Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গান ও সেলফিসহ সবই হবে স্মার্ট জ্যাকেটে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৮ জুলাই ২০২২
গান ও সেলফিসহ সবই হবে স্মার্ট জ্যাকেটে
Share on FacebookShare on Twitter

স্মার্ট সব গ্যাজেটের কারণে আমাদের জীবন হয়ে উঠছে আরও সহজ। লেটেস্ট টেকনোলজির সহায়তায় নির্মিত পণ্যগুলোর মধ্যে এমন কিছু অত্যাশ্চর্য জিনিসও আছে, যেগুলো সম্পর্কে খুব কম লোকই জানেন। অনেক মানুষের কাছে এগুলো অকল্পনীয়ও বটে! স্মার্ট ঘড়ি থেকে শুরু করে চশমা যেমন ফ্যাশনের অনুষঙ্গ; তেমনই অনেক কাজেও লাগছে। তবে স্মার্ট জ্যাকেটের কথা জানেন কি?

বিশ্বের জনপ্রিয় টেক জায়ান্ট গুগল বেশ কয়েক বছর আগেই বাজারে এনেছে স্মার্ট এক জ্যাকেট। জনপ্রিয় ব্র্যান্ড লিভাইসের সঙ্গে যুক্ত হয়ে অভূতপূর্ব জ্যাকেট তৈরি করেছে গুগল। সংস্থাটি জ্যাকুয়ার্ড ব্র্যান্ডিংয়ের অধীনে প্রোডাক্টটি বিক্রি করেছিল।

জ্যাকেটিতে গান শোনা, সেলফি তোলা এমনকি ব্লুটুথ কলিংয়ের সুবিধাও দেওয়া হয়েছিল। ২০১৯ সালে প্রথম এটিকে বাজারে এনেছিল গুগল। যেটি তৈরির পরিকল্পনা কিন্তু ২০১৭ সাল থেকেই শুরু হয়। আপাতদৃষ্টিতে সাধারণ আর দশটা ব্র্যান্ডের জ্যাকেটের সঙ্গে এর তেমন কোনো অমিল পাবেন না। তবে সাধারণ কোনো জ্যাকেটের সঙ্গে এর তুলনাও করতে পারবেন না।

মূল কারণ হলো, জ্যাকেটটিতে একগুচ্ছ অসাধারণ ফিচার দেওয়া হয়েছে। স্মার্ট জ্যাকেটটিতে কোম্পানি একটি ব্লুটুথ এনাবেলড ‘ট্যাগ’ দিয়েছে। যেটি জ্যাকেটের বাঁ হাতায় আটকানো। আকারে খুবই ছোট ট্যাগটি টাচপ্যাডের মতো কাজ করে, যার সাহায্যে মিউজিক কন্ট্রোল করার পাশাপাশি বিভিন্ন অ্যাপকে নিয়ন্ত্রণ করতে পারবেন ব্যবহারকারীরা। এ ছাড়া কোনো নোটিফিকেশন এলে ট্যাগটি ভাইব্রেট করবে।

জ্যাকেটটিকে ব্যবহার করার জন্য ব্যবহারকারীদের ফোনে ‘জ্যাকুয়ার্ড’ অ্যাপ্লিকেশন ইনস্টল রাখতে হবে। অ্যাপটি ব্যবহারকারীদের প্রতিটি অঙ্গভঙ্গি বুঝে নিয়ে জ্যাকেটটি তাদের নির্দেশনা মাফিক কাজ করতে পারবে। এ ছাড়া ব্যবহারকারীরা তাদের পছন্দ অনুযায়ী জ্যাকেটটিকে প্রোগ্রাম করতে পারবেন। এমনকি নিজেদের প্রতিটি অঙ্গভঙ্গিতে বিভিন্ন ফাংশন ডিকোডও করে রাখতে পারবেন।

জ্যাকেটটির সাহায্যে ব্যবহারকারীরা মিউজিক প্লে এবং পজ করতে পারবেন। নেক্সট, প্রিভিয়াস, অ্যাওয়্যার মোডের মতো ফিচার পাওয়া যাবে জ্যাকেটটিতে। এতে গুগল অ্যাসিস্ট্যান্টসহ বিভিন্ন ধরনের অ্যালার্ট, সেলফি ক্লিক, লাইট, নেভিগেশন ফিচারও আছে। অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত জ্যাকেটটিকে কোনোমতেই পানি দিয়ে ধোয়া যাবে না।

জ্যাকেটটি ২০১৯ সালে যখন লঞ্চ হয়; তখন দাম ধার্য করা হয়েছিল ১৯৮ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ হাজার টাকা।

এই বিভাগ থেকে আরও পড়ুন

নতুন অ্যান্টেনা আসতে পারে আইফোনে
কিভাবে করবেন

আইফোন রিসেট দেয়ার কৌশল

সোলার প্যানেল থাকবে শাওমির ফোনে
নির্বাচিত

সোলার প্যানেল থাকবে শাওমির ফোনে

বিশ্বের মেগা ট্রেড শো চীনের ক্যান্টন ফেয়ারে ৪র্থ বারের মতো অংশ নিচ্ছে ওয়ালটন
নির্বাচিত

বিশ্বের মেগা ট্রেড শো চীনের ক্যান্টন ফেয়ারে ৪র্থ বারের মতো অংশ নিচ্ছে ওয়ালটন

ওয়ানপ্লাস: ১৪ হাজার টাকায় ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন
নির্বাচিত

ওয়ানপ্লাস: ১৪ হাজার টাকায় ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন

ডেস্কটপ ও ল্যাপটপ ছাড়াই বাসায় করুন অফিসের কাজ!
নির্বাচিত

ডেস্কটপ ও ল্যাপটপ ছাড়াই বাসায় করুন অফিসের কাজ!

অনুমতি ছাড়াই কপিরাইটকৃত গান বিজ্ঞাপনে ব্যবহার করেছে গ্রামীণফোন
টেলিকম

অনুমতি ছাড়াই কপিরাইটকৃত গান বিজ্ঞাপনে ব্যবহার করেছে গ্রামীণফোন

Load More

ট্রেন্ডিং টপিক

শাওমির ‘ঈদ উইথ শাওমি’ মেগা ক্যাম্পেইন: সিঙ্গাপুর ভ্রমণ ও নিশ্চিত উপহারের ছড়াছড়ি!
নির্বাচিত

শাওমির ‘ঈদ উইথ শাওমি’ মেগা ক্যাম্পেইন: সিঙ্গাপুর ভ্রমণ ও নিশ্চিত উপহারের ছড়াছড়ি!

ইরানকে কি চীন উদ্ধার করতে আসবে?
বিবিধ

ইরানকে কি চীন উদ্ধার করতে আসবে?

কেয়ামত ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইরান! কেমন এই অস্ত্র?
বিবিধ

কেয়ামত ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইরান! কেমন এই অস্ত্র?

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!
বিবিধ

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix