Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভারতে পিক্সেল ফোন উৎপাদন করবে গুগল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 14 September 2022
গুগলের পিক্সেল ৫ ফোনে অনবদ্য ফিচার
Share on FacebookShare on Twitter

আইফোন উৎপাদন শুরুর পর এবার ভারতে গুগলের পিক্সেল ফোনও উৎপাদন শুরু হচ্ছে। সম্প্রতি এ তথ্য নিশ্চিত করেছে অ্যালফাবেট মালিকানাধীন কোম্পানিটি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গিয়েছে।

চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বিরাজমান চাপা উত্তেজনা এবং চীনের নাজুক কভিড পরিস্থিতির ফলে অ্যাপলের পর গুগলও তাদের পিক্সেল ফোন ভারতে উৎপাদন করার কথা ভাবছে। গুগলের পিক্সেল ফোন নির্মাতা অ্যালফাবেট এ ব্যাপারে তাত্ক্ষণিক কোনো মন্তব্য না করলেও রয়টার্স জানিয়েছে, প্রতিষ্ঠানটি ভারতের প্রযুক্তিপণ্য নির্মাতাদের কাছ থেকে বার্ষিক ৫-১০ লাখ পিক্সেল ফোন তৈরির জন্য দরপত্র আহ্বান করেছে, যা ডিভাইসটির আনুমানিক বার্ষিক উৎপাদনের ১০-২০ শতাংশ।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই চলতি বছরের শুরুতে ভারতে ফোন উৎপাদনের একটি পরিকল্পনার কথা জানালেও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে ভারতে গুগলের পিক্সেল ফোন উৎপাদন শুরু হলেও চীন থেকেই কাঁচামাল আমদানি করতে হবে।

অন্যদিকে বার্তা সংস্থা নিক্কেইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যালফাবেট ইনকরপোরেশন ভিয়েতনামকেও উৎপাদনের আরেকটি কেন্দ্র হিসেবে বিবেচনায় রেখেছে।

এদিকে একই কারণে স্মার্টফোন খাতে গুগলের মূল প্রতিদ্বন্দ্বী অ্যাপল ভারতে এরই মধ্যে চুক্তিভিত্তিক উৎপাদনকারী সংস্থা ফক্সকন ও উইস্ট্রনের মাধ্যমে আইফোন ১৩ পর্যন্ত অন্তত চারটি মডেলের উৎপাদন চালাচ্ছে। সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী সবকিছু ঠিক থাকলে তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান উইস্ট্রন করপোরেশনের সঙ্গে হাত মিলিয়ে ৭ সেপ্টেম্বর বাজারে আসা আইফোন ১৪ উৎপাদন করবে ভারতের টাটা গ্রুপ।

প্রসঙ্গত, বেশ কয়েক মাস ধরে চীনে ফের মাথাচাড়া দিয়েছে কভিড সংক্রমণ। এ আবহে বেইজিংয়ের তরফে বিশ্বের অন্যতম প্রযুক্তিপণ্য উৎপাদন কেন্দ্র সাংহাইসহ অন্যান্য শহরেও কঠোরভাবে জিরো কভিড নীতি কার্যকর করায় প্রযুক্তিপণ্যের বৈশ্বিক সরবরাহ থমকে যায়। অতিসম্প্রতি এশীয় দেশটির সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র চীন থেকে কিছু উন্নত প্রযুক্তিপণ্যের আমদানি নিষিদ্ধ করে।

অ্যালফাবেট আগামী ৬ অক্টোবর আমেরিকায় নতুন মডেলের পিক্সেল ফোন এবং তাদের প্রথম স্মার্টওয়াচ বাজারে আনবে বলেও জানিয়েছে রয়টার্স।

গত মাসের শেষের দিকে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, ভারতে আইফোন ১৪ নির্মাণের যন্ত্রাংশ পাঠানো শুরু করেছে অ্যাপল। আইফোন ১৪ তৈরির যন্ত্রাংশ চেন্নাই কারখানায় পাঠানো এবং সেখানে অ্যাসেম্বল করার প্রক্রিয়া শুরু করেছে অ্যাপলের অন্যতম সরবরাহকারী ফক্সকন। ওয়াশিংটনের সঙ্গে বেইজিংয়ের উত্তেজনা বৃদ্ধির সঙ্গে সঙ্গে চীনের বিকল্প ম্যানুফ্যাকচারিং হাব খোঁজা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে গুগল, অ্যাপল ও স্যামসাংয়ের মতো কোম্পানির।

বিষয়সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গিয়েছে, ভারতে আইফোন ১৪ উৎপাদন বাড়ানোর জন্য সরবরাহকারীদের সঙ্গে কাজ শুরু হয়েছে। ভারতে অক্টোবর বা নভেম্বরের শেষ নাগাদ প্রথম আইফোন ১৪ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। যদিও এ বিষয়ে রয়টার্সের অনুরোধ সত্ত্বেও তাত্ক্ষণিক কোনো মন্তব্য করেনি মাকিন এ প্রযুক্তিপ্রতিষ্ঠান।

গত সপ্তাহে নিক্কেইয়ের এক প্রতিবেদনে বলা হয়, প্রযুক্তিপ্রতিষ্ঠানটির সরবরাহকারীরা ভিয়েতনামে প্রথমবারের মতো অ্যাপল ওয়াচ ও ম্যাকবুক উৎপাদনের পরিকল্পনা করছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গুগল পিক্সেল ফোনপিক্সেল ফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

নতুন ইয়ারবার্ড আনল ভিভো
নির্বাচিত

নতুন ইয়ারবার্ড আনল ভিভো

পোকো এক্স৩ এনএফসি বনাম ইনফিনিক্স নোট ১১ এসঃ কোনটি সেরা ফোন দেখে নিন
নির্বাচিত

পোকো এক্স৩ এনএফসি বনাম ইনফিনিক্স নোট ১১ এসঃ কোনটি সেরা ফোন দেখে নিন

আইসিটিতে ১০ লাখ কর্মসংস্থানের কথা জানালেন তারেক রহমান
নির্বাচিত

আইসিটিতে ১০ লাখ কর্মসংস্থানের কথা জানালেন তারেক রহমান

পাগল বেশে নারীদের উত্ত্যক্ত করা সেই কন্টেন্ট ক্রিয়েটর খালিদ গ্রেপ্তার
নির্বাচিত

পাগল বেশে নারীদের উত্ত্যক্ত করা সেই কন্টেন্ট ক্রিয়েটর খালিদ গ্রেপ্তার

স্যামসাংয়ের অর্ধেক দামে হুয়াওয়ের ফ্লিপ ফোন!
নির্বাচিত

স্যামসাংয়ের অর্ধেক দামে হুয়াওয়ের ফ্লিপ ফোন!

ইউটিউবে অ্যাডাল্ট কনটেন্ট আসা বন্ধ করার উপায়
কিভাবে করবেন

ইউটিউব ভিডিও থেকে যেভাবে ক্লিপ তৈরি করবেন

Load More

ট্রেন্ডিং টপিক

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!
টেলিকম

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ
প্রযুক্তি সংবাদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা
অর্থ ও বাণিজ্য

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

অনলাইনে খাবার ডেলিভারি প্রতিষ্ঠান ফুডপান্ডার রাইডারদের কম পারিশ্রমিক...

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

14 September 2022

ভারতে পিক্সেল ফোন উৎপাদন করবে গুগল

Techzoom.TV |
TechzoomTV