Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভিভো ওয়াই২২এস এর যাত্রা শুরু, নজর কাড়বে তরুণদের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 6 November 2022
ভিভো ওয়াই২২এস এর যাত্রা শুরু, নজর কাড়বে তরুণদের
Share on FacebookShare on Twitter

ডিজাইন ও লুকে অনন্য ওয়াই সিরিজের নতুন স্মার্টফোন ওয়াই২২এস এনেছে গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। সাশ্রয়ী মূল্যে ফ্ল্যাগশিপ ডিভাইসের অভিজ্ঞতা উপভোগের জন্য জনপ্রিয় ওয়াই সিরিজ। ওয়াই২২এস’র ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটেনি। স্মার্টফোনটি নিশ্চিতভাবে তরুণদের আকৃষ্ট করবে বলে প্রত্যাশা ভিভোর। 

স্মার্টফোনটি উদ্বোধন উপলক্ষে ভিভো বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয় , ”জনপ্রিয় ওয়াই সিরিজের মাধ্যমে প্রতিনিয়ত তরুণদের চাহিদা মিটিয়ে যাচ্ছে ভিভো। সাশ্রয়ী মূল্য এবং অত্যাধুনিক ফিচারের জন্য প্রত্যাশিত গ্রাহকদের কাছে কাঙ্ক্ষিত স্মার্টফোন হয়ে উঠেছে ওয়াই সিরিজ। নতুন উদ্বোধন হওয়া ওয়াই২২এস মডেলটিতে নতুন নতুন ফিচার উপভোগ করতে পারবেন গ্রাহকরা। গ্রাহদের প্রয়োজনের দিকটি মাথায় রেখেই স্মার্টফোনটি তৈরি করা হয়েছে। এতে রয়েছে শক্তিশালী ব্যাটারি, নান্দনিক ডিজাইন, আকর্ষণীয় ক্যামেরাসহ বিভিন্ন ব্যতিক্রমী ফিচার।

স্মার্টফোনের জগতে স্টাইল ও প্রযুক্তির সেরা সমন্বয় নিয়ে এসেছে ভিভো ওয়াই২২এস। স্মার্টফোনটির স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসরের মাধ্যমে গ্রাহকরা নির্বিঘ্নে ও দ্রুত ডিভাইসটি ব্যবহার করতে পারবেন। ১৮ ওয়াটের ফাস্ট চার্জের পাশাপাশি ডিভাইসটিতে রয়েছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। শক্তিশালী প্রসেসর ও ব্যাটারির সমন্বয় মডেলটিকে করে তুলেছে অনন্য। স্মার্টফোনটিতে রয়েছে ৬জিবি র‌্যাম যাতে আছে অত্যাধুনিক এক্সটেন্ডেড র‌্যাম ফিচার। রমের পরিমাণ ১২৮জিবি, মেমোরি ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।

ডিভাইসটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। এর লার্জ সেন্সর দেয় ঝকঝকে, আকর্ষণীয় ও উজ্জ্বল ছবির নিশ্চয়তা। ওয়াই২২এস মডেলটিতে রয়েছে সুপার নাইট ক্যামেরার পাশাপাশি ভিডিও ফেস বিউটি এবং মাল্টি-স্টাইল পোরট্রেইট ফিচার। সেলফি ও ভিডিও শ্যুট করার সময় ভিডিও ফেস বিউটি ফিচারের মাধ্যমে ব্যক্তির মুখমন্ডলের পরিপূর্ণ রূপ ফুটে উঠে। অন্যদিকে মাল্টি-স্টাইল পোরট্রেইট ফিচারটি ব্যবহারকারীর চেহাররা বিভিন্ন স্টাইল তুলে ধরে। রিয়ার ক্যামেরার সুপার নাইট মোড ফিচার রাতের ছবির বেশ কয়েকটি ফ্রেম তুলে ধরে যাতে ব্যবহারকারী তার পছন্দ অনুযায়ী ছবিটি তুলতে পারেন; কম আলোতও ফিচারটি কার্যকর।

ওয়াই সিরিজের গ্রাহকদের আরো মানসম্মত সেবা দেয়ার লক্ষ্যে স্মার্টফোনটিতে আল্ট্রা গেম মোডের পাশাপাশি রয়েছে মাল্টি-টারবো ৫.৫। ব্যাকগ্রাউন্ডে চলমান বিভিন্ন অ্যাপের কারণে সৃষ্ট ল্যাগিং সমস্যা দূরীকরণে মাল্টি-টারবো ৫.৫ স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটিং পাওয়ার বিতরণ করে। এর ফলে গ্রাহকরা স্বাচ্ছন্দে স্মার্টফোনটিতে একসাথে বেশ কয়েকটি কাজ করতে পারবেন। অন্যদিকে আল্ট্রা গেম মোডের আওতায় ডো নট ডিসটার্ব, ব্রাইটনেস লক ও গেম পিকচার-ইন-পিকচার ফিচারগুলো গেম খেলার ক্ষেত্রে যোগ করেছে এক নতুন মাত্রা। ফলে পেশাগত গেমিং অভিজ্ঞতা উপভোগের সুযোগ এখন হাতের মুঠোয়। 

