Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় নতুন করে তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 25 February 2026
পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় নতুন করে তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
Share on FacebookShare on Twitter

পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় নতুন করে কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ বুধবার ‘জাতীয় শহীদ সেনা দিবস’ উপলক্ষে রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, এই জঘন্য হত্যাকাণ্ডের উদ্দেশ্য খুঁজে বের করতে তৎকালীন সরকার (আওয়ামী লীগ) দুটি কমিটি করেছিল। সেই কমিটির প্রতিবেদনগুলো শেষ পর্যন্ত প্রকাশিত হয়নি। সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের সময়ে একটি স্বাধীন জাতীয় তদন্ত কমিশন গঠন করা হয়। সেই কমিশনের প্রতিবেদন সরকারের কাছে জমা পড়ে। সেই প্রতিবেদন বাস্তবায়নের জন্য তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

আগে পুরো প্রতিবেদন না দেখেই পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত কমিটি নিয়ে কিছু মন্তব্য করেছিলেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি এখন তা সংশোধন করছেন।

এ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, তাঁরা জনগণের ম্যান্ডেট নিয়ে অল্প কিছুদিন আগে সরকারে এসেছেন। এ হত্যাকাণ্ড নিয়ে সরকার নতুন করে কোনো তদন্ত কমিশন করবে না। যেহেতু জাতীয় একটা স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছিল। দক্ষ ও উপযুক্ত ব্যক্তিদের নিয়েই গঠিত হয়েছিল। কমিশনের প্রতিবেদন একনজরে যা দেখেছেন, তাতে ৭০টির মতো সুপারিশমালা এসেছে, যার অনেকগুলোই বাস্তবায়নাধীন। আর বিচারাধীন যে মামলাগুলো আছে, কিছু আপিল বিভাগে আছে, এই বিচারিক প্রক্রিয়াটা সমাপ্ত করা হবে। এ ছাড়া অন্য যে সুপারিশগুলো আছে, সেগুলোও ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শহীদ পরিবার ও এই জাতিকে আশ্বস্ত করতে চাই, পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে। ন্যায়বিচার নিশ্চিত করা হবে, যাতে এই জাতীয় কোনো ঘটনা আমাদের জাতীয় জীবনে আর না দেখতে হয় ভবিষ্যতে। সে জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া জরুরি, সমস্ত পদক্ষেপ আমরা নেব, ইনশা আল্লাহ।’

এই ঘটনা বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি হুমকি ছিল বলে মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বাংলাদেশের সেনাবাহিনীকে দুর্বল করার লক্ষ্য ছিল এটি। এই লক্ষ্য তাদেরই থাকতে পারে, যারা বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাস করে না। অথবা একটা দুর্বল রাষ্ট্র হিসেবে যারা এ দেশকে দেখতে চায়।

তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা নিয়ে মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

কার্টুনের মাধ্যমে সড়ক নিরাপত্তা সচেতনতায় দৃক গ্যালারিতে পাঠাও-এর বিশেষ প্রদর্শনী
অটোমোবাইল

কার্টুনের মাধ্যমে সড়ক নিরাপত্তা সচেতনতায় দৃক গ্যালারিতে পাঠাও-এর বিশেষ প্রদর্শনী

‘মরদেহটা বাবাকে ও গাড়িটা মাকে’ খোলা চিঠি লিখে যুবকের আত্মহত্যা
সোশ্যাল মিডিয়া

‘মরদেহটা বাবাকে ও গাড়িটা মাকে’ খোলা চিঠি লিখে যুবকের আত্মহত্যা

facebook
প্রযুক্তি সংবাদ

ফেইসবুকের ব্যবহারকারী কমেছে ১০ লাখ, শেয়ার কমেছে ২৩০ বিলিয়ন ডলার

২ ফোনে একই হোয়াটসঅ্যাপ নম্বর চালাবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপে ‘ডিলিট ফর মি’, আনডু করার অপশন আসছে

ফেসবুক কখন ছবি-ভিডিও আপলোড দিলে লাইক, কমেন্টস বেশি পাওয়া যায়?
প্রযুক্তি সংবাদ

ফেসবুক কখন ছবি-ভিডিও আপলোড দিলে লাইক, কমেন্টস বেশি পাওয়া যায়?

চমৎকার কলের অভিজ্ঞতা নিশ্চিতে ‘জিরো নয়েজ’ ফিচার নিয়ে এলো ইমো
প্রযুক্তি সংবাদ

চমৎকার কলের অভিজ্ঞতা নিশ্চিতে ‘জিরো নয়েজ’ ফিচার নিয়ে এলো ইমো

Load More

ট্রেন্ডিং টপিক

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১
প্রযুক্তি সংবাদ

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড
নির্বাচিত

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস
ই-কমার্স

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ
প্রযুক্তি সংবাদ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

25 February 2026

পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় নতুন করে তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

Techzoom.TV |
TechzoomTV