Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৪ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টওয়াচ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 1 June 2022
যে স্মার্টওয়াচে গেম খেলতে লাগবে না ইন্টারনেট
Share on FacebookShare on Twitter

বর্তমানে ফ্যাশনের এক অন্যতম অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে স্মার্টওয়াচ। অসংখ্য স্পোর্টস ও ফিটনেসযুক্ত স্মার্টওয়াচে আছে বিভিন্ন সুবিধা। ওয়েদার আপডেট, অ্যালার্ম, মিউজিক, ক্যামেরা কন্ট্রোল সবই থাকছে এতে। ব্লুটুথ কলিং ফিচার, গান শোনার কাজও সেরে নেওয়া যায় এ স্মার্টওয়াচে।

এ জন্য দিন দিন স্মার্টওয়াচ হয়ে উঠছে সবার পছন্দের পণ্য। অ্যাপলের স্মার্টওয়াচের অন্যান্য পণ্যের মতোই একটু দামি হয়ে থাকে। যে কারণে অনেকের সাধ্য না থাকায় এ স্মার্টওয়াচ কিনতে পারেন না। তবে অল্প দামের মধ্যেও কিন্তু খুব ভালো স্মার্টওয়াচ পাওয়া যায় বাজারে।

৪ হাজার টাকার মধ্যে কিনতে পারবেন এমন সেরা ৫ স্মার্টওয়াচ সম্পর্কে জেনে নেওয়া যাক-

ফায়ার বোল্ট টক ২
সম্প্রতি ভারতীয় বাজারে এসেছে ফায়ার বোল্ট টক ২ স্মার্টওয়াচটি। একাধিক স্বাস্থ্য ও স্পোর্টস ফিচারসহ এসেছে স্মার্টঘড়িটি। এ ছাড়া আরও থাকছে একাধিক ওয়াচফেস। ওয়েদার আপডেট, মিউজিক, ক্যামেরা কন্ট্রোল, ফিমেল মেনস্ট্রুয়াল সাইকেল ট্র্যাকার তো থাকছেই। পানি ও ধুলা থেকে সুরক্ষা দিতে এটি আইপি৬৮ রেটিংসহ এসেছে ঘড়িটি।

ভারতীয় বাজারে স্মার্টওয়াচটির দাম ২,৪৯৯ টাকা। ব্ল্যাক, হোয়াইট, ব্লু, রোজ গোল্ড এবং গ্রিন কালার অপশনে ক্রেতাদের জন্য ই-কমার্স সাইট আমাজনে পাওয়া যাচ্ছে নতুন স্মার্টওয়াচটি।

বোট ওয়েভ নিও
১.৬৯ ইঞ্চি টাচ ডিসপ্লেসহ ঘড়িটিতে আছে এসপি০২ মনিটর, হার্ট রেট সেন্সর। একবার ফুল চার্জে সাত দিন পর্যন্ত চলবে স্মার্টঘড়িটি। ঘড়িটির ওজন মাত্র ৩৫ গ্রাম। যে কোনো বয়সী নারী-পুরুষ ব্যবহার করতে পারবেন ঘড়িটি।

ভারতীয় বাজারে বোট ওয়েভ নিও স্মার্টওয়াচের দাম ১,৭৯৯ টাকা। ফ্লিপকার্টে ঘড়িটি ব্ল্যাক, ব্লু এবং বারগান্ডি কালার অপশনে ক্রেতারা বেছে নিতে পারবেন। এর সঙ্গে পাবেন ১২ মাসের ওয়্যারেন্টি।

কসমস লিউক্স
পেবল সংস্থার কসমস সিরিজের নতুন একটি স্মার্টওয়াচ হচ্ছে কসমস লিউক্স। ব্লুটুথ কলিং ফিচারসহ ঘড়িটিতে আছে নির্দিষ্ট হেলথ সেন্সর। এমনকি স্মার্টওয়াচটিতে একাধিক স্পোর্টস মোডও থাকছে ব্যবহারকারীদের জন্য। একবার চার্জে ৭ দিন চলবে।

ই-কমার্স সাইট ফ্লিপকার্টে পেবল কসমস লিউক্স স্মার্টওয়াচ পাওয়া যাচ্ছে ৩,৯৯৯ টাকায়। ক্রেতারা স্পেস ব্ল্যাক, মিডনাইট গোল্ড এবং আইভরি গোল্ড কালার অপশন পাবেন ঘড়িটিতে।