সর্বশেষ ওয়াই সিরিজ স্মার্টফোন হিসেবে ওয়াই২২এস-এর ফ্রস্টেট এন্টি-গ্লেয়ার (এজি) সারফেস ডিভাইসটিতে নিশ্চিত করেছে স্টাইল ও স্বাচ্ছন্দ্যের সমন্বয়। ফ্ল্যাট ফ্রেম ডিজাইন এবং ২.৫ডি বাঁকানো স্ত্রিন ডিভাইসটিতে এনেছে আভিজাত্যের ছোঁয়া; ‍সাথে রয়েছে সাইড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস ওয়াক ফিচার। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করার জন্য পাওয়ার বাটনের পাশেই থাকা সাইড ফিঙ্গারপ্রিন্ট ডিজাইন ডিভাইসটিতে এনেছে নতুনত্ব। ফেস ওয়াক ফিচারের মাধ্যমে ডিভাইসটি হাতে নিলে চোখের নিমিষেই তা আনলক হয়ে যাবে।

ওয়াই২২এস স্মার্টফোনটি বর্তমানের জনপ্রিয় দুটি রঙে পাওয়া যাচ্ছে- স্টারলিট ব্লু ও সামার সিয়ান। স্টারলিট ব্লু এমন রঙ যাতে মনে হয় মহাবিশ্বে তারা জ্বলজ্বল করছে। ভবিষ্যত মেটাভার্সের অনুপ্রেরণায় অত্যাধুনিক সার্ফেস টেকচারিং টেকনিকসের সাহায্যে সামার সিয়ান রঙটি ফুটিয়ে তোলা হয়েছে। বিভিন্ন গঠন ও আকারের ডায়মন্ড প্যাটার্ন ফুটিয়ে তুলতে ব্যবহার করা হয়েছে ন্যানো-স্কেল, কালার চেঞ্জিং ইলেকট্রোপ্লেটিং। সব মিলিয়ে সারফেসটিতে মেটালিক উজ্জ্বলতা এবং অনন্য নান্দনিকতা ফুটে উঠেছে। আপনার নিকটস্থ যে কোন স্টোর থেকে ডিভাইসটি ২১৯৯৯ টাকা দামে কিনতে পারবেন।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়াই২২এসভিভোভিভো ওয়াই২২এস

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশ্বের প্রথম ব্লুটুথ ও এয়ার প্লাজমা প্রযুক্তির থ্রি ইন ওয়ান কনভার্টার এসি আনলো ওয়ালটন
নির্বাচিত

বিশ্বের প্রথম ব্লুটুথ ও এয়ার প্লাজমা প্রযুক্তির থ্রি ইন ওয়ান কনভার্টার এসি আনলো ওয়ালটন

সিম্ফনির নতুন স্মার্টফোন ‘সিম্ফনি আই৮০’
নির্বাচিত

সিম্ফনির নতুন স্মার্টফোন ‘সিম্ফনি আই৮০’

ওয়ানপ্লাসের নতুন ওয়াচে পাঁচদিনের ব্যাটারি লাইফ
নির্বাচিত

ওয়ানপ্লাসের নতুন ওয়াচে পাঁচদিনের ব্যাটারি লাইফ

নির্বাচিত

বিশ্ব আইওটি মানচিত্রে বাংলাদেশকে স্বীকৃতি দিল জিএসএমএ

শিক্ষার্থীদের ‘রোবটিক্স’ শেখালো আইসিটি বিভাগ
নির্বাচিত

শিক্ষার্থীদের ‘রোবটিক্স’ শেখালো আইসিটি বিভাগ

ক্যান্টন ফেয়ারে ওয়ালটন ফ্রিজের সক্ষমতা
নির্বাচিত

ক্যান্টন ফেয়ারে ওয়ালটন ফ্রিজের সক্ষমতা

Load More

ট্রেন্ডিং টপিক

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য
নির্বাচিত

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

সুদ আয় কমলেও মুনাফা ধরে রেখেছে ডিবিএইচ ফাইন্যান্স
অর্থ ও বাণিজ্য

ডিবিএইচ ফাইন্যান্সের ৯ শতাংশ নিট মুনাফা বৃদ্ধি

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য
নির্বাচিত

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন
প্রযুক্তি সংবাদ

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

স্মার্টফোন কেনার সময় এখন শুধু ক্যামেরা, প্রসেসর বা...

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

06 November 2022

ভিভো ওয়াই২২এস এর যাত্রা শুরু, নজর কাড়বে তরুণদের

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix