Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রথম প্রান্তিকে ৬ কোটি ৫৪ লাখ স্মার্টফোন বিক্রি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৩ মে ২০২৩
প্রথম প্রান্তিকে ৬ কোটি ৫৪ লাখ স্মার্টফোন বিক্রি
Share on FacebookShare on Twitter

স্মার্টফোনের বাজার হিসেবে বিশ্বে শীর্ষে রয়েছে চীন। এরপর দ্বিতীয় অবস্থানে আছে ভারত। ২০২৩ সালের প্রথম প্রান্তিকে দেশটিতে ৬ কোটি ৫৪ লাখ ইউনিটের বেশি স্মার্টফোন বিক্রি হয়েছে, যা আগের বছরের তুলনায় ১১ দশমিক ৮ শতাংশ বেশি। সম্প্রতি ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশন প্রকাশিত প্রান্তিকওয়ারি মোবাইল ফোন ট্র্যাকিং প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

চীনের মোবাইল ফোন মার্কেটের জন্য ২০২৩ সালের শুরুটা তেমন ভালো ছিল না। ২০২২ সালের তুলনায় প্রান্তিক হিসেবে স্মার্টফোন বাজারজাত ১০ শতাংশ কমেছে। কভিড-১৯ মহামারীর কারণে দেশটির বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে। বিধিনিষেধ প্রত্যাহার করা হলেও গ্রাহক পর্যায়ের চাহিদা এখনো স্বাভাবিক হয়নি। যে কারণে নির্দিষ্ট সময় পর সেলফোন পরিবর্তনের যে ধারা সেটিতেও পরিবর্তন এসেছে। ভোক্তারা বর্তমানে একটি স্মার্টফোন তিন-চার বছর পর্যন্ত ব্যবহার করছে।

ডিভাইস পরিবর্তনের হার কমে যাওয়ার পেছনে উৎপাদনকারীরাও ভূমিকা রেখেছে। প্রচারণার সময় কোম্পানিগুলো ৪৮ মাস পর্যন্ত সেলফোন ভালো থাকার প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি ডিভাইসে বেশি র‍্যাম ও ইন্টারনাল স্টোরেজ থাকার সুবিধাও প্রভাব ফেলেছে। তবে এত সমস্যার মধ্যেও চীনের পাঁচ শীর্ষ স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান বাজারে তাদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। ২০২৩ সালের প্রথম প্রান্তিকে ১৯ দশমিক ৬ শতাংশ হিস্যা নিয়ে অভ্যন্তরীণ বাজারে শীর্ষে আসে অপো। দুটি ফ্ল্যাগশিপ ডিভাইস বাজারজাতের মাধ্যমে যে উদ্যোগ নেয়া হয়েছিল সেটি অপোর জন্য সুফল বয়ে আনছে। কোম্পানিটির ফাইন্ড এন২ ও ফ্লিপ সিরিজ প্রথম প্রান্তিকে ফোল্ডেবল বাজারে শীর্ষে ছিল। এছাড়া অতিসম্প্রতি উন্মোচন করা ফাইন্ড এক্স-৬ সিরিজ আরো বেশি জনপ্রিয়তা পায়। এর মাধ্যমে অপোর ফ্ল্যাগশিপ সিরিজের বাজার হিস্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে।

১৭ দশমিক ৬ শতাংশ হিস্যা নিয়ে চীনের বাজারে দ্বিতীয় অবস্থানে রয়েছে অ্যাপল। জানুয়ারিতে সরবরাহ স্বাভাবিক হওয়ার পর ছয় মাসের মধ্যে অ্যাপল প্রথমবারের মতো পণ্যের দাম পুনর্নির্ধারণ করে। ফেব্রুয়ারিতে কুপারটিনোর প্রযুক্তি জায়ান্টটি আইফোন ১৪ প্রো ও ম্যাক্সের চ্যানেল মূল্য কমিয়েছে। এ দুটি ডিভাইসের ভালো চাহিদা ছিল এবং বিক্রিও হয়েছে অনেক। তবে নতুন রঙের ভার্সন আনার পর আইফোন ১৪ ও প্লাস সেভাবে বাজারে প্রভাব বিস্তার করতে পারেনি।

বছরের প্রথম প্রান্তিকে চীনের বাজারে তৃতীয় অবস্থান দখলে রেখেছে ভিভো। বিশেষ করে ভাঁজযোগ্য ডিভাইস এক্স ফোল্ড ২ ও এক্স ফ্লিপ বাজারজাতের জন্য প্রস্তুত। প্রযুক্তিবিদ ও বিশ্লেষকদের আশা, এ দুটি ডিভাইস ফ্ল্যাগশিপ বাজারে ভিভোর হিস্যা বাড়াতে সহায়তা করবে। অফলাইন বাজারে এস১৬ সিরিজ ভালো পারফর্ম করেছে এবং ২০০-৪০০ ডলারের বাজারে শীর্ষস্থান অর্জনে ভিভোকে সহায়তা করেছে।

