Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইফোনকে টেক্কা দিতে আসা নাথিং ফোন বিক্রিতে রেকর্ড

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 16 September 2022
আইফোনের বিকল্প ‘নাথিং ফোন’ বাজারে আসছে
Share on FacebookShare on Twitter

লন্ডনভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান নাথিং তাদের প্রথম স্মার্টফোন ‘নাথিং ফোন-১’ বিশ্ববাজারে উন্মোচন করেছে গত ১২ জুলাই। ওয়ানপ্লাসের সাবেক সহ-প্রতিষ্ঠাতা কার্ল পেইনের তৈরি নাথিং ফোন বাজারে আসার পরই নানা অভিযোগ ওঠে ফোনটি নিয়ে। তবে এসব অভিযোগ পেছনে ফেলে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে আস্থা তৈরি করে নিয়েছে নাথিং ফোন। ভারতের বাজারে বিক্রিতে রেকর্ড গড়েছে। মাত্র ২০ দিনে ১ লাখ ইউনিট ফোন বিক্রি হয়েছে। আইফোনকে টেক্কা দিতেই বাজারে এসেছে নাথিং ফোন।

নাথিং ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার মনু শর্মা বলেন, ফ্লিপকার্টের মাধ্যমেই নাথিং ফোন-১ মডেলটি মাত্র ২০ দিনে ১ লাখ ইউনিট বিক্রি হয়েছে। পাশাপাশি উন্মোচনের পর থেকে অফলাইনেও বিক্রি হয়েছে ডিভাইসটি। স্মার্টফোনটি বাজারে আসার আগেই ১০ মিলিয়নেরও বেশি আগ্রহী গ্রাহক ‘নোটিফাই মি’ বাটনে ক্লিক করেছিলেন।

বিশ্বের প্রথম ট্রান্সপারেন্ট ফোন, ভেতরে কি রয়েছে তা বাহির থেকেই দেখা যাবে। এ জন্য ব্যবহার করা হয়েছে ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেল।

ডুয়েল ন্যানো সিমের নাথিং ফোন ১-এ রয়েছে ১২০ হার্টজ অ্যাডাপটিভ রিফ্রেশ রেট এবং কর্নিং গরিলা গ্লাসের সুরক্ষাসহ ৬.৫৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস ওলেড ডিসপ্লে। রেজুলেশন ১০৮০ বাই ২৪০০ পিক্সেল। ডিভাইসটির ব্যাক প্যানেলেও কর্নিং গরিলা গ্লাসের সুরক্ষা মিলবে।

অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে পরিচালিত ডিভাইসটিতে প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্লাস। যার সাথে ১২ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫ র‌্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজ সুবিধা আছে।

ফটোগ্রাফির জন্য ফোনটির ব্যাক প্যানেলে দুটি ৫০ মেগাপিক্সেলের সেন্সরসহ ডুয়েল-ক্যামেরা সেটআপ রয়েছে। প্রথমটি এফ/১.৮৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৬৬ সেন্সর, যা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন এবং ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশনের সুবিধা দেবে। আর দ্বিতীয়টি এফ/২.২ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের স্যামসাং জেএন১ আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যা ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশনসহ ১১৪ ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সুবিধা দেবে।

ঝকঝকে ছবি তোলার জন্য ফোনটিতে রয়েছে, প্যানোরামা নাইট মোড, পোর্ট্রেট মোড, সিন ডিটেকশন, এক্সট্রিম নাইট মোড এবং এক্সপার্ট মোড ফিচার। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনটির সামনে রয়েছে এফ/২.৪৫ অ্যাপারচারসহ ১৬ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৪৭১ ক্যামেরা সেন্সর।

ফোনটিতে রয়েছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাসহ ১৫ ওয়াট কিউআই ওয়্যারলেস চার্জিং সুবধা। এতে ৫ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্টসহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

কানেক্টিভিটি অপশনে রয়েছে ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই ৬, ওয়াই-ফাই ৬ ডিরেক্ট, ব্লুটুথ ভি৫.২, এনএফসি, জিপিএস/এ-জিপিএস, গ্লোনাস, গ্যালিলিও, কিউজেডএসএস এবং ইউএসবি টাইপ-সি পোর্ট।

হ্যান্ডসেটটির অনবোর্ড সেন্সরগুলির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যাক্সিলোমিটার, ইলেকট্রনিক কম্পাস, জাইরোস্কোপ, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর এবং প্রক্সিমিটি সেন্সর।

এছাড়াও ফোনটিতে রয়েছে ফেসিয়াল রেকগনিশন সিস্টেম, যা মুখের আবরণের সাথেও কাজ করে। ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৪ বছরের সিকিউরিটি প্যাচ পাওয়া যাবে।

৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের মূল্য ধরা হয়েছে ৩২,৯৯৯ ভারতীয় রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৩ হাজার টাকা। ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত টপ-এন্ড মডেলে মূল্য ধরা হয়েছে ৩৮,৯৯৯ রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫২ হাজার টাকা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: নাথিং ফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

চলতি মাসেই বিশ্ববাজারে আসছে শাওমি মিক্স ফ্লিপ
নির্বাচিত

চলতি মাসেই বিশ্ববাজারে আসছে শাওমি মিক্স ফ্লিপ

রিয়েলমি ৯ ফোরজি বিশেষ অফারে দারাজে
ই-কমার্স

রিয়েলমি ৯ ফোরজি বিশেষ অফারে দারাজে

রিয়েলমি নিয়ে আসছে ২৪০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি
নির্বাচিত

রিয়েলমি নিয়ে আসছে ২৪০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি

কি থাকছে রেডমি নোট-৮ ও রেডমি নোট-৮ প্রো স্মার্টফোনে
নির্বাচিত

কি থাকছে রেডমি নোট-৮ ও রেডমি নোট-৮ প্রো স্মার্টফোনে

গুগলের ভুল ধরে ৬৫ কোটি টাকা পুরস্কার পেলন আমান
নির্বাচিত

গুগলের ভুল ধরে ৬৫ কোটি টাকা পুরস্কার পেলন আমান

আইফোনের ২০তম বর্ষপূর্তিতে আসছে বড় চমক
নির্বাচিত

আইফোনের ২০তম বর্ষপূর্তিতে আসছে বড় চমক

Load More

ট্রেন্ডিং টপিক

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ প্রসেসর ও ৭৫০০ এমএএইচ ব্যাটারিসহ শাওমির রেডমি ১৭ ফাইভজি স্মার্টফোন
নির্বাচিত

স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

২০২৭ সালে সম্ভাব্য নতুন এ১৯ চিপ, ওএলইডি ডিসপ্লে ও ভ্যাপার চেম্বার কুলিং প্রযুক্তিসহ অ্যাপলের আইপ্যাড লাইনআপ
প্রযুক্তি বাজার

২০২৭ সালের প্রথমার্ধে তিন নতুন আইপ্যাড আনতে পারে অ্যাপল

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধার জন্য অতিরিক্ত ৩০০ টাকা...

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 September 2022

আইফোনকে টেক্কা দিতে আসা নাথিং ফোন বিক্রিতে রেকর্ড

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix