Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাজারের হাই-এন্ড স্মার্টফোনগুলোর প্রতিযোগিতা বাড়াতে ভিভো এক্স৭০ প্রো ৫জি

বাজারে হাই-এন্ড স্মার্টফোনের প্রতিযোগী ভিভো এক্স৭০ প্রো ৫জি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 23 November 2021
বাজারের হাই-এন্ড স্মার্টফোনগুলোর প্রতিযোগিতা বাড়াতে ভিভো এক্স৭০ প্রো ৫জি
Share on FacebookShare on Twitter

গত বছর বাংলাদেশের বাজারে এসেছিলো বেশ কয়েকটি হাই-এন্ড স্মার্টফোন। এর মধ্যে আলোচিত স্মার্টফোন ছিলো স্যামসাংয়ের- গ্যালাক্সি এস২০ (ফ্যান এডিশন) এবং গ্যালাক্সি নোট২০। চলতি বছরের শুরুতে প্রশংসিত হয়েছিল স¥ার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো এক্স৬০প্রো।

এদিকে, ২০২১ সালে এরপর আর তেমন কোনো হাই-এন্ড স্মার্টফোন আসেনি দেশের স্মার্টফোন বাজারে। বছরের শেষ প্রান্তিকে এসে নতুন করে চমক দেখিয়েছে গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো তাদের হাই-এন্ড স্মার্টফোন ভিভো এক্স৭০ প্রো৫জি দিয়ে।

গত মাসে বাজারে আসার পর ইতিমধ্যেই তুমুল প্রশংসা কুঁড়িয়েছে এক্স৭০ প্রো৫জি। ধারণা করা হচ্ছে গেলো বছরের গ্যালাক্সি এস২০ (ফ্যান এডিশন) এবং গ্যালাক্সি নোট২০’কে প্রতিযোগিতা দেবে এক্স৭০ প্রো৫জি।

বাংলাদেশের গ্রাহকরা সাম্প্রতিককালে আগ্রহী হয়ে উঠেছেন হাই-এন্ড স্মার্টফোনের প্রতি। এই গ্রাহকদের জন্যেই বর্তমান স্মার্টফোন বাজারের টপ তিনটি স্মার্টফোনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য নিয়ে আমাদের আজকের আয়োজন-

ভিভো এক্স৭০ প্রো৫জি: বাজারে সবচেয়ে নতুন স্মার্টফোন হিসেবে শুরু করা যাক ভিভো এক্স৭০ প্রো৫জি দিয়েই। প্রিমিয়াম স্মার্টফোনগুলোর মধ্যে কেউ খোঁজেন বেস্ট ব্যাটারি, কেউ ক্যামেরা আবার কেউ ডিজাইন। এই সবগুলো চাহিদার সমন্বয় রয়েছে ভিভো’র নতুন এই মডেলে। মূলত, এক্স৭০ প্রো৫জি এর চমক এর ক্যামেরায়। ভিভো এই স্মার্টফোনের ক্যামেরায় যুক্ত করা হয়েছে বিখ্যাত লেন্স নির্মাতা প্রতিষ্ঠান কার্ল জেইসের চারটি পোর্ট্রইেট ক্যামেরা লেন্সের আদলে- বায়োটার, ডিসটাগন, প্ল্যানার, এবং সোনার ফিল্টারস; যার সবগুলোই ব্যয়বহুল এবং প্রফেশনাল ক্যামেরা লেন্স বলে ফটোগ্রাফার ও সিনেমাটোগ্রাফারদের কাছে পরিচিত। এছাড়াও জেইসের আরো একটি ক্যামেরা প্রযুক্তি; টি* কোটিং যুক্ত হয়েছে এক্স৭০ প্রো৫জি’তে। এই টি* কোটিং হলো ছবি তোলার সময় আলোর প্রতিফলন হ্রাসে কাজ করে, আলোর প্রতিফলনকে স্বচ্ছ করে লেন্সের মাধ্যমে ছবির ঘোস্টিং এবং নয়েজ কমিয়ে আনে।

এতো গেলো ক্যামেরা প্রযুক্তির কথা। স্টোরেজেও চমক রেখেছে ভিভো। এক্স৭০ প্রো৫জি’ তে রয়েছে ১২ গিগাবাইট র‌্যাম এবং ২৫৬ গিগাবাইটের রম। যুক্ত হয়েছে ৪৪৫০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। ফ্ল্যাগশিপ এই স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে কসমিক ব্ল্যাক ও অরোরা ডন রঙে। ভিভো এক্স৭০ প্রো৫জি এর বাজার মূল্য ৭২,৯৯০ টাকা।

