Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নতুন প্রযুক্তির ফাইভজি স্মার্টফোন বাজারে এনেছে স্যামসাং

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১১ মার্চ ২০২৩
নতুন প্রযুক্তির ফাইভজি স্মার্টফোন বাজারে এনেছে স্যামসাং
Share on FacebookShare on Twitter

নতুন প্রযুক্তির গ্যালাক্সি এম১৪ ফাইভজি স্মার্টফোন বাজারে এনেছে স্যামসাং ইলেকট্রনিকস। দক্ষিণ কোরিয়ান নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, সাশ্রয়ী মূল্যের স্মার্টফোনটি বাজেট সচেতন গ্রাহকদের লক্ষ্য করে বাজারে ছেড়েছে স্যামসাং। যদিও বর্তমানে এটি শুধু ইউক্রেনের বাজারে পাওয়া যাচ্ছে। তবে দ্রুতই আরো অনেক দেশের বাজারে এটি উন্মুক্ত করার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।

স্মার্টফোনটি দেখতে চলতি বছরের শুরুতে উন্মোচন হওয়া গ্যালাক্সি এ১৪ ৫জি মডেলটির মতো। তবে এর অর্থ এই নয় যে স্যামসাং ফোনটির নাম পরিবর্তন করে গ্যালাক্সি এম১৪ ফাইভজি হিসেবে বাজারে ছেড়েছে। বরং প্রযুক্তি জায়ান্টটি নতুন স্মার্টফোনটিতে বেশকিছু পরিবর্তন এনেছে।

গ্যালাক্সি এম১৪ ফাইভজি-এর মূল বৈশিষ্ট্য স্মার্টফোনটির সামনের অংশে ইনফিনিটি-ভি নচসহ ৬ দশমিক ৬ ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে। এর স্ক্রিনটিতে এফএইচডি প্লাস এবং ৯০হার্টজ রিফ্রেশ রেট রয়েছে। এছাড়া নচে একটি ১৩ মেগাপিক্সেল সেন্সর আছে, যা সব ধরনের ভিডিও কল এবং সেলফির যথাযথ চাহিদা পূরণ করতে সক্ষম। পেছনে সংযুক্ত আছে তিনটি ক্যামেরা। এতে মূল ক্যামেরা ৫০ মেগাপিক্সেল, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডিপ সেন্সর রয়েছে। ভালো ছবি তোলার পাশাপাশি এর মাধ্যমে ৩০ এফপিএস গতিতে এফএইচডি মানের ভিডিও রেকর্ডিং করা যাবে।

প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে এক্সিনস ১৩৩০। একটি অষ্টা-কোর এসওসি যা ২ দশমিক ৪ গিগাহার্জ ক্লক সংযুক্তি এবং ৪ জিবি র‌্যাম সংযুক্ত থাকায় সহজেই চালানো যাবে স্মার্টফোনের যেকোনো মানের অ্যাপ। এছাড়া রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫ ওয়াট গতির ফাস্ট চার্জার। আরেকটি আকর্ষণীয় বিষয় হলো, ৬৪ বা ১২৪ জিবির স্টোরেজ থাকলেও মাইক্রোএসডি কার্ড স্লট ব্যবহার করে স্টোরেজ ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। রয়েছে ডুয়াল সিম, ওয়াইফাই ৮০২.১১এসি, এনএফসি, ব্লুটুথ ৫.২ এবং ইউএসবি-সি পোর্টের মাধ্যমে চার্জিং সাপোর্ট সুবিধা।

স্মার্টফোনটি সুরক্ষার জন্য পাশের দিকে সংযুক্ত রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। একই সঙ্গে যা পাওয়ার বাটনের কাজও করে। স্মার্টফোনটির সঙ্গে থাকছে ৩ দশমিক ৫ মিমি হেডফোন জ্যাক। সর্বশেষ অ্যান্ড্রয়েড ১৩ ভার্সনসহ স্মার্টফোনটি বাজারে এসেছে। ৬৪ জিবি স্টোরেজ সংযুক্ত স্মার্টফোনটির মূল্য ধরা হয়েছে ২২৫ ডলার এবং ১২৮ জিবি স্টোরেজ সংযুক্ত ফোনের মূল্য ২৪৪ ডলার।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাজারে এলো উড়ন্ত বাইক
অটোমোবাইল

