Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ল্যাপটপের ব্যাটারি ভালো রাখার কিছু উপায়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 5 March 2024
ল্যাপটপের ব্যাটারি ভালো রাখার কিছু উপায়
Share on FacebookShare on Twitter

বর্তমানে অধিকাংশ ল্যাপটপে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়। নতুন অবস্থায় এগুলো লম্বা সময় চার্জ ধরে রাখতে পারলেও সময়ের সঙ্গে এর সক্ষমতাও কমতে থাকে। তাই দীর্ঘদিন ল্যাপটপ ব্যবহার করলেও যেন ব্যাটারি ভালো থাকে সেজন্য কিছু পদ্ধতি রয়েছে। সেগুলো মেনে চললে ব্যাটারি থেকে বেশি দিন সার্ভিস পাওয়া যাবে বলে মেক ইউজ অব সূত্রে জানা গেছে।

সারা রাত ল্যাপটপের ব্যাটারি চার্জ না করা
প্রায় সময় বলা হয় সারা রাত ল্যাপটপের ব্যাটারি চার্জ দেয়া ভালো। তবে যদি ডিভাইসে স্বয়ংক্রিয় শাট অফ ফিচারযুক্ত চার্জার থাকে সেক্ষেত্রে এটি করা ভালো। যদি কোনো চার্জারে এ ফিচার না থাকে তাহলে সারা রাত চার্জ দেয়া হলে তা ব্যাটারি সেলের ওপর বিরূপ প্রভাব ফেলবে। এছাড়া অধিক তাপমাত্রার কারণে চার্জারে আগুন লেগে যাওয়ার আশঙ্কাও রয়েছে।

খোলা জায়গায় ল্যাপটপ চার্জ দেয়া
ল্যাপটপের ব্যাটারি চার্জ করার সময় তাপ উৎপন্ন হয়। যদি সে তাপ ঠিকমতো নির্গমন না হয় তাহলে ব্যাটারির ওপর চাপ তৈরি হবে। ব্যাটারির তাপ বেড়ে গেলে চার্জ বেশিক্ষণ থাকবেও না। এ কারণে ল্যাপটপ খোলা জায়গায় রেখে চার্জ দিতে হবে। এতে যে তাপ উৎপন্ন হবে তা দ্রুত বের হয়ে যাবে। অনেকেই আলাদা স্ট্যান্ড ব্যবহার করে। এগুলো তাপ নির্গমনে সহায়ক।

২০-৮০ শতাংশের মধ্যে চার্জ রাখা
একবার চার্জ দিয়ে ব্যবহারের ক্ষেত্রে অনেকেই ল্যাপটপের ব্যাটারি শতভাগ পূর্ণ না হওয়া পর্যন্ত অপেক্ষা করেন। আবার চার্জের পরিমাণ ১০ শতাংশের নিচে চলে এলেও ব্যবহার করেন। এ দুটি কাজই ব্যাটারি হেলথের জন্য ক্ষতিকর। অধিকাংশ প্রযুক্তিবিদ ও ল্যাপটপ উৎপাদনকারী চার্জিংয়ের ক্ষেত্রে ২০-৮০ শতাংশ অনুসরণ করার কথা জানিয়ে থাকে। তাই জরুরি প্রয়োজন না থাকলে ৮০ শতাংশ চার্জ হয়ে যাওয়ার পর চার্জারের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া ভালো।

চার্জিং লেভেল ৮০ শতাংশে লক রাখা
বর্তমান সময়ের ল্যাপটপের সঙ্গে উন্নত চার্জিং প্রযুক্তি যুক্ত থাকে। ফলে নির্ধারিত লেভেল পর্যন্ত চার্জ হওয়ার পর চার্জিং পাওয়ার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। উৎপাদনকারী ভেদে এটি স্মার্ট চার্জিং বা অপ্টিমাইজড চার্জিং নামে পরিচিত। ডিভাইসভেদে ফিচারের উপস্থিতি ও ব্যবহার নির্ভর করে। তবে ফিচার না থাকলে বায়োস সেটিংস থেকে এটি নির্ধারণ করা যায়।

অন্য চার্জার ব্যবহার না করা
ল্যাপটপের ব্যাটারি অনুযায়ী নির্ধারিত চার্জার ব্যবহার করা উচিত। কম শক্তিশালী চার্জার ব্যবহার করলে সেটি প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করতে পারবে না। ফলে ব্যাটারি চার্জ হতে সময় লাগবে এবং হেলথ কমে যাবে। এছাড়া কোম্পানির বাইরে থার্ড পার্টি চার্জার ব্যবহার করাও ক্ষতিকর।

চার্জিংয়ের সময় ল্যাপটপ ব্যবহার না করা
চার্জিংয়ে থাকা অবস্থায় ল্যাপটপ ব্যবহারকে ইতিবাচক বলা হয়। কেননা সে সময় সরাসরি বিদ্যুতে ডিভাইস চলে। তবে প্রায় সময় চার্জিংয়ে রেখে ল্যাপটপ ব্যবহার করা ব্যাটারির জন্য ক্ষতিকর। কেননা এ সময় অধিক তাপ উৎপন্ন হয়। আর এ তাপ ব্যাটারির সেল নষ্ট করতে সক্ষম। এছাড়া চার্জিংয়ের সময় ল্যাপটপ গরম হয়ে গেলে তখন ব্যবহার না করাই উত্তম।

ল্যাপটপের ব্যাটারির ওপর চাপ কমানো
চার্জ কমে যাওয়ার ক্ষেত্রে ব্যাটারি ফুল চার্জ করার একটি নির্দিষ্ট সংখ্যা থাকে। যে কারণে যত বেশি চার্জ দেয়া হবে তত বেশি এ সাইকেল শেষ হয়ে আসবে। তাই প্রয়োজন ছাড়া ব্যাটারির ওপর বেশি চাপ না দেয়াই ভালো। এজন্য ডিসপ্লের উজ্জ্বলতা কমিয়ে রাখা, ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ রাখা, ব্যাটারি সেভিং মোড চালু করাসহ কিছু বিষয় মেনে চলতে হবে।

সবসময় ল্যাপটপ চার্জে না রাখা
চার্জ হয়ে যাওয়ার পর সরাসরি বিদ্যুতের মাধ্যমে ল্যাপটপ ব্যবহার করা ভালো হলেও দীর্ঘমেয়াদে তা ক্ষতিকর। মাইক্রোসফট সবসময় ব্যাটারি লেভেল ১০০-এর নিচে রাখা ও স্মার্ট চার্জিং ফিচার ব্যবহারের পরামর্শ দিয়ে থাকে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ল্যাপটপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়ালটনের নতুন চমক সিঙ্গেল ডোরের অলরাউন্ডার মডেলের ফ্রিজ
নির্বাচিত

ওয়ালটনের নতুন চমক সিঙ্গেল ডোরের অলরাউন্ডার মডেলের ফ্রিজ

উন্মোচিত হলো হাই-পারফরমেন্স ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘রিয়েলমি জিটি’
নির্বাচিত

উন্মোচিত হলো হাই-পারফরমেন্স ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘রিয়েলমি জিটি’

‘৫ জিবি ফ্রি ডাটার ৫০০ এমবিও ব্যবহার করতে পারেননি গ্রাহকরা’
নির্বাচিত

‘৫ জিবি ফ্রি ডাটার ৫০০ এমবিও ব্যবহার করতে পারেননি গ্রাহকরা’

ওয়ানপ্লাস ১৫এস (OnePlus 15s) এর প্রত্যাবর্তন: ক্যামেরায় বড় পরিবর্তনের আভাস
নির্বাচিত

ওয়ানপ্লাস ১৫এস (OnePlus 15s) এর প্রত্যাবর্তন: ক্যামেরায় বড় পরিবর্তনের আভাস

রিয়েলমি নাজরো ২০ঃ সিম্পলে গর্জিয়াস
নির্বাচিত

রিয়েলমি নাজরো ২০ঃ সিম্পলে গর্জিয়াস

৫জির আওতায় ব্রিটিশ গরুর পাল
নির্বাচিত

৫জির আওতায় ব্রিটিশ গরুর পাল

Load More

ট্রেন্ডিং টপিক

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়
ই-কমার্স

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

সারাদিন এসি চালিয়েও বিদ্যুৎ বিল কম আসবে যেভাবে
প্রযুক্তি পরামর্শ

হালকা ঠান্ডায় এসি কত ডিগ্রিতে চালানো উচিত?

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা
অর্থ ও বাণিজ্য

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা
ই-কমার্স

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল
নির্বাচিত

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল

ল্যাপটপের প্রচলিত ব্যবহারপদ্ধতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে অ্যাপল।...

মাত্র ২০ হাজার টাকার মধ্যে পিসি বিল্ড গাইড

বিশ্ববাজারে পিসি সরবরাহ ২১.২ শতাংশ হ্রাস, চাহিদা কমেছে ভোক্তাদের

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

05 March 2024

ল্যাপটপের ব্যাটারি ভালো রাখার কিছু উপায়

Techzoom.TV |
TechzoomTV