স্যামসাং গ্যালাক্সি এস২০ (ফ্যান এডিশন) :
৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরার সঙ্গে গ্যালাক্সি এস২০ ফোনে রয়েছে ত্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। পেছনের ক্যামেরাগুলো যথাক্রমে ৮ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা, ১২ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির সঙ্গে রয়েছে ২৫ ওয়াটের একটি ফাস্ট চার্জার। স্টোরেজের ক্ষেত্রে গ্যালাক্সি এস২০ স্মার্টফোনে রয়েছে ৮ গিগাবাইট র‌্যাম এবং ১২৮ গিগাবাইট রম। স্যামসাং এস২০ পাওয়া যাচ্ছে ক্লাউড মিন্ট, ক্লাউডি নেভি এবং ক্লাউড রেড রঙে। মূল্য ৬৪ হাজার ৯৯৯ টাকা।

গ্যালাক্সি নোট ২০:
৯৯ হাজার ৯৯৯ টাকার এই স্মার্টফোনে ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি রম রয়েছে। ১০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরার সাথে ত্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে গ্যালাক্সি নোট২০ স্মার্টফোনে। রিয়ার ক্যামেরাগুলো যথাক্রমে ৬৪ মেগাপিক্সেল, ১২ মেগাপিক্সেল এবং ১২ মেগাপিক্সেলের। ৮কে মানের ভিডিও করার সক্ষমতাও রয়েছে গ্যালাক্সি নোট ২০’তে। এর ব্যাটারি সক্ষমতা ৪৩০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের। রয়েছে ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি। বাজারে গ্যালাক্সি নোট২০ পাওয়া যাচ্ছে মিসটিক ব্রোঞ্জ এবং মিসটিক গ্রিন রঙে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

চমকে দেবে ওয়ানপ্লাসের নতুন ফোন!
নির্বাচিত

চমকে দেবে ওয়ানপ্লাসের নতুন ফোন!

স্মার্টফোনের ব্যাটারির সমস্যার ৪ সমাধান
নির্বাচিত

স্মার্টফোনের ব্যাটারির সমস্যার ৪ সমাধান

দাম কমিয়ে ফিরে এলো গ্যালাক্সি জে টু কোর
নির্বাচিত

দাম কমিয়ে ফিরে এলো গ্যালাক্সি জে টু কোর

চলতি বছর তথ্যপ্রযুক্তি খাতে ব্যয় বাড়বে
নির্বাচিত

চলতি বছর তথ্যপ্রযুক্তি খাতে ব্যয় বাড়বে

শাওমি ১৩ আল্ট্রা: ৫০ মেগাপিক্সেলের দুর্দান্ত ক্যামেরার ফোন
নির্বাচিত

শাওমি ১৩ আল্ট্রা: ৫০ মেগাপিক্সেলের দুর্দান্ত ক্যামেরার ফোন

ফ্রিতে কয়েক লাখ মাস্ক-পিপিই দেবে শাওমি
নির্বাচিত

ফ্রিতে কয়েক লাখ মাস্ক-পিপিই দেবে শাওমি

Load More

ট্রেন্ডিং টপিক

গ্রামীণফোনের কাছে ৫ শতাংশ মুনাফার বকেয়া দাবি সাবেক কর্মীদের
টেলিকম

৫ শতাংশ বকেয়া পরিশোধের দাবি, ‘একপেশে’ চার্জশিটের প্রতিবাদ গ্রামীণফোনের সাবেক কর্মীদের

‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া
অর্থ ও বাণিজ্য

‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া

প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি
প্রযুক্তি সংবাদ

প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি

ওয়ারেন্টি থাকলেও চার মাসে মেরামত হয়নি হাইসেন্সের ফ্রিজ
প্রযুক্তি সংবাদ

ওয়ারেন্টি থাকলেও চার মাসে মেরামত হয়নি হাইসেন্সের ফ্রিজ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো
প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

প্রচলিত স্মার্টফোনের নকশা থেকে কিছুটা ভিন্ন পথে হাঁটতে...

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 November 2021

বাজারের হাই-এন্ড স্মার্টফোনগুলোর প্রতিযোগিতা বাড়াতে ভিভো এক্স৭০ প্রো ৫জি

Techzoom.TV |
TechzoomTV