Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নতুন থান্ডারবোল্টে দ্বিগুণ গতির প্রতিশ্রুতি ইন্টেলের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 22 October 2022
নতুন থান্ডারবোল্টে দ্বিগুণ গতির প্রতিশ্রুতি ইন্টেলের
Share on FacebookShare on Twitter

সম্প্রতি প্রযুক্তি বাজারে ডাটা ট্রান্সফার ও চার্জিংয়ের জন্য থান্ডারবোল্টের নতুন সংস্করণ উন্মোচন করেছে ইন্টেল। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টটির দাবি, ইউএসবি ৪ ভার্সন ২ স্ট্যান্ডার্ড নির্ভর নতুন থান্ডারবোল্টটি প্রতি সেকেন্ডে ৮০ গিগাবিট স্পিড পাওয়া যাবে। খবর সিনেট।

উচ্চ রেজল্যুশনের ডিসপ্লের সঙ্গে থান্ডারবোল্ট ব্যবহারের সময় কোনো কোনো ক্ষেত্রে ১২০ গিগাবিট গতিও পাওয়া যাবে। তবে থান্ডারবোল্টের নতুন ভার্সনটি কবে নাগাদ বাজারে আসবে বা এর কী নাম দেয়া হবে, সে বিষয়ে ইন্টেলের পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি।

থান্ডারবোল্ট আর ইউএসবি প্রযুক্তির ইতিহাস বেশ জটিল। প্রযুক্তি খাতে ইন্টেলের নিজস্ব উদ্ভাবন হিসেবে থান্ডারবোল্ট প্রযুক্তির যাত্রা হয়। কিন্তু পরে ইউএসবি প্রযুক্তি নিয়ে যেসব প্রতিষ্ঠান কাজ করছে তাদের জন্য থান্ডারবোল্ট প্রযুক্তি উন্মুক্ত করে দেয় যুক্তরাষ্ট্রের এ প্রযুক্তি জায়ান্ট।

বর্তমান বাজারের থান্ডারবোল্ট যন্ত্রাংশগুলো কার্যত ইউএসবি প্রযুক্তির আরো মার্জিত ও পরীক্ষিত সংস্করণ হিসেবেই পরিচিত। ডকিং স্টেশন, কম্পিউটারের পাশে থাকা পোর্টসহ অন্যান্য ডিভাইসে বজ পাতের মতো লোগো থাকার মানে হচ্ছে যন্ত্রাংশগুলো ইন্টেলের নিজস্ব ল্যাবে পরীক্ষা-নিরীক্ষায় পাস করেছে।

প্রতিবেদনে বলা হয়, নতুন প্রজন্মের থান্ডারবোল্ট প্রযুক্তির মাধ্যমে কার্যত প্রতি সেকেন্ডে ৪০ গিগাবিট গতিতে নিরবচ্ছিন্ন ডাটা ট্রান্সফার সুবিধা নিশ্চিত করতে চাইছে ইন্টেল। একই সঙ্গে দুটি ফোর কে মনিটর, ডিসপ্লেপোর্ট প্রযুক্তি সমর্থন এবং ল্যাপটপের জন্য একশ ওয়াট বিদ্যুৎ সরবরাহের সক্ষমতাও থাকবে নতুন থান্ডারবোল্টে।

ল্যাপটপের সঙ্গে অন্যান্য হার্ডওয়্যারের সংযোগ স্থাপনের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখবে থান্ডারবোল্ট ও ইউএসবি ৪ প্রযুক্তি। এর মধ্যে থাকতে পারে হাই-রেজল্যুশন ফোরকে মনিটর, এক্সটারনাল হার্ডড্রাইভ ও উচ্চগতির নেটওয়ার্ক অ্যাডাপ্টার।

সৃজনশীল পেশার কর্মী আর গেমাররা ডেস্কটপ পিসির বদলে ক্রমেই বহনযোগ্য ডিভাইসের দিকে ঝুঁকতে থাকায় এ প্রযুক্তির গুরুত্ব আরো বেড়েছে বলে মনে করছেন প্রযুক্তিবিদ ও বিশ্লেষকরা। কিন্তু হরেক রকমের পোর্ট আর ডাটা ট্রান্সফারের মান ক্রেতাদের জন্য বিভ্রান্তিকর।

ইউএসবি ও থান্ডারবোল্ট দুই প্রযুক্তিতেই পুরনো কম্পিউটারের সঙ্গে নতুন ডিভাইসের সংযোগ স্থাপনের সুযোগ রেখেছে নির্মাতারা। তবে অসংখ্য তারের প্যাঁচ আর ডিভাইসের সর্বোচ্চ গতিতে কাজ করার ব্যর্থতা মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায় সাধারণ ব্যবহারকারীদের জন্য। একই সঙ্গে একাধিক ধরনের ডাটা ট্রান্সফারের সক্ষমতা থাকায় থান্ডারবোল্ট প্রযুক্তি এ জটিলতার আংশিক সমাধান করতে পারবে বলে মনে করছেন ইলেকট্রনিক পণ্য নির্মাতা ভিশনটেকের পরিচালক নিক ব্রিল।

তিনি বলেন, থান্ডারবোল্টের সবচেয়ে বড় ইতিবাচক দিক এটাই। আপনি যা ইচ্ছা তাই একটা থান্ডারবোল্ট পোর্টে জুড়ে দিয়ে দেখতে পারেন; সম্ভবত সেটা কাজ করবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: থান্ডারবোল্ট

এই বিভাগ থেকে আরও পড়ুন

এআই বাজারে টিকে থাকবে কারা, জানালেন দুই শীর্ষ বিনিয়োগকারী
নির্বাচিত

এআই বাজারে টিকে থাকবে কারা, জানালেন দুই শীর্ষ বিনিয়োগকারী

ঈদযাত্রীদের জন্য হাইওয়েতে নেটওয়ার্ক কভারেজ বাড়াল গ্রামীণফোন
টেলিকম

ঈদযাত্রীদের জন্য হাইওয়েতে নেটওয়ার্ক কভারেজ বাড়াল গ্রামীণফোন

প্রতিষেধক বানাতে ১ কোটি ৪৫ লাখ ডলার দিচ্ছেন জ্যাক মা
ই-কমার্স

দুই মাস যাবৎ নিখোঁজ জ্যাক মা

হাতের চাপেই ভেঙে গেল ওয়ানপ্লাস ১০ প্রো!
নির্বাচিত

হাতের চাপেই ভেঙে গেল ওয়ানপ্লাস ১০ প্রো!

প্রো-লেভেল পোর্ট্রেট ফটোগ্রাফিতে নতুন অভিজ্ঞতা দেবে ভিভো ভি৫০
নির্বাচিত

প্রো-লেভেল পোর্ট্রেট ফটোগ্রাফিতে নতুন অভিজ্ঞতা দেবে ভিভো ভি৫০

ক্যামেরার মাধ্যমে হৃদস্পন্দন মাপবে পিক্সেল ফোন
নির্বাচিত

ক্যামেরার মাধ্যমে হৃদস্পন্দন মাপবে পিক্সেল ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

ক্যাপিটাল মার্কেট গ্রোথ ডায়ালগ: পাথওয়ে টু লিস্টিং
অর্থ ও বাণিজ্য

ক্যাপিটাল মার্কেট গ্রোথ ডায়ালগ: পাথওয়ে টু লিস্টিং

Honor Play11: ৮৩০০mAh ব্যাটারি ও IP69K সুরক্ষায় নতুন বাজেট ফোন
প্রযুক্তি সংবাদ

Honor Play11: ৮৩০০mAh ব্যাটারি ও IP69K সুরক্ষায় নতুন বাজেট ফোন

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট
টেলিকম

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

প্রতিদিনের লাইফস্টাইলে পারফেক্ট ফিট ভিভো ভি৮০ লাইট
নির্বাচিত

প্রতিদিনের লাইফস্টাইলে পারফেক্ট ফিট ভিভো ভি৮০ লাইট

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

প্রযুক্তি পরামর্শ

আইফোনের স্টোরেজ খালি করবেন যেভাবে, ছবি-ভিডিও না মুছেই

ছবি, ভিডিও, অ্যাপ ও বিভিন্ন ফাইল জমতে জমতে...

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 October 2022

নতুন থান্ডারবোল্টে দ্বিগুণ গতির প্রতিশ্রুতি ইন্টেলের

Techzoom.TV |
TechzoomTV