বাজারে এলো উড়ন্ত বাইক

ছবিটা কি ভুয়া? সতর্ক করবে গুগল
নির্বাচিত

ছবিটা কি ভুয়া? সতর্ক করবে গুগল

গুগল স্টোরে আসতে না আসতেই পিক্সেল ৫ ও পিক্সেল ৪এ বিক্রি শেষ
নির্বাচিত

গুগল স্টোরে আসতে না আসতেই পিক্সেল ৫ ও পিক্সেল ৪এ বিক্রি শেষ

৫,০০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারিতে আসছে ভিভো ওয়াই ৫২ এসটি১
নির্বাচিত

৫,০০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারিতে আসছে ভিভো ওয়াই ৫২ এসটি১

আসছে নাথিংয়ের নতুন ইয়ারবাড
নির্বাচিত

আসছে নাথিংয়ের নতুন ইয়ারবাড

হ্যাকারদের বানানো ফিশিং লিঙ্ক চিনবেন যেভাবে
নির্বাচিত

হ্যাকারদের বানানো ফিশিং লিঙ্ক চিনবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

ডিপ ফ্রিজে জমে থাকা অতিরিক্ত বরফেই কমছে ফ্রিজের আয়ু
কিভাবে করবেন

ডিপ ফ্রিজে জমে থাকা অতিরিক্ত বরফেই কমছে ফ্রিজের আয়ু

ব্রডকমের বাজারমূল্য কমল ৩০০ বিলিয়ন ডলার
টেলিকম

ব্রডকমের বাজারমূল্য কমল ৩০০ বিলিয়ন ডলার

মে মাসে ‘নগদে’ সর্বোচ্চ লেনদেনের নতুন রেকর্ড
অর্থ ও বাণিজ্য

মে মাসে ‘নগদে’ সর্বোচ্চ লেনদেনের নতুন রেকর্ড

ঈদের আগে নষ্ট ফ্রিজ, স্টার টেকের কাস্টমার সার্ভিস নিয়ে হয়রানি
প্রযুক্তি সংবাদ

ঈদের আগে নষ্ট ফ্রিজ, স্টার টেকের কাস্টমার সার্ভিস নিয়ে হয়রানি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

HUAWEI nova Y74 বাংলাদেশে: ৬,৬২০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা ও ২৫৬GB স্টোরেজ

HUAWEI nova Y74 বাংলাদেশে: ৬,৬২০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা ও ২৫৬GB স্টোরেজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

শাওমি নিয়ে এলো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২
নির্বাচিত

শাওমি নিয়ে এলো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২

বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে তাদের...

দুর্বল নেটওয়ার্ক ও ভয়েস ও ডেটার মূল্যবৃদ্ধির খেসারত: গ্রাহক হারিয়ে আয় কমছে জিপির

দুর্বল নেটওয়ার্ক ও ভয়েস ও ডেটার মূল্যবৃদ্ধির খেসারত: গ্রাহক হারিয়ে আয় কমছে জিপির

বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী করে স্মার্টফোন–ট্যাবলেটসহ আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ দিচ্ছে অনার

বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী করে স্মার্টফোন–ট্যাবলেটসহ আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ দিচ্ছে অনার

টেকনো ও গুগলের নতুন উদ্যোগে এআই সুবিধা আরও সহজলভ্য

টেকনো ও গুগলের নতুন উদ্যোগে এআই সুবিধা আরও সহজলভ্য

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১১ মার্চ ২০২৩

নতুন প্রযুক্তির ফাইভজি স্মার্টফোন বাজারে এনেছে স্যামসাং

Techzoom.TV |
TechzoomTV