Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সর্বাধুনিক ডির‌্যাম চিপ উৎপাদনে স্যামসাং

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 20 May 2023
সর্বাধুনিক ডির‌্যাম চিপ উৎপাদনে স্যামসাং
Share on FacebookShare on Twitter

১২ ন্যানোমিটার ক্লাস প্রসেস প্রযুক্তির মাধ্যমে ১৬-গিগাবিট ডিডিআরফাইভ ডির‌্যামের উৎপাদন শুরু করেছে স্যামসাং ইলেকট্রনিকস। সম্প্রতি কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার অন্যতম মেমোরি চিপ উৎপাদনকারী কোম্পানি জানায়, নতুন ডির‌্যাম চিপ প্রতি সেকেন্ডে ৭.২ গিগাবিট গতিতে কাজ করবে। অর্থাৎ এটি কয়েক সেকেন্ডে ৩০ গিগাবাইটের ইউএইচডি চলচ্চিত্র প্রক্রিয়া করতে পারবে। স্যামসাংয়ের নতুন ডির‌্যামটি ডাটা সেন্টার, কৃত্রিম বুদ্ধিমত্তা ও পরবর্তী প্রজন্মের কম্পিউটিংয়ে সহায়তা করবে।

স্যামসাং ইলেকট্রনিকসের ডির‌্যাম পণ্য ও টেকনোলজি বিভাগের ভাইস প্রেসিডেন্ট লি জু-ইয়াং বলেন, ‘‌ভিন্ন প্রসেস প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্যামসাং যে ১২ ন্যানোমিটার ক্লাস ডিডিআরফাইভ ডির‌্যাম তৈরি করছে তা অধিক কার্যকর ও বিদ্যুৎ সাশ্রয়ী।’

তিনি আরো বলেন, ‘ডির‌্যাম বাজারে নেতৃত্ব ধরে রাখার জন্য আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম নতুন চিপ তারই প্রতিচ্ছবি। এক্ষেত্রে যে শুধু অধিক দক্ষতা ও সক্ষমতাকেই গুরুত্ব দেয়া হয়েছে তা নয়। পাশাপাশি পরবর্তী প্রজন্মের সলিউশনকেও বাণিজ্যিকভাবে ছড়িয়ে দেয়া হয়েছে।’

আগের জেনারেশনের তুলনায় স্যামসাংয়ের নতুন ১২ ন্যানোমিটার ক্লাস ডিডিআরফাইভ ডির‍্যাম ২৩ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার কমাতে পারে। পাশাপাশি ওয়াফারের উৎপাদন সক্ষমতা ২০ শতাংশ পর্যন্ত বাড়াতে পারে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি।

স্যামসাং আরো জানায়, বিদ্যুৎ সাশ্রয় ও অধিক উৎপাদন সক্ষমতার মাধ্যমে নতুন ডির‌্যাম পরবর্তী প্রজন্মের কম্পিউটিং, কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর অ্যাপ পরিচালনায় সহায়তা করবে। এছাড়া এটি তথ্যপ্রযুক্তি কোম্পানিগুলোকে তাদের সার্ভার ও ডাটা সেন্টারগুলোকে বিদ্যুৎ সাশ্রয়ী ও কম কার্বন নিঃসরণকারী হিসেবে তৈরি করতে পারবে।

প্রযুক্তি জায়ান্টটির তথ্যানুযায়ী, হাই কাপা উপাদান ব্যবহারের মাধ্যমে ১২ ন্যানোমিটারের ক্লাস প্রসেস প্রযুক্তির উন্নয়ন সম্ভব হয়েছে। এর মাধ্যমে সেলের ক্যাপাসিটেন্স বা বিদ্যুৎ ধারণ সক্ষমতা উল্লেখযোগ্য হারে বেড়েছে। স্যামসাং জানায়, উচ্চ ধারণ বা সংরক্ষণ সক্ষমতা ডাটা সিগনালের জন্য গুরুত্বপূর্ণ। ফলে সেল থেকে প্রয়োজন অনুযায়ী চার্জ ব্যবহার করা যায়। কম বিদ্যুৎ ব্যবহারের কারণে তেমন শব্দও তৈরি হয় না। ফলে এর ব্যবহার ভালো ফল দিয়ে থাকে।

গত ডিসেম্বরে এএমডির সঙ্গে কাজ করার জন্য ১৬-গিগাবিট ডিডিআরফাইভ ডির‌্যামের পরীক্ষা সম্পন্ন করেছে স্যামসাং। এছাড়া ডির‌্যাম বাজারে পরবর্তী প্রজন্মকে নিয়ে আসার জন্য অন্যান্য তথ্যপ্রযুক্তি কোম্পানির সঙ্গে কাজ করছে বলে জানা গেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়ালটন মোবাইলের এসডিজি ফটোগ্রাফি প্রতিযোগিতায় লাখ টাকা পুরস্কার
নির্বাচিত

ওয়ালটন মোবাইলের এসডিজি ফটোগ্রাফি প্রতিযোগিতায় লাখ টাকা পুরস্কার

অধিকাংশ স্যামসাং ডিভাইসে পৌঁছে গেছে নেটফ্লিক্স সার্টিফিকেশন
নির্বাচিত

অধিকাংশ স্যামসাং ডিভাইসে পৌঁছে গেছে নেটফ্লিক্স সার্টিফিকেশন

স্মার্ট বেসিস গঠনের লক্ষ্য টিম স্মার্টের
নির্বাচিত

স্মার্ট বেসিস গঠনের লক্ষ্য টিম স্মার্টের

তুরস্কে ১০ সেকেন্ডে শনাক্তের প্রযুক্তি উদ্ভাবন
নির্বাচিত

তুরস্কে ১০ সেকেন্ডে শনাক্তের প্রযুক্তি উদ্ভাবন

গ্রাহকদের ফ্রি মিনিট-ইন্টারনেট দিচ্ছে গ্রামীণফোন
টেলিকম

গ্রাহকদের ফ্রি মিনিট-ইন্টারনেট দিচ্ছে গ্রামীণফোন

২৪ মাসের কিস্তিতে কেনা যাবে আইফোন
নির্বাচিত

২৪ মাসের কিস্তিতে কেনা যাবে আইফোন

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে: আইআরজিসি
বিবিধ

ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে: আইআরজিসি

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!
অর্থ ও বাণিজ্য

ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স
নির্বাচিত

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

এসি শিল্পে নীতি-সুবিধার অপব্যবহারের অভিযোগ, এসআরও লঙ্ঘনে রাজস্ব ক্ষতির শঙ্কা
অর্থ ও বাণিজ্য

এসি শিল্পে নীতি-সুবিধার অপব্যবহারের অভিযোগ, এসআরও লঙ্ঘনে রাজস্ব ক্ষতির শঙ্কা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’
নির্বাচিত

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’

আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ড রিভারসং (Riversong) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে...

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 May 2023

সর্বাধুনিক ডির‌্যাম চিপ উৎপাদনে স্যামসাং

Techzoom.TV |
TechzoomTV