Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কবে আসছে নতুন ম্যাকবুক প্রো?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 9 October 2021
কবে আসছে নতুন ম্যাকবুক প্রো?
Share on FacebookShare on Twitter

মার্কিন টেক জায়ান্ট অ্যাপল বাজারে নিয়ে এসেছে তাদের আইফোন, আইপ্যাড ও অ্যাপল ওয়াচের নতুন ভার্সন। বাকি কেবল ম্যাক লাইনআপের আপডেট আসার। কবে আসবে নতুন ম্যাকবুক প্রো, কী কী ফিচার বা আপডেট থাকবে তা নিয়ে চলছে নানা আলোচনাও। গুজব ছড়িয়েছে, নতুন ম্যাকবুক প্রো রিফ্রেশ নিয়ে কাজ করছে অ্যাপল, যার ভেতরে থাকবে সিলিকন প্রসেসর। নতুন মেশিনের মুক্তির সম্ভাব্য তারিখ ছিল আগামী মাসে। কিন্তু আদৌ কবে মুক্তি পাবে ম্যাকবুক প্রো?

অ্যাপলের ম্যাকবুককেন্দ্রিক আয়োজনগুলো সাধারণত অক্টোবর বা নভেম্বরের শুরুতে হয়ে থাকে। নাইনটুফাইভ ম্যাকের প্রতিবেদন অনুযায়ী, গত জুনে অ্যাপল ডেভেলপার ডব্লিউডব্লিউডিসি নতুন ম্যাকবুক প্রো আনার ঘোষণা দিয়েছিল, তবে সেটি ভেস্তে গেছে। ব্লুমবার্গ বলছে, আগামী গ্রীষ্মের আগেই কোনো এক সময় ম্যাকবুক আনার ঘোষণা দেয়া হতে পারে।

এদিকে, ডিজিটাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরের তৃতীয় প্রান্তিকে অর্থাৎ সেপ্টেম্বরে বাজারে আসতে পারে নতুন মিনি-এলইডি স্ক্রিন প্রযুক্তি সংযুক্ত ১৪ ও ১৬ ইঞ্চির ম্যাকবুক। সম্প্রতি সে পরিকল্পনারও পরিবর্তন হয়েছে। নভেল করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী কম্পিউটার চিপের অভাব রয়েছে। তার পরও আগামী গ্রীষ্মের শেষে বা শরতের প্রথমে ম্যাকবুক প্রো বাজারে আসতে পারে।

নতুন আইম্যাক, আইপ্যাড প্রো ও আইফোন ১২-এর ডিজাইনের মতো ফ্ল্যাট এজ ডিজাইন রাখা হতে পারে নতুন ম্যাকবুকে। সরিয়ে নেয়া হতে পারে টাচবার। কেজিআই সিকিউরিটিজের বিশ্লেষক মিং-চি কুও বলেন, অ্যাপল ম্যাকবুকের ক্ষেত্রে তাদের ঐতিহ্যগত ফাংশনে ফিরে যাবে।

নতুন ম্যাকবুকে একটি করে এইচডিএমআই পোর্ট ও এসডি কার্ড স্লট থাকবে। চৌম্বকীয় চার্জিংয়ের জন্য ফিরিয়ে আনা হবে ম্যাগসেফ প্রযুক্তি। ফাঁস হওয়া কিছু ছবিতে দেখা গেছে, নতুন ম্যাকবুকের ডান দিকে একটি করে এইচডিএমআই পোর্ট, ইউএসবি-সি পোর্ট, এসডি কার্ড স্লট এবং একটি ম্যাগসেফ সংযোগকারী রয়েছে। দুটি ইউএসবি-সি পোর্ট এবং হেডফোন জ্যাক রয়েছে বাঁ-দিকে।

ম্যাকবুক প্রোয় ব্যবহার করা হবে এম ওয়ানএক্স প্রসেসর। অর্থাৎ ১৪ ও ১৬ ইঞ্চির দুটি মেশিনেই থাকবে ১০ কোর প্রসেসর। এর মধ্যে আটটি হবে ‘হাই-পারফরম্যান্স কোর’, আর বাকি দুটি হাই ‘এফিশিয়েন্সি কোর’। দুই চিপের মধ্যে পার্থক্য থাকবে গ্রাফিক্সের দিক থেকে। এছাড়া ১৬ অথবা ৩২ গ্রাফিক্সের মেশিনগুলোতে থাকবে ৬৪ গিগাবাইটের র‌্যাম।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ম্যাকবুক প্রো

এই বিভাগ থেকে আরও পড়ুন

অত্যাধুনিক স্মার্টফোন আনল স্যামসাং
নির্বাচিত

৩০ কোটি ইউনিট স্মার্টফোন তৈরি করেছে স্যামসাং

আপনার অজান্তেই মোবাইলের স্ক্রিন রেকর্ড করে এই অ্যাপ
নির্বাচিত

ফোনের অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করুন এই উপায়ে

১৭ মিনিটে ফুল চার্জ হবে ফোন!
নির্বাচিত

১৭ মিনিটে ফুল চার্জ হবে ফোন!

এ বছর ৯ বাইক আনবে টিভিএস
অটোমোবাইল

এ বছর ৯ বাইক আনবে টিভিএস

সবচেয়ে বেশি বিক্রিত ১০ স্মার্টফোন
নির্বাচিত

সবচেয়ে বেশি বিক্রিত ১০ স্মার্টফোন

গুগল ডুডলে ভালোবাসা পরিবহনকর্মীদের
নির্বাচিত

গুগল ডুডলে ভালোবাসা পরিবহনকর্মীদের

Load More

ট্রেন্ডিং টপিক

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি
প্রযুক্তি সংবাদ

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি

পাঠাওভার্স এক্সপ্লোর করুন পাঠাও ফেস্ট-এ!
প্রযুক্তি সংবাদ

পাঠাওভার্স এক্সপ্লোর করুন পাঠাও ফেস্ট-এ!

অবৈধ মোবাইল হ্যান্ডসেট শনাক্ত ও নিবন্ধনে বিটিআরসির এনইআইআর ব্যবস্থা
নির্বাচিত

আনঅফিশিয়াল ফোন বন্ধে এবার চূড়ান্ত পদক্ষেপ নিতে চায় বিটিআরসি

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ
প্রযুক্তি সংবাদ

টেকজুমে সংবাদ প্রকাশের পর আইফোন রিপ্লেসমেন্ট পেলেন সিয়াম

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

09 October 2021

কবে আসছে নতুন ম্যাকবুক প্রো?

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix