Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শাওমি এনেছে প্রথম স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসরের স্মার্টফোন রেডমি নোট ১২

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
শাওমি এনেছে প্রথম স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসরের স্মার্টফোন রেডমি নোট ১২
Share on FacebookShare on Twitter

বিশ্বের শীর্ষনস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড শাওমি সম্প্রতি তাদের সর্বশেষ সংস্করণের রেডমি নোট সিরিজের স্মার্টফোন উন্মোচনের ঘোষণা দিয়েছে। বাংলাদেশের বাজারে সিরিজটির ‘রেডমি নোট ১২’ স্মার্টফোন আজ ১৫ জুন থেকে পাওয়া যাচ্ছে।

রেডমি নোট ১২ ফোনটি আকর্ষণীয় ফিচারের সঙ্গে বাংলাদেশের বাজারে একটি উল্লেখযোগ্য সংযোজন। আগের জেনারেশন থেকে আরও আপগ্রেড করা হয়েছে স্মার্টফোনটির ডিসপ্লে, ক্যামেরা সেটআপ এবং প্রসেসর; যা ফোনটিকে ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন হিসেবে আরও বেশি কার্যক্ষম করে তুলেছে।

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘শাওমি বাংলাদেশ তার রেডমি নোট সিরিজের জন্য গর্বিত। বাংলাদেশে রেডমি নোট সিরিজ হলো শাওমির সবচেয়ে জনপ্রিয় পণ্য।এই সিরিজের ফোনগুলো ফ্ল্যাগশিপ লেভেলের অভিজ্ঞতা দেওয়ায় ফ্যানদের কাছে ধারাবাহিকভাবে অত্যধিক জনপ্রিয় হয়ে উঠেছে। আগে যেসব নোট সিরিজের পণ্য এসেছে, তার প্রত্যেকটিতেই ছিল অসাধারণ স্পেসিফিকেশন। আমি বিশ্বাস করি রেডমি নোট ১২ স্মার্টফোনটির মাধ্যমে আমরা নোট সিরিজের উদ্ভাবনী সক্ষমতা ধরে রেখে গ্রাহকদের জন্য আরও দারুন কিছু নিয়ে এসেছি। ফোনটিতে আছে ১২০ হার্জ রিফ্রেশ রেটের অসাধারণ অ্যামোলেড ডিসপ্লে, আরও উন্নত মেমোরি এবং দীর্ঘস্থায়ী ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে পাওয়া যাবে স্মুথ ও আরামদায়ক ভিউয়িং এক্সপেরিয়েন্স। সবমিলিয়ে রেডমি নোট ১২ হতে যাচ্ছে বাংলাদেশের মানুষের পছন্দের জনপ্রিয় একটি স্মার্টফোন।’

বাংলাদেশে প্রথম স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর
রেডমি নোট ১২ স্মার্টফোনটিতে রয়েছে শক্তিশালী ৬ ন্যানোমিটার প্রযুক্তির আপটু ২.৮ গিগাহার্জ অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর। যা দীর্ঘসময় শক্তি ধরে রেখে সর্বোচ্চ পারফরম্যান্স প্রদান করে। এতে থাকা আড্রেনো ৬১০ জিপিইউ দেয় বিদ্যুৎগতি, ফলে আপনার ডিভাইসটির পারফরম্যান্সকে নিয়ে যায় পরবর্তী ধাপে। রেডমি নোট ১২ সত্যিই তার নাম রেখেছে, নিয়মিত ব্যবহারের ক্ষেত্রেও এর অ্যাপ্লিকেশন ব্যবহারের সময় একটা থেকে অন্যটায় যাওয়া ক্ষেত্রে দেয় অসাধারণ অভিজ্ঞতা।

১২০ হার্জ রিফ্রেশরেটে মসৃণ স্ক্রলিংসহ অ্যামোলেড ডিসেপ্ল
রেডমি নোট ১২ আসছে বড় আকারের ৬ দশমিক ৬৭ ইঞ্চির অ্যামোলেড ডটডিসপ্লের সঙ্গে এফএইচডিপ্লাস রেজ্যুলেশনে।এই ডিভাইসটির ১২০ রিফ্রেশ রেট গেম খেলতে বা স্ক্রলিং করার সময় মসৃণ অ্যানিমেশন এবং বিরামহীন ট্রানজিশন দেয়। অ্যামোলেডের পাইওনিয়ার ফিচার ডিসিআই-পি৩ ওয়াইড কালার গামুট, ডিসেপ্লটিকে বর্ণিল রং এবং দিনের আলোর উজ্জ্বলতাতেও স্ক্রিনে পরিস্কার দেখার বিষয়টি নিশ্চিত করে।