অভ্যন্তরীণ বাজারে চতুর্থ স্থানে রয়েছে অনর। এর ম্যাজিক ৫ সিরিজটি বাজার অবস্থান তৈরিতে সহায়তা করেছে। তবে শাওমি পঞ্চম স্থানেই রয়েছে। ৪০০-৬০০ ডলারের সেগমেন্টে কোম্পানির বাজার হিস্যা ১০ শতাংশ বাড়াতে সহায়তা করেছে শাওমি ১৩। অন্যদিকে রেডমি নোট ১২ সিরিজ বাজারে গ্রাহকের পছন্দের শীর্ষে ছিল।

অন্যদিকে বছরের প্রথম তিন মাসে ভাঁজযোগ্য ডিভাইসের বাজার স্থিতিশীলই ছিল। এ সময় ১০ লাখ ২০ হাজার ইউনিট ডিভাইস বাজারজাত করা হয়েছে, যা আগের বছরের তুলনায় ৫২ দশমিক ৮ শতাংশ বেশি। বর্তমানে আরো অনেক প্রতিষ্ঠান এ খাতে ডিভাইস বাজারজাতে কাজ করছে। তাই সংশ্লিষ্টদের আশা, চলতি বছর চীনের বাজারে ভাঁজযোগ্য সেলফোনের বাজার আরো বাড়বে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: চীনা স্মার্টফোনম্যাজিক ৫

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফোনের অতিরিক্ত ব্যবহারে যেসব বিপদ ডেকে আনে
নির্বাচিত

ফোনের অতিরিক্ত ব্যবহারে যেসব বিপদ ডেকে আনে

স্মার্টফোনটিকেই বানিয়ে ফেলুন টিভির রিমোট কন্ট্রোল
কিভাবে করবেন

স্মার্টফোনটিকেই বানিয়ে ফেলুন টিভির রিমোট কন্ট্রোল

অফিস অ্যাপের ফ্রি ডেস্কটপ সংস্করণ পরীক্ষা মাইক্রোসফটের
নির্বাচিত

অফিস অ্যাপের ফ্রি ডেস্কটপ সংস্করণ পরীক্ষা মাইক্রোসফটের

নাম বদলালেন ইলন মাস্ক, কারণ জানলে অবাক হবেন
নির্বাচিত

নাম বদলালেন ইলন মাস্ক, কারণ জানলে অবাক হবেন

জনশুমারি ও গৃহগণনা প্রকল্পে ট্যাব সরবরাহ করবে ওয়ালটন
নির্বাচিত

জনশুমারি ও গৃহগণনা প্রকল্পে ট্যাব সরবরাহ করবে ওয়ালটন

সবার আগে ঘরে বসেই জেনে নিন এসএসসি’র ফল
নির্বাচিত

মোবাইল ফোনে যেভাবে পাওয়া যাবে এসএসসির ফল

Load More

ট্রেন্ডিং টপিক

স্মার্ট টেকনোলজিসের কর্মীদের স্বাস্থ্যসেবায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের সঙ্গে চুক্তি
প্রযুক্তি সংবাদ

স্মার্ট টেকনোলজিসের কর্মীদের স্বাস্থ্যসেবায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের সঙ্গে চুক্তি

মিক্স ফোল্ড নয়, এবার ‘শাওমি ১৮ ফোল্ড’: নিজস্ব এক্সরিং ও৩ চিপে নতুন ফোল্ডেবল
প্রযুক্তি সংবাদ

মিক্স ফোল্ড নয়, এবার ‘শাওমি ১৮ ফোল্ড’: নিজস্ব এক্সরিং ও৩ চিপে নতুন ফোল্ডেবল

শিশু সুরক্ষা মামলা নিষ্পত্তিতে ১ হাজার ৮০০ কোটি ডলার দেবে মেটা
প্রযুক্তি সংবাদ

শিশু সুরক্ষা মামলা নিষ্পত্তিতে ১ হাজার ৮০০ কোটি ডলার দেবে মেটা

বাংলাদেশি শিক্ষার্থীরা বছরজুড়ে ফ্রি জেমিনাই পাবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশি শিক্ষার্থীরা বছরজুড়ে ফ্রি জেমিনাই পাবেন যেভাবে

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য
নির্বাচিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার ক্ষেত্রে শুধু ক্যামেরা বা প্রসেসরের...

এআইয়ের দ্রুত অগ্রগতিতে চাকরি কমার শঙ্কা বিল গেটসের

এআইয়ের দ্রুত অগ্রগতিতে চাকরি কমার শঙ্কা বিল গেটসের

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

এলজি ফ্রিজে বারবার ত্রুটি, সার্ভিসিংয়ের পর বডিতে ক্ষতির অভিযোগ গ্রাহকের

এলজি ফ্রিজে বারবার ত্রুটি, সার্ভিসিংয়ের পর বডিতে ক্ষতির অভিযোগ গ্রাহকের

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৩ মে ২০২৩

প্রথম প্রান্তিকে ৬ কোটি ৫৪ লাখ স্মার্টফোন বিক্রি

Techzoom.TV |
TechzoomTV