রিয়েলমি টেক লাইফ ওয়াচ এসজেড১০০
রিয়েলমি টেকলাইফ ওয়াচ এসজেড১০০ স্মার্টওয়াচটিতে ফিটনেস প্রেমীদের জন্য আছে ২৪টি স্পোর্টস মোড। এর মধ্যে থাকছে রানিং, ওয়াকিং, সাইক্লিং, ফুটবল, যোগ, ড্যান্সিং ইত্যাদি। তদুপরি, ব্যবহারকারীর স্বাস্থ্যের খেয়াল রাখতে এতে যে শুধুমাত্র হার্ট রেট সেন্সর, এসপি০২ সেন্সর, স্লিপ ট্র্যাকার এবং স্কিন টেম্পারেচার সেন্সর।

এ ছাড়া মিউজিক কন্ট্রোল, ক্যামেরা কন্ট্রোল, স্টপ ওয়াচ, টাইম, অ্যালার্ম, ওয়েদার, ফাইন্ড ফোন এবং ফ্ল্যাশ লাইট আছে ঘড়িটিতে। ভারতীয় বাজারে রিয়েলমি টেক লাইফ ওয়াচ এসজেড১০০ স্মার্টওয়াচটির দাম ২,৪৯৯ টাকা। সংস্থার নিজস্ব ওয়েবসাইট এবং ই-কমার্স সাইট আমাজনের মাধ্যমে এটি কিনতে পারবেন।

বোট ওয়াচ প্রিমিয়া
১.৩৯ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের স্মার্টওয়াচটিতে রেজ্যুলেশন থাকছে ৪৫৪x৪৫৪ পিক্সেল। মেটালিক ডিজাইনের এ স্মার্টওয়াচে আছে অলওয়েজ অন ডিসপ্লে। ঘড়িটির মাধ্যমে স্লিপ প্যাটার্ন ট্র্যাক করার সঙ্গে ব্যবহারকারী দিনে কতটা ডিসট্যান্স অতিক্রম করেছেন এবং কতটা ক্যালরি বার্ন করেছেন, তা জানা সম্ভব। সঙ্গে ভাইব্রেশন অ্যালার্ট এবং স্মার্ট ফোনের বিভিন্ন অ্যাপস নোটিফিকেশন।

ব্ল্যাক এবং ব্লু কালার অপশনে ঘড়িটি বেছে নিতে পারবেন। ই-কমার্স সাইট আমাজনে বোট ওয়াচ প্রিমিয়া স্মার্টওয়াচের দাম ৩,৯৯৯ টাকা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্মার্টওয়াচ

এই বিভাগ থেকে আরও পড়ুন

আসছে রিয়েলমির ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরার ফোন
নির্বাচিত

ছুটির সময়ে বেশি ব্যবহৃত হচ্ছে যেসব ডিভাইস

অক্টোবরে চীনে মোবাইল ফোনের চালান বেড়েছে
নির্বাচিত

অক্টোবরে চীনে মোবাইল ফোনের চালান বেড়েছে

আপনার কল রেকর্ড হচ্ছে কি না বুঝবেন যেভাবে
নির্বাচিত

আপনার কল রেকর্ড হচ্ছে কি না বুঝবেন যেভাবে

ডিজিটাল ব্যাংক করতে লাগবে ৫০০ কোটি টাকা মূলধন
নির্বাচিত

ডিজিটাল ব্যাংক করতে লাগবে ৫০০ কোটি টাকা মূলধন

ই-ক্যাব নির্বাচন ২০২২-২০২৪: দ্য চেঞ্জ মেকার্স টিমের প্যানেল ঘোষনা
ই-কমার্স

ই-ক্যাব নির্বাচন ২০২২-২০২৪: দ্য চেঞ্জ মেকার্স টিমের প্যানেল ঘোষনা

এক চার্জে ১২ দিন চলবে এই ফিচার ফোন
নির্বাচিত

এক চার্জে ১২ দিন চলবে এই ফিচার ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

নতুন আইফোন কিনে ক্যামেরায় ধুলা পেলেন গ্রাহক, দায় নিচ্ছে না ড্যাজল
নির্বাচিত

নতুন আইফোন কিনে ক্যামেরায় ধুলা পেলেন গ্রাহক, দায় নিচ্ছে না ড্যাজল

‘AI সম্ভাবনা ও প্রেক্ষাপট’ বইয়ের মোড়ক উন্মোচন
প্রযুক্তি সংবাদ

‘AI সম্ভাবনা ও প্রেক্ষাপট’ বইয়ের মোড়ক উন্মোচন

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ
প্রযুক্তি সংবাদ

টেকজুমে সংবাদ প্রকাশের পর আইফোন রিপ্লেসমেন্ট পেলেন সিয়াম

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 June 2022

৪ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টওয়াচ

Techzoom.TV |
TechzoomTV