Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্টওয়াচের বাজার গত চার বছরে বেড়ে দ্বিগুণ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 13 September 2022
স্বাস্থ্য সুরক্ষায় স্মার্টওয়াচে নতুন ফিচার আনবে হুয়াওয়ে
Share on FacebookShare on Twitter

চীনে শিশুদের স্মার্টওয়াচের বাজার গত চার বছরে বেড়ে দ্বিগুণ হয়েছে। এক্সটিসি ও অন্যান্য যুবকেন্দ্রিক ইলেকট্রনিকস নির্মাতাদের ক্রমবর্ধমান জনপ্রিয়তার কারণে দেশটিতে স্মার্টওয়াচের বাজার বেড়েছে বলে জানা গিয়েছে। নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

চার বছরে সম্প্রসারণের ধারা অব্যাহত থাকলেও চলতি বছরে চীনে স্মার্টওয়াচ বিক্রিতে ভাটা পড়তে পারে। প্রযুক্তি কোম্পানিগুলোর বিরুদ্ধে বেইজিংয়ের সাম্প্রতিক কড়া তদারকি এতে ভূমিকা রাখতে পারে। স্মার্টওয়াচ বেশি ব্যবহারে শিশুদের দৈনন্দিন জীবন ও শিক্ষা গ্রহণ বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা তদারকি সংস্থার।

চীনের বাজারে স্মার্টওয়াচ বিক্রিতে বেশ শক্তিশালী অবস্থান এক্সটিসির। গুয়াংডংভিত্তিক বিবিকে ইলেকট্রনিকসের মালিকানাধীন প্রতিষ্ঠানটি ২০১৫ সালে স্মার্টওয়াচ বিক্রি শুরু করে। এর বেশির ভাগ স্মার্টওয়াচের দাম ৫৯৮ থেকে ১ হাজার ৯৯৮ ইউয়ান (৮৬ থেকে ২৮৮ ডলার)।

চীনা থিঙ্ক ট্যাঙ্ক হুয়াজিং ইন্ডাস্ট্রি রিসার্চ ইনস্টিটিউট অনুসারে, ২০২০ সালে চীনে শিশুদের জন্য ২ কোটি ৯৯ লাখ স্মার্টওয়াচ বিক্রি হয়েছে। এ হার ২০১৬ সালে স্মার্টওয়াচ বিক্রির প্রায় দ্বিগুণ। ওই বছর দেশটিতে শিশুদের জন্য স্মার্টওয়াচ বিক্রি হয়েছিল ১ কোটি ৫০ লাখ।

২০২০ সালে সবচেয়ে বেশি স্মার্টওয়াচ বিক্রি করেছে বিবিকে। বর্তমানে দেশটির স্মার্টওয়াচ বাজারে বিবিকের হিস্যা ৩০ শতাংশের বেশি রয়েছে। এরপর হুয়াওয়ে টেকনোলজির ২০ শতাংশ ও বেইজিংভিত্তিক কিউ বিয়াও টেকনোলজির ১০ শতাংশ বাজার হিস্যা রয়েছে।

বিবিকের এক্সটিসি ব্র্যান্ডের একটি জনপ্রিয় মেসেজিং অ্যাপ ওয়েইলিয়াও। অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীরা অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের মতো একে অন্যের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতে পারে। পাশাপাশি বার্তা বিনিময়, গ্রুপও তৈরি করা যায় অ্যাপটির মাধ্যমে।

চীনের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থী জানায়, সে বন্ধুদের সঙ্গে ওয়েইলিয়াও ব্যবহার করে সবসময় বার্তা আদান-প্রদান করে। চীনা অনলাইন গণমাধ্যম অ্যাপটির ক্রমবর্ধমান জনপ্রিয়তার বিষয়টি লক্ষ করেছে। পাশাপাশি ওয়েইলিয়াও দেশটির বৃহত্তম মেসেজিং অ্যাপ উইচ্যাটকে টেক্কা দিতে পারে বলেও একটি সূত্রে জানা গিয়েছে।

চীনের বাজারে স্মার্টওয়াচ বিক্রি ক্রমবর্ধমান বাড়ায় জনগণের পাশাপাশি দেশটির সরকারও উদ্বিগ্ন রয়েছে। এ কারণে সরকার এটির দ্রুত বিস্তার রোধে এ-সম্পর্কিত নীতিমালা আরো কঠোর করছে বলে জানা গিয়েছে।

গত ২৮ জুলাই দেশটির দক্ষিণাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশে পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটি একটি নীতিমালা পাস করে। এ নীতিমালায় কিন্ডারগার্টেন, প্রাথমিক স্কুল ও জুনিয়র হাইস্কুলের শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে স্মার্টফোন ও স্মার্টওয়াচ আনায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ১ সেপ্টেম্বর এ নীতিমালা কার্যকর হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্মার্টওয়াচস্মার্টওয়াচে

এই বিভাগ থেকে আরও পড়ুন

অভিনব প্রযুক্তির সাথে বাজারে এলো গ্যালাক্সি এ৫২ ও এ৭২
নির্বাচিত

অভিনব প্রযুক্তির সাথে বাজারে এলো গ্যালাক্সি এ৫২ ও এ৭২

ঈদের কেনাকাটায় ১০ হাজার টাকার মধ্যে ৮ স্মার্টফোন
নির্বাচিত

ঈদের কেনাকাটায় ১০ হাজার টাকার মধ্যে ৮ স্মার্টফোন

ঘুরে দাঁড়াতে চায় এলজি
নির্বাচিত

আর পাওয়া যাবে না এলজির ফোন

অসাধারণ এক টেকসই ফোন সি৬১ নিয়ে হাজির হচ্ছে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি
নির্বাচিত

অসাধারণ এক টেকসই ফোন সি৬১ নিয়ে হাজির হচ্ছে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি

Moto G57 Power
নির্বাচিত

মটোরোলা কম দামে গেমিং ফোন আনল

শক্তিশালী ক্যামেরায় নতুন ডিজাইনে সনির ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে
নির্বাচিত

শক্তিশালী ক্যামেরায় নতুন ডিজাইনে সনির ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো ভি৮০
প্রযুক্তি সংবাদ

দেশের বাজারে পাওয়া যাচ্ছে ভিভো ভি৮০

চকরিয়ায় চোরাই ফোনের আইএমইআই পরিবর্তনের চক্রের দুই সদস্য গ্রেপ্তার
প্রযুক্তি সংবাদ

চকরিয়ায় চোরাই ফোনের আইএমইআই পরিবর্তনের চক্রের দুই সদস্য গ্রেপ্তার

এআই ডেটা সেন্টারের চাপে পরিবেশ রক্ষায় হিমশিম খাচ্ছে মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ
প্রযুক্তি সংবাদ

টেকজুমে সংবাদ প্রকাশের পর আইফোন রিপ্লেসমেন্ট পেলেন সিয়াম

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

13 September 2022

স্মার্টওয়াচের বাজার গত চার বছরে বেড়ে দ্বিগুণ

Techzoom.TV |
TechzoomTV