪), সি২৫এস (৪/১২৮), সি২১ (৪/৬৪), সি২১ (৩/৩২), সি২০এ-এই স্মার্টফোনগুলো পাওয়া যাবে আকর্ষণীয় সাশ্রয়ী মূল্যে। অফারের আওতায় পাওয়া যাবে ৭% পর্যন্ত ছাড়, পাশাপাশি প্রি-পেমেন্টে পাওয়া যাবে আরোও ১০% পর্যন্ত ছাড়। কেনার জন্য ভিজিটঃ https://cutt.ly/DarazAnniversarySale_realme । এ অফার চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত।

টিইউভি রেইনল্যান্ড হাই রিলায়েবিলিটি সার্টিফাইড দীর্ঘ ব্যাটারি-ব্যাকআপ ও রিভার্স চার্জিং সমৃদ্ধ রিয়েলমি সি২১ হচ্ছে রিয়েলমির প্রথম মেইড ইন বাংলাদেশ স্মার্টফোন। অন্যদিকে, রিয়েলমি সি২০এ স্মার্টফোনে আছে রিয়েল কোয়ালিটি, জিওম্যাট্রিক আর্ট ডিজাইন ও পাবেন দুর্দান্ত গেমিং পারফরমেন্স। এছাড়াও, রিয়েলমি সি২৫এস স্মার্টফোনটিতে আছে মিডিয়াটেক হেলিও জি৮৫ গেমিং প্রসেসর ও ৬,০০০ এমএএইচ ক্ষমতার সুবিশাল ব্যাটারি এবং এটি টিইউভি রেইনল্যান্ড হাই রিলায়েবিলিটি কোয়ালিটি সনদ পাওয়া রিয়েলমির প্রথম স্মার্টফোনগুলোর মধ্যে একটি।

রিয়েলমি ৮ প্রো স্মার্টফোনটি রিয়েলমির নম্বর সিরিজের প্রথম ফোন যাতে ১০৮ মেগাপিক্সেল আলট্রা কোয়াড ক্যামেরা সেট-আপ রয়েছে; এটি স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে এখন পর্যন্ত সর্বোচ্চ পিক্সেল। এছাড়াও, স্মার্টফোনপ্রেমীরা রিয়েলমি’র সম্প্রতি বাজারে আসা দুর্দান্ত গেমিং পারফরমেন্সের নারজো ৩০ স্মার্টফোনটিও কিনতে পারবেন এ ক্যাম্পেইন থেকে। মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর সমৃদ্ধ এ স্মার্টফোনটিতে আছে ৯০ হার্টজ ফুল-এইচডি প্লাস ডিসপ্লে এবং ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। সাথে থাকছে ৩০ ওয়াটের ডার্ট চার্জার।

ক্যানালিসের তথ্যমতে, ২০২১ সালের দ্বিতীয় প্রান্তিকে বাংলাদেশের ১ নম্বর স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হয়েছে রিয়েলমি। প্রতিষ্ঠানটি তাদের উন্নত ‘১+৫+টি’ কৌশলের সাথে এআইওটি ২.০ বিকাশের পর্যায়ে প্রবেশ করেছে। এর ফলে, সাশ্রয়ী মূল্যের ৫জি ফোন ছাড়াও রিয়েলমি তরুণ প্রজন্মের ক্রেতাদের জন্য আরও অনেক এআইওটি পণ্য বাজারে নিয়ে আসবে। এটিও উল্লেখযোগ্য যে, প্রতিষ্ঠানটি আগামী ৩ বছরের মধ্যে তরুণ ব্যবহারকারীদের কাছে ১০ কোটি ৫জি ফোন সরবরাহের লক্ষ্যে, ৫জি পণ্যের এক বিস্তৃত পোর্টফলিও তৈরিতে কাজ করছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: রিয়েলমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

পণ্যের মান নিশ্চিত করলেই অর্থনীতির বড় চালিকাশক্তি হবে ই-কমার্স
ই-কমার্স

পণ্যের মান নিশ্চিত করলেই অর্থনীতির বড় চালিকাশক্তি হবে ই-কমার্স

আর নয় ব্লুটুথ, এবার আসছে ডেটা ট্রান্সফারের নতুন প্রযুক্তি
নির্বাচিত

আর নয় ব্লুটুথ, এবার আসছে ডেটা ট্রান্সফারের নতুন প্রযুক্তি

টেকনো নিয়ে এলো বিশ্বের সবচেয়ে পাতলা ওয়্যারলেস চার্জিং ফোন স্পার্ক ৪০ প্রো প্লাস
নির্বাচিত

টেকনো নিয়ে এলো বিশ্বের সবচেয়ে পাতলা ওয়্যারলেস চার্জিং ফোন স্পার্ক ৪০ প্রো প্লাস

দেশের ব্যবসাগুলোকে আন্তর্জাতিক বাজারে নিতে আলিবাবার নতুন উদ্যোগ
ই-কমার্স

দেশের ব্যবসাগুলোকে আন্তর্জাতিক বাজারে নিতে আলিবাবার নতুন উদ্যোগ

স্যামসাং গ্যালাক্সি এম ৫২ ৫জি: হাতের নাগালে সেরা ফোন
নির্বাচিত

স্যামসাং গ্যালাক্সি এম ৫২ ৫জি: হাতের নাগালে সেরা ফোন

কম দামের ৫ টি ফোন 
নির্বাচিত

কম দামের ৫ টি ফোন 

Load More

ট্রেন্ডিং টপিক

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?
নির্বাচিত

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ
প্রযুক্তি সংবাদ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

পুরনো নোকিয়া ফোনেই চলবে আধুনিক এআই চ্যাটবট
প্রযুক্তি সংবাদ

পুরনো নোকিয়া ফোনেই চলবে আধুনিক এআই চ্যাটবট

কাজের ব্যস্ততায় পেশাদার, খেলার মাঠে একেকজন দুর্দান্ত খেলোয়াড়!
বিবিধ

কাজের ব্যস্ততায় পেশাদার, খেলার মাঠে একেকজন দুর্দান্ত খেলোয়াড়!

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধার জন্য অতিরিক্ত ৩০০ টাকা...

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

09 September 2021

ফ্যান ফেস্টে ১.৬ মিলিয়ন ইউনিট স্মার্টফোন বিক্রি করল রিয়েলমি

Techzoom.TV |
TechzoomTV