দারুন সব শটের জন্য ট্রিপল ক্যামেরা
শক্তিশালী এইআই ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে রেডমি নোট ১২ ডিভাইসটিতে। যার প্রাথমিক ৫০ মেগাপিক্সেলের ক্যামেরার সাহায্যে নেওয়া যাবে সুন্দর মূহূর্তের ছবিগুলো। সেই সঙ্গে থাকা ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরায় শাওমি রেডমি নোট ১২ ব্যবহারকারীদের দেয় ছবি তোলার অবাধ স্বাধীনতা। ডিভাইসটিতে রয়েছে অ্যারে স্টাইলিশ ফিচার, যেখানে ছবির গভীরতা বা ডেফথ যুক্ত করার জন্য রয়েছে পোর্ট্রেইট মোড। ভ্রমনের সময় অসাধারণ সব অনুভূতি প্রকাশের জন্য সেলফি নিতে ফোনটির সামনে দেয়া হয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা।

কবে পাওয়া যাবে ও দাম কত
রেডমি নোট ১২ স্মার্টফোনটি তিনটি স্টাইলিশ-অনিক্স গ্রে, আইস ব্লু এবং মিন্ট গ্রিন রঙে পাওয়া যাচ্ছে আজ (১৫ জুন) থেকে সারা দেশে শাওমির অথোরাইজড স্টোর, পার্টনার স্টোর এবং রিটেইল চ্যানেলে। দেশের বাজারে রেডমি নোট ১২ স্মার্টফোনটির ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি রম ভ্যারিয়েন্টটির দাম ১৯,৯৯৯ টাকা।

Tags: রেডমি নোট ১২শাওমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

অর্ধেক দামে কেনা যাবে স্যামসাংয়ের এই ফোন
নির্বাচিত

অর্ধেক দামে কেনা যাবে স্যামসাংয়ের এই ফোন

এবার ওয়েব ব্রাউজারেই এলো অ্যাপল মিউজিক
নির্বাচিত

এবার ওয়েব ব্রাউজারেই এলো অ্যাপল মিউজিক

ভিভো মোবাইলের নতুন সংযোজন করা হল ভিভো এক্স ৬০টি
নির্বাচিত

ভিভো মোবাইলের নতুন সংযোজন করা হল ভিভো এক্স ৬০টি

৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ আসছে ৫জি ফোন হুয়াওয়ে পি৪০ এবং পি৪০ প্রো
নির্বাচিত

৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ আসছে ৫জি ফোন হুয়াওয়ে পি৪০ এবং পি৪০ প্রো

স্যামসাংয়ের সস্তার স্মার্টফোন এটাই
নির্বাচিত

স্যামসাংয়ের সস্তার স্মার্টফোন এটাই

হাই-টেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রেজাউল করিম
নির্বাচিত

হাই-টেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রেজাউল করিম

Load More

ট্রেন্ডিং টপিক

সিগারেটের উপর আবার কর বাড়বে না তবে দাম বাড়তে পারে: এনবিআর চেয়ারম্যান
অর্থ ও বাণিজ্য

সিগারেটের উপর আবার কর বাড়বে না তবে দাম বাড়তে পারে: এনবিআর চেয়ারম্যান

কবে আসতে পারে iPhone 18
প্রযুক্তি সংবাদ

কবে আসতে পারে iPhone 18

বাংলাদেশ সাবমেরিন কেবলসের আয় ও মুনাফায় বড় প্রবৃদ্ধি
টেলিকম

বাংলাদেশ সাবমেরিন কেবলসের আয় ও মুনাফায় বড় প্রবৃদ্ধি

দর কমার শীর্ষে প্রাইম ফাইন্যান্স
অর্থ ও বাণিজ্য

দর কমার শীর্ষে প্রাইম ফাইন্যান্স

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফোনের অ্যাপ ভাইরাস মুক্ত কি না বুঝবেন যেভাবে
নির্বাচিত

আপনার ফোনে কি আছে এই ৯টি অ্যাপ? এখনই ডিলিট না করলে বিপদের আশঙ্কা!

প্রযুক্তি যত উন্নত হচ্ছে, হ্যাকার ও প্রতারকদের কৌশলও...

প্রাকৃতিক গ্যাস সংকটের বিকল্প সমাধান হতে পারে পানি দিয়ে পরিচালিত চুলা

রূপপুরে জ্বালানি লোডিং আজ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে আগস্টে

রূপপুরে জ্বালানি লোডিং আজ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে আগস্টে

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix